৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

اُولٰٓئِکَ الَّذِیۡنَ ہَدَی اللّٰہُ فَبِہُدٰٮہُمُ اقۡتَدِہۡ ؕ قُلۡ لَّاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ اَجۡرًا ؕ اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٰی لِلۡعٰلَمِیۡنَ ﴿٪۹۱﴾

৯১
এরাই তারা- যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি তাদের (আল্লাহ প্রদত্ত সেই) হিদায়াতের অনুসরণ করো।৮৭২ তুমি বলো, ‘আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না। এ হলো বিশ্বজগতের জন্য কেবল এক উপদেশ।’
সূরা আল-আনআম - রুকু ১০
৮৭২। আয়াতের এ সম্বোধনের লক্ষ্য নবী করীম (সা.) বা প্রত্যেক মুসলমানও হতে পারে। কারণ সকল নবীর মৌলিক শিক্ষা এক ও অভিন্ন অথবা এর মর্ম এ-ও হতে পারে, মহানবী (সা.)-এর আধ্যাত্মিক ব্যক্তিত্ব বা তাঁর প্রকৃতি এমন ছিল যে, অন্যান্য নবীগণের বিভিন্ন মর্যাদাপূর্ণ গুণাবলি একত্র এবং সমন্বিতরূপে তাঁর মধ্যে সন্নিবিষ্ট হয়েছিল। ‘তুমি তাদের (আল্লাহ প্রদত্ত সেই) হিদায়াতের অনুসরণ করো’ এ আদেশের মাঝে প্রকাশিত ভাবধারায় আধ্যাত্মিক পরিভাষাতে বলা হয়, ‘আমরে কাউনি’ বা ‘খালকি’ যার অর্থ ইচ্ছা, কোনো বস্তু বা ব্যক্তির সহজাত গুণাবলি। এরূপ আদেশের জন্য দেখুন ৩:৬০ এবং ২১:৭০ আয়াত।

وَمَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖۤ اِذۡ قَالُوۡا مَاۤ اَنۡزَلَ اللّٰہُ عَلٰی بَشَرٍ مِّنۡ شَیۡءٍ ؕ قُلۡ مَنۡ اَنۡزَلَ الۡکِتٰبَ الَّذِیۡ جَآءَ بِہٖ مُوۡسٰی نُوۡرًا وَّہُدًی لِّلنَّاسِ تَجۡعَلُوۡنَہٗ قَرَاطِیۡسَ تُبۡدُوۡنَہَا وَتُخۡفُوۡنَ کَثِیۡرًا ۚ وَعُلِّمۡتُمۡ مَّا لَمۡ تَعۡلَمُوۡۤا اَنۡتُمۡ وَلَاۤ اٰبَآؤُکُمۡ ؕ قُلِ اللّٰہُ ۙ ثُمَّ ذَرۡہُمۡ فِیۡ خَوۡضِہِمۡ یَلۡعَبُوۡنَ ﴿۹۲﴾

৯২
আর তারা আল্লাহর যথোচিত মূল্যায়ন করে নি যখন তারা বলেছিল, ‘আল্লাহ কোনো মানুষের প্রতি কিছুই অবতীর্ণ করেন নি।৮৭৩ তুমি বলো, ‘মানুষের জন্য আলো ও হিদায়াতরূপে মূসা যে কিতাব নিয়ে এসেছিল তা কে অবতীর্ণ করেছিল? তোমরা একে (মূল্যহীন) কাগজ বানিয়ে বসেছ। এর কিছুটা তোমরা প্রকাশ করো কিন্তু বেশিরভাগই৮৭৪ গোপন রাখো। অথচ তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষরা যা জানত না, তা তোমাদের শেখানো হয়েছে।’ তুমি বলো, ‘আল্লাহ (তা অবতীর্ণ করেছিলেন)।’ এরপর তুমি তাদেরকে তাদের আমোদ-প্রমোদ ও ক্রীড়াকৌতুকে মত্ত ছেড়ে দাও।
৮৭৩। ‘আল্লাহ কোনো মানুষের প্রতি কিছুই অবতীর্ণ করেন নি’ এ বাক্যাংশের দ্বারা জানতে চাওয়া হয়েছে যে, তাহলে কে এর মাঝে এরূপ জ্ঞানপূর্ণ এবং ব্যাপক শিক্ষা অন্তর্ভুক্ত করল, যা তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদেরও কখনো জানা ছিল না। এ এমন শিক্ষা যা প্রকাশ বা প্রদর্শন করা তোমাদের ক্ষমতা বহির্ভূত ছিল। একমাত্র আল্লাহ তা’লাই এরূপ শিক্ষা প্রদান করতে পারেন।
৮৭৪। তওরাত গ্রন্থের এক অংশকে প্রকাশ করে এবং অন্য অংশকে অর্থাৎ যে অংশে হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের নিদর্শনাবলির ভবিষ্যদ্বাণীসমূহ রয়েছে তা গোপন করার জন্য এখানে ইহুদীদের নিন্দা করা হয়েছে।

