১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

فَلَمَّا جَہَّزَہُمۡ بِجَہَازِہِمۡ جَعَلَ السِّقَایَۃَ فِیۡ رَحۡلِ اَخِیۡہِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَیَّتُہَا الۡعِیۡرُ اِنَّکُمۡ لَسٰرِقُوۡنَ ﴿۷۱﴾

৭১
অতএব সে যখন তাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী দিয়ে তাদেরকে (বিদায়ের জন্য) প্রস্তুত করল তখন সে (ভুলক্রমে) তার ভাইয়ের মালপত্রের মাঝে পানপাত্র রেখে দিল।১৩৯৩ এরপর (যা ঘটল তা হলো,) এক ঘোষণাকারী ঘোষণা করল, ‘হে কাফেলার লোকেরা! নিশ্চয় তোমরা চোর।১৩৯৪
১৩৯৩। ‘জাআলা’ শব্দের অর্থ রাখল। এটি এই অর্থেও ব্যবহার হয়ে থাকতে পারে যে, ইউসুফ (আ.) নিজেই ১৩৯৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১৩৯৪। এরূপ বললে ভুল হবে যে, ইউসুফ (আ.) নিজেই তাঁর ভাইদের থলেতে পাত্রটি রাখার নির্দেশ দিয়ে পরে তাকে চুরির দায়ে অভিযুক্ত করেছিলেন। এরূপ কর্ম ইউসুফ (আ.)-এর মর্যাদার পরিপন্থি। প্রকৃতপক্ষে সেটা একটা পানপাত্র ছিল (সিকাইয়াহ) যা ইউসুফ (আ.) তাঁর ভাইয়ের থলিতে রাখার নির্দেশ দিয়েছিলেন। অথচ রাজকীয় ঘোষণাকারীর প্রচারানুযায়ী যা হারিয়েছিল তা ছিল ‘সুওয়াআ’ অর্থাৎ পরিমাপ করার পাত্র, পানপাত্র নয়। মনে হয় বহু বছরের বিচ্ছেদ অবসানের পর স্বল্পকালের সাক্ষাৎ শেষে ভাইদের ফিরতি সফরের প্রস্তুতি পর্বে সাহায্য করার উত্তেজনায় এবং ভাই বেনজামিনের আশু বিদায় ও বিয়োগব্যাথায় হযরত ইউসুফ (আ.) পিপাসার্ত হয়ে পানি চেয়েছিলেন। রাজকীয় পরিমাপ-পাত্রে তাঁর জন্য পানি আনা হয়েছিল। এই জাতীয় পাত্র সে যুগে পরিমাপ এবং পানীয় পান করা উভয় কাজেই ব্যবহৃত হতো। পিপাসা নিবারণ করার পর ইউসুফ (আ.) অন্যমনস্কভাবে পাত্রটি বেনজামিনের মালপত্রের মধ্যেই রেখেছিলেন এবং সকলের অলক্ষ্যে ও অজান্তে তাঁর ভাইয়ের মালপত্রের সঙ্গে বেঁধে ফেলা হয়েছিল। হযরত ইউসুফ (আ.) তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন, কীভাবে এটি ঘটেছিল, কিন্তু তিনি মনে করলেন, আদ্যোপান্ত ঘটনাটি আল্লাহ তা’লার ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী ঘটেছে- হয়ত বেনজামিনের পেছনে থেকে যাবার জন্যই। এটা ভেবে তিনি জেনেশুনে যাত্রীদের দল বিদায় না হওয়া পর্যন্ত নীরব রইলেন।

قَالُوۡا وَاَقۡبَلُوۡا عَلَیۡہِمۡ مَّاذَا تَفۡقِدُوۡنَ ﴿۷۲﴾

৭২
তারা (অর্থাৎ ইউসুফের ভাইয়েরা) তাদের দিকে ফিরে বলল, ‘তোমরা কী হারিয়েছ?’

قَالُوۡا نَفۡقِدُ صُوَاعَ الۡمَلِکِ وَلِمَنۡ جَآءَ بِہٖ حِمۡلُ بَعِیۡرٍ وَّاَنَا بِہٖ زَعِیۡمٌ ﴿۷۳﴾

