৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَقَالَ الۡمَلَاُ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ قَوۡمِہٖ لَئِنِ اتَّبَعۡتُمۡ شُعَیۡبًا اِنَّکُمۡ اِذًا لَّخٰسِرُوۡنَ ﴿۹۱﴾

৯১
এবং তাহার জাতির প্রধান ব্যক্তিবর্গ যাহারা অস্বীকার করিয়াছিল, বলিল, ‘যদি তোমরা শোআয়্‌বকে অনুসরণ কর, তাহা হইলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হইবে।’

فَاَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دَارِہِمۡ جٰثِمِیۡنَ ﴿ۚۖۛ۹۲﴾

৯২
অতঃপর, এক ভূমিকম্প তাহাদিগকে ধৃত করিল, ফলে তাহারা তাহাদের গৃহে উপুড় হইয়া পড়িয়া রহিল;

الَّذِیۡنَ کَذَّبُوۡا شُعَیۡبًا کَاَنۡ لَّمۡ یَغۡنَوۡا فِیۡہَا ۚۛ اَلَّذِیۡنَ کَذَّبُوۡا شُعَیۡبًا کَانُوۡا ہُمُ الۡخٰسِرِیۡنَ ﴿۹۳﴾

৯৩
যাহারা শোআয়্‌বকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল তাহারা যেন কখনও সেখানে বাস করে নাই। যাহারা শোআয়্‌বকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখান করিয়াছিল তাহারাই ক্ষতিগ্রস্ত হইয়াছিল।

فَتَوَلّٰی عَنۡہُمۡ وَقَالَ یٰقَوۡمِ لَقَدۡ اَبۡلَغۡتُکُمۡ رِسٰلٰتِ رَبِّیۡ وَنَصَحۡتُ لَکُمۡ ۚ فَکَیۡفَ اٰسٰی عَلٰی قَوۡمٍ کٰفِرِیۡنَ ﴿٪۹۴﴾

৯৪
তখন সে তাহাদের দিক হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, ‘হে আমার জাতি! অবশ্যই আমি তোমাদিগকে আমার প্রভুর বাণী পৌঁছাইয়া দিয়াছিলাম এবং তোমাদিগকে হিতোপদেশ দিয়াছিলাম। অতএব, এখন আমি কিরূপে কাফের জাতির জন্য দুঃখ করিব।’১০১৪
সূরা আল্ আ’রাফ - রুকু ১১
১০১৪। এই কথাগুলি অত্যন্ত মর্মবিদারক। প্রত্যেক সত্য নবীর মতই হযরত শোআয়্‌ব (আঃ)-ও তাঁহার জাতির জন্য তীব্র শোক ও কঠিন মর্মপীড়া অনুভব করিয়াছিলেন।

وَمَاۤ اَرۡسَلۡنَا فِیۡ قَرۡیَۃٍ مِّنۡ نَّبِیٍّ اِلَّاۤ اَخَذۡنَاۤ اَہۡلَہَا بِالۡبَاۡسَآءِ وَالضَّرَّآءِ لَعَلَّہُمۡ یَضَّرَّعُوۡنَ ﴿۹۵﴾

৯৫
এবং আমরা কখনও এমন কোন জনপদে কোন নবী পাঠাই নাই যাহার অধিবাসীদিগকে আমরা অভাব-অনটন ও দুঃখ-কষ্ট দ্বারা ধৃত করিনাই যেন তাহারা বিনয়াবনত১০১৫ হয়।
১০১৫। ইহা আল্লাহ্‌তা’লার সুন্নত অর্থাৎ অমোঘ নিয়ম, যাহা আল্লাহ্‌তা’লার কোন নবী আবির্ভূত হইলে অপরিবর্তনীয়ভাবে কার্যকর হইয়া থাকে, প্রত্যেক নবীর আবির্ভাবের সংঙ্গে বিভিন্ন প্রকারের দুঃখ-কষ্ট এবং দৈবদুর্যোগ অত্যন্ত বেশী পরিমাণে পতিত হইতে থাকে, যাহার উদ্দেশ্য মানুষের জ্ঞান-চক্ষু খুলিয়া দেওয়া।

ثُمَّ بَدَّلۡنَا مَکَانَ السَّیِّئَۃِ الۡحَسَنَۃَ حَتّٰی عَفَوۡا وَّقَالُوۡا قَدۡ مَسَّ اٰبَآءَنَا الضَّرَّآءُ وَالسَّرَّآءُ فَاَخَذۡنٰہُمۡ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۹۶﴾

৯৬
অতঃপর, আমরা (তাহাদের) মন্দ অবস্থাকে ভাল অবস্থায় বদলাইয়াছিলাম, যে পর্যন্ত না তাহারা (ধনে-জনে) বাড়িয়া গিয়াছিল; তখন তাহারা বলিতে লাগিল, ‘আমাদের পিতৃপুরুষগণের উপর দুঃখ ও সুখ আসিত (আমাদের জন্য ইহা নুতন নহে)। অতএব, অকসমাৎ আমরা তাহাদিগকে এমতাবস্থায় ধৃত করিলাম যে তাহারা বুঝিতেও পারে নাই।

وَلَوۡ اَنَّ اَہۡلَ الۡقُرٰۤی اٰمَنُوۡا وَاتَّقَوۡا لَفَتَحۡنَا عَلَیۡہِمۡ بَرَکٰتٍ مِّنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ وَلٰکِنۡ کَذَّبُوۡا فَاَخَذۡنٰہُمۡ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿۹۷﴾

৯৭
এবং যদি সেই সকল শহরের অধিবাসীরা ঈমান আনিত এবং তাক্‌ওয়া অবলম্বন করিত তাহা হইলে আমরা নিশ্চয় তাহাদের উপর আকাশ ও পৃথিবীর বরকতের দুয়ার খুলিয়া দিতাম, কিন্তু তাহারা (নবীগণকে) মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল, সুতরাং তাহারা যাহা অর্জন করিয়া আসিতেছিল উহার জন্য আমরা তাহাদিগকে ধৃত করিলাম।

اَفَاَمِنَ اَہۡلُ الۡقُرٰۤی اَنۡ یَّاۡتِیَہُمۡ بَاۡسُنَا بَیَاتًا وَّہُمۡ نَآئِمُوۡنَ ﴿ؕ۹۸﴾

৯৮
এই সকল শহরের অধিবাসীরা কি এই বিষয়ে নিরাপদ হইয়া গিয়াছে যে, তাহাদের উপর আমাদের শাস্তি রাত্রিকালেও আসিতে পারে যখন তাহারা ঘুমন্ত থাকিবে?

اَوَاَمِنَ اَہۡلُ الۡقُرٰۤی اَنۡ یَّاۡتِیَہُمۡ بَاۡسُنَا ضُحًی وَّہُمۡ یَلۡعَبُوۡنَ ﴿۹۹﴾

৯৯
অথবা এই সকল শহরের১০১৬ অধিবাসীরা কি এই বিষয়ে নিরাপদ হইয়াছে যে, তাহাদের উপর আমাদের শাস্তি পূর্বাহ্নেও আসিতে পারে যখন তাহারা খেলা-ধূলায় মত্ত থাকিবে?
১০১৬। “এই সকল শহর” শব্দ দ্বারা মক্কানগরী এবং হেযাজের পার্শ্ববর্তী শহরগুলিকে বুঝাইতেছে। ইহার ব্যাখ্যা হইল, “মক্কা প্রভৃতি শহরের লোকেরা কি আদ, সামূদ, লুত-এর জাতি এবং শোআয়্‌বের জাতির পরিণতি হইতে শিক্ষা গ্রহণ করে না?”

اَفَاَمِنُوۡا مَکۡرَ اللّٰہِ ۚ فَلَا یَاۡمَنُ مَکۡرَ اللّٰہِ اِلَّا الۡقَوۡمُ الۡخٰسِرُوۡنَ ﴿٪۱۰۰﴾

১০০
তাহারা কি আল্লাহ্‌র পরিকল্পনা হইতে নিরাপদ হইয়া গিয়াছে? স্মরণ রাখ, আল্লাহ্‌র পরিকল্পনা হইতে ক্ষতিগ্রস্ত জাতি ব্যতিরেকে কেহ নিজদিগকে নিরাপদ মনে করে না।
সূরা আল্ আ’রাফ - রুকু ১২