৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

فَرِیۡقًا ہَدٰی وَفَرِیۡقًا حَقَّ عَلَیۡہِمُ الضَّلٰلَۃُ ؕ اِنَّہُمُ اتَّخَذُوا الشَّیٰطِیۡنَ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَیَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۳۱﴾

৩১
এক দলকে তিনি হিদায়াত দিয়েছেন এবং আরেকটি দলের জন্য পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। নিশ্চয় তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদের বন্ধুরূপে গ্রহণ করেছে এবং তারা মনে করে যে, তারা হিদায়াতপ্রাপ্ত।কদেখুন: ১৬:৩৭; ২২:১৯

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّکُلُوۡا وَاشۡرَبُوۡا وَلَا تُسۡرِفُوۡا ۚ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿٪۳۲﴾

৩২
হে আদমসন্তানরা! তোমরা প্রত্যেক মসজিদে (উপস্থিতির সময়) নিজেদেরকে (খোদাভীতির পোশাকে) সুসজ্জিত৯৬৭ করো এবং আহার করো ও পান করো, খদেখুন: ১৭:২৮; ২৫:৬৮খতবে সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।
সূরা আল-আরাফ - রুকু ৩
৯৬৭। ভূষণ বা সুন্দর পোশাক দৈহিক অথবা আধ্যাত্মিক উভয় প্রকারই হতে পারে। দৈহিক অর্থে মুমিনদেরকে মসজিদে বা ইবাদতগৃহে যাবার সময় যতদূর সম্ভব পরিচ্ছন্ন, সুন্দর এবং যথোপযুক্ত পোশাক-আশাক পরিধান করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ৯৬৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قُلۡ مَنۡ حَرَّمَ زِیۡنَۃَ اللّٰہِ الَّتِیۡۤ اَخۡرَجَ لِعِبَادِہٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزۡقِ ؕ قُلۡ ہِیَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا خَالِصَۃً یَّوۡمَ الۡقِیٰمَۃِ ؕ کَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۳۳﴾

৩৩
তুমি জিজ্ঞেস করো, ‘আল্লাহর (সৃষ্ট) সৌন্দর্য ও রিযকের মাঝ থেকে গদেখুন: ২:১৬৯,১৭৩; ২৩:৫২পবিত্র বস্তুগুলো কে হারাম করেছে, যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন?৯৬৮ তুমি বলো, ‘এসব এ পার্থিব জীবনেও মুমিনদের জন্য (এবং) বিশেষভাবে কিয়ামতের দিনেও (তাদের জন্যই)।’ এভাবেই আমরা জ্ঞানী লোকদের জন্য নিদর্শনাবলি বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি।ঘদেখুন: ৬:১৫২; ৩:১৫২; ৭:৭২; ২২:৭২
৯৬৮। খোদাপ্রদত্ত ভালো এবং বিশুদ্ধ বস্তুসমূহ প্রকৃতই বিশ্বাসীদের জন্য, যদিও অবিশ্বাসী বা কাফিররাও ইহজীবনের সম্পদ থেকে অংশ পেয়ে থাকে, কিন্তু পারলৌকিক জীবনে এসব কেবল মুমিনরাই উপভোগ করবে এবং কাফিররা এ থেকে বঞ্চিত থাকবে।

قُلۡ اِنَّمَا حَرَّمَ رَبِّیَ الۡفَوَاحِشَ مَا ظَہَرَ مِنۡہَا وَمَا بَطَنَ وَالۡاِثۡمَ وَالۡبَغۡیَ بِغَیۡرِ الۡحَقِّ وَاَنۡ تُشۡرِکُوۡا بِاللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ سُلۡطٰنًا وَّاَنۡ تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۳۴﴾

