৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

وَہُوَ الَّذِیۡ یَتَوَفّٰٮکُمۡ بِالَّیۡلِ وَیَعۡلَمُ مَا جَرَحۡتُمۡ بِالنَّہَارِ ثُمَّ یَبۡعَثُکُمۡ فِیۡہِ لِیُقۡضٰۤی اَجَلٌ مُّسَمًّی ۚ ثُمَّ اِلَیۡہِ مَرۡجِعُکُمۡ ثُمَّ یُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿٪۶۱﴾

৬১
আর তিনিই রাতের বেলা (নিদ্রায়) তোমাদের মৃত্যু দেন এবং দিনের বেলা তোমরা যা কিছু করেছ তা তিনি জানেন।৮৫৫ এরপর তিনি এতে (অর্থাৎ দিনের বেলায়) তোমাদের উত্থিত করে থাকেন, যেন (তোমাদের) নির্ধারিত মেয়াদ পূর্ণ করে দেওয়া যায়। এরপর তাঁরই দিকে হবে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যা করতে তিনি সে বিষয়ে তোমাদের অবহিত করবেন।৮৫৬
সূরা আল-আনআম - রুকু ৭
৮৫৫। রাতে মানুষের অবস্থা এবং দিনের বেলায় তার ক্রিয়াকর্ম একমাত্র আল্লাহই জানেন এবং সময় তাঁরই নিয়ন্ত্রণাধীন। অতএব শুধু তিনিই জানেন সৎ এবং অসৎ-এর প্রকৃত চরিত্র। সুতরাং তিনি শাস্তি দিতে সক্ষম।
৮৫৬। মানুষের জন্মলগ্ন থেকে তাকে যে-সকল প্রবৃত্তি ও ক্ষমতা দেওয়া হয়েছে এবং যার সদ্ব্যবহার বা অপব্যবহার দ্বারা আয়ু বর্ধিত বা সংকুচিত হয়, এখানে নির্ধারিত মেয়াদ বলতে সেই নির্ধারিত কালকেই বুঝানো হয়েছে। এখানে আল্লাহ তা’লার চিরন্তন জ্ঞান সম্পর্কে কিছু বলা হয় নি।

وَہُوَ الۡقَاہِرُ فَوۡقَ عِبَادِہٖ وَیُرۡسِلُ عَلَیۡکُمۡ حَفَظَۃً ؕ حَتّٰۤی اِذَا جَآءَ اَحَدَکُمُ الۡمَوۡتُ تَوَفَّتۡہُ رُسُلُنَا وَہُمۡ لَا یُفَرِّطُوۡنَ ﴿۶۲﴾

৬২
কদেখুন: ৩৯:৪৩আর তিনি তাঁর বান্দাদের ওপর প্রবল শক্তিধর৮৫৭। গদেখুন: ১৩:১২; ৮২:১১আর তিনি তোমাদের জন্য সুরক্ষাকারী (তত্ত্বাবধায়ক) প্রেরণ করেন। এমনকি তোমাদের কারো যখন মৃত্যু আসে, তখন আমাদের প্রেরিতরা (অর্থাৎ ফেরেশতারা) তার মৃত্যু ঘটায় আর তারা (আদেশ পালনে কোনো) ত্রুটি করে না।খদেখুন: ৬:১৯; ১৩:১৭
৮৫৭। আল্লাহ তা’লাই কেন শাস্তি প্রদানের অধিকারী, এ আয়াতে এর আরো যুক্তি দেওয়া হয়েছে। তিনি অর্থাৎ সকলের ওপর শক্তিধর ও প্রবল। অতএব তাঁর যে-কোনো সৃষ্ট জীবকে তাঁর অভ্রান্ত জ্ঞানে যখনই প্রয়োজন মনে করেন শাস্তি দিতে পারেন। যারা ক্ষমতার অধিকারী তারা কখনো শাস্তি প্রদানে তাড়াহুড়া করে না।

ثُمَّ رُدُّوۡۤا اِلَی اللّٰہِ مَوۡلٰٮہُمُ الۡحَقِّ ؕ اَلَا لَہُ الۡحُکۡمُ ۟ وَہُوَ اَسۡرَعُ الۡحٰسِبِیۡنَ ﴿۶۳﴾

