১৫

الحجر

সূরা আল্ হিজ্‌র

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১০০ আয়াত এবং ৬ রুকু আছে।

وَلَقَدۡ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ فِیۡ شِیَعِ الۡاَوَّلِیۡنَ ﴿۱۱﴾

১১
এবং নিশ্চয় আমরা তোমার পূর্বেও প্রাচীন সম্প্রদায় সমূহের মধ্যে (বহু রসূল) প্রেরণ করিয়াছিলাম।

وَمَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۱۲﴾

১২
এবং তাহাদের নিকট এমন কোন রসূল আসে নাই যাহার সহিত তাহারা ঠাট্টা-বিদ্রূপ করে নাই।

کَذٰلِکَ نَسۡلُکُہٗ فِیۡ قُلُوۡبِ الۡمُجۡرِمِیۡنَ ﴿ۙ۱۳﴾

১৩
এইরূপেই আমরা অপরাধীদের অন্তরে উহা১৪৮৩ (বিদ্রূপ করার প্রবণতা) প্রবেশ করাইয়া দিই,
১৪৮৩। এই সর্বনামটি পূর্ববর্তী আয়াতে উল্লেখিত ‘কাফের দ্বারা পবিত্র নবীগণকে বিদ্রুপ করার বদ অভ্যাসের’ প্রতি ইংগিত করিতেছে।

لَا یُؤۡمِنُوۡنَ بِہٖ وَقَدۡ خَلَتۡ سُنَّۃُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۴﴾

১৪
তাহারা ইহার (কুরআনের) উপর ঈমান আনে না, অথচ পূর্ববর্তীদের দৃষ্টান্ত গত হইয়া গিয়াছে।

وَلَوۡ فَتَحۡنَا عَلَیۡہِمۡ بَابًا مِّنَ السَّمَآءِ فَظَلُّوۡا فِیۡہِ یَعۡرُجُوۡنَ ﴿ۙ۱۵﴾

১৫
এবং যদি আমরা তাহাদের উপর আকাশের কোন দরজা খুলিয়া দিই এবং তাহারা উহাতে আরোহণ করিতে থাকে,১৪৮৪
১৪৮৪। এই আয়াতের অর্থ ইহাও হইতে পারে যে, যদি আল্লাহ্‌তা’লা তাঁহার অনুকম্পার ও ক্ষমার দ্বারসমূহ উন্মুক্ত করিয়া দিতেন এবং শাস্তিকে প্রতিনিবৃত্ত করিয়া দিতেন, তাহা হইলে অবিশ্বাসীরা আল্লাহ্‌তা’লার দিকে মনোনিবেশ করার পরিবর্তে পার্থিব আরাম-আয়েশের মধ্যে আরও বেশী ব্যাপৃত হইত।

لَقَالُوۡۤا اِنَّمَا سُکِّرَتۡ اَبۡصَارُنَا بَلۡ نَحۡنُ قَوۡمٌ مَّسۡحُوۡرُوۡنَ ﴿٪۱۶﴾

১৬
তথাপি তাহারা অবশ্য এইরূপই বলিতে থাকিবে, ‘আমাদের চক্ষুগুলিকে কেবল মাত্র সম্মোহিত করা হইয়াছে; বরং আমরা এমন এক জাতি যাহাদিগকে যাদু করা হইয়াছে।১৪৮৫
সূরা আল্ হিজ্‌র - রুকু ১
১৪৮৫। অবিশ্বাসীরা আধ্যাত্মিক বিষয়ে এতই অজ্ঞ যে, যদি সেই সব অভিজ্ঞতার দুই-একটি অভিজ্ঞতা তাহাদের থাকিত, যাহার মধ্য দিয়া নবী করীম (সাঃ) অতিক্রম করিয়াছিলেন এবং যে রূহানী উন্নতির উচ্চ শিখরে আরোহণ করিয়াছিলেন উহার কিছু দৃশ্য তাহারা অবলোকন করিত তবুও তাহারা বিশ্বাস করিত না, বরং বলিয়া উঠিত যে, তাহারা ভেল্কি বা যাদুবিদ্যার শিকার হইয়াছে।