৩৪
তুমি বলে দাও, ঘ’আমার প্রতিপালক- প্রভু কেবল অশ্লীল কাজকে হারাম করেছেন তা প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য; আর পাপ ও অন্যায় বিদ্রোহকে এবং আল্লাহর সাথে তোমাদের এমন কিছু শরীক করাকে (হারাম করেছেন) যার অনুকূলে তিনি কোনো যুক্তিপ্রমাণ অবতীর্ণ করেন নি। অধিকন্তু এটিও (অবৈধ আখ্যা দিয়েছেন) যে, তোমরা আল্লাহর বিরুদ্ধে তা বলবে, যা তোমরা জানো না।’

وَلِکُلِّ اُمَّۃٍ اَجَلٌ ۚ فَاِذَا جَآءَ اَجَلُہُمۡ لَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَۃً وَّلَا یَسۡتَقۡدِمُوۡنَ ﴿۳۵﴾

৩৫
আর প্রত্যেক জাতির জন্য একটি সময় নির্ধারিত আছে। অতএব তাদের নির্ধারিত সময় যখন এসে যায় তখন তারা তা থেকে এক মুহূর্ত পিছিয়েও থাকতে পারে না বা এগিয়েও যেতে পারে না।৯৬৯কদেখুন: ১০:৫০; ১৫:৬; ১৬:৬২; ৩৫:৪৬
৯৬৯। কোনো জাতির শাস্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হয় তখন তা প্রতিহত, বিলম্বিত বা স্থগিত করা যায় না।

یٰبَنِیۡۤ اٰدَمَ اِمَّا یَاۡتِیَنَّکُمۡ رُسُلٌ مِّنۡکُمۡ یَقُصُّوۡنَ عَلَیۡکُمۡ اٰیٰتِیۡ ۙ فَمَنِ اتَّقٰی وَاَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۳۶﴾

৩৬
হে আদমসন্তানরা!৯৭০ খদেখুন: ২:৩৯; ২০:১২৪তোমাদের কাছে তোমাদেরই মাঝ থেকে যদি রসূলগণ আসে যারা আমার আয়াতসমূহ তোমাদেরকে পড়ে শোনায়, তাহলে যারা তাকওয়া অবলম্বন করবে এবং (নিজেদেরকে) শুধরে নেবে তাদের কোনো ভয় থাকবে না আর তারা দুঃখিতও হবে না।
৯৭০। এটা বিশেষভাবে প্রণিধানযোগ্য, পূর্ববর্তী কয়েকটি আয়াতের (যথা- ৭:২৭-২৮ ও ৩২) ন্যায় এ আয়াতেও ‘হে আদমসন্তান’ সম্বোধন মহানবী (সা.)-এর যুগের লোকদের প্রতি এবং পরবর্তী বংশধরদের প্রতি প্রযোজ্য যারা এখনো জন্মগ্রহণ করে নি। এ সম্বোধন সেই লোকদের প্রতি নয়, যারা দূর-অতীতে বাস করত এবং আদম (আ.)-এর অব্যবহিত পরে ছিল।

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَاسۡتَکۡبَرُوۡا عَنۡہَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۳۷﴾

৩৭
গদেখুন: ২:৪০; ৫:১১,৮৭; ৬:৫০; ৭:৪১; ২২:৫৮কিন্তু যারা আমাদের আয়াতসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করে এবং অহংকারবশত তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তারাই আগুনের অধিবাসী। সেখানে তারা দীর্ঘকাল থাকবে।ঘদেখুন: ৬:২২; ১০:১৮; ১১:১৯; ৬১:৮

فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِاٰیٰتِہٖ ؕ اُولٰٓئِکَ یَنَالُہُمۡ نَصِیۡبُہُمۡ مِّنَ الۡکِتٰبِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتۡہُمۡ رُسُلُنَا یَتَوَفَّوۡنَہُمۡ ۙ قَالُوۡۤا اَیۡنَ مَا کُنۡتُمۡ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ قَالُوۡا ضَلُّوۡا عَنَّا وَشَہِدُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ اَنَّہُمۡ کَانُوۡا کٰفِرِیۡنَ ﴿۳۸﴾

