৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

سُبۡحٰنَ رَبِّکَ رَبِّ الۡعِزَّۃِ عَمَّا یَصِفُوۡنَ ﴿۱۸۱﴾ۚ

১৮১
তোমার প্রতিপালক, যিনি সকল সম্মান ও শক্তির অধিকারী, উহা হইতে পবিত্র-মহান, যাহা তাহারা বর্ণনা করিতেছে।

وَسَلٰمٌ عَلَی الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۸۲﴾ۚ

১৮২
এবং শান্তি রসূলগণের উপর!২৫১২
২৫১২। এখানে মহানবী (সাঃ)-এর কথাই বলা হইয়াছে বলিয়া মনে হয়, কেননা তিনি তাঁহার ব্যক্তিত্বের মাধ্যমে সকল নবী-রসূলগণের প্রতিনিধিত্ব করেন।

وَالۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۸۳﴾٪

১৮৩
বস্তুতঃ সকল প্রশংসা আল্লাহ্‌র, যিনি সকল জগতের প্রতিপালক।
সূরা আস্ সাফ্‌ফাত - রুকু ৫