৭৩
তারা বলল, ‘আমরা বাদশার (শস্য মাপার) শাহীপাত্র খুঁজে পাচ্ছি না। অতএব যে-ই এটা (খুঁজে) নিয়ে আসবে তাকে এক উট বোঝাই (খাদ্যশস্য পুরস্কার) দেওয়া হবে আর আমি এর দায়িত্ব নিচ্ছি।’*
* শাহীপাত্রটি ইচ্ছাকৃতভাবে রাখা হয় নি বরং ভুলক্রমে এমনটি হয়েছিল। নতুবা আল্লাহ তা’লা একথা বলতেন না ‘এভাবেই আমরা ইউসুফের জন্য পরিকল্পনা করেছিলাম।’ (আয়াত: ৭৭) এ পরিকল্পনা যদি ইউসুফের নিজেরই হয়ে থাকত তাহলে আল্লাহ এ ঘটনাটিকে নিজের প্রতি আরোপ করতেন না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।।]

قَالُوۡا تَاللّٰہِ لَقَدۡ عَلِمۡتُمۡ مَّا جِئۡنَا لِنُفۡسِدَ فِی الۡاَرۡضِ وَمَا کُنَّا سٰرِقِیۡنَ ﴿۷۴﴾

৭৪
তারা (উত্তরে) বলল, ‘আল্লাহর কসম! তোমরা অবশ্যই জানো, আমরা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে আসি নি এবং আমরা চোরও নই।’

قَالُوۡا فَمَا جَزَآؤُہٗۤ اِنۡ کُنۡتُمۡ کٰذِبِیۡنَ ﴿۷۵﴾

৭৫
তারা বলল, ‘তোমরা যদি মিথ্যাবাদী (সাব্যস্ত) হও তাহলে এর (অর্থাৎ চুরির) শাস্তি কী হবে?’

قَالُوۡا جَزَآؤُہٗ مَنۡ وُّجِدَ فِیۡ رَحۡلِہٖ فَہُوَ جَزَآؤُہٗ ؕ کَذٰلِکَ نَجۡزِی الظّٰلِمِیۡنَ ﴿۷۶﴾

৭৬
তারা বলল, ‘এর শাস্তি হলো, যার মালপত্রে তা (অর্থাৎ শাহীপাত্র) পাওয়া যাবে— সে নিজেই হবে এর বিনিময়।১৩৯৫ এভাবেই আমরা অন্যায়কারীদের প্রতিফল দিয়ে থাকি।’
১৩৯৫। ইউসুফ (আ.)-এর ভাইয়েরা উত্তেজনা ও আক্ষেপে নিজেরাই বলে উঠল যে, যার থলিতে শাহীপাত্রটি পাওয়া যাবে তাকে তার আচরণের জবাবদিহি করার জন্য ধরে রাখা উচিত। এভাবে ইউসুফ তাঁর ভাইকে চুরির অভিযোগে দায়ী না করে নিজের কাছে রাখতে সক্ষম হয়েছিলেন।

فَبَدَاَ بِاَوۡعِیَتِہِمۡ قَبۡلَ وِعَآءِ اَخِیۡہِ ثُمَّ اسۡتَخۡرَجَہَا مِنۡ وِّعَآءِ اَخِیۡہِ ؕ کَذٰلِکَ کِدۡنَا لِیُوۡسُفَ ؕ مَا کَانَ لِیَاۡخُذَ اَخَاہُ فِیۡ دِیۡنِ الۡمَلِکِ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ ؕ نَرۡفَعُ دَرَجٰتٍ مَّنۡ نَّشَآءُ ؕ وَفَوۡقَ کُلِّ ذِیۡ عِلۡمٍ عَلِیۡمٌ ﴿۷۷﴾

৭৭
এরপর সে১৩৯৬ (অর্থাৎ ঘোষক) তার (অর্থাৎ ইউসুফের) সহোদরের বস্তার পূর্বে তাদের বস্তা দিয়ে (তল্লাশি) আরম্ভ করল,১৩৯৬-ক এমনকি তার ভাইয়ের বস্তা থেকে তা (অর্থাৎ শাহীপাত্র) বের করে আনল। এভাবেই আমরা ইউসুফের জন্য পরিকল্পনা করেছিলাম।১৩৯৭ আল্লাহর ইচ্ছা ছাড়া সে তার ভাইকে বাদশার আইন অনুযায়ী (নিজের কাছে) আটক রাখতে পারত না। কদেখুন: ৬:৮৪আমরা যাকে চাই মর্যাদায় উন্নীত করি। আর প্রত্যেক জ্ঞানীর ঊর্ধ্বে এক সর্বজ্ঞানী আছেন।
১৩৯৬। এখানে ‘সে’ সর্বনাম (পরিমাপ-পাত্র হারানো সম্বন্ধে) ঘোষণাকারীকে বুঝাচ্ছে এবং স্বভাবতই উক্ত ব্যক্তি তল্লাশি করতে এগিয়ে এসেছিল।
১৩৯৬-ক। অন্যান্য যাত্রীদের থলে প্রথমে তালাশ করার পর শেষে ইউসুফ (আ.)-এর ভাইদের থলে তল্লাশি করা হয়। এটা করা হয়েছিল এক বিশেষ বিবেচনার কারণে, যা তিনি তাঁর ভাই বেনজামিনের প্রতি দেখিয়েছিলেন।
১৩৯৭। সকল ঘটনাই আল্লাহ তা’লার পরিকল্পনা। এতে হযরত ইউসুফ (আ.)-এর কোনো হাত ছিল না। রাজকীয় বা সরকারী পরিমাপ-পাত্রটি, যাতে তিনি ঘটনার সময় পানি পান করেছিলেন, সম্পূর্ণ আনমনা হয়ে তাঁর ভাইয়ের মালপত্রের মধ্যে রেখেছিলেন এবং তাঁর ভাইদের নিজেদের প্রস্তাব মতেই ইউসুফ (আ.) বেনজামিনকে রেখে দিতে পেরেছিলেন। এভাবেই অবস্থার সাথে ঐশী ইচ্ছার সংযোগের ফলে হযরত ইউসুফ (আ.) তাঁর মনের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হয়েছিলেন।

