৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

قَالَ اَغَیۡرَ اللّٰہِ اَبۡغِیۡکُمۡ اِلٰـہًا وَّہُوَ فَضَّلَکُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿۱۴۱﴾

১৪১
কদেখুন: ২৮:৬সে (আরো) বলল, ‘আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য অনুসন্ধান করব, অথচ তিনিই (সমসাময়িক) বিশ্বের ওপর তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন?’

وَاِذۡ اَنۡجَیۡنٰکُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَسُوۡمُوۡنَکُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ ۚ یُقَتِّلُوۡنَ اَبۡنَآءَکُمۡ وَیَسۡتَحۡیُوۡنَ نِسَآءَکُمۡ ؕ وَفِیۡ ذٰلِکُمۡ بَلَآءٌ مِّنۡ رَّبِّکُمۡ عَظِیۡمٌ ﴿۱۴۲﴾٪

১৪২
খদেখুন: ৩২:২৫আর (সে সময়কে স্মরণ করো!) যখন আমরা তোমাদেরকে ফেরাউনের জাতির কবল থেকে উদ্ধার করেছিলাম, যারা তোমাদেরকে চরম নির্যাতন করত। তারা তোমাদের পুত্রদের নির্দয়ভাবে হত্যা করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। আর এতে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে ছিল এক মহাপরীক্ষা।গদেখুন: ৬:১৫,১৬৫ঘদেখুন: ২:৪৮; ৩:৩৪; ২:৫০; ৭:১২৮; ১৪:৭; ২৮:৫
সূরা আল-আরাফ - রুকু ১৬

وَوٰعَدۡنَا مُوۡسٰی ثَلٰثِیۡنَ لَیۡلَۃً وَّاَتۡمَمۡنٰہَا بِعَشۡرٍ فَتَمَّ مِیۡقَاتُ رَبِّہٖۤ اَرۡبَعِیۡنَ لَیۡلَۃً ۚ وَقَالَ مُوۡسٰی لِاَخِیۡہِ ہٰرُوۡنَ اخۡلُفۡنِیۡ فِیۡ قَوۡمِیۡ وَاَصۡلِحۡ وَلَا تَتَّبِعۡ سَبِیۡلَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۱۴۳﴾

১৪৩
কদেখুন: ২:৫২আর আমরা মূসাকে ত্রিশ রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেগুলোকে আমরা (আরো) দশ (রাত) দ্বারা পূর্ণ করেছিলাম।১০৪৪ সুতরাং তার প্রতিপালক-প্রভুর নির্ধারিত সময় চল্লিশ রাতে পূর্ণ হলো। আর মূসা তার ভাই হারূনকে বলল, ‘তুমি আমার জাতির মাঝে আমার (অনুপস্থিতিতে) প্রতিনিধিত্ব করো,১০৪৫ (তাদের) সংশোধন করো এবং নৈরাজ্যবাদীদের পথ অনুসরণ কোরো না।’
১০৪৪। আল্লাহ তা’লার সাথে হযরত মূসা (আ.)-এর বাক্যালাপ প্রতিশ্রুত ত্রিশ রাতে শেষ হয়েছিল। বর্ধিত দশ রাত প্রতিশ্রুতির অংশ নয়, অতিরিক্ত অনুগ্রহ।
১০৪৫। এ উক্তিতে প্রতীয়মান হয়, হারূন (আ.) হযরত মূসা (আ.)-এর অধীনে ছিলেন। মূসা (আ.) ইহুদীদেরকে আমার জাতি বলে ডাকলেন এবং হারূন (আ.)-কে তাঁর স্থলাভিষিক্ত হয়ে কাজ করতে নির্দেশ দিলেন, অর্থাৎ তিনি (হারুন) তাঁর অনুপস্থিতিতে তাঁর ভারপ্রাপ্ত কার্যনির্বাহী হবেন।

وَلَمَّا جَآءَ مُوۡسٰی لِمِیۡقَاتِنَا وَکَلَّمَہٗ رَبُّہٗ ۙ قَالَ رَبِّ اَرِنِیۡۤ اَنۡظُرۡ اِلَیۡکَ ؕ قَالَ لَنۡ تَرٰٮنِیۡ وَلٰکِنِ انۡظُرۡ اِلَی الۡجَبَلِ فَاِنِ اسۡتَقَرَّ مَکَانَہٗ فَسَوۡفَ تَرٰٮنِیۡ ۚ فَلَمَّا تَجَلّٰی رَبُّہٗ لِلۡجَبَلِ جَعَلَہٗ دَکًّا وَّخَرَّ مُوۡسٰی صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبۡحٰنَکَ تُبۡتُ اِلَیۡکَ وَاَنَا اَوَّلُ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۴۴﴾