৬৩
এরপর আল্লাহর দিকেই তাদের ফিরিয়ে নেওয়া হয়, যিনি তাদের প্রকৃত অভিভাবক। শোনো! সিদ্ধান্ত তাঁরই (হাতে) এবং তিনি হিসাব গ্রহণকারীদের মাঝে সবচেয়ে তৎপর।

قُلۡ مَنۡ یُّنَجِّیۡکُمۡ مِّنۡ ظُلُمٰتِ الۡبَرِّ وَالۡبَحۡرِ تَدۡعُوۡنَہٗ تَضَرُّعًا وَّخُفۡیَۃً ۚ لَئِنۡ اَنۡجٰٮنَا مِنۡ ہٰذِہٖ لَنَکُوۡنَنَّ مِنَ الشّٰکِرِیۡنَ ﴿۶۴﴾

৬৪
তুমি বলো, কদেখুন: ১০:২৩; ১৭:৬৮; ২৯:৬৬; ৩১:৩৩“জল ও স্থলের আঁধার রাশি৮৫৮ থেকে কে তোমাদের উদ্ধার করে থাকেন, যখন তোমরা তাঁকে সকাতরে ও সংগোপনে (এই বলে) ডাকতে থাকো- ‘তিনি যদি এ (বিপদ) থেকে আমাদের উদ্ধার করেন তাহলে নিশ্চয় আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো’?”
সম্পাদিত
৮৫৮। ‘যুলুমাত’-এর শাব্দিক অর্থ ‘অন্ধকাররাশি’। এখানে এর অর্থ নির্যাতন, দৈবদুর্গতি এবং দুর্ভাগ্য। আরবদের ধারণামতে অন্ধকার দুর্ভাগ্যের প্রতীক।

قُلِ اللّٰہُ یُنَجِّیۡکُمۡ مِّنۡہَا وَمِنۡ کُلِّ کَرۡبٍ ثُمَّ اَنۡتُمۡ تُشۡرِکُوۡنَ ﴿۶۵﴾

৬৫
তুমি বলো, ‘আল্লাহই তা থেকে এবং প্রত্যেক উৎকণ্ঠা-অস্থিরতা থেকেও তোমাদের উদ্ধার করে থাকেন। তবুও তোমরা শিরক করো!’

قُلۡ ہُوَ الۡقَادِرُ عَلٰۤی اَنۡ یَّبۡعَثَ عَلَیۡکُمۡ عَذَابًا مِّنۡ فَوۡقِکُمۡ اَوۡ مِنۡ تَحۡتِ اَرۡجُلِکُمۡ اَوۡ یَلۡبِسَکُمۡ شِیَعًا وَّیُذِیۡقَ بَعۡضَکُمۡ بَاۡسَ بَعۡضٍ ؕ اُنۡظُرۡ کَیۡفَ نُصَرِّفُ الۡاٰیٰتِ لَعَلَّہُمۡ یَفۡقَہُوۡنَ ﴿۶۶﴾

৬৬
তুমি বলো, ‘তিনি তোমাদের ওপর থেকে বা তোমাদের পায়ের নীচ থেকে তোমাদেরকে শাস্তি দিতে কিংবা তোমাদের জন্য (পরস্পর বিদ্বেষী) দলে-উপদলে বিভক্তির* দুর্ভার্য্য নির্ধারণ করে এক দলকে অপর দলের সহিংসতার স্বাদ গ্রহণ করাতে পুরোপুরি সক্ষম।৮৫৯ দেখো! আমরা কীরূপে নিদর্শনাবলি বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করি যেন তারা বুঝতে পারে।
৮৫৯। ‘ওপর থেকে... শাস্তি’-এর মর্ম দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, ঝড়ঝাপটা, দুর্বলের ওপর সবলের অত্যাচার, মানসিক যন্ত্রণা ইত্যাদি অথবা ‘পায়ের নীচ থেকে তোমাদের প্রতি আযাব’-এর মর্ম, রোগব্যাধি, মহামারি, অধীনস্থ প্রজাকুলের বিদ্রোহ ইত্যাদি। এছাড়া বিরোধ, মতানৈক্য, বিভেদ এবং বিচ্ছেদ প্রভৃতির শাস্তি, যেগুলো কোনো কোনো সময়ে গৃহযুদ্ধ পর্যন্ত পরিণত হয়। এটাই ইঙ্গিত করা হয়েছে, ‘তোমাদের জন্য (পরস্পর বিদ্বেষী) দলে- উপদলে বিভক্তির দুভার্গ্য নির্ধারণ করে এক দলকে অপর দলের সহিংসতার স্বাদ গ্রহণ করাতে পুরোপুরি সক্ষম’ শব্দগুলোর মধ্যে।

