৭৮

النبأ

সূরা আন্‌ নাবা

An-Naba'

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪১ আয়াত এবং ২ রুকু আছে।

وَّسُیِّرَتِ الۡجِبَالُ فَکَانَتۡ سَرَابًا ﴿ؕ۲۱﴾

২১
এবং পর্বতসমূহকে বিচলিত করা হইবে, ফলে ঐগুলি মরীচিকায় পরিণত হইবে।৩২২৯
৩২২৯। এই আয়াতের তাৎপর্য হইলঃ- (১) প্রতাপশালী ও উচ্চ-পদস্থ ব্যক্তিগণ তাহাদের প্রভাব-প্রতিপত্তি ও কর্তৃত্ব হারাইয়া ফেলিবে, (২)ইসলামের জয়-যাত্রার সময়ে দৃঢ়প্রতিষ্ঠ বড় বড় সাম্রাজ্যগুলি পর্যন্ত বালুর টিলার মত ধ্বসিয়া পড়িবে এবং এমনিভাবে নিশ্চিহ্ন হইবে যে, ইহাদের পূর্ববর্তী অস্তিত্ব যেন মরীচিকা মাত্র ছিল।

اِنَّ جَہَنَّمَ کَانَتۡ مِرۡصَادًا ﴿۪ۙ۲۲﴾

২২
নিশ্চয় জাহান্নাম ওঁৎ পাতিয়া আছে,

لِّلطَّاغِیۡنَ مَاٰبًا ﴿ۙ۲۳﴾

২৩
বিদ্রোহপরায়ণদের জন্য একটি প্রত্যাবর্তনস্থল।

لّٰبِثِیۡنَ فِیۡہَاۤ اَحۡقَابًا ﴿ۚ۲۴﴾

২৪
উহারা সেথায় যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে।

لَا یَذُوۡقُوۡنَ فِیۡہَا بَرۡدًا وَّلَا شَرَابًا ﴿ۙ۲۵﴾

২৫
তথায় তাহারা না শীতলতা৩২৩০ আস্বাদন করিবে এবং না পানীয়,
৩২৩০। ‘বারদ’ অর্থ শীতলতা, আরাম, সুখানুভূতি, নিদ্রা (লেইন)।

اِلَّا حَمِیۡمًا وَّغَسَّاقًا ﴿ۙ۲۶﴾

২৬
কেবল ফুটন্ত পানি এবং দুর্গন্ধময় তরল পদার্থ, অসহনীয় ঠাণ্ডা পানি ব্যতিরেকে—৩২৩০-ক
৩২৩০-ক। মন্দের প্রতি দুর্দমনীয় নেশা ও পাপের অনুসরণ এবং পুণ্যের ও সৎকর্মের প্রতি চরম অবজ্ঞা ফুটন্ত ও বরফ-শীতল দুর্গন্ধ পানীয়ের আকার ধারণ করিবে যাহা পাপাসক্তকে পান করিতে দেওয়া হইবে।

جَزَآءً وِّفَاقًا ﴿ؕ۲۷﴾

২৭
ইহা হইবে উপযুক্ত প্রতিদান,

اِنَّہُمۡ کَانُوۡا لَا یَرۡجُوۡنَ حِسَابًا ﴿ۙ۲۸﴾

২৮
নিশ্চয় তাহারা হিসাবকে ভয় করিত না,

وَّکَذَّبُوۡا بِاٰیٰتِنَا کِذَّابًا ﴿ؕ۲۹﴾

২৯
এবং আমাদের নিদর্শনসমূহকে মিথ্যা বলিয়া সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করিত।

وَکُلَّ شَیۡءٍ اَحۡصَیۡنٰہُ کِتٰبًا ﴿ۙ۳۰﴾

৩০
এবং আমরা সব কিছুই এক কিতাবে সংরক্ষণ করিয়া রাখিয়াছি।৩২৩১
৩২৩১। টেলিভিশন, বেতার-যন্ত্র, টেপ-রেকর্ড, ভিডিও-রেকর্ড ইত্যাদি যন্ত্র এই সত্যকে আমাদের কাছে তুলিয়া ধরিয়াছে যে, কেবল মানুষের কার্যকলাপই নয় বরং তাহার কথা-বার্তাও সংরক্ষণ করিয়া রাখা যায় এবং হুবহু পুনরাবৃত্তি করা যায়। ২৪৫৬ টীকা দেখুন।