وَہٰذَا کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ مُبٰرَکٌ مُّصَدِّقُ الَّذِیۡ بَیۡنَ یَدَیۡہِ وَلِتُنۡذِرَ اُمَّ الۡقُرٰی وَمَنۡ حَوۡلَہَا ؕ وَالَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ یُؤۡمِنُوۡنَ بِہٖ وَہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ یُحَافِظُوۡنَ ﴿۹۳﴾

৯৩
আর এ এক আশিসময় গ্রন্থ যা আমরা অবতীর্ণ করেছি, (এটি) তার সত্যায়নকারী যা এর পূর্বে রয়েছে আর তুমি যেন (এর মাধ্যমে) জনপদ-জননী৮৭৫ ও তার চারদিকে বসবাসকারীদের সতর্ক করতে পারো। আর যারা পরকালে ঈমান রাখে, তারা এতে (অর্থাৎ কুরআনের প্রতি)৮৭৬ ঈমান আনে এবং গদেখুন: ২৩:১০; ৭০:২৪তারা সর্বদা তাদের নামাযের রক্ষণাবেক্ষণ করে।ঘদেখুন: ৬:২২; ৭:৩৮; ১০:১৮; ১১:১৯; ৬১:৮
৮৭৫। যে স্থানে আল্লাহর নবী আবির্ভূত হয়ে থাকেন তাকে ‘জনপদ-জননী’ বলা হয়। কারণ সেই স্থান হতে মানুষ আধ্যাত্মিকতার দুগ্ধ পান করে, ঠিক যেমন শিশু মায়ের বক্ষ হতে দুগ্ধ পান করে থাকে। ‘তার চারদিকে বসবাসকারীদের’ একথাগুলোর দ্বারা সারা পৃথিবীকে বুঝাতে পারে, কেননা নবী করীম (সা.)-এর বাণী সমগ্র বিশ্বমানবের জন্যই।
৮৭৬। এ শব্দগুলো বুঝাচ্ছে যে, পরকালে বিশ্বাসীকে অবশ্যই কুরআনের প্রতিও বিশ্বাস রাখতে হবে। কুরআন এবং পরজীবনে বিশ্বাস অবিভাজ্য ও পরস্পর সম্পৃক্ত। একটি ছাড়া অপরটি তাৎপর্যহীন।

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ قَالَ اُوۡحِیَ اِلَیَّ وَلَمۡ یُوۡحَ اِلَیۡہِ شَیۡءٌ وَّمَنۡ قَالَ سَاُنۡزِلُ مِثۡلَ مَاۤ اَنۡزَلَ اللّٰہُ ؕ وَلَوۡ تَرٰۤی اِذِ الظّٰلِمُوۡنَ فِیۡ غَمَرٰتِ الۡمَوۡتِ وَالۡمَلٰٓئِکَۃُ بَاسِطُوۡۤا اَیۡدِیۡہِمۡ ۚ اَخۡرِجُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اَلۡیَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ الۡہُوۡنِ بِمَا کُنۡتُمۡ تَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ غَیۡرَ الۡحَقِّ وَکُنۡتُمۡ عَنۡ اٰیٰتِہٖ تَسۡتَکۡبِرُوۡنَ ﴿۹۴﴾

