৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

وَحَآجَّہٗ قَوۡمُہٗ ؕ قَالَ اَتُحَآجُّوۡٓنِّیۡ فِی اللّٰہِ وَقَدۡ ہَدٰٮنِ ؕ وَلَاۤ اَخَافُ مَا تُشۡرِکُوۡنَ بِہٖۤ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ رَبِّیۡ شَیۡئًا ؕ وَسِعَ رَبِّیۡ کُلَّ شَیۡءٍ عِلۡمًا ؕ اَفَلَا تَتَذَکَّرُوۡنَ ﴿۸۱﴾

৮১
আর তার জাতি তার সাথে বিতর্কে লিপ্ত হলো। সে বলল, ‘তোমরা কি আমার সাথে আল্লাহ সম্বন্ধে তর্ক করছ, অথচ তিনিই আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন? আর তোমরা যেগুলোকে তাঁর শরীক করছ, আমি সেগুলোকে (তথা এর অনিষ্টকে) মোটেও ভয় করি না; তবে আমার প্রতিপালক-প্রভু কিছু চাইলে সে বিষয়টি ভিন্ন। আমার প্রতিপালক-প্রভুর জ্ঞান সর্বব্যাপ্ত। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

وَکَیۡفَ اَخَافُ مَاۤ اَشۡرَکۡتُمۡ وَلَا تَخَافُوۡنَ اَنَّکُمۡ اَشۡرَکۡتُمۡ بِاللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ عَلَیۡکُمۡ سُلۡطٰنًا ؕ فَاَیُّ الۡفَرِیۡقَیۡنِ اَحَقُّ بِالۡاَمۡنِ ۚ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿ۘ۸۲﴾

৮২
আর আমি সেগুলোকে কীভাবে ভয় করতে পারি যেগুলোকে তোমরা (আল্লাহর সাথে) শরীক করছ, অথচ তোমরা আল্লাহর সাথে সেই বস্তুকে শরীক করতে ভয় পাও না যার সম্পর্কে তিনি তোমাদের প্রতি কোনো যুক্তিপ্রমাণ অবতীর্ণ করেন নি?’ অতএব তোমাদের কোনো জ্ঞান থাকলে (বলো,) দুদলের (মাঝে) কোন পক্ষ নিরাপত্তা লাভের বেশি অধিকার রাখে?৮৬৭
৮৬৭। বর্তমান এবং পূর্ববর্তী আয়াত নিশ্চিতভাবে প্রতিপন্ন করে যে, ৭৭-৭৯ নম্বর আয়াতসমূহে বর্ণিত ঘটনা হযরত ইবরাহীম (আ.) স্বেচ্ছাকৃতভাবে যুক্তিরূপেই উপস্থাপন করেছিলেন, কেননা তিনি নিজে একনিষ্ঠ একেশ্বরবাদী ছিলেন এবং ঐশী প্রেমে ও জ্ঞানে সমৃদ্ধ ছিলেন।

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَلَمۡ یَلۡبِسُوۡۤا اِیۡمَانَہُمۡ بِظُلۡمٍ اُولٰٓئِکَ لَہُمُ الۡاَمۡنُ وَہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
ঈমানকে যারা অন্যায় ঈমান দ্বারা এনেছে কলুষিত এবং কদেখুন: ৭:৯০নিজেদের তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা আর তারাই হিদায়াতপ্রাপ্ত।খদেখুন: ৭:৩৪; ২২:৭২গদেখুন: ৩১:১৪
সূরা আল-আনআম - রুকু ৯

وَتِلۡکَ حُجَّتُنَاۤ اٰتَیۡنٰہَاۤ اِبۡرٰہِیۡمَ عَلٰی قَوۡمِہٖ ؕ نَرۡفَعُ دَرَجٰتٍ مَّنۡ نَّشَآءُ ؕ اِنَّ رَبَّکَ حَکِیۡمٌ عَلِیۡمٌ ﴿۸۴﴾