১৪৪
খদেখুন: ২:২৫৪; ৪:১৬৫আর মূসা যখন আমাদের নির্ধারিত সময়ে (নির্ধারিত স্থানে) এলো এবং তার প্রতিপালক-প্রভু তার সাথে কথা বললেন তখন সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে দর্শন দাও যেন আমি তোমাকে (প্রাণভরে) দেখতে পারি।’ তিনি বললেন, ‘তুমি আমাকে কখনো দেখতে পাবে না।১০৪৬ তবে তুমি পাহাড়ের দিকে তাকাও, অতঃপর তা যদি আমাকে দেখতে পাবে।’ অতএব তার প্রতিপালক-প্রভু যখন জ্যোতির্বিকাশ ঘটালেন তখন (তা) একে (অর্থাৎ পাহাড়কে) চূর্ণবিচূর্ণ১০৪৭ করে দিল এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেল। অতঃপর সে যখন সংজ্ঞা ফিরে পেল তখন সে বলল, ‘তুমি পরম পবিত্র! আমি (অনুতপ্ত হয়ে) তোমার দরবারে বিনত হচ্ছি এবং আমি মুমিনদের মাঝে প্রথম।’
১০৪৬। এ আয়াত ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়ের ওপর কিছু আলোকপাত করেছে। জাগতিক চর্মচক্ষে আল্লাহ তা’লাকে দেখা সম্ভব নয়। উক্ত আয়াত থেকে এ ধরনের মতের কোনো সমর্থন পাওয়া যায় না যে, জড়চক্ষুতে আল্লাহ তা’লা দৃষ্টিগোচর হন (৬:১০৪)। আল্লাহকে দেখা তো দূরের কথা, বাহ্যিক চোখে ফেরেশতাদেরকেও দেখা যায় না। আমরা কেবল প্রকাশিত বিষয়াদির মাঝে তাদের প্রকাশ দেখতে পাই। অনুরূপভাবে আল্লাহর প্রকাশিত গুণাবলি দেখা যায়, স্বয়ং আল্লাহকে নয়। অতএব মূসা (আ.)-এর মতো আল্লাহর এক মহান নবী আল্লাহ তা’লার সিফত সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা সত্ত্বেও অসম্ভব বা অবাস্তব আকাঙ্ক্ষা করেছিলেন এটা এক অচিন্তনীয় ব্যাপার। মূসা (আ.) জানতেন, তিনি শুধু আল্লাহর নিদর্শন দেখতে পারেন এবং আল্লাহ তা’লার নিদর্শন প্রকাশিত হয়েছিল। তবে মূসা (আ.) যে আল্লাহ তা’লাকে দেখার জন্য আবদার করেছিলেন এ বলে, হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমাকে দর্শন দাও-
১০৪৭। উক্ত পাহাড় বাস্তবে খণ্ডবিখণ্ড হয় নি। ভূমিকম্পের প্রচণ্ডতা প্রকাশের জন্য শব্দগুলো আলংকারিকভাবে ব্যবহার করা হয়েছে (দেখুন, যাত্রাপুস্তক ২৪:১৮)। ১০৪৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَالَ یٰمُوۡسٰۤی اِنِّی اصۡطَفَیۡتُکَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیۡ وَبِکَلَامِیۡ ۫ۖ فَخُذۡ مَاۤ اٰتَیۡتُکَ وَکُنۡ مِّنَ الشّٰکِرِیۡنَ ﴿۱۴۵﴾

১৪৫
তিনি বললেন, ‘হে মূসা! নিশ্চয় আমি আমার রিসালত ও বাণীর মাধ্যমে তোমাকে (সমকালীন) মানুষের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। অতএব আমি তোমাকে যা দিয়েছি তা আঁকড়ে ধরো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।’১০৪৮
১০৪৮। এ আয়াতে প্রতিপন্ন হয় যে, হযরত ইসমাঈলের বংশে আবির্ভূত হযরত নবী করীম (সা.)-এর জন্য অবধারিত উচ্চ আধ্যাত্মিক মাকাম ও শান যে স্থানে হযরত মূসা (আ.)-এর উন্নীত হওয়া সম্ভব ছিল না, তা উপলব্ধি করার পর আল্লাহ তা’লা হযরত মূসা (আ.)-কে সান্ত্বনা দান করেছিলেন। সে মহান নবীর জন্য সংরক্ষিত সর্বোচ্চ মর্যাদাপূর্ণ মাকামের প্রতি লোভাতুর না হবার জন্য মূসা (আ.) নির্দেশিত হয়েছিলেন বরং যে মাকাম তাঁকে আগে দান করা হয়েছে তাতে সন্তুষ্ট থেকে আল্লাহ তা’লার কৃতজ্ঞতা প্রকাশ করাই তাঁর উচিত।