৯৪
কদেখুন: ৬:১৫৬; ২১:৫১; ৩৮:৩০আর তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে, যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে অথবা বলে, ‘আমার প্রতি ওহী করা হয়েছে,’ অথচ তার প্রতি কিছুই ওহী করা হয় নি? আর (তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী কে) যে বলে, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার মতো (বাণী) আমিও অবশ্যই অবতীর্ণ করব?’ হায়, তুমি যদি দেখতে পেতে! যখন সীমালঙ্ঘনকারীরা মৃত্যুযন্ত্রণায় (কাতরাতে( থাকবে৮৭৭ এবং ফেরেশতারা (এ বলে) তাদের হাত প্রসারিত করবে, ‘তোমরা নিজেদের প্রাণ বের করো। তোমরা আল্লাহর বিরুদ্ধে যে-সব অন্যায় কথা বলতে এবং তাঁর আয়াতসমূহের বিষয়ে দাম্ভিকতা দেখাতে, সেজন্য আজ তোমাদের লাঞ্ছনাজনক শাস্তি দেওয়া হবে।’খদেখুন: ৪২:৮
৮৭৭। এ অসহনীয় যন্ত্রণা সাধারণ মৃত্যুযন্ত্রণার অনুরূপ নয়। প্রাকৃতিক সাধারণ নিয়মের অধীনে মৃত্যুযন্ত্রণা ধার্মিক এবং অধার্মিক উভয়ের ক্ষেত্রে একই। আর এ হচ্ছে সেই শাস্তি যা আল্লাহ তা’লার নবীগণকে প্রত্যাখ্যানকারীদের মৃত্যুর মুহূর্ত থেকেই সক্রিয়।

وَلَقَدۡ جِئۡتُمُوۡنَا فُرَادٰی کَمَا خَلَقۡنٰکُمۡ اَوَّلَ مَرَّۃٍ وَّتَرَکۡتُمۡ مَّا خَوَّلۡنٰکُمۡ وَرَآءَ ظُہُوۡرِکُمۡ ۚ وَمَا نَرٰی مَعَکُمۡ شُفَعَآءَکُمُ الَّذِیۡنَ زَعَمۡتُمۡ اَنَّہُمۡ فِیۡکُمۡ شُرَکٰٓؤُا ؕ لَقَدۡ تَّقَطَّعَ بَیۡنَکُمۡ وَضَلَّ عَنۡکُمۡ مَّا کُنۡتُمۡ تَزۡعُمُوۡنَ ﴿٪۹۵﴾

৯৫
আর নিশ্চয় তোমরা (আজ) আমাদের কাছে একা একা উপস্থিত হয়েছ, যেভাবে আমরা তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। আর আমরা তোমাদেরকে যা দান করেছিলাম তা তোমরা তোমাদের পেছনে৮৭৮ ফেলে এসেছ। আর (কী ব্যাপার!) আমরা তোমাদের সঙ্গে তোমাদের সেসব সুপারিশকারীকে দেখতে পাচ্ছি না যাদেরকে তোমরা তোমাদের স্বার্থরক্ষায় (আল্লাহর) শরীক বলে মনে করতে! তোমরা নিশ্চয় পরস্পর পৃথক হয়ে গেছ এবং তোমরা ৪) যাদেরকে (শরীক বলে) মনে করতে তারা তোমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে।কদেখুন: ৪৬:২১খদেখুন: ১৮:৪৯
সূরা আল-আনআম - রুকু ১১
৮৭৮। এর মর্ম হচ্ছে আমরা তোমাদেরকে অনেক কিছু দান করেছিলাম যা দিয়ে তোমরা তোমাদের আত্মিক অবস্থার উন্নতি করতে পারতে, কিন্তু তোমরা সেগুলোকে পশ্চাতে ফেলে এসেছ অর্থাৎ তোমরা সেগুলোকে ব্যবহার করো নি এবং এখন সেসবের ব্যবহার করার আর সময় নাই।

اِنَّ اللّٰہَ فَالِقُ الۡحَبِّ وَالنَّوٰی ؕ یُخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَمُخۡرِجُ الۡمَیِّتِ مِنَ الۡحَیِّ ؕ ذٰلِکُمُ اللّٰہُ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ ﴿۹۶﴾

