৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

یُّرِیۡدُ اَنۡ یُّخۡرِجَکُمۡ مِّنۡ اَرۡضِکُمۡ ۚ فَمَاذَا تَاۡمُرُوۡنَ ﴿۱۱۱﴾

১১১
সে তোমাদিগকে তোমাদের দেশ১০২৬ হইতে বহিষ্কার করিতে চাহে; এখন কি পরামর্শ দাও তোমরা?
১০২৬। এই কথাগুলির উদ্দেশ্য হযরত মূসা (আঃ)-এর বিরুদ্ধে মিশরীয়দিগের মনোভাবকে ক্রমে ক্রমে উত্তপ্ত করিয়া তোলা। অথচ, সত্য ইহাই ছিল যে, তাহাদিগকে বহিষ্কার করিয়া দেওয়ার কোন ইচ্ছাই মূসা (আঃ)-এর ছিল না। নিজ অনুসারীদিগকে মিশর হইতে দূরে সরাইয়া নিয়া যাওয়ার মধ্যেই কেন্দ্রীভূত ছিল তাঁহার উদ্দেশ্য।

قَالُوۡۤا اَرۡجِہۡ وَاَخَاہُ وَاَرۡسِلۡ فِی الۡمَدَآئِنِ حٰشِرِیۡنَ ﴿۱۱۲﴾ۙ

১১২
তাহারা বলিল, ‘তাহাকে এবং তাহার ভাইকে কিছু অবকাশ দাও এবং শহরে-বন্দরে সমবেতকারীদিগকে পাঠাও,

یَاۡتُوۡکَ بِکُلِّ سٰحِرٍ عَلِیۡمٍ ﴿۱۱۳﴾

১১৩
তাহারা প্রত্যেক সুদক্ষ যাদুকরকে যেন তোমার সমীপে লইয়া আসে।’

وَجَآءَ السَّحَرَۃُ فِرۡعَوۡنَ قَالُوۡۤا اِنَّ لَنَا لَاَجۡرًا اِنۡ کُنَّا نَحۡنُ الۡغٰلِبِیۡنَ ﴿۱۱۴﴾

১১৪
এবং যাদুকরেরা ফেরাউনের নিকট উপস্থিত হইল, (এবং) বলিল, ‘আমরা জয়লাভ করিলে অবশ্যই আমাদিগকে বিশেষ পুরস্কার দিতে হইবে।’

قَالَ نَعَمۡ وَاِنَّکُمۡ لَمِنَ الۡمُقَرَّبِیۡنَ ﴿۱۱۵﴾

১১৫
সে বলিল, ‘হাঁ, তদুপরি তোমরা আমার দরবারে নৈকট্যপ্রাপ্তগণের অন্তর্ভুক্ত হইবে।’

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِمَّاۤ اَنۡ تُلۡقِیَ وَاِمَّاۤ اَنۡ نَّکُوۡنَ نَحۡنُ الۡمُلۡقِیۡنَ ﴿۱۱۶﴾

১১৬
তাহারা বলিল, ‘হে মূসা! তুমি কি (প্রথমে) নিক্ষেপ করিবে অথবা আমরা (প্রথম) নিক্ষেপকারী হইব?’১০২৭
১০২৭। দৃশ্যের তীব্রতা লক্ষণীয়— উভয় পক্ষ চূড়ান্ত ফয়সালার প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে বিষম দ্বন্দ্বে রত হওয়ার উদ্দেশ্যে নিজেদেরকে সজ্জিত করিল।

قَالَ اَلۡقُوۡا ۚ فَلَمَّاۤ اَلۡقَوۡا سَحَرُوۡۤا اَعۡیُنَ النَّاسِ وَاسۡتَرۡہَبُوۡہُمۡ وَجَآءُوۡ بِسِحۡرٍ عَظِیۡمٍ ﴿۱۱۷﴾

