৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

قَدۡ خَسِرَ الَّذِیۡنَ قَتَلُوۡۤا اَوۡلَادَہُمۡ سَفَہًۢا بِغَیۡرِ عِلۡمٍ وَّحَرَّمُوۡا مَا رَزَقَہُمُ اللّٰہُ افۡتِرَآءً عَلَی اللّٰہِ ؕ قَدۡ ضَلُّوۡا وَمَا کَانُوۡا مُہۡتَدِیۡنَ ﴿۱۴۱﴾٪

১৪১
নিশ্চয় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নির্বুদ্ধিতাবশত না জেনে নিজেদের সন্তানদের হত্যা করেছে এবং আল্লাহ যে রিযক তাদের দান করেছেন, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে তা (নিজেদের জন্য) হারাম করেছে। নিশ্চয় তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা হিদায়াত পায় নি।
সূরা আল-আনআম - রুকু ১৬

وَہُوَ الَّذِیۡۤ اَنۡشَاَ جَنّٰتٍ مَّعۡرُوۡشٰتٍ وَّغَیۡرَ مَعۡرُوۡشٰتٍ وَّالنَّخۡلَ وَالزَّرۡعَ مُخۡتَلِفًا اُکُلُہٗ وَالزَّیۡتُوۡنَ وَالرُّمَّانَ مُتَشَابِہًا وَّغَیۡرَ مُتَشَابِہٍ ؕ کُلُوۡا مِنۡ ثَمَرِہٖۤ اِذَاۤ اَثۡمَرَ وَاٰتُوۡا حَقَّہٗ یَوۡمَ حَصَادِہٖ ۫ۖ وَلَا تُسۡرِفُوۡا ؕ اِنَّہٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۴۲﴾ۙ

১৪২
আর তিনিই মাচায় চড়ানো এবং মাচা-নির্ভর নয় এমন নানা ধরনের বাগান সৃষ্টি করেছেন, আর (সৃষ্টি করেছেন) ভিন্ন ভিন্ন স্বাদের খেজুর ও অন্যান্য শস্য এবং জলপাই ও ডালিম। এদের কিছু সদৃশ এবং কিছু বিসদৃশ। তাতে যখন ফল ধরে তোমরা তা থেকে খাও এবং এর ফসল তোলার দিন তাঁর ন্যায্য পাওনা প্রদান করো৯২১ আর অপব্যয় কোরো না। নিশ্চয় তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না।
৯২১। পূর্ববর্তী আয়াতসমূহ প্রতিমা উপাসনার প্রথা বা অর্থহীন পদ্ধতি এবং নিয়মের কতগুলোর উল্লেখ করা হয়েছে যা পৌত্তলিক আরবরা নিজেরাই উদ্ভাবন করে নিয়েছিল। তফসীরাধীন আয়াত দ্বারা এ সূরা কিছু কিছু ঐশী বিধান উত্থাপন করতে শুরু করেছে।

وَمِنَ الۡاَنۡعَامِ حَمُوۡلَۃً وَّفَرۡشًا ؕ کُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ وَلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۱۴۳﴾ۙ

১৪৩
আর (তিনি) গবাদি পশুর মাঝে কিছু ভারবাহীরূপে ও কিছু বাহনরূপে (সৃষ্টি করেছেন)। আল্লাহ তোমাদের যে রিযক দিয়েছেন তোমরা তা থেকে খাও এবং খদেখুন: ২:২০৯শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।৯২২
৯২২। প্রাথমিক অর্থ ছাড়াও এ আয়াত ইঙ্গিত করে যে, হালাল খাদ্যদ্রব্য খাওয়া শয়তানের উপদ্রব বা আক্রমণের বিরুদ্ধে নিজেকে নিরাপদ রাখার একটি উপায়।

ثَمٰنِیَۃَ اَزۡوَاجٍ ۚ مِنَ الضَّاۡنِ اثۡنَیۡنِ وَمِنَ الۡمَعۡزِ اثۡنَیۡنِ ؕ قُلۡ ءٰٓالذَّکَرَیۡنِ حَرَّمَ اَمِ الۡاُنۡثَیَیۡنِ اَمَّا اشۡتَمَلَتۡ عَلَیۡہِ اَرۡحَامُ الۡاُنۡثَیَیۡنِ ؕ نَبِّـُٔوۡنِیۡ بِعِلۡمٍ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۴۴﴾ۙ