৯৬
নিশ্চয় আল্লাহ শস্যবীজ ও আঁটিসমূহের অংকুর উদ্ভেদক।৮৭৯ গদেখুন: ৩:২৮; ১০:৩২; ৩০:২০তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। ইনি হলেন তোমাদের আল্লাহ। অতএব কোন (বিপথের) দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে?
৮৭৯। এখানে শস্যবীজের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে যা থেকে চারা অঙ্কুরিত হয়ে থাকে। কত সামান্য এ বীজ, কিন্তু কীরূপে বৃদ্ধি পেয়ে তা মহামহীরূহে পরিণত হয়। এভাবে বীজকণার মতোই মানুষ ক্রমোন্নতির ধারায় আল্লাহ তা’লার ঐশীবাণী লাভ করার যোগ্যতা অর্জন করে এবং তার সত্তায় আল্লাহর মহান গুণাবলির প্রতিফলন ঘটে।

فَالِقُ الۡاِصۡبَاحِ ۚ وَجَعَلَ الَّیۡلَ سَکَنًا وَّالشَّمۡسَ وَالۡقَمَرَ حُسۡبَانًا ؕ ذٰلِکَ تَقۡدِیۡرُ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ﴿۹۷﴾

৯৭
কদেখুন: ১১৩:২তিনি ঊষার উন্মেষকারী। আর তিনি রাতকে বিশ্রামের৮৮০ কারণ এবং খদেখুন: ২৫:৪৮; ৭৮:১১সূর্য ও চন্দ্রকে হিসাবের মাধ্যম বানিয়েছেন।৮৮১* এ হলো মহাপরাক্রমশালী (ও) সর্বজ্ঞ আল্লাহর অমোঘ নিয়ম।গদেখুন: ৩৬:৩৯-৪০; ৫৫:৬ঘদেখুন: ১৬:১৭; ৪:২; ৭:১৯০; ৩৯:৭; ১১:৭
৮৮০। দিনে কাজকর্ম করে একজন মানুষ যেমন ক্লান্ত হয়ে পড়ে এবং রাতে ঘুমাতে যায় যার ফলে সে অবসাদমুক্ত হয় তেমনই যে জনগোষ্ঠীর মাঝে নবী করীম (সা.) আবির্ভূত হয়েছিলেন তারা সুদীর্ঘ রাত্রির বিশ্রাম প্রাপ্ত হয়েছিল এবং তাদের মানসিক শক্তিসমূহ পুনরায় সজীবতা লাভ করে আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণতা লাভ করেছিল এবং তাঁর (সা.) পরিচালনাধীনে আধ্যাত্মিক উন্নতির উচ্চমার্গে আরোহণ করার জন্য বিশেষভাবে যোগ্যতা অর্জন করেছিল।
৮৮১। বস্তুজগতে সময় নিরূপণ করার জন্য এবং আলোর উৎসরূপে সূর্য এবং চন্দ্র যে-রূপ অপরিহার্য, সেরূপ আধ্যাত্মিক জগতে আল্লাহ তা’লার নবীগণও অপরিহার্য।

وَہُوَ الَّذِیۡ جَعَلَ لَکُمُ النُّجُوۡمَ لِتَہۡتَدُوۡا بِہَا فِیۡ ظُلُمٰتِ الۡبَرِّ وَالۡبَحۡرِ ؕ قَدۡ فَصَّلۡنَا الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۹۸﴾

৯৮
আর তিনিই তোমাদের জন্য তারকারাজি৮৮২ সৃষ্টি করেছেন যেন সেগুলোর মাধ্যমে তোমরা জল ও স্থলের আঁধাররাশিতে পথ খুঁজে পাও। নিশ্চয় আমরা জ্ঞানী লোকদের জন্য নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করেছি।
৮৮২। রাতের অন্ধকারে নক্ষত্ররাজি যেমন পথিককে পথপ্রদর্শন করে, সেভাবে ঐশী এবং আধ্যাত্মিক সাধকরাও আত্মিক অন্ধকারে দিশেহারা বিভ্রান্ত মানবকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন।

وَہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَکُمۡ مِّنۡ نَّفۡسٍ وَّاحِدَۃٍ فَمُسۡتَقَرٌّ وَّمُسۡتَوۡدَعٌ ؕ قَدۡ فَصَّلۡنَا الۡاٰیٰتِ لِقَوۡمٍ یَّفۡقَہُوۡنَ ﴿۹۹﴾

