৮৩

المطففين

সূরা আল-মুতাফফিফীন

Al-Mutaffifin

মক্কী ৩৭ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৭ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ১১:৮৫; ২৬:১৮২-১৮৪; ৫৫:৯

وَیۡلٌ لِّلۡمُطَفِّفِیۡنَ ۙ﴿۲﴾

২
ধ্বংস তাদের জন্য- যারা পরিমাপে ঠকায়,

الَّذِیۡنَ اِذَا اکۡتَالُوۡا عَلَی النَّاسِ یَسۡتَوۡفُوۡنَ ۫﴿ۖ۳﴾

৩
যারা মানুষের কাছ থেকে মেপে নেবার বেলায় পুরোপুরি নেয়।

وَاِذَا کَالُوۡہُمۡ اَوۡ وَّزَنُوۡہُمۡ یُخۡسِرُوۡنَ ﴿ؕ۴﴾

৪
গদেখুন: ৫৫:১০কিন্তু তাদেরকে মেপে বা ওজন করে দেবার বেলায় কম দেয়।

اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّہُمۡ مَّبۡعُوۡثُوۡنَ ۙ﴿۵﴾

৫
তারা যে অবশ্যই পুনরুত্থিত হবে- এতে কি তারা বিশ্বাস করে না?

لِیَوۡمٍ عَظِیۡمٍ ۙ﴿۶﴾

৬
এক মহাদিবসের (বিচারের সম্মুখীন হবার) জন্য?৩২৮৮
৩২৮৮। ইহজীবনের পর মানুষের জন্য একটি ‘হিসাবনিকাশের’ দিন অবশ্যই রয়েছে। সে-দিন মানুষকে তাদের মালিক ও প্রভুর কাছে ইহকালীন জীবনের কার্যাবলির হিসাব দিতে হবে। ইহকালেও জাতি বিশেষের জন্য ‘হিসাবের দিন’ এসে যায় যখন কি-না তাদের কুকর্ম সকল সীমালঙ্ঘন করে ফেলে। তখন তাদের নিকট থেকে অন্যায়ের প্রতিশোধ নেওয়া হয়।

یَّوۡمَ یَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ ؕ﴿۷﴾

৭
যে-দিন মানুষ বিশ্বজগতের প্রতিপালক- প্রভুর সমীপে দাঁড়াবে।

کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡفُجَّارِ لَفِیۡ سِجِّیۡنٍ ؕ﴿۸﴾

৮
সাবধান! নিশ্চয় পাপাচারীদের আমলনামা ‘সিজ্জীনে৩২৮৯ সংরক্ষিত।
৩২৮৯। ‘সিজ্জীন’ শব্দটি অনেক তফসীরকারকের মতে অনারবী শব্দ। ফাররা, যাজ্জাজ, আবু উবায়দা এবং মুবাররাদ প্রমুখ খ্যাতনামা পণ্ডিত বলেন, এটি একটি আরবী শব্দ যা ‘সাজানা’ থেকে এসেছে। ‘লিসান’ এ শব্দটি ‘সিজন’ (কারাগার)-এর সমার্থক মনে করেন। ‘সিজ্জীন’ একটি রেজিস্টার, ফিরিস্তি বা পুস্তক, যাতে পরকালের জন্য মন্দ লোকদের দুষ্কর্মের তালিকা সংরক্ষিত রাখা হয়। শব্দটির অন্যান্য অর্থ হলো: শক্ত বস্তু, কঠোর ও ভয়ংকর, চলমান, স্থায়ী বা চিরস্থায়ী (লেইন)।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا سِجِّیۡنٌ ؕ﴿۹﴾

৯
আর তোমাকে কীসে বুঝাবে, ‘সিজ্জীন’ কী?

کِتٰبٌ مَّرۡقُوۡمٌ ؕ﴿۱۰﴾

১০
(এটি) এক লিখিত (স্মারক) গ্রন্থ।৩২৯০
৩২৯০। ‘সিজ্জীন’ শব্দটির তাৎপর্য হলো, দুষ্কৃতকারী অবিশ্বাসীরা ভয়ংকর দীর্ঘমেয়াদি শাস্তি পাবে অথবা আয়াতটি এ-ও বুঝাতে পারে: দুষ্কর্মকারীদেরকে অতিশয় অপমানজনক ঘৃণ্য স্থানে রাখা হবে, যা দীর্ঘস্থায়ী হবে। এটাই তাদের ব্যাপারে অটল সিদ্ধান্ত। অথবা ‘সিজ্জীন’ ও ইল্লিয়্যূন’ দুটি শব্দ দ্বারা কুরআনের দুটি অংশকে বুঝাতে পারে। ‘সিজ্জীন’ কুরআনের সেই অংশের নাম, যা ঐশীবাণী অস্বীকারকারীদের কীর্তিকলাপ ও শান্তিপূর্ণ পরিণতির বিষয়াদি বিবৃত করে, আর ‘ইল্লিয়্যূন’ কুরআনের অপরাংশের নাম যা ধার্মিক বান্দাদের সৎকার্যাবলির বিবরণ ও তাদের জন্য নির্ধারিত পুরস্কারাদির বর্ণনা প্রদান করে। এ হিসাবে এ আয়াতের অর্থ হবে, যে-সব সিদ্ধান্ত কুরআনের এ দুটি অংশে বিবৃত হয়েছে তা অটল ও অপরিবর্তনীয় থাকবে।