وَلَقَدۡ جَعَلۡنَا فِی السَّمَآءِ بُرُوۡجًا وَّزَیَّنّٰہَا لِلنّٰظِرِیۡنَ ﴿ۙ۱۷﴾

১৭
এবং আমরা আকাশে কক্ষপথসমূহ সৃষ্টি করিয়াছি এবং দর্শকদের জন্য উহাকে শোভা-মণ্ডিত করিয়াছি১৪৮৬।
১৪৮৬। রাত্রের আকাশের গ্রহ-নক্ষত্রের সৌন্দর্যময় দৃশ্যই কেবল এখানে ব্যক্ত করা হয় নাই। উহাদের মহৎ উদ্দেশ্য ও কার্যকারিতা সম্বন্ধে ব্যক্ত করা হইয়াছে এবং পরবর্তী ১৬ঃ১৭ ও ৬৭ঃ৬ আয়াতেও উহা বর্ণিত হইয়াছে। ইহাই হইল সেই মহৎ লক্ষ্যের পূর্ণতা যাহার মধ্যে প্রকৃত সৌন্দর্য নিহিত রহিয়াছে।

وَحَفِظۡنٰہَا مِنۡ کُلِّ شَیۡطٰنٍ رَّجِیۡمٍ ﴿ۙ۱۸﴾

১৮
এবং আমরা উহাকে প্রত্যেক বিতাড়িত শয়তান১৪৮৭ হইতে হিফাযত করিয়াছি।
১৪৮৭। এই আয়াত নির্দেশ করিতেছে যে, জড় জগতে দুষ্ট প্রবৃত্তির লোক যেমন কোন প্রকার শক্তি বা প্রভাব-প্রতিপত্তি প্রয়োগ করিয়া অন্যান্য লোকের কিছু ক্ষতি সাধন করিতে পারে, কিন্তু তাহাদিগকে স্বর্গীয় কল্যাণ হইতে সম্পূর্ণ বঞ্চিত করিতে পারে না, যেমন নক্ষত্র ইত্যাদির প্রভাবেও অনুরূপ ঘটিতে পারে। সেইরূপ আধ্যাত্মিক জগতেও নবী এবং তাঁহার সত্য অনুসারীগণের উপর শয়তানের কোন প্রভাব খাটে না (আয়াত -- ৪৩)। তফসীরাধীন আয়াতে “শয়তান” শব্দ সেই সকল অবিশ্বাসীদের প্রতি ইঙ্গিত করিতেছে যাহারা মনে করে যে, প্রেরিত নবীদিগকে বাদ দিয়াই স্বাধীনভাবে আল্লাহ্‌তা’লার সহিত সংযোগ সাধন করা যায় (আয়াত ১৪-১৬)। এইরূপ লোকের জন্য আধ্যাত্মিক আকাশসমূহ প্রহরারত রাখা হইয়াছে এবং উহাদের দ্বার রুদ্ধ রাখা হইয়াছে।

