৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۱۱﴾

১১১
এরূপেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি।

اِنَّہٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۲﴾

১১২
নিশ্চয় সে ছিল আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।

وَبَشَّرۡنٰہُ بِاِسۡحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیۡنَ ﴿۱۱۳﴾

১১৩
আর আমরা তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম, যে একজন নবী ছিল (ও) সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল।

وَبٰرَکۡنَا عَلَیۡہِ وَعَلٰۤی اِسۡحٰقَ ؕ وَمِنۡ ذُرِّیَّتِہِمَا مُحۡسِنٌ وَّظَالِمٌ لِّنَفۡسِہٖ مُبِیۡنٌ ﴿۱۱۴﴾٪

১১৪
আর আমরা তাকে ও ইসহাককে কল্যাণমণ্ডিত করেছিলাম।২৫০০ আর তাদের উভয়ের বংশধরদের অনেকে ছিল সৎকর্মশীল এবং অনেকেই ছিল নিজের প্রতি প্রকাশ্য অত্যাচারী।*কদেখুন: ৫৭:২৭খদেখুন: ২০:৩১; ২৮:৩৫
সূরা আস-সাফফাত - রুকু ৩
২৫০০। ‘আর আমরা তাকে ও ইসহাককে কল্যাণমণ্ডিত করেছিলাম’ দ্বারা হযরত ইবরাহীম (আ.)-এর বংশকে ইসলামের মাধ্যমে আশিসমণ্ডিত করার কথা বলা হয়েছে, কেননা হযরত ইসহাকের নাম ও তাঁর আশিসপ্রাপ্তি পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।
* ‘যালিম’ (অত্যাচারী) ও ‘যুলম’ (অত্যাচার) শব্দ দুটি কুরআন করীমে বিনা ব্যতিক্রমে সবসময় দোষ বা অপরাধ হিসেবে ব্যবহৃত হয় নি। যখন নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় তখন শব্দ দুটি সরল সুদৃঢ় পথ থেকে সব ধরনের বিচ্যুতিকে বুঝায়। তথাপি কিছু ব্যতিক্রমও হয়েছে, যেখানে এ শব্দ দুটি প্রশংসা বুঝাতে ব্যবহার করা হয়েছে। সূরা ফাতির-এর ৩৩ নম্বর আয়াত থেকে এটা সুস্পষ্ট, আল্লাহ তাঁর মনোনীত বান্দাদের মাঝে এমন সব ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করেছেন যারা ‘যালিমুল্লি নাফসিহী’ (অর্থাৎ যারা আল্লাহর পথে চেষ্টাসাধনা করতে গিয়ে নিজেদের প্রতি অত্যাচার করে)। একই শ্রেণিতে যারা তুলনামূলকভাবে ওপরের স্তরে রয়েছে তাদের ‘মুকতাসির’ (মধ্যপন্থি) ও ‘সাবিক বিল খাইরাত’ (পুণ্যকাজে অগ্রগামী) বলে উল্লেখ করা হয়েছে (সূরা ফাতির: ৩৩)। অনুরূপভাবে আধ্যাত্মিক সংগ্রামে প্রাথমিক পর্যায়ে সৎকাজ করার জন্য নিজের প্রতি কিছুটা কঠোর ও নির্দয় হবার প্রয়োজন দেখা দেয়। যারা আল্লাহর খাতিরে তা করে তারা অবশ্যই প্রশংসার যোগ্য। তথাপি তাদেরকে ‘যালিমুল্লি নাফসিহী’ (তথা নিজেদের প্রতি অত্যাচারী) বলা হয়। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَلَقَدۡ مَنَنَّا عَلٰی مُوۡسٰی وَہٰرُوۡنَ ﴿۱۱۵﴾ۚ

১১৫
আর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতিও অনুগ্রহ করেছিলাম।

وَنَجَّیۡنٰہُمَا وَقَوۡمَہُمَا مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ ﴿۱۱۶﴾ۚ

১১৬
গদেখুন: ২০:৮১; ২৬:৬৬আর আমরা তাদের উভয়কে ও তাদের জাতিকে এক চরম উৎকণ্ঠা থেকে উদ্ধার করেছিলাম।

وَنَصَرۡنٰہُمۡ فَکَانُوۡا ہُمُ الۡغٰلِبِیۡنَ ﴿۱۱۷﴾ۚ

১১৭
আর আমরা তাদেরকে সাহায্য করেছিলাম। ফলে তারাই বিজয়ী হয়েছিল।

وَاٰتَیۡنٰہُمَا الۡکِتٰبَ الۡمُسۡتَبِیۡنَ ﴿۱۱۸﴾ۚ

১১৮
আর আমরা তাদের উভয়কে এক সুস্পষ্ট কিতাব দিয়েছিলাম।

وَہَدَیۡنٰہُمَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ﴿۱۱۹﴾ۚ

১১৯
আর আমরা তাদের উভয়কে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।

وَتَرَکۡنَا عَلَیۡہِمَا فِی الۡاٰخِرِیۡنَ ﴿۱۲۰﴾ۙ

১২০
আর আমরা পরবর্তীদের মাঝে তাদের উভয়ের সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেছিলাম।