৫০

ق

সূরা কাফ্

Qaf

মক্কী ৪৬ আয়াত ৩ রুকু পারা ২৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৬ আয়াত এবং ৩ রুকু আছে।

یَوۡمَ نَقُوۡلُ لِجَہَنَّمَ ہَلِ امۡتَلَاۡتِ وَتَقُوۡلُ ہَلۡ مِنۡ مَّزِیۡدٍ ﴿۳۱﴾

৩১
সেদিন আমরা জাহান্নামকে বলিব, ‘তুমি কি পূর্ণ হইয়াছ?’ এবং সে উত্তরে বলিবে,২৮১১ ‘আরও কিছু আছে কি?’২৮১২
২৮১১। এই আয়াতের কথোপকথন একটা রূপক বর্ণনা মাত্র; প্রকৃত কথোপকথন নহে, বরং একটা অবস্থার বিবরণ মাত্র। দোযখকে ব্যক্তি কল্পনা করা হইয়াছে এবং উহার অবস্থা বর্ণনার জন্য উহার মুখে ভাষা দেওয়া হইয়াছে। না দোযখের কথা বলার শক্তি আছে, না ইহা কথা বলিবে। এই ভাবে ‘কালা’ (সে বলিল) শব্দ, একই রূপক অর্থে ৪১ঃ১২ আয়াতে ব্যবহৃত হইয়াছে। সেখানে আকাশ ও পৃথিবী বলিতেছে, “আমরা স্বেচ্ছায়ই আসিয়াছি।” অর্থাৎ আকাশ ও পৃথিবী আল্লাহ্‌র আদেশ ও নিয়ম-কানুন স্বেচ্ছায় মানিয়া চলিবে বলিয়া সম্মতি জানাইল। এই সম্মতিজ্ঞাপন আকাশ ও পৃথিবীর অবস্থার বর্ণনা মাত্র, ইহাতে প্রকৃত কোন কথোপকথন নাই। আরবী ভাষার ইহা একটি বৈশিষ্ট্য ও সৌন্দর্য যে, ইহা প্রাণহীন-ভাষাহীন বস্তুর মুখেও ভাষা তুলিয়া দেয় এবং কথা বলায়। টীকা ৫৭ দেখুন এবং ১৮ঃ৭৮ দেখুন।
২৮১২। এই বাক্যটি এই দিকেই ইঙ্গিত করে যে, মানুষের পাপ করিবার প্রভূত ক্ষমতা আছে,আর তৎসঙ্গে রহিয়াছে দুনিয়াকে সম্ভোগ করিবার অদম্য বাসনা যাহা তাহাকে দোযখের দিকে টানিয়া নেয়।

وَاُزۡلِفَتِ الۡجَنَّۃُ لِلۡمُتَّقِیۡنَ غَیۡرَ بَعِیۡدٍ ﴿۳۲﴾

৩২
এবং জান্নাতকে মুত্তাকীগণের জন্য এত নিকটবর্তী করিয়া দেওয়া হইবে২৮১৩ যে, কোন দূরত্ব থাকিবে না।
২৮১৩। পূর্ববর্তী আয়াতে বলা হইয়াছে যে, মানুষের পাপরাশি দূরীকরণের জন্য এবং আধ্যাত্মিকভাবে পূত-পবিত্র করার উদ্দেশ্যে, একের পর এক অসংখ্য লোককে দোযখে নিক্ষেপ করা হইবে। এই আয়াতে বলা হইতেছে, খোদাভীরু-ধর্মপরায়ণ লোকদের জন্য বেহেশ্‌তকে তাহাদের সন্নিকটে উপস্থিত করা হইবে।

ہٰذَا مَا تُوۡعَدُوۡنَ لِکُلِّ اَوَّابٍ حَفِیۡظٍ ﴿ۚ۳۳﴾

৩৩
(এবং বলা হইবে) ‘ইহাই, যাহার প্রতিশ্রুতি তোমাদের মধ্যে (আল্লাহ্‌র দিকে) প্রত্যেক পুনঃপুনঃ প্রত্যাবর্তনকারী এবং (ধর্ম-কর্মের) অধিক হিফাযতকারী ব্যক্তির সঙ্গে করা হইয়াছে,

مَنۡ خَشِیَ الرَّحۡمٰنَ بِالۡغَیۡبِ وَجَآءَ بِقَلۡبٍ مُّنِیۡبِ ﴿ۙ۳۴﴾

৩৪
যে রহমান আল্লাহ্‌কে সংগোপনেও ভয় করিয়া চলিয়াছে, এবং (আল্লাহ্‌র নিকট) বিনয়ের সহিত প্রত্যাবর্তনকারী অন্তর লইয়া উপস্থিত হইয়াছে।

ۣادۡخُلُوۡہَا بِسَلٰمٍ ؕ ذٰلِکَ یَوۡمُ الۡخُلُوۡدِ ﴿۳۵﴾

৩৫
তোমরা শান্তির সহিত এই জান্নাতে প্রবেশ কর। ইহা সেই চিরস্থায়ী বসবাসের দিন।’২৮১৪
২৮১৪। দোযখের শাস্তি যত ভয়ঙ্করই হউক না কেন, কুরআন অনুযায়ী, ইহা একটি অস্থায়ী প্রায়শ্চিত্ত-কারাগার। চিরস্থায়ী আবাস হইল বেহেশত, যাহার আশীষসমূহ অসীম ও চিরন্তন (১১ঃ১০৯)।