اِلَّا مَنِ اسۡتَرَقَ السَّمۡعَ فَاَتۡبَعَہٗ شِہَابٌ مُّبِیۡنٌ ﴿۱۹﴾

১৯
কিন্তু যে ব্যক্তি চুরি করিয়া কোন (ওহীর) কিছু শুনিয়া লয়১৪৮৮ (এবং বিকৃত করিয়া ছড়ায়), তখন এক অতি উজ্জ্বল অগ্নিশিখা তাহার পিছনে ধাওয়া করে।১৪৮৮-ক
১৪৮৮। আল্লাহ্‌র কথা চুরি করা, এই অর্থে হইতে পারে—ঐ সকল লোকের প্রবঞ্চনাপূর্ণ কর্মকাণ্ড, যাহারা আল্লাহ্‌তা’লার নবীগণের পবিত্র শিক্ষাসমূহের নিজেরাই প্রবক্তা বলিয়া ভান করে। তাহারা লোকদিগকে প্রতারণার মাধ্যমে বিশ্বাস করাইতে চেষ্টা করে যে, নবীগণ কোন নূতন শিক্ষা নিয়া আসে না, এবং তাহারাও সেই জ্ঞান আহরণে সক্ষম যে জ্ঞানের দাবী আল্লাহ্‌র নবীগণ করিয়া থাকেন। অথবা এই আয়াতের অর্থ ইহাও হইতে পারে যে, মূল - পাঠের কিয়দংশ ছিন্ন করিয়া উহার ভুল ব্যাখ্যা দিয়া ও বিকৃত অর্থ করিয়া তাহারা সরল-মনা জনসাধারণকে বিপথগামী করার জন্য চেষ্টা করে। “যে ব্যক্তি চুরি করিয়া কোন (ওহীর) কিছু শুনিয়া লয়” বাক্যাংশটি ইহা সুস্পষ্ট করিয়া দিয়াছে যে, ১৭ আয়াতে উল্লেখিত ‘আকাশ’ শব্দ দ্বারা আধ্যাত্মিক জগৎ বুঝাইয়াছে, জড় আকাশ বুঝায় নাই। কারণ ‘ওহীর কথা চুরি করা’ এর সাথে জড় আকাশের কোন সম্পর্ক নাই।
১৪৮৮-ক। ১৭ আয়াতে আকাশের কক্ষপথসমূহ দ্বারা সাধারণভাবে আল্লাহ্‌তা’লার রসূলগণকে বুঝানো হইয়াছে, আর আলোচ্য আয়াতে ‘শিহাবুম্ মুবীন’ অর্থঃ উজ্জ্বল অগ্নিশিখা অথবা ৩৭ঃ১১ আয়াতে জ্বলন্ত উল্কা দ্বারা যুগের নবী বা নবী শ্রেষ্ঠ হযরত মুহম্মদ (সাঃ)-কে নির্দেশ করিতেছে। উজ্জ্বল অগ্নিশিখা কর্তৃক শয়তানের পশ্চাদ্ধাবন দ্বারা ইহাই ব্যক্ত করে যে, যতকাল ধর্মীয় শিক্ষা আল্লাহ্‌তা’লার পবিত্র ইলহাম-ভিত্তিক চলিতে থাকে (আয যিকর—১০ আয়াত) এবং আলো দান করিতে থাকে এবং পথ প্রদর্শন করিতে থাকে ততকাল পর্যন্ত পবিত্র সংস্কারকগণও সংস্কারের জন্য আবির্ভূত হইতে থাকেন। পৃথিবীতে সংস্কারকের আবির্ভাবের লক্ষণাবলীর মধ্যে একটি হইলঃ পুনঃ পুনঃ উল্কাপাতের মত উজ্জ্বল ও ক্ষণস্থায়ী ব্যাপার সংঘটন হইতে থাকা যাহাকে অতিমাত্রায় নক্ষত্রের পতন বলা হইয়া থাকে। মহানবী (সাঃ)-এর যুগে এত অধিক সংখ্যায় উল্কাপিণ্ডের পতন ঘটিয়াছিল যে, কাফেরগণ চিন্তিত হইয়া পড়িয়াছিল যে, এই বুঝি আকাশ ও মাটি খণ্ড-বিখণ্ড হইয়া যায় (কাসীর)। ইত্যাকার অসাধারণ ঘটনাবলী সংঘটিত হওয়ার ফলে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে অভিজ্ঞ হিরাক্লিয়াস অনুমান করিয়াছিল যে, আরবদের বাদশাহ-নবী অবশ্যই আবির্ভূত হইয়া থাকিবেন (বুখারী,কিতাব বাদ উলওহী)। ঈসা (আঃ)-এর যুগেও অস্বাভাবিক রকম বহু সংখ্যক উল্কা পতন হইয়াছিল (বিহার)। আমাদের যুগেও অর্থাৎ ১৮৮৫ খৃষ্টাব্দে আকাশে এইরূপ নক্ষত্র পতনের খেলা দেখা গিয়াছিল। এইরূপে ইতিহাস এবং হাদীস উভয়ই এই বাস্তব ঘটনার দৃঢ়ভাবে সমর্থন করে যে, বহু সংখ্যায় অস্বাভাবিক রকমে উল্কা-পতন পবিত্র সংস্কারক আবির্ভূত হওয়ার প্রকাশ্য নিদর্শন (দেখুন দি লারজার এডিশন অব দি কমেন্টারী, পৃঃ ১২৭২—১২৭৬)। ১৮ আয়াতে উল্লেখিত শয়তানের অর্থ ভাগ্যগণনাকারী বা ভবিষ্যদ্বক্তা এবং অনুমানকারী গণক হইতে পারে। ইহা হইলে ‘শয়তানকে প্রস্তরাঘাত করার জন্য’(৬৭ঃ৬) কথাটি এই মর্ম প্রকাশ করে যে, যখন পৃথিবীতে কোন ঐশী সংস্কারক থাকে না, তখন জ্যোতিষী ও ভাগ্যগণনাকারী ভবিষ্যদ্বক্তাগণ সাময়িকভাবে সরল-মনা সাধারণ মানুষকে প্রতারণা করার অধার্মিক বা পাপিষ্ঠ ব্যবসায় সফলকাম হয়, কিন্তু আল্লাহ্‌তা’লার পবিত্র সংস্কারকের আবির্ভাবের সঙ্গে সঙ্গে তাহাদের মিথ্যা গুমর ফাঁক হইয়া পড়ে এবং জনসাধারণ তখন সহজেই নবীগণের সত্য ভবিষ্যদ্বাণী এবং জ্যোতিষী ভবিষ্যদ্বক্তাদের গণনা ও অনুমানের পার্থক্য বুঝিতে পারে। এই আয়াতের অর্থ ইহাও হইতে পারে যে, যখন কতক দুষ্টলোক ইলহামী পবিত্র বাণীর মৌলিক রচনার কিয়দংশ ছিঁড়িয়া নিয়া উহার বিকৃত অর্থ প্রচার করিতে লিপ্ত হয়, তখন এক নূতন উজ্জ্বল নিদর্শন আকস্মিকভাবে দীপ্তিমান হইয়া প্রকাশ পায় এবং শয়তান-প্রকৃতির দুষ্টলোকদের সকল দুরভিসন্ধিপূর্ণ কৌশল এবং শয়তানী কার্যকলাপ সমূলে ধ্বংস করিয়া দেয়।

