১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

یَخَافُوۡنَ رَبَّہُمۡ مِّنۡ فَوۡقِہِمۡ وَیَفۡعَلُوۡنَ مَا یُؤۡمَرُوۡنَ ﴿٪ٛ۵۱﴾

৫১
তারা তাদের ওপর তাদের (পরাক্রমশালী) প্রতিপালক-প্রভুকে ভয় করে। এবং তারা তা-ই করে যা তাদেরকে করতে *১২ বলা হয়।
সূরা আন-নাহল - রুকু ৬ সিজদাহ্‌

وَقَالَ اللّٰہُ لَا تَتَّخِذُوۡۤا اِلٰـہَیۡنِ اثۡنَیۡنِ ۚ اِنَّمَا ہُوَ اِلٰہٌ وَّاحِدٌ ۚ فَاِیَّایَ فَارۡہَبُوۡنِ ﴿۵۲﴾

৫২
আর আল্লাহ বলেছেন, ‘তোমরা দুই উপাস্য গ্রহণ কোরো না। কদেখুন: ১৩:১৬; ২২:১৯নিশ্চয় তিনি এক- অদ্বিতীয়১৫৫১ উপাস্য। অতএব কেবল আমাকেই ভয় করো।’খদেখুন: ৬৬:৭গদেখুন: ১৬:২৩ঘদেখুন: ৩৯:৪
১৫৫১। এ জগতের কার্যপদ্ধতির বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান দ্বারা প্রকাশিত যে, এক অত্যাশ্চর্য সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থার মধ্য দিয়ে চলছে মহাবিশ্ব। একাধিক খোদা যদি থাকত তবে এই অভিন্ন সামঞ্জস্য তিরোহিত হয়ে যেত। তাছাড়া যদি দুই খোদা থাকত তাহলে একজন অন্যজনের অধীনস্থ থেকে তার আজ্ঞানুবর্তিতা করা আবশ্যক হতো। সেরূপ অবস্থায় দুয়ের মধ্যে একজন খোদা অতিরিক্ত হয়ে পড়ত। কিংবা যদি উভয়ই সমমর্যাদার অধিকারী হতো তাহলে প্রত্যেকের প্রভাব, প্রতিপত্তি, কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের গণ্ডি ভিন্ন ভিন্ন হতো। এরূপ অবস্থায় তাদের দুয়ের মধ্যে অবশ্যই মতপার্থক্য দেখা দিত এবং বিশ্বজগতে বিশৃঙ্খলা পরিলক্ষিত হতো। বস্তুত উভয় প্রকার কল্পনাই অসম্ভব। অতএব এটাই স্বতঃসিদ্ধ যে, এ বিশ্বজগতের সৃষ্টিকর্তা নিঃসন্দেহে এক এবং অদ্বিতীয় আল্লাহ।

وَلَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلَہُ الدِّیۡنُ وَاصِبًا ؕ اَفَغَیۡرَ اللّٰہِ تَتَّقُوۡنَ ﴿۵۳﴾

৫৩
আর আকাশসমূহ ও পৃথিবীতে যা-ই আছে সব তাঁরই। আর সঠিক পথ (নির্ধারণ করার অধিকারও) চিরন্তনভাবে তাঁরই। তবুও কি তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতে থাকবে?

وَمَا بِکُمۡ مِّنۡ نِّعۡمَۃٍ فَمِنَ اللّٰہِ ثُمَّ اِذَا مَسَّکُمُ الضُّرُّ فَاِلَیۡہِ تَجۡـَٔرُوۡنَ ﴿ۚ۵۴﴾

৫৪
কদেখুন: ৪:৮০; ১০:১৩,২৩; ২৩:৬৫; ৩০:৩৪; ৩৯:৯আর যে নিয়ামতই তোমাদের কাছে রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে। এরপর যখন দুঃখকষ্ট তোমাদের ক্লিষ্ট করে তখন তোমরা (বিনত হয়ে) তাঁরই কাছে ফরিয়াদ করে থাকো।

ثُمَّ اِذَا کَشَفَ الضُّرَّ عَنۡکُمۡ اِذَا فَرِیۡقٌ مِّنۡکُمۡ بِرَبِّہِمۡ یُشۡرِکُوۡنَ ﴿ۙ۵۵﴾

৫৫
খদেখুন: ১০:১৩,২৪; ২৯:৬৬; ৩০:৩৪; ৩৯:৯অতঃপর তিনি যখন তোমাদের সেই দুঃখকষ্ট দূর করে দেন তখনই তোমাদের এক দল নিজেদের প্রতিপালক-প্রভুর সাথে শরীক করতে আরম্ভ করে।

