১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

فَعَسٰی رَبِّیۡۤ اَنۡ یُّؤۡتِیَنِ خَیۡرًا مِّنۡ جَنَّتِکَ وَیُرۡسِلَ عَلَیۡہَا حُسۡبَانًا مِّنَ السَّمَآءِ فَتُصۡبِحَ صَعِیۡدًا زَلَقًا ﴿ۙ۴۱﴾

৪১
খদেখুন: ৬৮:৩৩সেক্ষেত্রে অসম্ভব নয়, আমার প্রতিপালক-প্রভু আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম (বাগান) দান করবেন১৬৯২ এবং (তোমার) সেই বাগানের ওপর আকাশ থেকে আগুনের গোলা বর্ষণ করবেন।১৬৯৩ ফলে তা এক বিরানভূমিতে রূপ নেবে।
১৬৯২। তফসীরাধীন আয়াত এবং ৩৬ ও ৪০ নম্বর আয়াতে মাত্র একটি বাগান সম্বন্ধে বলা হয়েছে, কারণ দুটি বাগানের (আয়াত: ৩৩) একটি ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বেই বিনষ্ট হয়ে গিয়েছিল। খ্রিষ্টানদের অহংকারের সেই বাগানটি হচ্ছে তাদের বর্তমান উন্নতি এবং শক্তি- যা ইসলামের আবির্ভাবের পর তারা লাভ করেছিল।
১৬৯৩। ‘আকাশ থেকে আগুনের গোলা’ এ মর্ম ব্যক্ত করে যে, পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিগুলোর সামরিক শক্তির বিরুদ্ধে বাধা দেওয়া বা সক্রিয়ভাবে মোকাবিলা করা কোনো জাগতিক শক্তির পক্ষেই সম্ভব হবে না। আল্লাহ তা’লা স্বয়ং এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যা তাদের ধ্বংস ডেকে আনবে। এই সেই ইয়াজুজ ও মাজুজ (গগ এন্ড ম্যাগগ)- এর দুর্দম ও দুর্নিবার শক্তি যা খ্রিষ্টধর্মের পার্থিব গৌরব প্রকাশ করে, যার সম্পর্কে মহানবী (সা.)-এর হাদীসে বর্ণিত আছে যে, কোনো শক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না (মুসলিম, বাবুদ দাজ্জাল)।

اَوۡ یُصۡبِحَ مَآؤُہَا غَوۡرًا فَلَنۡ تَسۡتَطِیۡعَ لَہٗ طَلَبًا ﴿۴۲﴾

৪২
অথবা সেটির পানি (ভূগর্ভের) গভীরে নেমে যাবে।১৬৯৪ এরপর তুমি কখনো তা টেনে তোলার সামর্থ্য রাখবে না।”
১৬৯৪। তাদের বিশেষ দক্ষতা এবং মেধাগত সাফল্যের ঝরনা শুকিয়ে যাবে যার ওপর তাদের পার্থিব উন্নতি প্রধানত নির্ভরশীল অথবা পবিত্র কুরআনের কথায়, যা তাদের বাগানকে তরতাজা রাখে, ফলে তাদের বাগান বিনাশপ্রাপ্ত ও উচ্ছেদ হয়ে যাবে। তাদের আধ্যাত্মিকতার বিশুদ্ধ ও কর্মক্ষম ঝরনা শুষ্ক হয়ে যাবে।

وَاُحِیۡطَ بِثَمَرِہٖ فَاَصۡبَحَ یُقَلِّبُ کَفَّیۡہِ عَلٰی مَاۤ اَنۡفَقَ فِیۡہَا وَہِیَ خَاوِیَۃٌ عَلٰی عُرُوۡشِہَا وَیَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ لَمۡ اُشۡرِکۡ بِرَبِّیۡۤ اَحَدًا ﴿۴۳﴾

৪৩
গদেখুন: ৬৮:২০আর তার সব ফলফসল ধ্বংস করে দেওয়া হলো। আর সে এতে যা খরচ করেছিল সেজন্য (আক্ষেপে) নিজের দুহাত কচলাতে লাগল। আর তা যখন মাচাসহ মাটিতে লুটিয়ে পড়েছিল১৬৯৫ তখন সে (আক্ষেপ করে) বলতে লাগল, ‘হায়, আমি যদি আমার প্রতিপালক-প্রভুর সাথে কাউকে শরীক না করতাম!’
১৬৯৫। তাদের পার্থিব সম্পদের ধারাবাহিকতা রক্ষার জন্য খ্রিষ্টান জাতির সকল উদ্যম ও সচেতন প্রচেষ্টা ব্যর্থতায় ১৬৯৬ ও ১৬৯৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَلَمۡ تَکُنۡ لَّہٗ فِئَۃٌ یَّنۡصُرُوۡنَہٗ مِنۡ دُوۡنِ اللّٰہِ وَمَا کَانَ مُنۡتَصِرًا ﴿ؕ۴۴﴾