وَالۡاَرۡضَ مَدَدۡنٰہَا وَاَلۡقَیۡنَا فِیۡہَا رَوَاسِیَ وَاَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ شَیۡءٍ مَّوۡزُوۡنٍ ﴿۲۰﴾

২০
এবং ভূপৃষ্ঠকে আমরা বিস্তৃত করিয়াছি১৪৮৯ এবং উহাতে মযবূত পর্বতমালা১৪৮৯-ক সংস্থাপন করিয়াছি এবং উহাতে সর্বপ্রকার বস্তু সু-পরিমিত ভাবে উৎপন্ন করিয়াছি।
১৪৮৯। ‘ওয়াল আরযা মাদাদনা-হা’ অর্থ ভূপৃষ্ঠকে আমরা বিস্তৃত করিয়াছি বা আমরা যমীনকে উর্বরা বা সুশোভিত করিয়াছি। উভয় অর্থই এখানে প্রযোজ্য। আয়াতের মর্ম এই যে, আল্লাহ্‌তা’লা এই পৃথিবীকে এত বৃহৎ বা বিস্তৃত করিয়াছেন যে, ইহা গোলাকার হওয়া সত্বেও মানুষ এই কারণে কোন অসুবিধা বোধ করে না; অথবা ইহা এই মর্ম ব্যক্ত করে যে, আল্লাহ্‌তা’লা যমীনকে সার দ্বারা উর্বর করিয়া সম্পদশালী করিয়াছেন অর্থাৎ সুজলা সুফলা করিয়াছেন। জ্যোতির্বিজ্ঞান কর্তৃক উদঘাটিত বাস্তব ঘটনা হইল এই যে, নক্ষত্র হইতে নব নব শক্তি এবং উর্বরতা পৃথিবী লাভ করিতে থাকে। নক্ষত্ররাশি হইতে জড় পদার্থের অনু-পরমাণু উল্কাপিণ্ডের ধূলি বা গুঁড়া আকারে পতিত হয় এবং উহা পৃথিবীর উর্বরতা শক্তি রদ্ধির কাজ করে।
১৪৮৯-ক। খাদ্যশস্য উৎপন্ন করার জন্য মাটিতে প্রচুর পানির প্রয়োজন। এই উদ্দেশ্যে আল্লাহ্‌তা’লা পাহাড়-পর্বত সৃষ্টি করিয়াছেন, যাহা পানি সংরক্ষণে জলাধাররূপে কাজ করে, অর্থাৎ বরফ আকারে পানি জমা করিয়া রাখে এবং নদ-নদীর প্রবাহের মধ্য দিয়া মাটির বুকে বিতরণ করে।