قَالُوۡۤا اِنۡ یَّسۡرِقۡ فَقَدۡ سَرَقَ اَخٌ لَّہٗ مِنۡ قَبۡلُ ۚ فَاَسَرَّہَا یُوۡسُفُ فِیۡ نَفۡسِہٖ وَلَمۡ یُبۡدِہَا لَہُمۡ ۚ قَالَ اَنۡتُمۡ شَرٌّ مَّکَانًا ۚ وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا تَصِفُوۡنَ ﴿۷۸﴾

৭৮
তারা (অর্থাৎ ইউসুফের ভাইয়েরা) বলল, ‘এ যদি চুরি করে থাকে তাহলে (অবাক হবার কিছু নাই কারণ) তার এক ভাইও এর পূর্বে চুরি করেছিল।১৩৯৮ অধিকন্তু ইউসুফ তা (তথা অপবাদের বেদনা) নিজের মনেই লুকিয়ে রাখল এবং তাদের কাছে তা প্রকাশ করল না। সে (কেবল মনে মনে) বলল, ‘তোমরা অতি নিকৃষ্ট শ্রেণির লোক এবং তোমরা যা বর্ণনা করছ সে সম্বন্ধে আল্লাহই সবচেয়ে ভালো জানেন।’
১৩৯৮। এক পাপ অন্য পাপের পথ দেখায়। ইউসুফ (আ.)-এর ভাইয়েরা প্রথমে তাঁকে নিহত করতে চেয়েছিল, এখন তারা একেবারে নির্লজ্জভাবে তাঁর প্রতিই চুরির অভিযোগ আরোপ করে বসল।

قَالُوۡا یٰۤاَیُّہَا الۡعَزِیۡزُ اِنَّ لَہٗۤ اَبًا شَیۡخًا کَبِیۡرًا فَخُذۡ اَحَدَنَا مَکَانَہٗ ۚ اِنَّا نَرٰٮکَ مِنَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۷۹﴾

৭৯
তারা বলল, ‘হে ক্ষমতাধর ব্যক্তি! নিশ্চয় তার এক অতি বৃদ্ধ পিতা আছে।১৩৯৯ অতএব তার স্থলে আমাদের কাউকে (আটক) রাখো। নিশ্চয় আমরা তোমাকে মহানুভব ব্যক্তিদের অন্তর্ভুক্ত বলে মনে করি।’
১৩৯৯। বেনজামিনের বিরুদ্ধে চুরির অভিযোগে অসন্তুষ্ট হয়ে তারা তাকে ত্যাগ করতে চলল, এমনকি বেনজামিনকে ভাই বলে পরিচয় দিতে অস্বীকার করার ভঙ্গিতে বলল, ‘তার এক অতি বৃদ্ধ পিতা আছে।’ অর্থাৎ সে যেন তাদের ভাই নয় তাদের এমন ভাব।

قَالَ مَعَاذَ اللّٰہِ اَنۡ نَّاۡخُذَ اِلَّا مَنۡ وَّجَدۡنَا مَتَاعَنَا عِنۡدَہٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوۡنَ ﴿٪۸۰﴾

৮০
সে বলল, ‘আমরা আমাদের জিনিস যার কাছে পেয়েছি, তাকে ছাড়া অন্য কাউকে আটক রাখার মতো কাজ থেকে আল্লাহর আশ্রয় চাই। (এমনটি করলে) নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী বলে গণ্য হবো।’
সূরা ইউসুফ - রুকু ৯