৪৪
আর আল্লাহর বিপক্ষে তাকে সাহায্য করার মতো তার স্বপক্ষে একটি দলও ছিল না। আর সে কোনো প্রতিশোধও নিতে পারল না।কদেখুন: ৬৮:৩২খদেখুন: ২৮:৮২

ہُنَالِکَ الۡوَلَایَۃُ لِلّٰہِ الۡحَقِّ ؕ ہُوَ خَیۡرٌ ثَوَابًا وَّخَیۡرٌ عُقۡبًا ﴿٪۴۵﴾

৪৫
গদেখুন: ৪০:১৭; ৮২:২০“এমন পরিস্থিতিতে সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই লাভ হয়, যিনি মূর্তিমান সত্য। পুরস্কার দানের ক্ষেত্রে তিনিই শ্রেষ্ঠ আর উত্তম পরিণাম বয়ে আনার ক্ষেত্রেও সর্বোৎকৃষ্ট।”ঘদেখুন: ১০:২৫; ৫৭:২১; ৩:১৫; ৫৭:২১চদেখুন: ৫২:১১; ৭৮:২১; ৮১:৪
সূরা আল-কাহফ - রুকু ৫

وَاضۡرِبۡ لَہُمۡ مَّثَلَ الۡحَیٰوۃِ الدُّنۡیَا کَمَآءٍ اَنۡزَلۡنٰہُ مِنَ السَّمَآءِ فَاخۡتَلَطَ بِہٖ نَبَاتُ الۡاَرۡضِ فَاَصۡبَحَ ہَشِیۡمًا تَذۡرُوۡہُ الرِّیٰحُ ؕ وَکَانَ اللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ مُّقۡتَدِرًا ﴿۴۶﴾

৪৬
আর তুমি তাদের কাছে পার্থিব জীবনের দৃষ্টান্ত বর্ণনা করো। যা সেই পানির ন্যায়, যাকে আমরা আকাশ থেকে অবতীর্ণ করেছি। এরপর এর সাথে ভূমিজ উদ্ভিদ মিলেমিশে (একাকার হয়ে) গেছে। এরপর তা এমন খড়কুটায় পরিণত হলো যাকে নানামুখী বাতাস উড়িয়ে নিয়ে যায়।১৬৯৬ আর আল্লাহ প্রত্যেক বিষয়ে পূর্ণ ক্ষমতাবান।
১৬৯৬। ইহলৌকিক জীবনের দ্রুত বিলীয়মান বা স্বল্পকালীন স্থায়িত্ব সম্পর্কে কত তীক্ষ্ম এবং শক্তিশালী বর্ণনা!

اَلۡمَالُ وَالۡبَنُوۡنَ زِیۡنَۃُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَالۡبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیۡرٌ عِنۡدَ رَبِّکَ ثَوَابًا وَّخَیۡرٌ اَمَلًا ﴿۴۷﴾

৪৭
ধনসম্পদ ও সন্তানসন্ততি পার্থিব জীবনের শোভা-সৌন্দর্য, কিন্তু স্থায়ী সৎকাজ তোমার প্রতিপালক-প্রভুর দৃষ্টিতে পুরস্কার হিসাবে অতি উত্তম এবং আশা-আকাঙ্ক্ষার দিক থেকেও অতি উৎকৃষ্ট।

وَیَوۡمَ نُسَیِّرُ الۡجِبَالَ وَتَرَی الۡاَرۡضَ بَارِزَۃً ۙ وَّحَشَرۡنٰہُمۡ فَلَمۡ نُغَادِرۡ مِنۡہُمۡ اَحَدًا ﴿ۚ۴۸﴾

