৭৮

النبأ

সূরা আন্‌ নাবা

An-Naba'

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪১ আয়াত এবং ২ রুকু আছে।

فَذُوۡقُوۡا فَلَنۡ نَّزِیۡدَکُمۡ اِلَّا عَذَابًا ﴿٪۳۱﴾

৩১
অতএব তোমরা (আযাবের) স্বাদ গ্রহণ কর, আমরা তোমাদিগকে শাস্তি ব্যতিরেকে আদৌ কিছুতে বর্দ্ধিত করিব না।
সূরা আন্‌ নাবা - রুকু ১

اِنَّ لِلۡمُتَّقِیۡنَ مَفَازًا ﴿ۙ۳۲﴾

৩২
নিশ্চয় মুত্তাকীগণের জন্য অবধারিত আছে সফলতা-

حَدَآئِقَ وَاَعۡنَابًا ﴿ۙ۳۳﴾

৩৩
প্রাচীর-ঘেরা বাগানসমূহ এবং দ্রাক্ষাসমূহ,৩২৩২
৩২৩২। বেহেশ্‌তের পুরস্কারগুলির মধ্যে আঙ্গুর-বাগানের উল্লেখ কুরআনে প্রায়শঃ পাওয়া যায়। ইহার কারণ এই যে, আঙ্গুর অতি সুস্বাদু ও অতি পুষ্টিকর খাদ্য। ইহা বহুদিন সংরক্ষণ করা যায় এবং উহাতে নেশা ধরে। ‘তাক্‌ওয়ার’ (ধর্ম-ভীরুতার) মধ্যেও এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে। কাজেই ধর্ম-ভীরুদের জন্য আঙ্গুর-বাগানই যথাযোগ্য পুরস্কার।

وَّکَوَاعِبَ اَتۡرَابًا ﴿ۙ۳۴﴾

৩৪
এবং সমবয়স্কা যুবতীগণ,৩২৩৩
৩২৩৩। ধার্মিকগণ সঙ্গিণী বা স্ত্রী হিসাবে এবং ধার্মিকাগণ সার্থী বা স্বামী হিসাবে যথাক্রমে সম্মানিত, সুন্দরী, উজ্জ্বল-যৌবনা যুবতী ও তদনুরূপ যুবককে লাভ করিবেন, যাহাদের লাবন্য বিলুপ্ত হইবে না। তাহারা সম্ভ্রান্ত বংশের হইবেন, উচ্চ ও মহৎ আকাঙ্খার অধিকারী হইবেন। ‘কায়েব’ (বহুবচনে ‘কাওয়ায়েব’) অর্থ সম্মান, সম্ভ্রম, মাহাত্ম্য, (লেইন)। কুরআনের অনত্র (৫৬ঃ৩৫) ধর্মপরায়ণ বিশ্বাসীগণের সাথীগণকে ‘ফুরুশুন মারফুয়াতুন’ বা সম্ভ্রান্ত রমণীগণ বলিয়া আখ্যায়িত করা হইয়াছে। বেহেশ্‌তের পুরস্কারসমূহের স্বরূপ ও তাৎপর্য সম্বন্ধে পূর্ণাঙ্গ আলোচনার জন্য দেখুন সূরা তূর, সূরা রাহ্‌মান এবং সূরা ওয়াকেআ।

وَّکَاۡسًا دِہَاقًا ﴿ؕ۳۵﴾

৩৫
এবং কানায় কানায় পূর্ণ পান-পাত্রসমূহ।৩২৩৪
৩২৩৪। আল্লাহ্‌র ভালবাসায় নিমগ্ন তীর্থযাত্রী, যাহাদের হৃদয় হইতে ভালবাসা উপ্‌চাইয়া পড়ে, তাহাদিগকে সুপেয় ও অত্যুত্তম পানীয় পান করিতে দেওয়া হইবে। ইহাতে আধ্যাত্মিক নেশার জোয়ার উপস্থিত হইবে, যাহা আর ভাঁটার মুখ দেখিবে না।

لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا کِذّٰبًا ﴿ۚ۳۶﴾

৩৬
সেখানে তাহারা না কোন বৃথা কথা শুনিবে এবং না কোন মিথ্যা কথা,

جَزَآءً مِّنۡ رَّبِّکَ عَطَآءً حِسَابًا ﴿ۙ۳۷﴾

৩৭
প্রতিদান স্বরূপ, যথোপযুক্ত পুরস্কার তোমার প্রতিপালকের সন্নিধান হইতে—

رَّبِّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا الرَّحۡمٰنِ لَا یَمۡلِکُوۡنَ مِنۡہُ خِطَابًا ﴿ۚ۳۸﴾

৩৮
যিনি আকাশসমূহ এবং পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে সকলের প্রতিপালক, অযাচিত-অসীম দাতা; তাঁহার উদ্দেশ্যে কিছু বলার ক্ষমতা তাহাদের থাকিবে না।

یَوۡمَ یَقُوۡمُ الرُّوۡحُ وَالۡمَلٰٓئِکَۃُ صَفًّا ؕ٭ۙ لَّا یَتَکَلَّمُوۡنَ اِلَّا مَنۡ اَذِنَ لَہُ الرَّحۡمٰنُ وَقَالَ صَوَابًا ﴿۳۹﴾

৩৯
সেদিন যখন পূর্ণ আত্মা৩২৩৪-ক এবং সকল ফিরিশ্‌তা সারিবদ্ধভাবে দাঁড়াইবে, তাহারা কোন কথা বলিবে না, কেবল মাত্র সে ব্যতীত যাহাকে রহমান আল্লাহ্ অনুমতি দিবেন, এবং সে সঠিক কথাই বলিবে।
৩২৩৪-ক। ‘রূহ্‌’ (আত্মা) বলিতে এখানে পূর্ণ আত্মা মহানবী (সাঃ)-কে বুঝাইয়াছে, আর ‘ঐ দিন’ বলিতে কেয়ামতের দিনকে বুঝাইয়াছে বলিয়া মনে হয়।

ذٰلِکَ الۡیَوۡمُ الۡحَقُّ ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّہٖ مَاٰبًا ﴿۴۰﴾

৪০
সেইদিনটি সুনিশ্চিত। সুতরাং যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের নিকট আশ্রয়স্থল গ্রহণ করুক।