৮৪
আর এ ছিল আমাদের অকাট্য যুক্তি যা আমরা ইবরাহীমকে তার জাতির বিরুদ্ধে দান করেছিলাম।৮৬৮ কদেখুন: ১২:৭৭আমরা যাকে চাই মর্যাদায় উন্নীত করি। নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।খদেখুন: ২৯:২৮
৮৬৮। হযরত ইবরাহীম (আ.) আকাশে ক্রমান্বয়ে দৃশ্যমান বস্তুর একটির পর একটিকে নিজ প্রভুরূপে মনে করে অবশেষে আল্লাহ তা’লার প্রতি ঈমান এনেছিলেন নাকি এসব যুক্তির অবতারণা করে তিনি তাঁর জাতিকে আকাশের চন্দ্র, সূর্য ও নক্ষত্রকে খোদারূপে পূজা করার বিপথগামিতা প্রদর্শন করার জন্য কৌশল অবলম্বন করেছিলেন- সে প্রশ্নের নিশ্চিত সমাধান বর্তমান আয়াত করে দিয়েছে। এ আয়াতে ব্যক্ত করা হয়েছে, ইবরাহীম (আ.) প্রথম থেকে- স্পষ্টরূপে এবং অটলভাবে আল্লাহ তা’লার একত্বে বা তওহীদে বিশ্বাস করতেন আর যা তিনি চন্দ্র, সূর্য ইত্যাদি সম্পর্কে বলেছিলেন, সব তাঁর যুক্তিতর্কের অংশ মাত্র, যা আল্লাহই তাঁকে শিখিয়েছিলেন।

وَوَہَبۡنَا لَہٗۤ اِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ ؕ کُلًّا ہَدَیۡنَا ۚ وَنُوۡحًا ہَدَیۡنَا مِنۡ قَبۡلُ وَمِنۡ ذُرِّیَّتِہٖ دَاوٗدَ وَسُلَیۡمٰنَ وَاَیُّوۡبَ وَیُوۡسُفَ وَمُوۡسٰی وَہٰرُوۡنَ ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿ۙ۸۵﴾

৮৫
আর আমরা তাকে ইসহাক ও ইয়াকুব দান করেছিলাম। (তাদের) সবাইকে আমরা হিদায়াত দিয়েছিলাম আর এর পূর্বে আমরা নূহকে হিদায়াত দিয়েছিলাম এবং তার (অর্থাৎ ইবরাহীমের) বংশধর থেকে দাউদ, সুলায়মান, আইয়ূব, ইউসুফ, মূসা এবং হারুনকেও। বস্তুত এভাবেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি।৮৬৯
৮৬৯। আইয়ূব (আ.) বাইবেলের ‘জোব’ (Job) কিতাবের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তাঁকে উয অঞ্চলের বাসিন্দা বলে বাইবেলে উল্লেখ করা হয়েছে। কোনো কোনো নির্ভরযোগ্য বিশেষজ্ঞের মতে, এটা ইদুমেয়া বা আরবিয়া ডেজার্ট অর্থাৎ আরব মরুভূমি এবং অন্যরা তাঁর জন্মস্থান মেসোপটেমিয়া বলে নির্দেশ করেছে। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, আরবের উত্তরাঞ্চলের কোন স্থানে উয অবস্থিত ছিল। কথিত আছে, ইহুদী জাতির মিশর পরিত্যাগের পূর্বে আইয়ূব (আ.) সেখানে বাস করতেন। অতএব তিনি হযরত মূসা (আ.)-এর পূর্বেই সেখানে ছিলেন অথবা কারো কারো মতে তিনি মূসা (আ.)-এর স্বদেশবাসী ছিলেন এবং তাঁর বিশ বছর পূর্বে নবুওয়তের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। তিনি ইসরাঈলী ছিলেন না, তবে ইসরাঈল-এর বড়ো ভাই এসাউ (Esau)-এর বংশজাত ছিলেন। আল্লাহ তা’লা কর্তৃক বিভিন্নভাবে পরীক্ষিত বহু বৈচিত্র্যময় জীবন ছিল তাঁর, কিন্তু তিনি চরম দুঃখ ও বিপর্যয়ের ৮৭০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মুখেও ধৈর্যশীল, সহিষ্ণু, সৎ এবং পরম বিশ্বস্ততার প্রমাণ দিয়েছিলেন। মানুষের স্মৃতিপটে আজ পর্যন্ত তিনি ধৈর্যশীলতার পরমোৎকর্ষের আদর্শরূপে জীবন্ত আছেন (যিউ এনসাইকো ও এনসাইকো অব ইসলাম)।

وَزَکَرِیَّا وَیَحۡیٰی وَعِیۡسٰی وَاِلۡیَاسَ ؕ کُلٌّ مِّنَ الصّٰلِحِیۡنَ ﴿ۙ۸۶﴾

৮৬
আর যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলইয়াসকেও (হিদায়াত দিয়েছিলাম)। তারা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল।

وَاِسۡمٰعِیۡلَ وَالۡیَسَعَ وَیُوۡنُسَ وَلُوۡطًا ؕ وَکُلًّا فَضَّلۡنَا عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۸۷﴾