৪৮
আর (স্মরণ করো!) যে-দিন আমরা পাহাড়পর্বতকে সঞ্চালিত করব এবং তুমি পৃথিবীকে (অর্থাৎ জাতিসমূহকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের জন্য) বেরিয়ে আসতে দেখবে। আর আমরা (এ মহাবিপদে) তাদের সবাইকে একত্র করব এবং তাদের কাউকেই ছাড়ব না।১৬৯৭
১৬৯৭। ‘জিবাল’ অর্থ: প্রধান, সর্বোচ্চ, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, নায়ক বা সর্দার (লেইন)। এ আয়াতের মর্ম হতে পারে, পূর্ববর্তী কয়েক আয়াতে উল্লিখিত অশুভ বা শয়তানি শক্তিগুলো (গগ এন্ড ম্যাগগ) অর্থাৎ ইয়াজুজ-মাজুজ সম্পূর্ণ ধ্বংস হবার ভবিষ্যদ্বাণী তখন পূর্ণতা লাভ করবে, যখন বাইবেলের ভাষায়, জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য দাঁড়াবে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হবে (মথি ২৪:৭)। ‘হাশারনাহুম’-এর মর্ম হলো, তাদেরকে যুদ্ধক্ষেত্রে একত্রিত করা হবে, তারা একে অন্যের মুখোমুখি হবে এবং শোচনীয় অবস্থা পর্যন্ত যুদ্ধ করবে।

وَعُرِضُوۡا عَلٰی رَبِّکَ صَفًّا ؕ لَقَدۡ جِئۡتُمُوۡنَا کَمَا خَلَقۡنٰکُمۡ اَوَّلَ مَرَّۃٍۭ ۫ بَلۡ زَعَمۡتُمۡ اَلَّنۡ نَّجۡعَلَ لَکُمۡ مَّوۡعِدًا ﴿۴۹﴾

৪৯
আর তাদেরকে সারিবদ্ধভাবে তোমার প্রতিপালক-প্রভুর সামনে উপস্থিত করা হবে (এবং তাদের বলা হবে), কদেখুন: ৭৮:৩৯‘নিশ্চয় তোমরা আমাদের সামনে সেভাবে উপস্থিত হয়েছ যেভাবে আমরা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম।১৬৯৮ তোমরা তো বরং এ ধারণা করেছিলে যে, আমরা তোমাদের জন্য আদৌ কোনো প্রতিশ্রুত দিন নির্ধারণ করব না।’
১৬৯৮। এ আয়াত ব্যক্ত করে, তারা সকল কর্তৃত্ব হারাবে, ক্ষমতাচ্যুত হবে এবং তাদেরকে পূর্বের ন্যায় হীন, অমর্যাদার পাত্রে পরিণত করা হবে।

وَوُضِعَ الۡکِتٰبُ فَتَرَی الۡمُجۡرِمِیۡنَ مُشۡفِقِیۡنَ مِمَّا فِیۡہِ وَیَقُوۡلُوۡنَ یٰوَیۡلَتَنَا مَالِ ہٰذَا الۡکِتٰبِ لَا یُغَادِرُ صَغِیۡرَۃً وَّلَا کَبِیۡرَۃً اِلَّاۤ اَحۡصٰہَا ۚ وَوَجَدُوۡا مَا عَمِلُوۡا حَاضِرًا ؕ وَلَا یَظۡلِمُ رَبُّکَ اَحَدًا ﴿٪۵۰﴾

৫০
খদেখুন: ৬:৯৫আর তাদের লিখিত আমলনামা (তাদের( সামনে) রেখে দেওয়া হবে। তাতে যা (লেখা) থাকবে সে কারণে তুমি তখন অপরাধীদের ভীতসন্ত্রস্ত দেখতে পাবে। আর তারা বলবে, ‘হায়, আমাদের দুর্ভোগ! এ আবার কেমন কিতাব, যা ছোটো বা বড়ো কোনোকিছুকে বাদ দেয় না, বরং সবকিছুই সংরক্ষণ করে রেখেছে!’*গদেখুন: ৩৯:৭০ঘদেখুন: ৩:৩১; ৯৯:৮-৯; ২:৩৫; ৭:১২; ১৫:৩০-৩১; ১৭:৬২; ২০:১১৭; ৩৮:৭৩-৭৫
সূরা আল-কাহফ - রুকু ৬
* আর তারা যা কিছু করবে তা সামনে উপস্থিত পাবে। আর তোমার প্রতিপালক-প্রভু কারো ১৮ প্রতি অবিচার করেন না। পর্যবসিত হয়ে যাবে এবং তাদের ক্ষমতা ও মর্যাদা দ্রুত আর অপ্রত্যাশিতভাবে কমে যাবে। প্রসঙ্গত এ আয়াত উল্লেখ করেছে যে, এ আয়াতসমূহে ব্যবহৃত ‘বাগান’ শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করা হয় নি, কেননা বাগান কখনো মাচার ওপর পতিত হয় না।