১৫

الحجر

সূরা আল্ হিজ্‌র

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১০০ আয়াত এবং ৬ রুকু আছে।

وَاَنَّ عَذَابِیۡ ہُوَ الۡعَذَابُ الۡاَلِیۡمُ ﴿۵۱﴾

৫১
এবং (ইহাও) যে, আমার শাস্তি নিশ্চয় বড় যন্ত্রণাদায়ক শাস্তি।

وَنَبِّئۡہُمۡ عَنۡ ضَیۡفِ اِبۡرٰہِیۡمَ ﴿ۘ۵۲﴾

৫২
এবং তুমি তাহাদিগকে ইব্‌রাহীমের মেহমানগণ সম্বন্ধে অবহিত কর।

اِذۡ دَخَلُوۡا عَلَیۡہِ فَقَالُوۡا سَلٰمًا ؕ قَالَ اِنَّا مِنۡکُمۡ وَجِلُوۡنَ ﴿۵۳﴾

৫৩
যখন তাহারা তাহার নিকট আসিল তখন তাহারা সালাম বলিল। সে বলিল, ‘নিশ্চয় আমরা তোমাদের জন্য ভীত।’১৫০৫
১৫০৫। সম্ভবতঃ শোক-ব্যাথার ছাপ আগন্তুক সংবাদবাহকদের মুখমণ্ডলের উপর দৃশ্যমান হইয়াছিল, কারণ তাহারা আসন্ন মহাদুর্যোগের সংবাদ নিয়া আসিয়াছিল। হযরত ইব্‌রাহীম (আঃ) হয়ত তাহাদের বিষণ্ণ চেহারা দেখিয়া অথবা তাহাদের সম্মুখে পরিবেশিত খাদ্য গ্রহণ করিতে অস্বীকৃতির কারণে ঐরূপ ভাবিয়াছিলেন (১১ঃ৭১)।

قَالُوۡا لَا تَوۡجَلۡ اِنَّا نُبَشِّرُکَ بِغُلٰمٍ عَلِیۡمٍ ﴿۵۴﴾

৫৪
তাহারা বলিল, ‘ভীত হইও না, নিশ্চয় আমরা তোমাকে এক মহাজ্ঞানী পুত্রের সুসংবাদ দিতেছি।’

قَالَ اَبَشَّرۡتُمُوۡنِیۡ عَلٰۤی اَنۡ مَّسَّنِیَ الۡکِبَرُ فَبِمَ تُبَشِّرُوۡنَ ﴿۵۵﴾

৫৫
সে বলিল, ‘আমাকে বার্ধক্য স্পর্শ করা সত্বেও কি তোমরা আমাকে এই সুসংবাদ দিতেছে? অতএব, কিসের (ভিত্তিতে) তোমরা আমাকে সুসংবাদ দিতেছ?

قَالُوۡا بَشَّرۡنٰکَ بِالۡحَقِّ فَلَا تَکُنۡ مِّنَ الۡقٰنِطِیۡنَ ﴿۵۶﴾

৫৬
তাহারা বলিল, ‘আমরা তোমাকে সত্য সুসংবাদ দিয়াছি, সুতরাং তুমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত হইও না।’

قَالَ وَمَنۡ یَّقۡنَطُ مِنۡ رَّحۡمَۃِ رَبِّہٖۤ اِلَّا الضَّآلُّوۡنَ ﴿۵۷﴾

৫৭
সে বলিল, ‘একমাত্র পথভ্রষ্টরা ব্যতীত আর কে স্বীয় প্রভুর রহমত হইতে হতাশ হইতে পারে?’

قَالَ فَمَا خَطۡبُکُمۡ اَیُّہَا الۡمُرۡسَلُوۡنَ ﴿۵۸﴾

৫৮
সে বলিল, ‘হে প্রেরিতগণ!১৫০৬, তোমাদের (আগমনের) মুখ্য উদ্দেশ্য কি?’
১৫০৬। কুরআন করীম ‘আল্‌মুরসালূন’ শব্দ ব্যবহার দ্বারা এই দিকে ইংগিত করিতেছে যে, সংবাদবহনকারী ব্যক্তিগণ মানব ছিল। বাইবেল অবশ্য তাহাদিগকে কখনো মানুষ (আদি-১৮ঃ২,১৬,১২), আবার কখনো ফিরিশ্‌তা বলিয়া অভিহিত করিয়াছে (আদি-১৯ঃ১১,১৫)।

قَالُوۡۤا اِنَّاۤ اُرۡسِلۡنَاۤ اِلٰی قَوۡمٍ مُّجۡرِمِیۡنَ ﴿ۙ۵۹﴾

৫৯
তাহারা বলিল, ‘নিশ্চয় আমরা এক অপরাধী জাতির নিকট প্রেরিত হইয়াছি,

اِلَّاۤ اٰلَ لُوۡطٍ ؕ اِنَّا لَمُنَجُّوۡہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۶۰﴾

৬০
কেবল লূতের অনুগামীগণ ব্যতীত। নিশ্চয় তাহাদের সকলকে আমরা রক্ষা করিব,