৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

فَرِیۡقًا ہَدٰی وَفَرِیۡقًا حَقَّ عَلَیۡہِمُ الضَّلٰلَۃُ ؕ اِنَّہُمُ اتَّخَذُوا الشَّیٰطِیۡنَ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَیَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۳۱﴾

৩১
একদলকে তিনি হেদায়াত দিয়াছেন, কিন্তু আর একদল আছে - তাহাদের জন্য পথভ্রষ্টতা নিশ্চিত হইয়া গিয়াছে। তাহারা আল্লাহ্‌কে ছাড়িয়া শয়তানদিগকে বন্ধু বানাইয়া লইয়াছে এবং তাহারা মনে করে যে, তাহারা হেদায়াত পাইয়াছে।

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّکُلُوۡا وَاشۡرَبُوۡا وَلَا تُسۡرِفُوۡا ۚ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿٪۳۲﴾

৩২
হে আদম সন্তানগণ! তোমরা প্রত্যেক মসজিদে উপস্থিতির সময় সৌন্দর্য অবলম্বন কর,৯৬৭ এবং আহার কর এবং পান কর, কিন্তু অপব্যয় করিও না, কারণ তিনি অপব্যয়কারীগণকে ভালবাসেন না।
সূরা আল্ আ’রাফ - রুকু ৩
৯৬৭। ভূষণ বা সুন্দর পোশাক দৈহিক অথবা আধ্যাত্মিক উভয় প্রকারই হইতে পারে। দৈহিক অর্থে মো’মেনগণকে মসজিদে বা ইবাদত গৃহে যাওয়ার সময় যতদূর সম্ভব পরিচ্ছন্ন, সুন্দর এবং যথোপযুক্ত পরিচ্ছদ পরিধান করিবার জন্য নির্দেশ দেওয়া হইতেছে।

قُلۡ مَنۡ حَرَّمَ زِیۡنَۃَ اللّٰہِ الَّتِیۡۤ اَخۡرَجَ لِعِبَادِہٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزۡقِ ؕ قُلۡ ہِیَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا خَالِصَۃً یَّوۡمَ الۡقِیٰمَۃِ ؕ کَذٰلِکَ نُفَصِّلُ الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۳۳﴾

৩৩
তুমি বল, ‘আল্লাহ্‌র সৌন্দর্য (-এর বস্তু সমূহ)কে, যাহা তিনি নিজ বান্দাগণের জন্য উৎপন্ন৯৬৮ করিয়াছেন এবং (তাঁহার প্রদত্ত) জীবনোপকরণ হইতে পবিত্র বস্তুগুলিকে কে হারাম করিয়াছে?’ তুমি বল, ‘এই সকল এই দুনিয়ার জীবনেও মু’মেনগণের জন্য (এবং) বিশেষভাবে কিয়ামতের দিনেও (তাহাদের জন্যই)।’ এইভাবেই আমরা জ্ঞানী জাতির জন্য নিদর্শনাবলী বিস্তারিতভাবে বর্ণনা করিয়া থাকি।
৯৬৮। খোদা-প্রদত্ত ভাল এবং বিশুদ্ধ বস্তুসমূহ প্রকৃতই বিশ্বাসীগণের জন্য, যদিও অবিশ্বাসী বা কাফেরগণও ইহজীবনের ঐ সম্পদ হইতে অংশ পাইয়া থাকে, কিন্তু পারলৌকিক জীবনে এই সকল কেবল মু’মেনগণই উপভোগ করিবে এবং কাফেরগণ উহা হইতে বঞ্চিত থাকিবে।

قُلۡ اِنَّمَا حَرَّمَ رَبِّیَ الۡفَوَاحِشَ مَا ظَہَرَ مِنۡہَا وَمَا بَطَنَ وَالۡاِثۡمَ وَالۡبَغۡیَ بِغَیۡرِ الۡحَقِّ وَاَنۡ تُشۡرِکُوۡا بِاللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ سُلۡطٰنًا وَّاَنۡ تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۳۴﴾