وَکَتَبۡنَا لَہٗ فِی الۡاَلۡوَاحِ مِنۡ کُلِّ شَیۡءٍ مَّوۡعِظَۃً وَّتَفۡصِیۡلًا لِّکُلِّ شَیۡءٍ ۚ فَخُذۡہَا بِقُوَّۃٍ وَّاۡمُرۡ قَوۡمَکَ یَاۡخُذُوۡا بِاَحۡسَنِہَا ؕ سَاُورِیۡکُمۡ دَارَ الۡفٰسِقِیۡنَ ﴿۱۴۶﴾

১৪৬
আর আমরা ফলকসমূহে তার জন্য সবকিছু লিখে রেখেছিলাম,১০৪৯ (যা) উপদেশস্বরূপ এবং সবকিছুর ব্যাখ্যাস্বরূপ১০৫০ ছিল। ‘(আমরা বলেছিলাম,) সেগুলো দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমার জাতিকে সেগুলোর সর্বোত্তম দিকগুলো১০৫১ আঁকড়ে ধরে রাখার আদেশ দাও; অচিরেই আমি দুষ্কর্মশীলদের আবাসস্থল১০৫২ তোমাদের দেখিয়ে দেবো।’
১০৪৯। ‘কাতাবনা’ শব্দের অর্থ আমরা লিখেছিলাম, ধার্য করেছিলাম, ভাগ্য স্থির করে দিয়েছিলাম বা বাধ্যবাধকতাপূর্ণ করে দিয়েছিলাম (লেইন)।
১০৫০। ইসরাঈলীদের প্রয়োজনীয় সবকিছু ব্যাখ্যা করা হয়েছিল।
১০৫১। এখানে হযরত মূসা (আ.)-কে নির্দেশ দেওয়া হয়েছে তাঁর জাতিকে উচ্চতর নৈতিক উৎকর্ষ সাধনে বিশেষভাবে উদ্বুদ্ধ করার জন্য এবং দুর্বল ঈমানের লোকদের উদ্দেশ্যে দেওয়া আদেশ পালন করেই তারা যেন সন্তুষ্ট না থাকে।
১০৫২। ‘দার’ শব্দের অর্থ এখানে আবাসস্থল বা স্বাভাবিক আবাস বা বিচরণস্থল। এ উক্তি ‘অচিরেই আমি দুষ্কর্মশীলদের আবাসস্থল তোমাদের দেখিয়ে দেবো’ দ্বারা বুঝানো হয়েছে যে, শীঘ্রই বিশ্বাসীদেরকে অবাধ্য লোকদের থেকে পৃথক করে দেখানো হবে।

سَاَصۡرِفُ عَنۡ اٰیٰتِیَ الَّذِیۡنَ یَتَکَبَّرُوۡنَ فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ ؕ وَاِنۡ یَّرَوۡا کُلَّ اٰیَۃٍ لَّا یُؤۡمِنُوۡا بِہَا ۚ وَاِنۡ یَّرَوۡا سَبِیۡلَ الرُّشۡدِ لَا یَتَّخِذُوۡہُ سَبِیۡلًا ۚ وَاِنۡ یَّرَوۡا سَبِیۡلَ الۡغَیِّ یَتَّخِذُوۡہُ سَبِیۡلًا ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَکَانُوۡا عَنۡہَا غٰفِلِیۡنَ ﴿۱۴۷﴾

১৪৭
যারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করে বেড়ায় আমি অচিরেই আমার নিদর্শনাবলি থেকে তাদের (মনোযোগ) সরিয়ে দেবো। কদেখুন: ৬:১৫৫আর তারা সব নিদর্শন দেখলেও সেগুলোর প্রতি ঈমান আনবে না। আর তারা সঠিক পথ তারা যদি ভ্রান্ত পথ দেখে, তবে তা পথ হিসাবে অবলম্বন করে। এর কারণ হলো, তারা আমাদের নিদর্শনাবলি প্রত্যাখ্যান করেছে আর এ ব্যাপারে তারা ছিল উদাসীন।

