নিশ্চয় আমরা তোমাদিগকে অতি নিকটবর্তী আযাব সম্বন্ধে সতর্ক করিয়াছি—৩২৩৫ যেদিন মানুষ উহা প্রত্যক্ষ করিবে যাহা তাহার হস্তদ্বয় অগ্রে প্রেরণ করিয়াছে এবং অস্বীকারকারী বলিবে, ‘হায়! যদি আমি পূর্বেই মাটি হইতাম।’
সূরা আন্ নাবা - রুকু ২সম্পাদিত
৩২৩৫। ‘আযাবান কারীবান’ বা নিকটবর্তী শাস্তি বলিতে, ইহজগতে অবিশ্বাসীদের প্রাপ্ত শাস্তির কথা বুঝাইতে পারে। কুরআনের অন্য স্থলে (৩২ঃ২২) এই শাস্তিকে নিকটবর্তী শাস্তি বলা হইয়াছে। পরকালের মহাশাস্তি এই শাস্তির তুলনায় পরে আসিবে এবং ভীষণতর আকারে আসিবে।