৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

یُّرِیۡدُ اَنۡ یُّخۡرِجَکُمۡ مِّنۡ اَرۡضِکُمۡ ۚ فَمَاذَا تَاۡمُرُوۡنَ ﴿۱۱۱﴾

১১১
কদেখুন: ২০:৬৪; ২৬:৩৬ক’যে তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চায়।১০২৬ (তখন ফেরাউন বলল,) এক্ষেত্রে তোমাদের পরামর্শ কী?’
১০২৬। একথার উদ্দেশ্য ছিল হযরত মূসা (আ.)-এর বিরুদ্ধে মিশরীয়দের মনোভাবকে ক্রমে ক্রমে উত্তপ্ত করে তোলা। অথচ সত্য এটাই ছিল, তাদেরকে বহিষ্কার করে দেবার কোনো ইচ্ছাই মূসা (আ.)-এর ছিল না। নিজ অনুসারীদেরকে মিশর থেকে দূরে সরিয়ে নিয়ে যাবার মধ্যেই কেন্দ্রীভূত ছিল তাঁর উদ্দেশ্য।

قَالُوۡۤا اَرۡجِہۡ وَاَخَاہُ وَاَرۡسِلۡ فِی الۡمَدَآئِنِ حٰشِرِیۡنَ ﴿۱۱۲﴾ۙ

১১২
খদেখুন: ২৬:৩৭তারা বলল, ‘তাকে ও তার ভাইকে কিছুটা অবকাশ দাও এবং শহরবন্দরে লোক সমবেতকারীদের পাঠিয়ে দাও,

یَاۡتُوۡکَ بِکُلِّ سٰحِرٍ عَلِیۡمٍ ﴿۱۱۳﴾

১১৩
(যেন) গদেখুন: ২৬:৩৮তারা প্রত্যেক দক্ষ জাদুকরকে তোমার কাছে নিয়ে আসে।’

وَجَآءَ السَّحَرَۃُ فِرۡعَوۡنَ قَالُوۡۤا اِنَّ لَنَا لَاَجۡرًا اِنۡ کُنَّا نَحۡنُ الۡغٰلِبِیۡنَ ﴿۱۱۴﴾

১১৪
আর জাদুকররা ফেরাউনের কাছে আসল এবং বলল, ‘নিশ্চয় আমাদের জন্য বড়ো কোনো পুরস্কার থাকবে যদি আমরা বিজয়ী হই!’

قَالَ نَعَمۡ وَاِنَّکُمۡ لَمِنَ الۡمُقَرَّبِیۡنَ ﴿۱۱۵﴾

১১৫
সে বলল, ‘হ্যাঁ! আর তোমরা নিশ্চয় আমার সান্নিধ্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।’

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِمَّاۤ اَنۡ تُلۡقِیَ وَاِمَّاۤ اَنۡ نَّکُوۡنَ نَحۡنُ الۡمُلۡقِیۡنَ ﴿۱۱۶﴾

১১৬
ঘদেখুন: ২৬:৪২; ২৬:৪৩তারা বলল, ‘হে মুসা! (প্রথমে) তুমি নিক্ষেপ করবে, নাকি আমরা নিক্ষেপ করব?১০২৭চদেখুন: ২০:৬৬
১০২৭। দৃশ্যের তীব্রতা লক্ষণীয়। উভয় পক্ষ চূড়ান্ত ফয়সালার প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে বিষম দ্বন্দ্বে রত হবার উদ্দেশ্যে নিজেদেরকে সজ্জিত করল।

قَالَ اَلۡقُوۡا ۚ فَلَمَّاۤ اَلۡقَوۡا سَحَرُوۡۤا اَعۡیُنَ النَّاسِ وَاسۡتَرۡہَبُوۡہُمۡ وَجَآءُوۡ بِسِحۡرٍ عَظِیۡمٍ ﴿۱۱۷﴾

