৭৮

النبأ

সূরা আন্‌ নাবা

An-Naba'

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪১ আয়াত এবং ২ রুকু আছে।

وَّجَعَلۡنَا الَّیۡلَ لِبَاسًا ﴿ۙ۱۱﴾

১১
এবং রাত্রিকে করিয়াছি আবরণ স্বরূপ,

وَّجَعَلۡنَا النَّہَارَ مَعَاشًا ﴿۪۱۲﴾

১২
এবং দিবসকে করিয়াছি জীবিকা আহরণের উপায় স্বরূপ,

وَّبَنَیۡنَا فَوۡقَکُمۡ سَبۡعًا شِدَادًا ﴿ۙ۱۳﴾

১৩
এবং আমরা তোমাদের উর্দ্ধ দেশে সাতটি মযবুত (আকাশ) বানাইয়াছি,৩২২৫
৩২২৫। সাতটি বৃহদাকার গ্রহ, যাহারা সূর্যকে কেন্দ্র করিয়া ঘূর্ণায়মান রহিয়াছে অথবা মানুষের আধ্যাত্মিক উন্নতির সাতটি স্তর (সূরা মো’মেনূনে উল্লেখিত)।

وَّجَعَلۡنَا سِرَاجًا وَّہَّاجًا ﴿۪ۙ۱۴﴾

১৪
এবং আমরা সৃষ্টি করিয়াছি (সূর্যকে) এক সমুজ্জ্বল প্রদীপ স্বরূপ।

وَّاَنۡزَلۡنَا مِنَ الۡمُعۡصِرٰتِ مَآءً ثَجَّاجًا ﴿ۙ۱۵﴾

১৫
এবং আমরা নিংড়ানো ঘনীভূত মেঘমালা হইতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করিয়াছি,

لِّنُخۡرِجَ بِہٖ حَبًّا وَّنَبَاتًا ﴿ۙ۱۶﴾

১৬
যেন আমরা উৎপন্ন করি উহা দ্বারা শস্য দানা এবং শাক-সব্‌জি,

وَّجَنّٰتٍ اَلۡفَافًا ﴿ؕ۱۷﴾

১৭
এবং ঘনবিন্যস্ত বাগানসমূহ।৩২২৬
৩২২৬। ৭ হইতে ১৭ আয়াত পর্যন্ত মানুষের শারীরিক জীবন ধারণের সকল উপায়-উপকরণ যাহা আল্লাহ্‌তা’লা তাহাকে না চাহিতেই দান করিয়াছেন, উহার উল্লেখ রহিয়াছে। ইহা দ্বারা এই ইঙ্গিত করা হইয়াছে যে, সেই সৃষ্টিকর্তা যিনি মানুষের দৈহিক প্রয়োজন মিটাইবার জন্য এত উপায়-উপকরণ সরবরাহ করিয়াছেন, তিনি কি করিয়া তাহার আধ্যাত্মিক প্রয়োজনসমূহ না মিটাইয়া থাকিতে পারেন।

اِنَّ یَوۡمَ الۡفَصۡلِ کَانَ مِیۡقَاتًا ﴿ۙ۱۸﴾

১৮
নিশ্চয় ফয়সালার দিন নির্দিষ্ট আছে।

یَّوۡمَ یُنۡفَخُ فِی الصُّوۡرِ فَتَاۡتُوۡنَ اَفۡوَاجًا ﴿ۙ۱۹﴾

১৯
সেদিন যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে, তখন তোমরা দলে দলে আসিবে।৩২২৭
৩২২৭। সেই সিদ্ধান্তের দিন— যেদিন মুসলমানদের হাতে মক্কার পতন ঘটিল—সেদিন শিঙ্গার ধ্বনিই যেন বাজিয়া উঠিল আর ইহাতে সাড়া দিয়া মক্কার কুরায়শগণ মহানবী (সাঃ)-এর নিকট ত্রস্তব্যস্ত হইয়া একত্রিত হইল এবং করজোড়ে এই মর্মে প্রার্থনা করিল যে, তাহাদের অত্যাচার, নিষ্ঠুরতা ও সর্বপ্রকার সীমা-লঙ্ঘনকে যেন ক্ষমা করিয়া দেওয়া হয়।

وَّفُتِحَتِ السَّمَآءُ فَکَانَتۡ اَبۡوَابًا ﴿ۙ۲۰﴾

২০
এবং আকাশকে উন্মুক্ত করা হইবে, ফলে উহা বহু দ্বারে বিভক্ত হইয়া পড়িবে।৩২২৮
৩২২৮। ঐ সময়ে ধার্মিকগণের সমর্থনে বহু ঐশী নিদর্শন প্রদর্শন করা হইবে, যাহাতে অন্যায়কারীরা হতভম্ব হইয়া যাইবে।