৩৮
আর তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী কে, যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে অথবা তাঁর আয়াতসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করে? এরাই তারা- যারা কিতাবে বর্ণিত (শাস্তির) বিধান অনুযায়ী নিজেদের অংশ ভোগ করতে থাকবে।৯৭১ এমনকি আমাদের ফেরেশতারা যখন তাদেরকে মৃত্যু দেবার জন্য তাদের কাছে উপস্থিত হবে তখন তারা (অর্থাৎ (ফেরেশতারা) বলবে, ‘আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে তারা কোথায়?’ তারা বলবে, ‘আমাদের কাছ থেকে তারা উধাও হয়ে গেছে।’ আর তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে- নিশ্চয় তারা ছিল অস্বীকারকারী।
৯৭১। এ বাক্যের মর্মার্থ হলো, আল্লাহ তা’লার নবীর প্রত্যাখ্যানকারীরা তাদের পরাজয়ের এবং ছত্রভঙ্গ অবস্থার ভবিষ্যদ্বাণী পূর্ণ হতে স্বচক্ষে দেখতে পাবে এবং আল্লাহর নবীকে অস্বীকার করার ফলে শাস্তির স্বাদ গ্রহণ করবে।

قَالَ ادۡخُلُوۡا فِیۡۤ اُمَمٍ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِکُمۡ مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ فِی النَّارِ ؕ کُلَّمَا دَخَلَتۡ اُمَّۃٌ لَّعَنَتۡ اُخۡتَہَا ؕ حَتّٰۤی اِذَا ادَّارَکُوۡا فِیۡہَا جَمِیۡعًا ۙ قَالَتۡ اُخۡرٰٮہُمۡ لِاُوۡلٰٮہُمۡ رَبَّنَا ہٰۤؤُلَآءِ اَضَلُّوۡنَا فَاٰتِہِمۡ عَذَابًا ضِعۡفًا مِّنَ النَّارِ ۬ؕ قَالَ لِکُلٍّ ضِعۡفٌ وَّلٰکِنۡ لَّا تَعۡلَمُوۡنَ ﴿۳۹﴾

৩৯
তিনি (তখন তাদের) বলবেন, ‘তোমাদের পূর্বে জিন ও সাধারণ মানুষের যে-সব দল গত হয়েছে তাদের সাথে তোমরাও আগুনে প্রবেশ করো।’ যখনই কোনো দল (এতে) প্রবেশ করবে তখনই তারা তাদের সমশ্রেণির দলকে অভিশাপ দেবে। এমনকি তারা সবাই যখন এতে একত্র হবে তখন তাদের পরবর্তীরা৯৭২ তাদের পূর্ববর্তীদের সম্বন্ধে বলবে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! এরাই আমাদের বিপথগামী করেছে। সুতরাং তুমি এদেরকে কদেখুন: ৬:২৩; ৪০:৭৪-৭৫আগুনের দ্বিগুণ শাস্তি দাও।’ তিনি বলবেন, ‘প্রত্যেকের জন্যই দ্বিগুণ (শাস্তি) অবধারিত,৯৭৩ কিন্তু তোমরা তা জানো না।’
৯৭২। নেতৃবৃন্দ ও তাদের অনুসারীরা।
৯৭৩। ব্যথা ও যন্ত্রণা দীর্ঘস্থায়ী হলে কঠিন মনে হয়। আল্লাহ তা’লার শাস্তি বা যন্ত্রণাদায়ক পীড়ন অসহ্য হয়ে থাকে।

وَقَالَتۡ اُوۡلٰٮہُمۡ لِاُخۡرٰٮہُمۡ فَمَا کَانَ لَکُمۡ عَلَیۡنَا مِنۡ فَضۡلٍ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡسِبُوۡنَ ﴿٪۴۰﴾

৪০
আর তাদের প্রথম দলটি তাদের অপরটিকে বলবে, ‘আমাদের ওপর যেহেতু তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব ছিল না, তাই তোমরা তোমাদের কৃতকর্মের জন্য শাস্তি ভোগ করো।’
সূরা আল-আরাফ - রুকু ৪