৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿۱۶۱﴾

১৬১
কেবল আল্লাহ্‌র বিশুদ্ধ-চিত্ত বান্দাগণ ব্যতীত (তাহারা এইরূপ কথা বর্ণনা করে না)।

فَاِنَّکُمۡ وَمَا تَعۡبُدُوۡنَ ﴿۱۶۲﴾ۙ

১৬২
সুতরাং (জানিয়া রাখ যে) নিশ্চয় তোমরা এবং তোমাদের মা’বূদগণ—

مَاۤ اَنۡتُمۡ عَلَیۡہِ بِفٰتِنِیۡنَ ﴿۱۶۳﴾ۙ

১৬৩
তোমাদের কেহই তাঁহার বিরুদ্ধে (কাহাকেও২৫০৯) বিভ্রান্ত করিতে পারিবে না,
২৫০৯। তাহাদের মত একই ধ্যান-ধারণার অধিকারী লোকদিগকেই ভূত-প্রেতরা পথভ্রষ্ট করিতে পারে। কিন্তু তাহারা ধর্মপরায়ণ লোকদের উপর কর্তৃত্ব বা প্রভাব খাটাইতে পারে না।

اِلَّا مَنۡ ہُوَ صَالِ الۡجَحِیۡمِ ﴿۱۶۴﴾

১৬৪
কেবল সেই ব্যক্তি ব্যতীত যে জাহান্নামে দগ্ধ হইবে।

وَمَا مِنَّاۤ اِلَّا لَہٗ مَقَامٌ مَّعۡلُوۡمٌ ﴿۱۶۵﴾ۙ

১৬৫
(তাহারা বলে) ‘আমাদের মধ্যে কেহ নাই কিন্তু তাহার জন্য অবশ্যই এক নির্ধারিত স্থান আছে;২৫১০
২৫১০। কেহ কেহ মনে করেন, এখানে ফিরিশ্‌তার কথা বলা হইয়াছে। অন্যরা মনে করেন, এখানে বিশ্বাসীগণের কথা বলা হইয়াছে।

وَّاِنَّا لَنَحۡنُ الصَّآفُّوۡنَ ﴿۱۶۶﴾ۚ

১৬৬
এবং নিশ্চয় আমরা সকলেই (আল্লাহ্‌র সমীপে) সারিবদ্ধভাবে দাঁড়াইয়া আছি।

وَاِنَّا لَنَحۡنُ الۡمُسَبِّحُوۡنَ ﴿۱۶۷﴾

১৬৭
এবং নিশ্চয় আমরা সকলেই তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।’

وَاِنۡ کَانُوۡا لَیَقُوۡلُوۡنَ ﴿۱۶۸﴾ۙ

১৬৮
এবং নিশ্চয় তাহারা (মক্কাবাসীগণ ইতিপূর্বে) এইরূপ বলিয়া আসিতেছিল,

لَوۡ اَنَّ عِنۡدَنَا ذِکۡرًا مِّنَ الۡاَوَّلِیۡنَ ﴿۱۶۹﴾ۙ

১৬৯
‘যদি আমাদের নিকটেও পূর্ববর্তীদের ন্যায় উপদেশপূর্ণ কোন কিতাব থাকিত,

لَکُنَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿۱۷۰﴾

১৭০
তাহা হইলে আমরাও আল্লাহ্‌র বিশুদ্ধ-চিত্ত বান্দা হইয়া যাইতাম।’