৩৪
তুমি বল, ‘আমার প্রভু হারাম করিয়াছেন–শুধু অশ্লীল কাজকর্মকে উহা প্রকাশ্যই হউক বা গোপন এবং পাপকে ও অন্যায়ভাবে বিদ্রোহকে এবং ইহাকে যে, তোমরা আল্লাহ্‌র সহিত কোন বস্তুকে শরীক কর যাহার জন্য তিনি কোন দলিল-প্রমাণ নাযেল করেন নাই এবং ইহাকেও যে, তোমরা আল্লাহ্‌ সম্বন্ধে এমন কথা বল, যাহা তোমরা জান না।’

وَلِکُلِّ اُمَّۃٍ اَجَلٌ ۚ فَاِذَا جَآءَ اَجَلُہُمۡ لَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَۃً وَّلَا یَسۡتَقۡدِمُوۡنَ ﴿۳۵﴾

৩৫
এবং প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা আছে, অতএব যখন তাহাদের সময় আসে তখন তাহারা এক মুহূর্ত পিছনেও থাকিতে পারে না কিংবা ইহার আগেও বাড়িতে পারে না।৯৬৯
৯৬৯। কোন জাতীর শাস্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হয়, তখন উহা প্রতিহত, বিলম্বিত বা স্থগিত করা যায় না।

یٰبَنِیۡۤ اٰدَمَ اِمَّا یَاۡتِیَنَّکُمۡ رُسُلٌ مِّنۡکُمۡ یَقُصُّوۡنَ عَلَیۡکُمۡ اٰیٰتِیۡ ۙ فَمَنِ اتَّقٰی وَاَصۡلَحَ فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۳۶﴾

৩৬
হে আদম সন্তানগণ!৯৭০ যদি তোমাদের নিকট তোমাদের মধ্য হইতে রসূলগণ আসিয়া তোমাদিগকে আমার আয়াতসমূহ পাঠ করিয়া শুনায়, তখন যাহারা তাক্‌ওয়া অবলম্বন করিবে এবং সংশোধন করিবে সেক্ষেত্রে তাহাদের জন্য না কোন ভয় থাকিবে এবং না তাহারা দুঃখিত হইবে।
৯৭০। ইহা বিশেষভাবে প্রনিধানযোগ্য যে, পূর্ববর্তী কতক আয়াতের (যথা-৭ঃ২৭-২৮ ও৩২) ন্যায় এই আয়াতেও “হে আদম সন্তানগণ” এই সম্বোধন আঁ-হযরত (সাঃ)-এর যুগের লোকদিগের প্রতি এবং পরবর্তী বংশধরগণের প্রতি প্রযোজ্য যাহারা এখনও জন্মগ্রহণ করে নাই, এই সম্বোধন সেই সকল লোকের প্রতি নহে, যাহারা দূর অতীতে বাস করিত এবং আদম (আঃ)-এর অব্যবহিত পরে আসিয়াছিল।

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَاسۡتَکۡبَرُوۡا عَنۡہَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۳۷﴾

৩৭
কিন্তু যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে এবং অহংকার করিয়া উহা হইতে মুখ ফিরাইয়া লয়— ইহারাই আগুনের অধিবাসী, তথায় তাহারা দীর্ঘকাল থাকিবে।

فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِاٰیٰتِہٖ ؕ اُولٰٓئِکَ یَنَالُہُمۡ نَصِیۡبُہُمۡ مِّنَ الۡکِتٰبِ ؕ حَتّٰۤی اِذَا جَآءَتۡہُمۡ رُسُلُنَا یَتَوَفَّوۡنَہُمۡ ۙ قَالُوۡۤا اَیۡنَ مَا کُنۡتُمۡ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ قَالُوۡا ضَلُّوۡا عَنَّا وَشَہِدُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ اَنَّہُمۡ کَانُوۡا کٰفِرِیۡنَ ﴿۳۸﴾

