৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۱۱﴾

১১১
এইরূপেই আমরা সৎকর্মশীলদিগকে পুরস্কার দিয়া থাকি।

اِنَّہٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۲﴾

১১২
নিশ্চয় সে আমাদের মো’মেন বান্দাগণের অন্তর্ভুক্ত ছিল।

وَبَشَّرۡنٰہُ بِاِسۡحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیۡنَ ﴿۱۱۳﴾

১১৩
এবং আমরা তাহাকে ইস্‌হাকের সুসংবাদ দিয়াছিলাম, যে একজন নবী ছিল এবং সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত ছিল।

وَبٰرَکۡنَا عَلَیۡہِ وَعَلٰۤی اِسۡحٰقَ ؕ وَمِنۡ ذُرِّیَّتِہِمَا مُحۡسِنٌ وَّظَالِمٌ لِّنَفۡسِہٖ مُبِیۡنٌ ﴿۱۱۴﴾٪

১১৪
এবং আমরা তাহার২৫০০ উপর এবং ইস্‌হাকের উপর বরকত নাযেল করিয়াছিলাম। এবং তাহাদের উভয়ের বংশধরগণ হইতে কতক লোক সৎকর্মশীল ছিল এবং কতক ছিল নিজেদের প্রাণের উপর স্পষ্ট যুলুমকারী।
সূরা আস্ সাফ্‌ফাত - রুকু ৩
২৫০০। ‘এবং আমরা তাহার উপর বরকত নাযেল করিয়াছিলাম’ দ্বারা হযরত ইব্‌রাহীম (আঃ)-এর বংশকে ইসলামের মাধ্যমে আশিসমণ্ডিত করার কথা বলা হইয়াছে। কেননা হযরত ইস্‌হাকের নাম ও তাঁহার আশিসপ্রাপ্তি পৃথকভাবে উল্লেখ করা হইয়াছে।

وَلَقَدۡ مَنَنَّا عَلٰی مُوۡسٰی وَہٰرُوۡنَ ﴿۱۱۵﴾ۚ

১১৫
এবং নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতিও অনুগ্রহ করিয়াছিলাম।

وَنَجَّیۡنٰہُمَا وَقَوۡمَہُمَا مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ ﴿۱۱۶﴾ۚ

১১৬
এবং আমরা তাহাদের উভয়কে এবং তাহাদের জাতিকে মহা দুঃখ-দুর্দশা হইতে উদ্ধার করিয়াছিলাম;

وَنَصَرۡنٰہُمۡ فَکَانُوۡا ہُمُ الۡغٰلِبِیۡنَ ﴿۱۱۷﴾ۚ

১১৭
এবং আমরা তাহাদের সকলকে সাহায্য করিয়াছিলাম, ফলে তাহারা বিজয়ী হইয়াছিল।

وَاٰتَیۡنٰہُمَا الۡکِتٰبَ الۡمُسۡتَبِیۡنَ ﴿۱۱۸﴾ۚ

১১৮
এবং আমরা তাহাদিগকে (প্রত্যেক বিষয়) সুস্পষ্ট বর্ণনাকারী এক কিতাব দিয়াছিলাম।

وَہَدَیۡنٰہُمَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ﴿۱۱۹﴾ۚ

১১৯
এবং আমরা তাহাদের উভয়কে সরল-সুদৃঢ় পথে পরিচালিত করিয়াছিলাম।

وَتَرَکۡنَا عَلَیۡہِمَا فِی الۡاٰخِرِیۡنَ ﴿۱۲۰﴾ۙ

১২০
এবং আমরা পরবর্তীগণের মধ্যে তাহাদেরকে (সুখ্যাতিতে) প্রতিষ্ঠিত করিয়াছিলাম—