২৩

المؤمنون

সূরা আল্‌ মো’মেনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৯ আয়াত এবং ৬ রুকু আছে।

وَہُوَ الَّذِیۡ یُحۡیٖ وَیُمِیۡتُ وَلَہُ اخۡتِلَافُ الَّیۡلِ وَالنَّہَارِ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۸۱﴾

৮১
এবং তিনিই তোমাদিগকে জীবিত করেন এবং মৃত্যু দেন এবং রাত্রি ও দিনের আবর্তন তাঁহারই আয়ত্তাধীন। তবুও কি তোমরা উপলব্ধি করিবে না?২০১২
২০১২। তফসীরাধীন আয়াত জাতির উত্থান-পতনের ব্যাপারটি পরোক্ষভাবে উল্লেখ করিয়াছে। এক সময় কোন জাতি ক্ষমতা অর্জন করে এবং অগ্রগতি ও উন্নতির সূর্য তাহাদের উপরে দীপ্তিমান বলিয়া প্রতিভাত হয়। আবার অন্য এক সময়ে তাহাদের দুষ্কর্মের ফলে অধঃপতন ও ধ্বংস তাহাদিগকে অতর্কিতে পাকড়াও করে।

بَلۡ قَالُوۡا مِثۡلَ مَا قَالَ الۡاَوَّلُوۡنَ ﴿۸۲﴾

৮২
বরং তাহারা সেই কথাই বলে, যাহা (তাহাদের) পূর্ববর্তীগণ বলিয়াছিল।

قَالُوۡۤا ءَاِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ ﴿۸۳﴾

৮৩
তাহারা বলিয়াছিল, ‘কী! যখন আমরা মরিয়া যাইব এবং মাটি হইয়া যাইব এবং অস্থিতে পরিণত হইয়া যাইব তখনও কি আমরা বাস্তবিকই পুনরুত্থিত হইব?’

لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَاٰبَآؤُنَا ہٰذَا مِنۡ قَبۡلُ اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۸۴﴾

৮৪
ইতিপূর্বেও আমাদিগকে এবং আমাদের পিতৃপুরুষগণকে এই বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল, (কিন্তু এইরূপ কিছুই হয় নাই) আসলে ইহা পূর্ববর্তীগণের কিচ্ছা-কাহিনী ব্যতীত কিছুই নহে।’

قُلۡ لِّمَنِ الۡاَرۡضُ وَمَنۡ فِیۡہَاۤ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۸۵﴾

৮৫
তুমি বল, ‘যদি তোমরা জান তাহা হইলে (বল) এই পৃথিবী এবং ইহার মধ্যে যাহা কিছু আছে উহা কাহার?’

سَیَقُوۡلُوۡنَ لِلّٰہِ ؕ قُلۡ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۸۶﴾

৮৬
তাহারা অবশ্যই বলিবে, ‘আল্লাহ্‌র।’ তুমি বল, ‘তাহা হইলে তোমরা কি উপদেশ গ্রহণ করিবে না?’

قُلۡ مَنۡ رَّبُّ السَّمٰوٰتِ السَّبۡعِ وَرَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ ﴿۸۷﴾

৮৭
তুমি (আবার) বল, ‘সাত আকাশের প্রতিপালক এবং মহান আরশের অধিপতি কে?’

سَیَقُوۡلُوۡنَ لِلّٰہِ ؕ قُلۡ اَفَلَا تَتَّقُوۡنَ ﴿۸۸﴾

৮৮
তাহারা অবশ্যই বলিবে, ‘আল্লাহ্‌র’। তুমি বল, ‘তাহা হইলে কেন তোমরা তাক্‌ওয়া অবলম্বন কর না?’

قُلۡ مَنۡۢ بِیَدِہٖ مَلَکُوۡتُ کُلِّ شَیۡءٍ وَّہُوَ یُجِیۡرُ وَلَا یُجَارُ عَلَیۡہِ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۸۹﴾

৮৯
তুমি (আরও) বল, ‘প্রত্যেক বস্তুর সর্বাধিপত্য কাহার হাতে আছে এবং যিনি সকলকে আশ্রয় দেন কিন্তু তাঁহার (শাস্তির) মোকাবেলায় অন্য কেহ আশ্রয় দিতে পারে না, যদি তোমরা জান?’

سَیَقُوۡلُوۡنَ لِلّٰہِ ؕ قُلۡ فَاَنّٰی تُسۡحَرُوۡنَ ﴿۹۰﴾

৯০
তাহারা অবশ্যই বলিবে ‘আল্লাহ্‌র’। তুমি বল ‘তাহা হইলে তোমাদিগকে ধোকা দিয়া কোন্‌ দিকে লইয়া যাওয়া হইতেছে?’