وَکَذَّبَ بِہٖ قَوۡمُکَ وَہُوَ الۡحَقُّ ؕ قُلۡ لَّسۡتُ عَلَیۡکُمۡ بِوَکِیۡلٍ ﴿ؕ۶۷﴾

৬৭
কদেখুন: ১০:২৩; ১৭:৬৮; ২৯:৬৬; ৩১:৩৩আর তোমার জাতি একে৮৬০ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, অথচ এটিই প্রকৃত সত্য। তুমি বলো, খদেখুন: ৬:৬‘আমি আদৌ তোমাদের তত্ত্বাবধায়ক নই।’*গদেখুন: ৩৯:৪২; ৪২:৭
৮৬০। সর্বনাম ‘একে’ দ্বারা বুঝাচ্ছেঃ (১) আলোচ্য বিষয়বস্তু, (২) পবিত্র কুরআন, (৩) ঐশী শাস্তি। শেষ অর্থ গ্রহণ করলে, ‘তা-ই প্রকৃত সত্য’-এর মর্ম দাঁড়ায়, প্রতিশ্রুত শাস্তি নিশ্চয় আসবে।
* ‘ইয়ালবিসাকুম’ শব্দটি বিভক্তির এমন একটি চিত্র অঙ্কন করেছে যা স্থায়ীত্ব লাভ করবে। আর ‘ইয়ালবিসাকুম’ (লিবাস বা পোশাক একই ধাতু থেকে নির্গত) বলতে যেমন কোনো ছাপ কাপড়ে স্থায়ী রূপ লাভ করে তেমনই দলে উপদলে বিভক্তির অভিশাপটি স্থায়ী রূপধারণ করবে বলে বুঝানো হয়েছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

لِکُلِّ نَبَاٍ مُّسۡتَقَرٌّ ۫ وَّسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿۶۸﴾

৬৮
প্রত্যেক ভবিষ্যদ্বাণীর (পূর্ণতার) জন্য একটি স্থানকাল নির্ধারিত রয়েছে; আর অচিরেই তোমরা (তা) জানতে পারবে।৮৬১
৮৬১। এ আয়াতের মর্ম হলো, আল্লাহ তা’লা তাঁর অভ্রান্ত জ্ঞান দ্বারা প্রত্যেক ভবিষ্যদ্বাণী পূর্ণ হবার এক সময়সীমা নির্ধারণ করে রেখেছেন। তাই সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি যে শাস্তির প্রতিশ্রুতি রয়েছে তা যথাসময়ে উপস্থিত হবে। ৩৯:৪৭; ৫৯:২৩।

وَاِذَا رَاَیۡتَ الَّذِیۡنَ یَخُوۡضُوۡنَ فِیۡۤ اٰیٰتِنَا فَاَعۡرِضۡ عَنۡہُمۡ حَتّٰی یَخُوۡضُوۡا فِیۡ حَدِیۡثٍ غَیۡرِہٖ ؕ وَاِمَّا یُنۡسِیَنَّکَ الشَّیۡطٰنُ فَلَا تَقۡعُدۡ بَعۡدَ الذِّکۡرٰی مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿۶۹﴾

৬৯
কদেখুন: ৪:১৪১আর তুমি যখন তাদেরকে দেখো যারা আমাদের আয়াতসমূহ নিয়ে হাসিবিদ্রূপ করে, তখন তাদের নিকট থেকে পৃথক হয়ে যাও যতক্ষণ না তারা অন্য আলোচনায় প্রবৃত্ত হয়। আর শয়তান তোমাকে ভুলিয়ে দিলে, স্মরণ হবার পর তুমি কখনো সীমালঙ্ঘনকারী লোকদের সাথে বসবে না।

وَمَا عَلَی الَّذِیۡنَ یَتَّقُوۡنَ مِنۡ حِسَابِہِمۡ مِّنۡ شَیۡءٍ وَّلٰکِنۡ ذِکۡرٰی لَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۷۰﴾

৭০
খদেখুন: ৬:৫৩আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের ওপর তাদের হিসাবের কোনো দায়দায়িত্ব নাই। তবে এ হলো এক বড়ো উপদেশবাণী যেন তারা তাকওয়া অবলম্বন করে।