৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

اَمۡ خَلَقۡنَا الۡمَلٰٓئِکَۃَ اِنَاثًا وَّہُمۡ شٰہِدُوۡنَ ﴿۱۵۱﴾

১৫১
আমরা কি ফিরিশ্‌তাগণকে নারীরূপে সৃষ্টি করিয়াছি এবং তাহারা কি উহার সাক্ষী ছিল?

اَلَاۤ اِنَّہُمۡ مِّنۡ اِفۡکِہِمۡ لَیَقُوۡلُوۡنَ ﴿۱۵۲﴾ۙ

১৫২
শুন! নিশ্চয় তাহারা তাহাদের মনগড়া মিথ্যার উপর ভিত্তি করিয়া বলিতেছে,

وَلَدَ اللّٰہُ ۙ وَاِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
‘আল্লাহ্‌ সন্তান জন্ম দিয়াছেন,’ বস্তুতঃ তাহারা চরম মিথ্যাবাদী।

اَصۡطَفَی الۡبَنَاتِ عَلَی الۡبَنِیۡنَ ﴿۱۵۴﴾ؕ

১৫৪
তিনি কি পুত্রগণের পরিবর্তে কণ্যাগণকে বাছিয়া লইয়াছেন?

مَا لَکُمۡ ۟ کَیۡفَ تَحۡکُمُوۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
তোমাদের কি হইয়াছে? তোমরা কিরূপ বিচার কর?

اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۱۵۶﴾ۚ

১৫৬
তোমরা কি উপদেশ গ্রহণ করিবে না?

اَمۡ لَکُمۡ سُلۡطٰنٌ مُّبِیۡنٌ ﴿۱۵۷﴾ۙ

১৫৭
তোমাদের নিকট কি কোন সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?

فَاۡتُوۡا بِکِتٰبِکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
সুতরাং তোমরা যদি সত্যবাদী হইয়া থাক, তাহা হইলে তোমরা তোমাদের কিতাব২৫০৮ পেশ কর।
২৫০৮। কোন ঐশী কিতাবেই ঘুণাক্ষরেও এরূপ নির্বোধ ও জঘন্য মত পোষণ করা হয় নাই।

وَجَعَلُوۡا بَیۡنَہٗ وَبَیۡنَ الۡجِنَّۃِ نَسَبًا ؕ وَلَقَدۡ عَلِمَتِ الۡجِنَّۃُ اِنَّہُمۡ لَمُحۡضَرُوۡنَ ﴿۱۵۹﴾ۙ

১৫৯
এবং তাহারা তাঁহার এবং জিন্ন্‌দের মধ্যে আত্মীয়তা আরোপ করে; অথচ জিন্ন্‌গণ ভালরূপে জানে যে, নিশ্চয় তাহাদিগকেও (তাঁহার সম্মুখে বিচারের জন্য) হাযির করা হইবে।

سُبۡحٰنَ اللّٰہِ عَمَّا یَصِفُوۡنَ ﴿۱۶۰﴾ۙ

১৬০
তাহারা যাহা বর্ণনা করিতেছে আল্লাহ্ উহা হইতে পবিত্র!