৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

یٰمَعۡشَرَ الۡجِنِّ وَالۡاِنۡسِ اَلَمۡ یَاۡتِکُمۡ رُسُلٌ مِّنۡکُمۡ یَقُصُّوۡنَ عَلَیۡکُمۡ اٰیٰتِیۡ وَیُنۡذِرُوۡنَکُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا ؕ قَالُوۡا شَہِدۡنَا عَلٰۤی اَنۡفُسِنَا وَغَرَّتۡہُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا وَشَہِدُوۡا عَلٰۤی اَنۡفُسِہِمۡ اَنَّہُمۡ کَانُوۡا کٰفِرِیۡنَ ﴿۱۳۱﴾

১৩১
কদেখুন: ৩৯:৭২; ৪০:৫১; ৬৭:৯-১০ক’হে জিন ও মানব সম্প্রদায়! তোমাদের কাছে কি তোমাদেরই মাঝ থেকে রসূলরা আসে নি, যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করত এবং তোমাদেরকে এ দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করত?’ তারা বলবে, ‘আমরা আমাদের নিজেদেরই বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি।’ বস্তুত পার্থিব জীবন তাদের প্রতারিত করেছিল আর তারা নিজেদের বিরুদ্ধে নিজেরাই (এ কথার) সাক্ষ্য দেবে যে, নিশ্চয় তারা ছিল কাফির।

ذٰلِکَ اَنۡ لَّمۡ یَکُنۡ رَّبُّکَ مُہۡلِکَ الۡقُرٰی بِظُلۡمٍ وَّاَہۡلُہَا غٰفِلُوۡنَ ﴿۱۳۲﴾

১৩২
এটির (অর্থাৎ রসূল প্রেরণের) কারণ হলো, গদেখুন: ১১:১১৮; ২০:১৩৫; ২৬:২০৯; ২৮:৬০তোমার প্রতিপালক-প্রভু জনপদগুলোকে ১৯১১ সেগুলোর অধিবাসীদের অসতর্ক থাকা অবস্থায় অন্যায়ভাবে ধ্বংস করেন না।৯১১,৯১২ঘদেখুন: ৬:১৪৮; ১৮:৫৯; ৪:১৩৪; ১৪:২০
৯১১। হযরত নবী করীম (সা.) সমগ্র বিশ্বের জন্য প্রেরিত হয়েছিলেন। অতএব ‘আল-কুরা’ শব্দটি তাঁর ক্ষেত্রে সমগ্র বিশ্বের জন্য প্রযোজ্য।
৯১২। আসন্ন দৈবদুর্বিপাক সম্বন্ধে সতর্ককারী না পাঠিয়ে আল্লাহ তা’লা কখনো সাধারণের জন্য শাস্তি প্রেরণ করেন না। এখানে উল্লিখিত বিপদাপদ দ্বারা সাধারণভাবে আপতিত দৈবদুর্বিপাক বুঝায়। যথা- ভূমিকম্প, বিধ্বংসী যুদ্ধ, মহামারি ইত্যাদি যা গোটা জনগোষ্ঠীকেই আঘাত করে থাকে।

وَلِکُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوۡا ؕ وَمَا رَبُّکَ بِغَافِلٍ عَمَّا یَعۡمَلُوۡنَ ﴿۱۳۳﴾

১৩৩
আর প্রত্যেকের জন্য নিজ নিজ কৃতকর্ম অনুযায়ী পদমর্যাদা রয়েছে। আর তারা যা করে তোমার প্রতিপালক-প্রভু সে সম্বন্ধে উদাসীন নন।

وَرَبُّکَ الۡغَنِیُّ ذُو الرَّحۡمَۃِ ؕ اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ وَیَسۡتَخۡلِفۡ مِنۡۢ بَعۡدِکُمۡ مَّا یَشَآءُ کَمَاۤ اَنۡشَاَکُمۡ مِّنۡ ذُرِّیَّۃِ قَوۡمٍ اٰخَرِیۡنَ ﴿۱۳۴﴾ؕ

১৩৪
আর তোমার প্রতিপালক-প্রভু পরম ঐশ্বর্যশালী (ও) খদেখুন: ৭:৩৮করুণার আধার। তিনি চাইলে তোমাদের অপসারিত করতে পারেন আর তোমাদের পর তিনি যাকে চান স্থলাভিষিক্তও করতে পারেন, যেভাবে তিনি অন্য এক জাতির বংশধর থেকে তোমাদের উত্থান ঘটিয়েছেন।

