৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

سَلٰمٌ عَلٰۤی اِلۡ یَاسِیۡنَ ﴿۱۳۱﴾

১৩১
ইলিয়াস এবং তাহার লোকদের উপর শান্তি বর্ষিত হউক!২৫০৩
২৫০৩। ‘ইলিয়াস’ এরই অন্য রূপ ‘ইল্ ইয়াসীন’ হইতে পারে, যেমন সীনা (২৩ঃ২১) শব্দেরই অপর রূপ সিনীন (৯৫ঃ৩)। অথবা ইহা ইলিয়াস শব্দের বহুবচন হিসাবে ব্যবহৃত হইয়া ইলিয়াস ও তাঁহার জাতিকে বুঝাইতেছে।

اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۳۲﴾

১৩২
নিশ্চয় আমরা এইভাবে সৎকর্মশীলগণকে পুরস্কার দিয়া থাকি।

اِنَّہٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۳۳﴾

১৩৩
নিশ্চয় সে আমাদের মো’মেন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

وَاِنَّ لُوۡطًا لَّمِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۳۴﴾ؕ

১৩৪
এবং লূতও নিশ্চয় রসূলগণের অন্তর্ভুক্ত ছিল।

اِذۡ نَجَّیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اَجۡمَعِیۡنَ ﴿۱۳۵﴾ۙ

১৩৫
(স্মরণ কর) যখন আমরা তাহাকে এবং তাহার পরিজনবর্গের সকলকে উদ্ধার করিয়াছিলাম,

اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
কেবল এক বৃদ্ধা ব্যতীত, যে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ছিল।

ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِیۡنَ ﴿۱۳۷﴾

১৩৭
অতঃপর আমরা অন্যান্য সকলকে ধ্বংস করিয়াছিলাম।

وَاِنَّکُمۡ لَتَمُرُّوۡنَ عَلَیۡہِمۡ مُّصۡبِحِیۡنَ ﴿۱۳۸﴾

১৩৮
এবং নিশ্চয় তোমরা প্রভাতেই তাহাদের (এলাকার) উপর দিয়া অতিক্রম করিয়া থাক;

وَبِالَّیۡلِ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۳۹﴾٪

১৩৯
এবং রাত্রি বেলায়ও;২৫০৪ তথাপি তোমরা কি বুঝিবে না?
সূরা আস্ সাফ্‌ফাত - রুকু ৪
২৫০৪। সদোম ও ঘমোরা যে দুই শহরে লুত (আঃ) আল্লাহ্‌র বাণী প্রচার করিতেন, আরবের বাণিজ্য বহরগুলি সিরিয়া যাইবার পথে দিনে ও রাত্রে সেই শহর দুইটি অতিক্রম করিত।শহর দুইটি ছিল সদর রাস্তার উপরে। কুরআনের অনত্র বলা হইয়াছে, শহরগুলি যে রাস্তার উপর অবস্থিত ছিল, সেই রাস্তাগুলি এখনো বিদ্যমান আছে (১৫ঃ৭৭)।

وَاِنَّ یُوۡنُسَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۴۰﴾ؕ

১৪০
এবং নিশ্চয় ইউনুস২৫০৫ রসূলগণের অন্তর্ভুক্ত ছিল।
২৫০৫। ইউনুস নবী ছিলেন ইসমাঈল বংশীয় এবং প্রায় ৯০০ খৃষ্টপূর্বাব্দে দ্বিতীয় জেরোবোয়াম অথবা জেহোয়াহাযের রাজত্বকালে জীবিত ছিলেন। (দেখুন ৬ঃ৮৭,৮৮)।