১১৭
সে বলিল, ‘তোমরা নিক্ষেপ১০২৮ কর’। অতঃপর, যখন তাহারা নিক্ষেপ করিল, তাহারা লোকদের চক্ষে যাদু করিল এবং তাহাদিগকে ভীতি-বিহ্বল করিয়া ফেলিল এবং তাহারা এক মহা যাদু উপস্থাপন করিল।
১০২৮। আল্লাহ্‌তা’লার নবীগণ কখনও প্রথম আক্রমণ করেন না। তাঁহারা বিরুদ্ধবাদীদের আক্রমণের অপেক্ষা করেন, কারণ তাঁহারা আক্রমণকে প্রতিহত করাই পসন্দ করেন এবং ঐশী সাহায্যের প্রতীক্ষায় থাকেন৷’

وَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اَنۡ اَلۡقِ عَصَاکَ ۚ فَاِذَا ہِیَ تَلۡقَفُ مَا یَاۡفِکُوۡنَ ﴿۱۱۸﴾ۚ

১১৮
এবং আমরা মূসার প্রতি ওহী করিলাম যে, তুমি তোমার লাঠি নিক্ষেপ কর; এবং কি আশ্চর্য! উহা গ্রাস করিতে লাগিল উহাকে যাহা তাহারা মিথ্যারূপে উপস্থাপন করিতেছিল।১০২৯
১০২৯। যষ্টি “সর্প” হয় নাই, কিন্তু যষ্টি নিজেই ঐন্দ্রজালিকের ধোকাবাজি বা ভেল্কী নস্যাৎ করিয়াছিল। হযরত মূসা (আঃ)-এর লাঠি এক মহান নবীর আধ্যাত্মিক শক্তিতে নিয়ন্ত্রিত এবং আল্লাহ্‌তা’লার নির্দেশে নিক্ষেপিত হইয়া দর্শকদিগের উপরে যাদুকরদের কুহকী ক্রিয়া-কলাপ প্রকাশ করিয়া দিল এবং যাদুর প্রভাবের ফলে দর্শকগণ যাহাকে প্রকৃতই সর্প বলিয়া ভাবিয়াছিল উহাকে ভাঙ্গিয়া চূর্ণ-বিচূর্ণ করিয়া দিল। “কি আশ্চর্য, নিমিষে উহা তাহাদের ইন্দ্রজালকে গ্রাস করিয়া ফেলিল” উক্তির মর্মার্থ—যাদুকরদিগের ধোকাবাজি বা প্রতারণাকে যষ্টি প্রকাশ করিয়া দিল। “গ্রাস করিল” কথার মর্ম, উহাদের “ভেল্কির প্রভাব বা প্রতিক্রিয়াকে ধ্বংস করিয়া দিল”।

فَوَقَعَ الۡحَقُّ وَبَطَلَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۱۹﴾ۚ

১১৯
তখন সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যাহা কিছু করিয়াছিল উহা বৃথা সাব্যস্ত হইল।

فَغُلِبُوۡا ہُنَالِکَ وَانۡقَلَبُوۡا صٰغِرِیۡنَ ﴿۱۲۰﴾ۚ

১২০
এই রূপে তাহারা তথায় পরাস্ত হইল এবং পরিণামে লাঞ্ছিত১০৩০ হইল।
১০৩০। এই আয়াত ফেরাউনের দলের প্রতি ইশারা করিতেছে বলিয়া মনে হয়, যাদুকরদের প্রতি নহে। যাদুকরদের সম্বন্ধে পরবর্তী আয়াতে বর্ণিত হইয়াছে। “লাঞ্ছিত” এই শব্দটি ঐ সকল বক্তিগণের সম্বন্ধে ব্যবহৃত হইতে পারে না, যাহারা সত্যের প্রতি পরম শ্রদ্ধা প্রদর্শন করিয়াছিল– এমন কি তাহারা সত্য গ্রহণের পূর্বে, ফেরাউন কি বলে তাহা জানিবার বা বুঝিবার জন্য, একটুও অপেক্ষা করে নাই। ইহার প্রকৃত অর্থ এই যে, যাহারা (অর্থাৎ ফেরাউন এবং সমর্থক দল) কিয়ৎক্ষণ পূর্বে প্রতিদ্বন্দ্বিতার স্থলে গর্বিত ও উদ্ধত মনোভাব নিয়া নিশ্চিত বিজয়ের আশা নিয়া আসিয়াছিল, তাহারা এক্ষণে অপদস্থ ও মন-মরা হইয়া (মাথা নত করিয়া) ফিরিয়া গেল।