১৪৪
(আল্লাহ সৃষ্টি করেছেন) কদেখুন: ৬:১০০; ১৩:৫; ১৬:১২; ৩৫:২৮; ৩৬:৩৫-৩৬আট জোড়া। মেষ থেকে দুটি ও ছাগল থেকে দুটি। তুমি বলো, ‘তিনি কি উভয় নর-কে হারাম করেছেন নাকি উভয় মাদি, অথবা দুটি মাদির গর্ভ যা ধারণ করেছে তা (হারাম করেছেন)? তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোনো জ্ঞানের ভিত্তিতে আমাকে অবহিত করো।’

وَمِنَ الۡاِبِلِ اثۡنَیۡنِ وَمِنَ الۡبَقَرِ اثۡنَیۡنِ ؕ قُلۡ ءٰٓالذَّکَرَیۡنِ حَرَّمَ اَمِ الۡاُنۡثَیَیۡنِ اَمَّا اشۡتَمَلَتۡ عَلَیۡہِ اَرۡحَامُ الۡاُنۡثَیَیۡنِ ؕ اَمۡ کُنۡتُمۡ شُہَدَآءَ اِذۡ وَصّٰکُمُ اللّٰہُ بِہٰذَا ۚ فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا لِّیُضِلَّ النَّاسَ بِغَیۡرِ عِلۡمٍ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿۱۴۵﴾٪

১৪৫
আর (তিনি সৃষ্টি করেছেন) উট থেকে দুটি এবং গোরু থেকে দুটি। তুমি বলো, ‘তিনি কি দুটি নর-কে নাকি দুটি মাদি-কে অথবা দুটি মাদির গর্ভ যা ধারণ করেছে তা হারাম৯২৩ করেছেন? আল্লাহ যখন তোমাদেরকে এর তাগিদপূর্ণ আদেশ দিয়েছিলেন তোমরা কি তখন উপস্থিত ছিলে?’ গদেখুন: ৩৯:৭অতএব তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী আর কে, যে জ্ঞান ছাড়াই মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর নামে মিথ্যা ]৪] রচনা করে? নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী জাতিকে হিদায়াত দেন না।
সূরা আল-আনআম - রুকু ১৭
৯২৩। পৌত্তলিকদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তারা কি উপস্থিত ছিল যখন আল্লাহ তা’লা ষাঁড় বা উটের মাংস খেতে নিষেধ করেছিলেন? তাদেরকে আহ্বান করা হয়েছে, তারা পারলে ঐশী প্রমাণ পেশ করুক যে, গোরু বা উট খাওয়া প্রকৃতই নিষিদ্ধ করা হয়েছিল। এ প্রশ্নের কারণ হলো, গোরু বা উটের মাংস খাওয়া কোনো কোনো জাতির লোকের বিবেচনায় শাস্ত্রসম্মত নয়। গোরু হিন্দুদের মতে এবং উট কিছু ইহুদীর মতে বর্জনীয়।

قُلۡ لَّاۤ اَجِدُ فِیۡ مَاۤ اُوۡحِیَ اِلَیَّ مُحَرَّمًا عَلٰی طَاعِمٍ یَّطۡعَمُہٗۤ اِلَّاۤ اَنۡ یَّکُوۡنَ مَیۡتَۃً اَوۡ دَمًا مَّسۡفُوۡحًا اَوۡ لَحۡمَ خِنۡزِیۡرٍ فَاِنَّہٗ رِجۡسٌ اَوۡ فِسۡقًا اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّکَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۴۶﴾

