৫০

ق

সূরা কাফ্

Qaf

মক্কী ৪৬ আয়াত ৩ রুকু পারা ২৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৬ আয়াত এবং ৩ রুকু আছে।

وَالنَّخۡلَ بٰسِقٰتٍ لَّہَا طَلۡعٌ نَّضِیۡدٌ ﴿ۙ۱۱﴾

১১
এবং উচ্চ খর্জুর বৃক্ষসমূহ, যাহাদের গুচ্ছসমূহ স্তরে স্তরে (সুসজ্জিত) রহিয়াছে—

رِّزۡقًا لِّلۡعِبَادِ ۙ وَاَحۡیَیۡنَا بِہٖ بَلۡدَۃً مَّیۡتًا ؕ کَذٰلِکَ الۡخُرُوۡجُ ﴿۱۲﴾

১২
বান্দাদের জন্য রিয্‌কস্বরূপ; এবং আমরা উহা দ্বারা মৃত ভূমিকে জীবিত করি। অনুরূপভাবেই পুনরুত্থান হইবে।২৮০৪
২৮০৪। যেমনিভাবে আল্লাহ্‌তা’লা আকাশ হইতে বৃষ্টি দান করিয়া শুষ্ক ও মৃত যমীনকে ফলে-ফুলে সুশোভিত করিয়া জীবনোদ্দীপ্ত করিয়া তোলেন, তেমনিভাবে তিনি মানুষের মৃত্যুর পরেও তাহাকে পুনজ্জীবন দান করিবেন।

کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّاَصۡحٰبُ الرَّسِّ وَثَمُوۡدُ ﴿ۙ۱۳﴾

১৩
(সত্যকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিল তাহাদের পূর্বে নূহের জাতি এবং কূপের অধিবাসীগণ এবং সামূদ জাতি,

وَعَادٌ وَّفِرۡعَوۡنُ وَاِخۡوَانُ لُوۡطٍ ﴿ۙ۱۴﴾

১৪
এবং আদ (এর জাতি) এবং ফেরাউন এবং লূতের ভ্রাতৃবৃন্দ,

وَّاَصۡحٰبُ الۡاَیۡکَۃِ وَقَوۡمُ تُبَّعٍ ؕ کُلٌّ کَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیۡدِ ﴿۱۵﴾

১৫
এবং অরণ্যের অধিবাসীগণ এবং তুব্বার জাতি। তাহারা প্রত্যেকেই রসূলগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল; পরিণামে আমার প্রতিশ্রুত আযাব পূর্ণ হইল।

اَفَعَیِیۡنَا بِالۡخَلۡقِ الۡاَوَّلِ ؕ بَلۡ ہُمۡ فِیۡ لَبۡسٍ مِّنۡ خَلۡقٍ جَدِیۡدٍ ﴿٪۱۶﴾

১৬
তবে কি আমরা প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি?২৮০৫ না, বরং নূতন সৃষ্টি সম্বন্ধে তাহারা সন্দেহে নিপতিত।
সূরা কাফ্ - রুকু ১
২৮০৫। এই সবগুলিতেই ‘সৃষ্টি’ বলিতে কেবল সাধারণ অর্থ ‘অস্তিত্বে আনা’ই বুঝাইতেছে না। ‘অস্তিত্ব দান’ ছাড়াও আর একটি অর্থও বুঝাইতেছে। তাহা হইল, কোন জাতির মধ্যে নবী আগমনের ফলশ্রুতিতে সেই জাতির মধ্যে যে আধ্যাত্মিক নব-জাগরণ ও বিপ্লব সাধিত হয় তাহাও সৃষ্টিরই অপর রূপ।

وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِہٖ نَفۡسُہٗ ۚۖ وَنَحۡنُ اَقۡرَبُ اِلَیۡہِ مِنۡ حَبۡلِ الۡوَرِیۡدِ ﴿۱۷﴾

১৭
এবং নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার আত্মা তাহাকে যাহা কিছু প্ররোচনা দেয় উহাও আমরা অবগত আছি, এবং আমরা (তাহার) জীবন-শিরা অপেক্ষাও তাহার অধিকতর নিকটে আছি।

اِذۡ یَتَلَقَّی الۡمُتَلَقِّیٰنِ عَنِ الۡیَمِیۡنِ وَعَنِ الشِّمَالِ قَعِیۡدٌ ﴿۱۸﴾

১৮
যখন (তাহার) ডানদিকে এবং বামদিকে উপবিষ্ট দুইজন লিপিকার লিপিবদ্ধ করিয়া যাইতেছে;২৮০৬
২৮০৬। তফসীরকারকগণের কাহারও কাহারও অভিমতে মানুষের ডানদিকের ফিরিশ্‌তা তাহার সৎকার্যাবলী লিপিবদ্ধ করেন আর বাম দিকের ফিরিশ্‌তা তাহার দুষ্কর্মগুলি লিপিবদ্ধ করেন। ‘ডানদিক’ ভাল কাজের জন্য এবং ‘বামদিক’ মন্দ কাজের জন্য ব্যবহৃত হইয়াছে। প্রত্যেকটি কথা ও কাজ বায়ুমণ্ডলে ও পারিপার্শ্বিকতায় প্রভাব ও দাগ রাখিয়া যায় যাহা সুরক্ষিত থাকে। কুরআনের অন্যত্র (২৪ঃ২৫, ৩৬ঃ৬৬) বলা হইয়াছে, মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ, তাহার হাত-পা-জিহ্বা কিয়ামতের দিন তাহার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করিবে। এই হিসাবে মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকেও রেকর্ডার বা সংরক্ষণকারী বলা যাইতে পারে। এই আয়াতের সংরক্ষণকারী ফিরিশ্‌তা বলিতে সাক্ষ্যদাতা অঙ্গ-প্রত্যঙ্গকেও বুঝাইতে পারে।

مَا یَلۡفِظُ مِنۡ قَوۡلٍ اِلَّا لَدَیۡہِ رَقِیۡبٌ عَتِیۡدٌ ﴿۱۹﴾

১৯
সে যে কথাই বলুক না কেন, তাহার নিকট অবশ্যই (সংরক্ষণের নিমিত্তে) একজন অতন্দ্র প্রহরী (ফিরিশ্‌তা নিয়োজিত) রহিয়াছে,

وَجَآءَتۡ سَکۡرَۃُ الۡمَوۡتِ بِالۡحَقِّ ؕ ذٰلِکَ مَا کُنۡتَ مِنۡہُ تَحِیۡدُ ﴿۲۰﴾

২০
এবং মৃত্যুর মুর্চ্ছা সত্য সত্যই আসিবে, ‘ইহা সেই অবস্থা যাহা হইতে তুমি পাশ কাটাইয়া যাইতে।’