৮৭
আর ইসমাঈল, আল-ইয়াসাআ, ইউনুস এবং ধৃতকেও (হিদায়াত দিয়েছিলাম)। গদেখুন: ২:৪৮; ৩:৩৪-৩৫; ৪৫:১৭আর এদের প্রত্যেককেই আমরা (সমসাময়িক) বিশ্বের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।৮৭০
৮৭০। বর্তমান এবং পূর্ববর্তী দুটি আয়াতে হযরত নূহ (আ.) থেকে উদ্ভূত নবীগণকে ভিন্ন ভিন্ন তিন ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেক বিভাগের জন্য বৈশিষ্ট্যপূর্ণ বিশেষণের ব্যবহার করা হয়েছে। প্রথম শ্রেণিভুক্ত নবীগণ হলেন হযরত দাউদ, সুলায়মান, আইয়ূব, ইউসুফ, মূসা এবং হারূন (আ.) যাদেরকে ক্ষমতা ও উন্নতি দেওয়া হয়েছিল আর ফলস্বরূপ তাঁরা সমসাময়িক মানবগোষ্ঠীর মঙ্গলসাধনে সক্ষম ছিলেন। এজন্য এ শ্রেণির বা সম্প্রদায়ের সদস্যদেরকে সৎকর্মশীল নামে আখ্যায়িত করা হয়েছে, কারণ এ জাগতিক শক্তি ও সৌভাগ্যবলে তাঁরা স্বজাতির পার্থিব উপকার করতে সক্ষম ছিলেন। হযরত দাউদ (আ.) এবং হযরত সুলায়মান (আ.) বাদশা ছিলেন। হযরত ইউসুফ, মূসা ও হারূন (আ.) তাঁদের সম্প্রদায়ের লোকদের ওপর সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী ছিলেন। দ্বিতীয় শ্রেণির অন্তর্ভুক্ত ছিলেন হযরত যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলইয়াস (আ.)। এ নবীগণের মাঝে কেউ পার্থিব ক্ষমতা অথবা ইহজাগতিক সৌভাগ্যের অধিকারী ছিলেন না। প্রত্যেকে খুবই বিনম্র ও বিনীত এবং সরল জীবনযাপন করতেন। এমনকি হযরত ইলইয়াস (আ.) সম্বন্ধে বর্ণিত আছে যে, তিনি কদাচিৎ দৃষ্টিগোচর হতেন এবং সাধারণত বনবাদাড়েই থাকতেন। এ বিভাগের বা শ্রেণিভুক্ত নবীগণকে ধার্মিক বা খোদাভক্ত বলে বর্ণনা করা হয়েছে। তৃতীয় শ্রেণিতে রয়েছেন হযরত ইসমাঈল, আল-ইয়াসাআ, ইউনুস এবং লূত (আ.)। তাঁদের পার্থিব ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ তা’লা তাঁদেরকে সম্মান এবং মর্যাদায় ভূষিত করেছিলেন। তাঁদের সম্পর্কে ক্ষমতা এবং ধনলিপ্সার দুর্নামও রটনা করা হতো। হযরত ইসমাঈল (আ.) সম্বন্ধে বাইবেলে আমরা দেখি: ‘তিনি বন্য-মানব হইবেন, তাঁহার হাত প্রত্যেক মানুষের বিরুদ্ধে উদ্যত হইবে এবং প্রত্যেক মানুষের হাত তাঁহার বিরুদ্ধে’ (আদিপুস্তক ১৬:১২)। হযরত আল-ইয়াসাআ সম্পর্কে কথিত আছে যে, তিনি রাজনৈতিক ক্ষমতা দখল করার মতলবে এক রাজাকে তাঁর বশ্যতা স্বীকার না করার জন্য হত্যা করিয়েছিলেন। ইউনুস (আ.) সম্পর্কে ধারণা করা হয়, তিনি আল্লাহ তা’লার প্রতি অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি ভেবেছিলেন, তাঁর ভবিষ্যদ্বাণী পূর্ণ না হওয়ায় তিনি অপদস্থ হয়েছিলেন। সেই ভবিষ্যদ্বাণীর দ্বারা তিনি নাকি ক্ষমতার অভিলাষ করেছিলেন। হযরত লূত (আ.)-এর নামে অপবাদ রটানো হয় যে, তিনি অন্যায়ভাবে উর্বর চারণভূমির লালসা করেছিলেন এবং তাঁর জাতি ইবরাহীম (আ.)- এর সঙ্গে সর্বদা ঝগড়াবিবাদ করত। এহেনভাবে উক্ত নবীগণ সম্পর্কে ধনসম্পদ এবং ক্ষমতালিপ্সার অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু মহাপবিত্র গ্রন্থ কুরআন এসব অভিযোগ মিথ্যা ঘোষণা করে বলেছে, তাঁরা আল্লাহ তা’লার প্রেরিত বান্দা ছিলেন যাঁদেরকে তিনি গৌরবান্বিত করেছিলেন।