১৪৬
তুমি বলো, কদেখুন: ৬:২২; ৭:৩৮; ১১:১৯‘আমার প্রতি যা ওহী করা হয়েছে তাতে কোনো আহারকারীর জন্য হারাম কিছু দেখছি না- যা সে আহার করে, তবে মৃতজীব বা গড়িয়ে পড়া রক্ত অথবা শূকরের মাংস হলো ব্যতিক্রম; কেননা এগুলো অবশ্যই অপবিত্র। গদেখুন: ৬:১২২অথবা এমন নোংরা জিনিস যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গীকৃত (তা-ও হারাম),৯২৪ কিন্তু যে (খেতে) বাধ্য হয়* অথচ সে বিদ্রোহী নয় এবং সীমালঙ্ঘনকারীও নয়, সেক্ষেত্রে নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।’*খদেখুন: ২:১৭৪; ৫:৪; ১৬:১১৬
৯২৪। এ আয়াত নির্দেশ করেছে, হালাল ও হারাম খাদ্য সম্পর্কে আরবের পৌত্তলিকদের প্রবর্তিত নিয়মকানুন ছিল স্বেচ্ছাচারী ও জ্ঞানবিবর্জিত অথচ ইসলামের প্রবর্তিত খাদ্যবিধান যুক্তি এবং জ্ঞানভিত্তিক। মূলত বলতে গেলে ইসলাম চারটি বস্তু নিষিদ্ধ করেছে। তিনটির ভিত্তি হলো ‘রিজসুন’ অর্থাৎ দূষিত ও অপবিত্র এবং একটির ‘ফিসকুন’ অর্থাৎ নোংরা এবং ধর্মবিরোধী হওয়া। প্রথমোক্ত তিনটি বস্তু হলো মরা জীবজন্তুর মাংস, জখমকৃত বা বধকৃত বা জবাই করা প্রাণির দেহ থেকে নির্গত রক্ত এবং শূকরের মাংস। এগুলোই আয়াতে উল্লিখিত ‘রিজসুন’ (দূষিত ও অপবিত্র) অর্থাৎ মানুষের নৈতিক এবং দৈহিক উভয় ক্ষেত্রে ক্ষতিকর। স্মরণ রাখতে হবে, ‘রিজসুন’ শব্দ প্রথমোক্ত তিনটি নিষিদ্ধ বস্তুর প্রত্যেকটির সঙ্গে পাঠ করতে হবে। চতুর্থ হারাম বস্তু হলো, যার ওপর আল্লাহ ছাড়া অন্য কিছুর নাম নেওয়া হয়। তা হলো ‘ফিসকুন’ (নোংরা), অর্থাৎ আল্লাহর অবাধ্যতা অথবা বিরুদ্ধাচরণের উৎস। এরূপ খাদ্যদ্রব্য ভক্ষণ মানুষের আধ্যাত্মিক জীবনের ক্ষতিসাধন করে এবং আল্লাহর জন্য ভালোবাসা ও মর্যাদাবোধের অনুভূতি নষ্ট করে।
* এখানে ‘ইযতুররা’ শব্দটির অর্থ হলো ক্ষুধায় বাধ্য হওয়া এবং ক্ষুধার জ্বালা সহ্য করা তার ক্ষমতার বাইরে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]

وَعَلَی الَّذِیۡنَ ہَادُوۡا حَرَّمۡنَا کُلَّ ذِیۡ ظُفُرٍ ۚ وَمِنَ الۡبَقَرِ وَالۡغَنَمِ حَرَّمۡنَا عَلَیۡہِمۡ شُحُوۡمَہُمَاۤ اِلَّا مَا حَمَلَتۡ ظُہُوۡرُہُمَاۤ اَوِ الۡحَوَایَاۤ اَوۡ مَا اخۡتَلَطَ بِعَظۡمٍ ؕ ذٰلِکَ جَزَیۡنٰہُمۡ بِبَغۡیِہِمۡ ۫ۖ وَاِنَّا لَصٰدِقُوۡنَ ﴿۱۴۷﴾

