৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৪ আয়াত এবং ৫ রুকূ

وَسَوَآءٌ عَلَیۡہِمۡ ءَاَنۡذَرۡتَہُمۡ اَمۡ لَمۡ تُنۡذِرۡہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۱﴾

১১
আর তুমি তাদেরকে সতর্ক করো বা না করো- তাদের জন্য (উভয়ই) সমান। তারা ঈমান আনবে না।২৪৩০
২৪৩০। টীকা ২৬ দ্রষ্টব্য।

اِنَّمَا تُنۡذِرُ مَنِ اتَّبَعَ الذِّکۡرَ وَخَشِیَ الرَّحۡمٰنَ بِالۡغَیۡبِ ۚ فَبَشِّرۡہُ بِمَغۡفِرَۃٍ وَّاَجۡرٍ کَرِیۡمٍ ﴿۱۲﴾

১২
কদেখুন: ১৩:৬; ৭৬:৫তুমি কেবল তাকে সতর্ক করতে পারো, যে উপদেশ গ্রহণ করে এবং নিভৃতেও রহমান আল্লাহকে ভয় করে। অতএব তুমি তাকে এক মহাক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।খদেখুন: ২:৭গদেখুন: ৩৫:১৯

اِنَّا نَحۡنُ نُحۡیِ الۡمَوۡتٰی وَنَکۡتُبُ مَا قَدَّمُوۡا وَاٰثَارَہُمۡ ؕؑ وَکُلَّ شَیۡءٍ اَحۡصَیۡنٰہُ فِیۡۤ اِمَامٍ مُّبِیۡنٍ ﴿٪۱۳﴾

১৩
নিশ্চয় আমরাই মৃতকে জীবিত করি আর তারা যা ভবিষ্যতের জন্য আগাম প্রেরণ করে এবং তাদের (কৃতকর্মের) ফলাফলও আমরাই লিপিবদ্ধ করি। আর সবকিছুর হিসাব আমরা (১৩) লিপিবদ্ধ উকিতাবোর সংরক্ষণ করে রেখেছি।২৪৩১কদেখুন: ১৮:৫০; ৭২:২৯
সূরা ইয়াসীন - রুকু ১
২৪৩১। ইমাম অর্থ জনগণের বা সেনাদলের নেতা, আদর্শ বা দৃষ্টান্ত, কোনো জাতির ধর্মগ্রন্থ, রাস্তা ইত্যাদি (লেইন)।

وَاضۡرِبۡ لَہُمۡ مَّثَلًا اَصۡحٰبَ الۡقَرۡیَۃِ ۘ اِذۡ جَآءَہَا الۡمُرۡسَلُوۡنَ ﴿ۚ۱۴﴾

১৪
আর তুমি তাদের কাছে এক জনপদবাসীর২৪৩২ দৃষ্টান্ত উপস্থাপন করো, যখন সেখানে (আল্লাহর পক্ষ থেকে) রসূলরা এসেছিল।
২৪৩২। ‘কারইয়া’ অর্থ শহর, স্থান বা জনপদ, ব্যাপক অর্থে এর দ্বারা সারা বিশ্বকেও বুঝাতে পারে। অতএব ‘আসহাবাল কারইয়া’ দ্বারা বিশ্বমানবকেও বুঝা যেতে পারে অথবা যদি একটি শহরবাসীর কথা বুঝিয়ে থাকে তাহলে মক্কাবাসীদেরকে বুঝাতে পারে, যা ইসলামের মূলকেন্দ্র। এ ক্ষেত্রে মুরসালুন (অর্থাৎ রসূলগণ) বলতে মহানবী (সা.)-কে বুঝাবে, কেননা তিনি একাধারে সকল নবীর প্রতিনিধি বিশ্বনবী ছিলেন।

اِذۡ اَرۡسَلۡنَاۤ اِلَیۡہِمُ اثۡنَیۡنِ فَکَذَّبُوۡہُمَا فَعَزَّزۡنَا بِثَالِثٍ فَقَالُوۡۤا اِنَّاۤ اِلَیۡکُمۡ مُّرۡسَلُوۡنَ ﴿۱۵﴾