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَلِقَآءِ الۡاٰخِرَۃِ حَبِطَتۡ اَعۡمَالُہُمۡ ؕ ہَلۡ یُجۡزَوۡنَ اِلَّا مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۴۸﴾٪

১৪৮
খদেখুন: ৬:২৬আর যারা আমাদের নিদর্শনাবলি ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে তাদের কর্ম নিষ্ফল হয়েছে। তাদেরকে কেবল তাদের কৃতকর্মেরই প্রতিফল দেওয়া হবে।গদেখুন: ৩:১২; ৫:১১; ৭:৩৭; ২১:৭৮
সূরা আল-আরাফ - রুকু ১৭

وَاتَّخَذَ قَوۡمُ مُوۡسٰی مِنۡۢ بَعۡدِہٖ مِنۡ حُلِیِّہِمۡ عِجۡلًا جَسَدًا لَّہٗ خُوَارٌ ؕ اَلَمۡ یَرَوۡا اَنَّہٗ لَا یُکَلِّمُہُمۡ وَلَا یَہۡدِیۡہِمۡ سَبِیۡلًا ۘ اِتَّخَذُوۡہُ وَکَانُوۡا ظٰلِمِیۡنَ ﴿۱۴۹﴾

১৪৯
কদেখুন: ২:৫২,৯৩; ৪:১৫৪; ৭:১৫৩; ২০:৮৯আর মূসার জাতি তার (সফরে যাবার) পর নিজেদের অলংকার দিয়ে (উপাস্যরূপে) এমন একটি বাছুর তৈরি করল যা ছিল কেবল এক (প্রাণহীন) দেহবিশেষ, যার মধ্য থেকে বাছুরের এতটুকুও ভাবে নি যে, এটি তাদের সাথে কথা বলে না১০৫৩ এবং তাদের পথপ্রদর্শনও করে না? তারা এটাকে (উপাস্যরূপে) গ্রহণ করেছিল আর তারা ছিল সীমালঙ্ঘনকারী।
১০৫৩। আল্লাহ কেবল তখনই এক জীবন্ত খোদা প্রমাণিত হন, তিনি যদি তাঁর বান্দাদের সাথে কথা বলেন। আল্লাহ অতীতে তাঁর অনুগৃহীত বান্দাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু এখন তিনি মূক হয়ে গেছেন, এটা কোনো যুক্তিতে টিকে না। আল্লাহ তা’লার গুণাবলির কোনো একটিও বাতিল হয়ে যেতে পারে এমন ধারণাও করা যায় না। অতীতে যেমন ঐশীবাণী লাভ হতো, এখনো আল্লাহ তা’লার ওহী-ইলহামপ্রাপ্তির অনুগ্রহ অর্জন তেমনই সম্ভব। ঐশীবাণী শুধু বিধানই বহন করে এমন নয়, এটি আধ্যাত্মিক জীবনে সজীবতা সঞ্চারিত করে এবং মানুষকে তার প্রতিপালক-প্রভুর সান্নিধ্যে নিয়ে আসে।

وَلَمَّا سُقِطَ فِیۡۤ اَیۡدِیۡہِمۡ وَرَاَوۡا اَنَّہُمۡ قَدۡ ضَلُّوۡا ۙ قَالُوۡا لَئِنۡ لَّمۡ یَرۡحَمۡنَا رَبُّنَا وَیَغۡفِرۡ لَنَا لَنَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۱۵۰﴾

১৫০
আর তারা যখন অনুতপ্ত হলো১০৫৪ এবং দেখতে পেল যে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে তখন তারা বলল, ‘আমাদের প্রতিপালক-প্রভু যদি আমাদের প্রতি কৃপা না করেন এবং আমাদের ক্ষমা না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবো।’
১০৫৪। এ আয়াতের আরবী বাগ্বৈদগ্ধ্যপূর্ণ ‘সুকিতা ফি আইদীহিম’ এ উক্তির অর্থ তাদেরকে নিজ হাতে ফেলে দেওয়া হলো, তারা অনুতপ্ত হয়েছিল, অনুতাপে নিজেদের হাত কচলাতে লাগল। আরবরা অনুতাপকারী ব্যক্তির ক্ষেত্রে ‘সুকিতা ফি ইয়াদিহি’ বলে থাকে (লেইন)।