৩৭

الصافات

সূরা আস্ সাফ্‌ফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৮৩ আয়াত এবং ৫ রুকু আছে।

سَلٰمٌ عَلٰی مُوۡسٰی وَہٰرُوۡنَ ﴿۱۲۱﴾

১২১
মূসা এবং হারূনের উপর শান্তি বর্ষিত হউক!

اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۲۲﴾

১২২
নিশ্চয় আমরা এইভাবে সৎকর্মশীলগণকে পুরস্কার দিয়া থাকি।

اِنَّہُمَا مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۲۳﴾

১২৩
নিশ্চয় তাহারা উভয়ে আমাদের মো’মেন বান্দাগণের অন্তর্ভুক্ত ছিল।

وَاِنَّ اِلۡیَاسَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۲۴﴾ؕ

১২৪
এবং নিশ্চয় ইলিয়াসও২৫০১ আমাদের রসূলগণের অন্তর্ভুক্ত ছিল।
২৫০১। হযরত ইলিয়াস বা এলিজা খৃষ্টপূর্ব ৯০০ সালে জর্ডন নদীর পূর্ব তীরে গিলিয়াদ্‌ নামক স্থানের বাসিন্দা ছিলেন।

اِذۡ قَالَ لِقَوۡمِہٖۤ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۲۵﴾

১২৫
(স্মরণ কর) যখন সে তাহার জাতিকে বলিয়াছিল, ‘তোমরা কি তাক্‌ওয়া অবলম্বন করিবে না?

اَتَدۡعُوۡنَ بَعۡلًا وَّتَذَرُوۡنَ اَحۡسَنَ الۡخَالِقِیۡنَ ﴿۱۲۶﴾ۙ

১২৬
তোমরা কি বা’ল মূর্তিকে২৫০২ ডাকিতেছে এবং পরিহার করিতেছ সর্বোত্তম সৃষ্টিকর্তাকে—
২৫০২। বা’ল একটি মূর্তির নাম, যাহাকে ইলিয়াস নবীর জাতি পূজা করিত।এই জাতি সূর্যের উপাসক ছিল। সিরিয়ায় বা’ল বাক্ক (লেইন) নামে একটি শহর আছে। এর অধিবাসীরা সূর্য দেবতাকে পূজা করিত। বা’ল ঐ সূর্য-দেবতার নামও হইতে পারে।

اللّٰہَ رَبَّکُمۡ وَرَبَّ اٰبَآئِکُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۲۷﴾

১২৭
আল্লাহ্‌কে, যিনি তোমাদেরও প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক?’

فَکَذَّبُوۡہُ فَاِنَّہُمۡ لَمُحۡضَرُوۡنَ ﴿۱۲۸﴾ۙ

১২৮
অতঃপর তাহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল; সুতরাং অবশ্যই তাহাদিগকে (আযাবের জন্য) হাযির করা হইবে;

اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿۱۲۹﴾

১২৯
কেবল আল্লাহ্‌র বিশুদ্ধ-চিত্ত বান্দাগণ ব্যতীত।

وَتَرَکۡنَا عَلَیۡہِ فِی الۡاٰخِرِیۡنَ ﴿۱۳۰﴾ۙ

১৩০
এবং আমরা পরবর্তীগণের মধ্যে তাহাদেরকে (সুখ্যাতিতে) প্রতিষ্ঠিত করিয়াছিলাম—