৯৯
আর তিনিই তোমাদেরকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এরপর (তিনি তোমাদের জন্য) এক অস্থায়ী নিবাস ও স্থায়ী নিরাপত্তাস্থল (বানিয়েছেন)।৮৮৩ নিশ্চয় আমরা জ্ঞানবুদ্ধিসম্পন্ন জাতির জন্য নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি।*
৮৮৩। ‘মুসতাকাররুন’ অর্থ অস্থায়ী আবাস এবং ‘মুসতাওদাউন’ অর্থ স্থায়ী বাসস্থান অথবা প্রথমোক্ত শব্দ দ্বারা মৃত্যু এবং পুনরুত্থান দিবসের মধ্যবর্তী সময়ের পরিসর বুঝায় আর পরবর্তী শব্দ শেষ বিচারের দিন বা পুনরুত্থানের পরের জীবন বুঝায়। আয়াতের মর্মার্থ হলো, আল্লাহ তা’লা মানবজাতিকে এক স্থান থেকে সৃষ্টি করে বহু সংখ্যায় বর্ধিত করেছেন। এটা উদ্দেশ্যবিহীন হতে পারে না। যে মহান উদ্দেশ্যে তিনি মানব সৃষ্টি করে বহুগুণে বৃদ্ধি করেছেন তা হলো, তিনি কেবল এ পৃথিবীতেই তাদের আবাসকাল নির্ধারিত করেন নি, বরং মৃত্যুর পর এক চিরস্থায়ী জীবনেরও ব্যবস্থা করেছেন। সেখানে ধার্মিক লোকেরা তাদের প্রভুর সঙ্গে মিলিত হবে। সত্যিই কী মহিমান্বিত উদ্দেশ্য! সেখানে তারা একমাত্র আল্লাহ তা’লার প্রেরিত নবীগণের অনুসরণেই উন্নীত হতে পারে।
* এখানে চন্দ্র ও সূর্যের ঘূর্ণায়মান হবার বিপরীতে পৃথিবীর পরিবর্তে রাতের ক্ষেত্রে ‘সাকানান’ (অর্থাৎ স্থির) শব্দটি ব্যবহার করা হয়েছে, কেননা কুরআন অবতীর্ণ হবার প্রাথমিক কালে মানুষ পৃথিবীকে স্থির মনে করত। ‘সাকানান’ শব্দটিতে এ অর্থও রয়েছে যে তা বিশ্রামের কারণ হয়ে থাকে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।।

وَہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخۡرَجۡنَا بِہٖ نَبَاتَ کُلِّ شَیۡءٍ فَاَخۡرَجۡنَا مِنۡہُ خَضِرًا نُّخۡرِجُ مِنۡہُ حَبًّا مُّتَرَاکِبًا ۚ وَمِنَ النَّخۡلِ مِنۡ طَلۡعِہَا قِنۡوَانٌ دَانِیَۃٌ وَّجَنّٰتٍ مِّنۡ اَعۡنَابٍ وَّالزَّیۡتُوۡنَ وَالرُّمَّانَ مُشۡتَبِہًا وَّغَیۡرَ مُتَشَابِہٍ ؕ اُنۡظُرُوۡۤا اِلٰی ثَمَرِہٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَیَنۡعِہٖ ؕ اِنَّ فِیۡ ذٰلِکُمۡ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
আর তিনিই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। এরপর আমরা এ দিয়ে সব ধরনের উদ্ভিদ উদ্‌গত করেছি। অতঃপর আমরা তা থেকে সবুজ তরুলতা উৎপন্ন করেছি যা থেকে গুচ্ছরূপী শস্যদানা উৎপন্ন করে থাকি। আর (আমরা) খেজুর গাছ থেকে অর্থাৎ এর মাথি থেকে ফলভারে নত কাঁদিসমূহ এবং আঙুরের বাগান আর জলপাই ও ডালিম (উৎপন্ন করি) যার কোনো কোনোটি পরস্পর সদৃশ এবং (কোনো কোনোটি) বিসদৃশ। এগুলোর ফলের প্রতি তোমরা লক্ষ করো, যখন এগুলোতে ফল ধরে এবং এর পাকার প্রতিও (লক্ষ করো)। নিশ্চয় এসবের মাঝে ঈমান আনয়নকারী জাতির জন্য নিদর্শন রয়েছে। *৮৮৪কদেখুন: ১৪:৩৩; ১৬:১১; ২২:৬৪; ৩৫:২৮খদেখুন: ৬:১৪২; ১৩:৫
৮৮৪। এখানে ঐশীবাণীকে বৃষ্টিধারার সঙ্গে তুলনা করা হয়েছে। তবে ঐশীবাণী যদি সত্যই আল্লাহ তা’লার কৃপা হয়ে থাকে তাহলে যখনই কোনো নবীর আবির্ভাব হয়েছে তখনই কেন বিবাদ, শত্রুতা, মতভেদ ও লড়াই হয়েছে? এ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এ আয়াতে। এতে বলা হয়েছে, বৃষ্টি হলে যেমন ভালো এবং মন্দ উভয় গাছপালাই মাটিতে সুপ্ত বা গুপ্ত বীজ অনুযায়ী বেড়ে ওঠে, ঠিক তেমনই আল্লাহর নবীর আবির্ভাবে মানুষ, যারা এতকাল পরস্পর মিশ্রিত অবস্থায় ছিল, তারা ভালো এবং মন্দ দুভাবে বিভক্ত হয়ে পড়ে। ‘সদৃশ’ এবং ‘বিসদৃশ’ শব্দদ্বয়ের অন্তর্নিহিত অর্থ হচ্ছে, কোনো কোনো ফল একে অন্যের অনুরূপ এবং কতগুলো একটি অন্যটি থেকে ভিন্ন। বিভিন্ন প্রকার ফলের জন্য এটা প্রযোজ্য হতে পারে। সেগুলো একদিক দিয়ে একটি অন্যটির সদৃশ এবং অন্যদিক দিয়ে বিসদৃশ অথবা একই শ্রেণির ফলের জন্য প্রযোজ্য যদিও সেগুলো মোটামুটি প্রায় একই রকম। তবে সামান্য বৈসাদৃশ্যও থাকে। কতগুলো অন্যগুলো থেকে বেশি মিষ্টি এবং কতগুলো আবার রং বা আকারে বিসদৃশ। অনুরূপভাবে মানুষের মাঝেও যারা আল্লাহ তা’লার প্রেরিত নবীকে গ্রহণ করে এবং ঐশী নির্দেশ মেনে চলে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তারা একজন অন্য জনের সাথে এক বিষয়ে সাদৃশ্য বহন করে আবার অন্য বিষয়ে বিসদৃশ হয়ে থাকে। কোনো কোনো ব্যক্তি অন্যান্যদের থেকে নৈতিক ও আধ্যাত্মিকভাবে অধিক অগ্রগামী হয়ে থাকে। আবার কোনো কোনো ব্যক্তি আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে এক ধাপ বেশি অগ্রগতি লাভ করে। অন্যরা ভিন্ন স্তরে অধিক আগে বেড়ে যায়। তারা আধ্যাত্মিক পরিপূর্ণতায় ভিন্ন ভিন্ন পর্যায়ে সিদ্ধি লাভ করে এবং তাদের মাঝে নিজ নিজ প্রাকৃতিক যোগ্যতা ও স্বাভাবিক মেয়াদ অনুযায়ী ভিন্নরূপে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণাদি প্রকাশ পায়। ‘এর পাকার প্রতিও’ ফল পাকার উপমা দ্বারা বিভিন্ন বস্তু বা বিষয়ের মাঝে কোনো কোনো দিক দিয়ে সাদৃশ্যের কথা প্রকাশ করছে। ঠিক যেমন একটি অপক্ক ফলের নমুনা দ্বারা সেই শ্রেণির সমস্ত ফলের বিচার করা অসংগত, তেমনই ঐশীবাণীর ফলাফলের মাঝে ত্রুটি খুঁজে বের করার প্রচেষ্টাও অন্যায়। কারণ বিশ্বাসীদের মাঝে কোনো কোনো ব্যক্তি তখনো আধ্যাত্মিক উন্নতির পর্যায়ে অগ্রসরমান রয়েছে, কিন্তু পূর্ণতায় পৌঁছে নি। ৮৮৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য