اِنَّ مَا تُوۡعَدُوۡنَ لَاٰتٍ ۙ وَّمَاۤ اَنۡتُمۡ بِمُعۡجِزِیۡنَ ﴿۱۳۵﴾

১৩৫
নিশ্চয় যে বিষয়ে তোমাদের সতর্ক করা হচ্ছে তা নির্ঘাত আসন্ন। আর তোমরা কিছুতেই (আমাদের) ব্যর্থ করতে পারবে না।

قُلۡ یٰقَوۡمِ اعۡمَلُوۡا عَلٰی مَکَانَتِکُمۡ اِنِّیۡ عَامِلٌ ۚ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ مَنۡ تَکُوۡنُ لَہٗ عَاقِبَۃُ الدَّارِ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
তুমি বলো, কদেখুন: ১১:৯৪; ৩৯:৪০-৪১‘হে আমার জাতি! তোমরা তোমাদের রীতি অনুসারে কাজ করে যাও,৯১৩ নিশ্চয় আমিও (আমার রীতিতে) কাজ করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে যে, এ আবাসস্থলের (অর্থাৎ ইহকালের) সর্বোত্তম পরিণাম কার হয়।’ নিশ্চয় সীমালঙ্ঘনকারীরা কখনো সফল হয় না।খদেখুন: ১৬:৫৭
৯১৩। এ শব্দগুলোর অর্থ: (১) তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো, (২) তোমরা নিকৃষ্টতম ব্যবহার করো। এ আয়াতে মক্কার পৌত্তলিকদের চ্যালেঞ্জ প্রদান করা হয়েছে যে, ইসলামকে সম্পূর্ণ নির্মূল করার জন্য ও মুসলমানদের ক্ষুদ্র সম্প্রদায়কে ধ্বংস করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করে দেখুক, কিন্তু তারা তাদের দুরভিসন্ধিপূর্ণ পরিকল্পনা এবং প্রবল চেষ্টা সত্ত্বেও সম্পূর্ণ ব্যর্থ হবে।

وَجَعَلُوۡا لِلّٰہِ مِمَّا ذَرَاَ مِنَ الۡحَرۡثِ وَالۡاَنۡعَامِ نَصِیۡبًا فَقَالُوۡا ہٰذَا لِلّٰہِ بِزَعۡمِہِمۡ وَہٰذَا لِشُرَکَآئِنَا ۚ فَمَا کَانَ لِشُرَکَآئِہِمۡ فَلَا یَصِلُ اِلَی اللّٰہِ ۚ وَمَا کَانَ لِلّٰہِ فَہُوَ یَصِلُ اِلٰی شُرَکَآئِہِمۡ ؕ سَآءَ مَا یَحۡکُمُوۡنَ ﴿۱۳۷﴾

১৩৭
আর তারা আল্লাহর জন্য সেসব শস্যক্ষেত্র ও গবাদি পশুর একাংশ নির্দিষ্ট করে যা তিনি সৃষ্টি করেছেন। এরপর তারা নিজেদের ধারণা অনুযায়ী বলে, ‘এ হলো আল্লাহর জন্য এবং এ হলো আমাদের শরীকদের জন্য।’ আর যা তাদের শরীকদের জন্য তা আল্লাহর কাছে পৌঁছে না, অথচ যা আল্লাহর জন্য তা তাদের শরীকদের কাছে পৌছে যায়। তারা যে সিদ্ধান্তে উপনীত হয় তা বড়োই নিকৃষ্ট!৯১৪
৯১৪। আরববাসীর এক পৌত্তলিক প্রথা সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। তারা ভূমির উৎপাদিত দ্রব্যাদি খোদা ও প্রতিমার জন্য ভাগ করত। প্রতিমার জন্য রক্ষিত অংশ যদি অন্য কোনো উপলক্ষ্যে খরচ হয়ে যেত তাহলে খোদার জন্য রাখা অংশ থেকে তাদের দেবমূর্তির নামে দানখয়রাত করত, কিন্তু খোদার নামে রক্ষিত অংশ অন্য কোনো উদ্দেশ্যে যদি খরচ হয়ে যেত তাহলে দেবতার জন্য সংরক্ষিত অংশ থেকে খোদার নামে দান করা হতো না।

وَکَذٰلِکَ زَیَّنَ لِکَثِیۡرٍ مِّنَ الۡمُشۡرِکِیۡنَ قَتۡلَ اَوۡلَادِہِمۡ شُرَکَآؤُہُمۡ لِیُرۡدُوۡہُمۡ وَلِیَلۡبِسُوۡا عَلَیۡہِمۡ دِیۡنَہُمۡ ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ مَا فَعَلُوۡہُ فَذَرۡہُمۡ وَمَا یَفۡتَرُوۡنَ ﴿۱۳۸﴾