لَہُمۡ مَّا یَشَآءُوۡنَ فِیۡہَا وَلَدَیۡنَا مَزِیۡدٌ ﴿۳۶﴾

৩৬
সেখানে তাহারা যাহা কিছু চাহিবে তাহাই তাহারা পাইবে, ইহা ছাড়া আমাদের নিকট দেওয়ার আরও অনেক কিছু আছে।২৮১৫
২৮১৫। ধার্মিকেরা তাহাদের মনস্তুষ্টির জন্য বেহেশতে যাহাই চাইবে তাহাই পাইবে। শুধু তাহাই নহে, মানুষের ইচ্ছা যত বেশীই হউক না কেন, অনন্তের তুলনায় তাহা সীমাবদ্ধ। তাই, তাহাদের ইচ্ছা-সীমার বাহিরে যত নেয়ামত আছে, তাহাও তাহাদিগকে দেওয়া হইবে।

وَکَمۡ اَہۡلَکۡنَا قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡنٍ ہُمۡ اَشَدُّ مِنۡہُمۡ بَطۡشًا فَنَقَّبُوۡا فِی الۡبِلَادِ ؕ ہَلۡ مِنۡ مَّحِیۡصٍ ﴿۳۷﴾

৩৭
এবং আমরা তাহাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করিয়াছি যাহারা পাকড়াও করার শক্তিতে ইহাদের অপেক্ষা অধিকতর প্রবল ছিল! (যখন আযাব আসিল) তখন তাহারা (রক্ষা পাওয়ার জন্য) সারা দেশ চষিয়া বেড়াইল।২৮১৫-ক কিন্তু (তাহাদের জন্য) কোথাও কি বাঁচিবার স্থান ছিল?
২৮১৫-ক। ইহার আক্ষরিক অর্থ হইলঃ নিজদিগকে বাঁচাইবার জন্য মাটিতে খন্দক কাটিল। আজ বোমার আক্রমণ হইতে আত্মরক্ষার জন্য মাটির নীচে যে ট্রেন্স তৈরী করা হয়, আয়াতটিতে সেই কথাটির প্রতি ইঙ্গিত থাকিতে পারে।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَذِکۡرٰی لِمَنۡ کَانَ لَہٗ قَلۡبٌ اَوۡ اَلۡقَی السَّمۡعَ وَہُوَ شَہِیۡدٌ ﴿۳۸﴾

৩৮
নিশ্চয় ইহাতে তাহার জন্য উপদেশ রহিয়াছে যাহার (বোধসম্পন্ন) অন্তর আছে২৮১৬ অথবা যে কান পাতিয়া শ্রবণ করে এবং সে গভীরভাবে পর্যবেক্ষণ করে।
২৮১৬। কাল্‌ব অর্থ হৃদয়, আত্মা, বিবেক, মন, কোন বস্তুর শ্রেষ্ঠাংশ। “মা লাহু কালবুন” অর্থ তাহার বিবেক-বুদ্ধি নাই (লেইন)।

وَلَقَدۡ خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ٭ۖ وَّمَا مَسَّنَا مِنۡ لُّغُوۡبٍ ﴿۳۹﴾

৩৯
নিশ্চয় আমরা আকাশসমূহ এবং পৃথিবীকে এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে উহাদিগকে ছয় দিনে২৮১৭ সৃষ্টি করিয়াছি অথচ আমাদিগকে কোন ক্লান্তি স্পর্শ করে নাই।২৮১৮
২৮১৭। দেখুন ৯৮৪ টীকা ৪১ঃ১০-১৩ আয়াতসমূহ।
২৮১৮। কুরআন শরীফের ইহা একটি বৈশিষ্ট্য যে, বাইবেলে মহান নবীগণের উপর যত রকম পাপ ও চারিত্রিক কলঙ্ক আরোপ করা হইয়াছে, কুরআন তাহা অপনোদন করতঃ তাহাদিগকে পবিত্র ও মহাপুণ্যাত্মা সাব্যস্ত করিয়াছে। তাহা ছাড়া, আল্লাহ্‌তা’লার মাহাত্মা ও পবিত্রতার পরিপন্থী কোন কথা কুরআন বরদাশত করে না। বাইবেলে, আল্লাহ্-জাল্লা-শানুহু সম্বন্ধে বলা হইয়াছে “সৃষ্টিকর্তা সৃষ্টির সমস্ত কাজকর্ম সম্পন্ন করিয়া সপ্তম দিনে সকল কাজ হইতে বিশ্রাম নিলেন” (আদিপুস্তক-২ঃ২), আর কুরআন বলে, “ক্লান্তি তাঁহাকে স্পর্শও করিতে পারে না”।

فَاصۡبِرۡ عَلٰی مَا یَقُوۡلُوۡنَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ قَبۡلَ طُلُوۡعِ الشَّمۡسِ وَقَبۡلَ الۡغُرُوۡبِ ﴿ۚ۴۰﴾

৪০
অতএব তাহারা যাহা কিছু বলিতেছে উহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে মহত্ব এবং পবিত্রতা ঘোষণা কর;