وَمِنۡ اٰبَآئِہِمۡ وَذُرِّیّٰتِہِمۡ وَاِخۡوَانِہِمۡ ۚ وَاجۡتَبَیۡنٰہُمۡ وَہَدَیۡنٰہُمۡ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۸۸﴾

৮৮
আর তাদের পিতৃপুরুষদের মধ্য হতে ও তাদের বংশধরদের মধ্য হতে এবং তাদের ভাইদের কতককে (আমরা হিদায়াত দিয়েছিলাম)। আর আমরা তাদের মনোনীত করেছিলাম এবং তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।

ذٰلِکَ ہُدَی اللّٰہِ یَہۡدِیۡ بِہٖ مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَلَوۡ اَشۡرَکُوۡا لَحَبِطَ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۸۹﴾

৮৯
এই হলো আল্লাহর হিদায়াত দেবার রীতি, এর মাধ্যমে তিনি নিজ বান্দাদের যাকে চান হিদায়াত দান করেন। কদেখুন: ৩৯:৬৬আর তারা যদি শিরক করত, তাহলে তাদের কৃতকর্ম অবশ্যই ব্যর্থ হয়ে যেত।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ وَالۡحُکۡمَ وَالنُّبُوَّۃَ ۚ فَاِنۡ یَّکۡفُرۡ بِہَا ہٰۤؤُلَآءِ فَقَدۡ وَکَّلۡنَا بِہَا قَوۡمًا لَّیۡسُوۡا بِہَا بِکٰفِرِیۡنَ ﴿۹۰﴾

৯০
এরাই তারা- যাদেরকে আমরা কিতাব *৮৭১ ও সূক্ষ্ম বিচারশক্তি এবং নবুওয়ত দান করেছিলাম। অতএব এরা যদি একে (অর্থাৎ নবুওয়তকে) অস্বীকার করে থাকে, সেক্ষেত্রে আমরা তা এরূপ এক জাতির হাতে ন্যস্ত করেছি যারা এর অস্বীকারকারী নয়।কদেখুন: ৪৫:১৭খদেখুন: ২২:৭৫; ৩৯:৬৮গদেখুন: ৩৬:১৬; ৬৭:১০
৮৭১। এ আয়াতের অর্থ এ নয় যে, প্রত্যেক নবীকেই পৃথক পৃথক কিতাব দেওয়া হয়েছিল। ‘কিতাব দেওয়া’ কুরআনে ব্যবহৃত একটি প্রকাশভঙ্গি, যা সাধারণত শরীয়তবাহী নবীর মাধ্যমে দেওয়া অর্থে বুঝায়। কুরআন করীমের অন্যত্র (৪৫:১৭) আয়াতে উল্লেখ আছে তিনটি বিষয়, যথা- কিতাব, সাম্রাজ্য এবং নবুওয়ত বনী ইসরাঈলকে দেওয়া হয়েছিল। ৫:৪৫ আয়াতে দেখা যায়, বহু নবীর এক প্রবহমান ধারা হযরত মূসা (আ.)-এর পরও জারি ছিল। তাঁদেরকে নতুন কোনো বিধান বা শরীয়ত দেওয়া হয় নি। তারা তওরাত কিতাবের বিধান মানতেন এবং এর দ্বারাই মীমাংসা করতেন। প্রকৃতপক্ষেই নবী প্রধানত দুই প্রকার হয়ে থাকেন: এক- শরীয়তধারী নবী যাঁকে কিতাব (বিধান বা শরীয়ত) দেওয়া হয় এবং দুই- যাঁদেরকে কোনো কিতাব বা শরীয়ত দেওয়া হয় না। তাঁরা শরীয়তধারী নবীদের অনুসরণ করেন। তাঁদের বেলায় যাদেরকে কিতাব দিয়েছিলাম- একথার অর্থ হলো তাঁদেরকে কিতাবের জ্ঞান দান করা হয়েছিল অথবা তাঁরা সে কিতাব উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত হয়েছিলেন অথবা তাঁদের পূর্ববর্তী শরীয়তবাহী নবীর বিধানের বা শরীয়তের অধিকারী হয়েছিলেন।