১৫
আমরা যখন তাদের কাছে দুইজন (রসূল) ২৪০০ পাঠিয়েছিলাম তখন তারা উভয়কে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। এরপর আমরা তৃতীয়জনের২৪৩৩ মাধ্যমে (রসূলদ্বয়কে) শক্তিশালী করলাম। তখন তারা (সম্মিলিতভাবে) বলল, ‘নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।’২৪৩৪
২৪৩৩। এ স্থলে ‘দুইজন (রসূল)’ দ্বারা মূসা ও ঈসা (আ.) অথবা ইবরাহীম ও ইসমাঈল (আ.)-কে বুঝাতে পারে।
২৪৩৪। তৃতীয় রসূল দ্বারা হযরত মুহাম্মদ (সা.)-কে বুঝাতে পারে যিনি মূসা ও ঈসা (আ.)-এর ভবষ্যিদ্বাণী পূর্ণ করে এ দুইজন নবীর সত্যতাকে সাব্যস্ত ও শক্তিশালী করেছেন। তাঁদের ভবিষ্যদ্বাণীতে মুহাম্মদ (সা.)-এর গুণ বিশিষ্ট একজন নবীর আগমনের উল্লেখ ছিল এবং তিনি এসেছেন (দ্বিতীয় বিবরণ ১৮:১৮, মথি ২১:৩৩-৪৬)। অপরদিকে তিনি ইবরাহীম ও ইসামঈল (আ.) এ দুই নবীর সত্যতাও জোরদার করেছেন, কেননা হযরত ইবরাহীম ও হযরত ইসমাঈল (আ.)-এর দোয়ার পরিণাম ও ফলস্বরূপ হযরত নবী করীম (সা.) এসেছেন (২:১২৯-৩০)।

قَالُوۡا مَاۤ اَنۡتُمۡ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ۙ وَمَاۤ اَنۡزَلَ الرَّحۡمٰنُ مِنۡ شَیۡءٍ ۙ اِنۡ اَنۡتُمۡ اِلَّا تَکۡذِبُوۡنَ ﴿۱۶﴾

১৬
তারা বলল, খদেখুন: ১৪:১১; ২৬:১৫৫“তোমরা আমাদের মতো মানুষ ছাড়া কিছুই নও আর রহমান আল্লাহও কিছুই অবতীর্ণ করেন নি। তোমরা তো নিছক মিথ্যা বলছ।’”

قَالُوۡا رَبُّنَا یَعۡلَمُ اِنَّاۤ اِلَیۡکُمۡ لَمُرۡسَلُوۡنَ ﴿۱۷﴾

১৭
তারা (অর্থাৎ রসূলরা) বলল, ‘আমাদের প্রতিপালক-প্রভু জানেন, আমরা নিশ্চয় তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। ২৩শ পারা

وَمَا عَلَیۡنَاۤ اِلَّا الۡبَلٰغُ الۡمُبِیۡنُ ﴿۱۸﴾

১৮
আর কেবল স্পষ্টরূপে (বাণী) পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।’কদেখুন: ১৩:৪১; ১৬:৩৬; ২৪:৫৫; ২৯:১৯খদেখুন: ২৮:২১

قَالُوۡۤا اِنَّا تَطَیَّرۡنَا بِکُمۡ ۚ لَئِنۡ لَّمۡ تَنۡتَہُوۡا لَنَرۡجُمَنَّکُمۡ وَلَیَمَسَّنَّکُمۡ مِّنَّا عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۹﴾

১৯
তারা বলল, ‘নিশ্চয় আমরা তোমাদেরকে অশুভ লক্ষণ মনে করি। তোমরা বিরত না হলে অবশ্যই আমরা পাথর মেরে তোমাদের হত্যা করব২৪৩৫ এবং আমাদের পক্ষ থেকে অবশ্যই তোমাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি নেমে আসবে।’
২৪৩৫। ‘রাজামাহু’ অর্থ সে তাকে প্রস্তরাঘাত করেছে, সে তাকে থাপড়িয়ে-কিলিয়ে মেরেছ, সে তাকে অভিশাপ দিয়েছে, সে তাকে সমাজচ্যুত করেছে (লেইন)।

قَالُوۡا طَآئِرُکُمۡ مَّعَکُمۡ ؕ اَئِنۡ ذُکِّرۡتُمۡ ؕ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ مُّسۡرِفُوۡنَ ﴿۲۰﴾

২০
তারা বলল, ‘তোমাদের অশুভ লক্ষণ তো তোমাদেরই সাথে আছে। তোমাদের ভালোভাবে সদুপদেশ দেওয়া হলেও কি (তোমরা অস্বীকার করবে)? বরং (সত্য কথা হলো,) তোমরা সীমালঙ্ঘনকারী জাতি।’