১৩৮
আর একইভাবে মুশরিকদের অনেককে তাদের (কল্পিত) শরীকরা৯১৫ তাদের নিজ সন্তানদের হত্যা করাকে সুন্দর করে দেখিয়েছে, যেন তারা তাদের ধ্বংস করতে পারে এবং তাদের ধর্মকে তাদের জন্য সন্দেহযুক্ত করতে পারে। বস্তুত আল্লাহ যদি চাইতেন তাহলে তারা এমনটি করত না। অতএব তুমি তাদেরকে এবং তারা যে মিথ্যা রচনা করে তা উপেক্ষা করো। চতুর্থাংশ৯১৬
৯১৫। এখানে শরীক বলতে তথাকথিত ধর্মীয় ব্যক্তিত্ব, জ্যোতির্বিদ প্রভৃতির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
৯১৬। কোনো কোনো আরব উপজাতির মাঝে প্রাকৃতিক দুর্যোগ অপসারিত করার জন্য কন্যাসন্তানকে হত্যা করা বা

وَقَالُوۡا ہٰذِہٖۤ اَنۡعَامٌ وَّحَرۡثٌ حِجۡرٌ ٭ۖ لَّا یَطۡعَمُہَاۤ اِلَّا مَنۡ نَّشَآءُ بِزَعۡمِہِمۡ وَاَنۡعَامٌ حُرِّمَتۡ ظُہُوۡرُہَا وَاَنۡعَامٌ لَّا یَذۡکُرُوۡنَ اسۡمَ اللّٰہِ عَلَیۡہَا افۡتِرَآءً عَلَیۡہِ ؕ سَیَجۡزِیۡہِمۡ بِمَا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿۱۳۹﴾

১৩৯
আর তারা তাদের ধারণা অনুযায়ী বলে, ‘এসব গবাদি পশু ও শস্যক্ষেত্র নিষিদ্ধ, (তবে) আমরা যার জন্য চাইব কেবল সে-ই এ থেকে খাবে।’ আর কিছুসংখ্যক গবাদি পশুর পিঠ (তথা এগুলোতে আরোহণ) নিষিদ্ধ।৯১৭ আর কিছুসংখ্যক গবাদি পশুর৯১৮ (জবাই করার) ক্ষেত্রে তারা আল্লাহর নাম নেয় না- তাঁর প্রতি মিথ্যারোপ করেই (জবাই) করে। তাদের এসব মিথ্যারোপের জন্য তিনি অবশ্যই তাদেরকে শাস্তি দেবেন।৯১৯
৯১৭। ‘শস্যক্ষেত্র নিষিদ্ধ’ দ্বারা এমন আবাদি শস্যক্ষেত্র বুঝায়, যা দেবদেবীর জন্য উৎসর্গীকৃত। এগুলো কেবল পূজার পুরোহিতরাই ভোগ করতে পারত।
৯১৮। ৫:১০৪ আয়াতে উল্লিখিত ‘গবাদি পশু’ সওয়ারি বা ভারবাহী পশুরূপে ব্যবহৃত হতো না।
৯১৯। ‘গবাদি পশু’ বলতে মক্কার পৌত্তলিকদের ছোটোখাটো দেবদেবীর প্রতি উৎসর্গীকৃত পশু বুঝাচ্ছে। জবাই করার সময় আল্লাহ তা’লার নাম নেবার উল্লেখ সম্বন্ধে কোনো ইঙ্গিত এখানে নাই।

وَقَالُوۡا مَا فِیۡ بُطُوۡنِ ہٰذِہِ الۡاَنۡعَامِ خَالِصَۃٌ لِّذُکُوۡرِنَا وَمُحَرَّمٌ عَلٰۤی اَزۡوَاجِنَا ۚ وَاِنۡ یَّکُنۡ مَّیۡتَۃً فَہُمۡ فِیۡہِ شُرَکَآءُ ؕ سَیَجۡزِیۡہِمۡ وَصۡفَہُمۡ ؕ اِنَّہٗ حَکِیۡمٌ عَلِیۡمٌ ﴿۱۴۰﴾

১৪০
আর তারা বলে, ‘এসব গবাদি পশুর পেটে যা আছে তা সম্পূর্ণভাবে আমাদের পুরুষদের জন্য নির্ধারিত এবং আমাদের স্ত্রীদের জন্য নিষিদ্ধ;৯২০ কিন্তু এটি মৃত হলে তারা সবাই এতে অংশীদার হবে। তিনি তাদের কথার জন্য তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন। নিশ্চয় তিনি পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।
৯২০। এটা আরবদের আরো একটি উদ্ভট প্রথা।