৩৮
অতএব, ঐ ব্যক্তি অপেক্ষা বড় অত্যাচারী কে, যে মিথ্যা রচনা করিয়া আল্লাহ্‌র প্রতি আরোপ করে, অথবা তাঁহার আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে? তাহারা এমন লোক যাহারা তাহাদের আমলনামা হইতে নির্ধারিত৯৭১ (শাস্তির) অংশ পাইতে থাকিবে, যে পর্যন্ত না তাহাদের নিকট আমাদের ফিরিশ্‌তাগণ তাহাদের প্রাণ বাহির করিবার জন্য তাহাদের নিকট উপস্থিত হইবে, তাহারা বলিবে, ‘উহারা কোথায়, যাহাদিগকে তোমরা আল্লাহ্‌কে ছাড়িয়া ডাকিতে?’ তাহারা বলিবে, ‘তাহারা আমাদের নিকট হইতে উধাও হইয়া গিয়াছে;’ এবং তাহারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে, তাহারা কাফের ছিল।
৯৭১। এই বাক্যের মমার্থ হইল যে, আল্লাহ্‌তা’লার নবীর প্রত্যাখ্যানকারীরা তাহাদের পরাজয়ের এবং ছত্রভঙ্গ অবস্থায় ভবিষ্যদ্বাণী পুর্ন হইতে স্বচক্ষে দেখিতে পাইবে এবং আল্লাহ্‌র নবীকে অস্বীকার করার ফলে শাস্তির আস্বাদ গ্রহণ করিবে।

قَالَ ادۡخُلُوۡا فِیۡۤ اُمَمٍ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِکُمۡ مِّنَ الۡجِنِّ وَالۡاِنۡسِ فِی النَّارِ ؕ کُلَّمَا دَخَلَتۡ اُمَّۃٌ لَّعَنَتۡ اُخۡتَہَا ؕ حَتّٰۤی اِذَا ادَّارَکُوۡا فِیۡہَا جَمِیۡعًا ۙ قَالَتۡ اُخۡرٰٮہُمۡ لِاُوۡلٰٮہُمۡ رَبَّنَا ہٰۤؤُلَآءِ اَضَلُّوۡنَا فَاٰتِہِمۡ عَذَابًا ضِعۡفًا مِّنَ النَّارِ ۬ؕ قَالَ لِکُلٍّ ضِعۡفٌ وَّلٰکِنۡ لَّا تَعۡلَمُوۡنَ ﴿۳۹﴾

৩৯
তিনি বলিবেন, ‘তোমরা গিয়া আগুনের মধ্যে জিন্ন্‌ ও ইনসানের ঐ সকল জাতির মধ্যে প্রবেশ কর, যাহারা তোমাদের পূর্বে অতীত হইয়াছে।’ যখনই কোন জাতি আগুনে প্রবেশ করিবে, তখনই তাহারা তাহাদের ভগ্নীকে (পূর্ববর্তী জাতিকে) অভিসম্পাত করিবে যে পর্যন্ত না সকল জাতি উহাতে পর্যায়ক্রমে পৌঁছিবে, তখন তাহাদের মধ্যে শেষ জাতি৯৭২ তাহাদের প্রথম জাতি সম্বন্ধে বলিবে, ‘হে আমাদের প্রভু! ইহারাই আমাদিগকে বিপথগামী করিয়াছিল, সুতরাং তুমি তাহাদিগকে আগুনের দ্বিগুন শাস্তি দাও।’ তিনি বলিবেন, ‘প্রত্যেকের জন্য দ্বিগুণ (শাস্তি)৯৭৩ আছে কিন্তু তাহা তোমরা জান না।’
৯৭২। নেতৃবৃন্দ ও তাহাদের অনুসারীগণ।
৯৭৩। ব্যথা ও যন্ত্রণা দীর্ঘস্থায়ী হইলে কঠিন মনে হয়। আল্লাহ্‌তা’লার শাস্তি বা যন্ত্রণাদায়ক পীড়ন অসহ্য হইয়া থাকে।

وَقَالَتۡ اُوۡلٰٮہُمۡ لِاُخۡرٰٮہُمۡ فَمَا کَانَ لَکُمۡ عَلَیۡنَا مِنۡ فَضۡلٍ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡسِبُوۡنَ ﴿٪۴۰﴾

৪০
এবং তাহাদের মধ্যে প্রথম জাতি তাহাদের পরবর্তী জাতিকে বলিবে, ‘আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নাই, অতএব, তোমরা তোমাদের কৃত-কর্মের জন্য শাস্তির আস্বাদ গ্রহণ কর।’
সূরা আল্ আ’রাফ - রুকু ৪