১৪৭
আর যারা ইহুদী হয়েছে তাদের জন্য আমরা নখরবিশিষ্ট সব পশু হারাম করেছিলাম। আর গোরু ও ছাগল-ভেড়ার মধ্য হতে আমরা সেগুলোর চর্বি তাদের জন্য হারাম করেছিলাম,৯২৫ কেবল তা ব্যতীত যা সেগুলোর মেরুদণ্ড বা নাড়িভুঁড়ির সাথে যুক্ত থাকে অথবা হাড়ের সাথে লেগে থাকে। আমরা তাদেরকে তাদের বিদ্রোহের৯২৬ কারণে এই শাস্তি দিয়েছিলাম। আর নিশ্চয় আমরাই সত্যবাদী।
৯২৫। লেবীয় ৩:১৭ এবং ৭:২৩ দ্রষ্টব্য। তালমূদে পাঁজরের হাড়ের সঙ্গে লেগে থাকা চর্বিকে ব্যতিক্রম করা হয়েছে।
৯২৬। এসব বস্তু ইহুদী জাতির সীমালঙ্ঘন করার বা অপরাধের শাস্তিরূপে হারাম করা হয়েছিল। ৯২৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَاِنۡ کَذَّبُوۡکَ فَقُلۡ رَّبُّکُمۡ ذُوۡ رَحۡمَۃٍ وَّاسِعَۃٍ ۚ وَلَا یُرَدُّ بَاۡسُہٗ عَنِ الۡقَوۡمِ الۡمُجۡرِمِیۡنَ ﴿۱۴۸﴾

১৪৮
অতঃপর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করে তাহলে তুমি বলে দাও, কদেখুন: ১৬:১১৯তোমাদের প্রতিপালক-প্রভু সর্বব্যাপী করুণার আধার। আর অপরাধী জাতি হতে তাঁর শাস্তি টলানো যায় না।’খদেখুন: ৬:১৩৪; ৭:১৫৭গদেখুন: ১৬:৩৬; ৪৩:২১

سَیَقُوۡلُ الَّذِیۡنَ اَشۡرَکُوۡا لَوۡ شَآءَ اللّٰہُ مَاۤ اَشۡرَکۡنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمۡنَا مِنۡ شَیۡءٍ ؕ کَذٰلِکَ کَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ حَتّٰی ذَاقُوۡا بَاۡسَنَا ؕ قُلۡ ہَلۡ عِنۡدَکُمۡ مِّنۡ عِلۡمٍ فَتُخۡرِجُوۡہُ لَنَا ؕ اِنۡ تَتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَاِنۡ اَنۡتُمۡ اِلَّا تَخۡرُصُوۡنَ ﴿۱۴۹﴾

১৪৯
“যারা (আল্লাহর সাথে) শিরক করেছে তারা অবশ্যই বলবে, ‘আল্লাহ যদি চাইতেন আমরা ও আমাদের পিতৃপুরুষরা শিরক করতাম না এবং আমরা কোনোকিছু হারামও করতাম না।’ একইভাবে তাদের পূর্বে যারা ছিল তারাও )আমাদের ওহীকে) মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল, যতক্ষণ না তারা আমাদের শাস্তি ভোগ করেছে। তুমি বলো, ‘তোমাদের কাছে কি (এর( কোনো জ্ঞান আছে? থাকলে তোমরা তা আমাদের সামনে উপস্থাপন করো। তোমরা কেবল অনুমানের অনুসরণ করছ এবং কেবল অন্ধকারেই ঢিল ছুড়ছ।’”

قُلۡ فَلِلّٰہِ الۡحُجَّۃُ الۡبَالِغَۃُ ۚ فَلَوۡ شَآءَ لَہَدٰٮکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۱۵۰﴾

১৫০
তুমি বলো, ‘পরম মার্গে উপনীত যুক্তিপ্রমাণ তো একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। ঘদেখুন: ৫:৪৯; ১১:১১৯; ১৩:৩২; ১৬:১০অতএব তিনি যদি চাইতেন, তোমাদের সবাইকে অবশ্যই হিদায়াত দিতেন।৯২৭
৯২৭। আল্লাহ তা’লা যদি মানুষকে জোরপূর্বক তাঁর ইচ্ছা পালন করাতে চাইতেন তাহলে নিশ্চয় তিনি তাদেরকে সৎকাজ বা ন্যায় কাজ করতে বাধ্য করতেন, কিন্তু অন্যায় কাজে নয়। আর তাঁর অসীম প্রজ্ঞা দ্বারা তিনি মানুষকে স্বাধীন করে সৃষ্টি করেছেন। মানুষকে বিশদভাবে জানিয়ে দিয়েছেন কোনটি সঠিক আর কোনটি ভ্রান্ত এবং তারপর তাকে পূর্ণ স্বাধীন করে ছেড়ে দিয়েছেন, যেন সে তার পছন্দমাফিক যে-কোনো পথ বেছে নিতে পারে।