১১৭
সে বলল, ‘তোমরাই নিক্ষেপ করো।১০২৮ অতঃপর ছদেখুন: ২০:৬৭; ২৬:৪৫তারা যখন নিক্ষেপ করল তখন তারা লোকদের চোখে জাদু করল এবং তাদেরকে কঠিনভাবে আতঙ্কগ্রস্ত করল আর তারা এক মহাজাদু প্রদর্শন করল।
১০২৮। আল্লাহ তা’লার নবীগণ কখনো প্রথমে আক্রমণ করেন না। তাঁরা বিরুদ্ধবাদীদের আক্রমণের অপেক্ষা করেন, কারণ তাঁরা আক্রমণকে প্রতিহত করাই পছন্দ করেন এবং ঐশী সাহায্যের প্রতীক্ষায় থাকেন। ১০২৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اَنۡ اَلۡقِ عَصَاکَ ۚ فَاِذَا ہِیَ تَلۡقَفُ مَا یَاۡفِکُوۡنَ ﴿۱۱۸﴾ۚ

১১৮
আর আমরা মূসার প্রতি ওহী করলাম, জদেখুন: ২০:৭০; ২৬:৪৬‘তুমি তোমার লাঠি নিক্ষেপ করো।’ সুতরাং তারা যে ভেলকি দেখাচ্ছিল সহসা সেটি সেগুলোকে গ্রাস করে ফেলতে লাগল।১০২৯
১০২৯। লাঠি ‘সাপ’ হয় নি, কিন্তু লাঠি নিজেই ঐন্দ্রজালিকের ধোঁকাবাজি বা ভেলকি নস্যাৎ করেছিল। হযরত মূসা (আ.)-এর লাঠি এক মহান নবীর আধ্যাত্মিক শক্তিতে নিয়ন্ত্রিত এবং আল্লাহ তা’লার নির্দেশে নিক্ষেপিত হয়ে দর্শকদের ওপর জাদুকরদের কুহকী ক্রিয়াকলাপ প্রকাশ করে দিল এবং জাদুর প্রভাবের ফলে দর্শকরা যা সহসা প্রকৃতই সাপ বলে ভেবেছিল তা ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিল। ‘সেটি সেগুলোকে গ্রাস করে ফেলতে লাগল’ উক্তির মর্মার্থ- জাদুকরদের ধোঁকাবাজি বা প্রতারণাকে লাঠি ফাঁস করে দিল। ‘গ্রাস করে ফেলতে লাগল’ কথার মর্ম- তাদের ভেলকির প্রভাব বা প্রতিক্রিয়া ধ্বংস করে দিল।

فَوَقَعَ الۡحَقُّ وَبَطَلَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۱۹﴾ۚ

১১৯
অতএব তখন সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল এবং তারা যা করত তা মিথ্যা প্রতিপন্ন হলো।

فَغُلِبُوۡا ہُنَالِکَ وَانۡقَلَبُوۡا صٰغِرِیۡنَ ﴿۱۲۰﴾ۚ

১২০
সেখানে তখন তাদেরকে পরাস্ত করা হলো এবং তারা অপদস্থ১০৩০ হয়ে ফিরে গেল।
১০৩০। এ আয়াত ফেরাউনের দলের প্রতি ইঙ্গিত করছে বলে মনে হয়, জাদুকরদের প্রতি নয়, কেননা জাদুকরদের কথা পরবর্তী আয়াতে বর্ণিত হয়েছে। ‘অপদস্থ’ এ শব্দটি সেসব ব্যক্তির সম্বন্ধে ব্যবহৃত হতে পারে না, যারা সত্যের প্রতি পরম শ্রদ্ধা প্রদর্শন করেছিল এমনকি তারা সত্য গ্রহণের পূর্বে ফেরাউন কী বলে তা জানার বা বুঝার জন্য একটুও অপেক্ষা করে নি। এর প্রকৃত অর্থ হলো, যারা এসেছিল তারা এখন অপদস্থ ও মনমরা হয়ে (মাথা নত করে) ফিরে গেল।