لِیَکۡفُرُوۡا بِمَاۤ اٰتَیۡنٰہُمۡ ؕ فَتَمَتَّعُوۡا ۟ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿۵۶﴾

৫৬
গদেখুন: ২৯:৬৭; ৩০:৩৫এর ফলাফল হলো, আমরা তাদের যা দিয়েছি তারা তা অস্বীকার করে। অতএব তোমরা সাময়িক সুখস্বাচ্ছন্দ্য ভোগ করে নাও। এরপর তোমরা অবশ্যই (এর পরিণাম) জানতে পারবে।

وَیَجۡعَلُوۡنَ لِمَا لَا یَعۡلَمُوۡنَ نَصِیۡبًا مِّمَّا رَزَقۡنٰہُمۡ ؕ تَاللّٰہِ لَتُسۡـَٔلُنَّ عَمَّا کُنۡتُمۡ تَفۡتَرُوۡنَ ﴿۵۷﴾

৫৭
আর আমরা তাদেরকে যে রিযক দান করেছি তারা এর একাংশ তাদের (সেসব মিথ্যা উপাস্যের) জন্য নির্ধারণ করে ফেলে যাদের সম্পর্কে তারা জানেও না। শপথ আল্লাহর! তোমরা বানিয়ে যে মিথ্যা বলতে সে বিষয়ে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে।

وَیَجۡعَلُوۡنَ لِلّٰہِ الۡبَنٰتِ سُبۡحٰنَہٗ ۙ وَلَہُمۡ مَّا یَشۡتَہُوۡنَ ﴿۵۸﴾

৫৮
আর তারা আল্লাহর প্রতি কন্যাসন্তান আরোপ করে। তিনি (এ থেকে সম্পূর্ণ) পবিত্র। অথচ নিজেদের জন্য তারা তা (নির্ধারণ করে)- যা তারা পছন্দ করে!১৫৫২
১৫৫২। এস্থলে আপত্তি এটি নয় যে, কাফিররা আল্লাহ তা’লার জন্য কন্যাসন্তান কেন বানিয়ে নিয়েছে, পুত্রসন্তান কেন বানায় নি, কেননা পবিত্র কুরআন পুত্রসন্তান নির্ধারণকেও স্পষ্ট নিন্দা করেছে (১৯:৯১-৯২)। তফসীরাধীন আয়াত শুধু কাফিরদের নির্বুদ্ধিতার প্রতি ইঙ্গিত করে বলেছে, তারা আল্লাহ তা’লার প্রতি কন্যাসন্তান আরোপ করেছে, অথচ তারা নিজেরাই তাদের প্রতি কন্যাসন্তান আরোপকে অবমাননাকর মনে করে। ১৫৫২-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِذَا بُشِّرَ اَحَدُہُمۡ بِالۡاُنۡثٰی ظَلَّ وَجۡہُہٗ مُسۡوَدًّا وَّہُوَ کَظِیۡمٌ ﴿ۚ۵۹﴾

৫৯
ঘদেখুন: ৬:১৩৭আর তাদের কাউকে যখন কন্যাসন্তানের সংবাদ দেওয়া হয় তখন (দুঃখে) তার মুখ কালো হয়ে যায়১৫৫২-ক এবং সে (তার) মনঃকষ্ট চেপে রাখে।ঙদেখুন: ৬:১০১; ৩৭:১৫৩,১৫৪; ৪৩:১৭; ৫২:৪০; ৫৩:২২চদেখুন: ৪৩:১৮
১৫৫২-ক। ‘ইসওয়াদ্দা ওয়াজহুহু’ অর্থ: তার মুখ কালো হয়ে গেল, তার মুখমণ্ডল বিষণ্ণতায় ছেয়ে গেল, সে ব্যথিত, দুঃখিত বা হতবুদ্ধি হলো, সে অপমানিত হলো (লেইন)।

یَتَوَارٰی مِنَ الۡقَوۡمِ مِنۡ سُوۡٓءِ مَا بُشِّرَ بِہٖ ؕ اَیُمۡسِکُہٗ عَلٰی ہُوۡنٍ اَمۡ یَدُسُّہٗ فِی التُّرَابِ ؕ اَلَا سَآءَ مَا یَحۡکُمُوۡنَ ﴿۶۰﴾

৬০
যে সংবাদ তাকে দেওয়া হয়েছে এর গ্লানিতে সে জাতির কাছ থেকে লুকিয়ে বেড়ায়। (আর ভাবে,) লাঞ্ছনা সত্ত্বেও কি সে তাকে (জীবিত) রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে?১৫৫৩ সাবধান! তারা যে সিদ্ধান্ত নেয় তা অতি মন্দ।
১৫৫৩। আরবের কোনো কোনো উপজাতির মধ্যে প্রচলিত রীতি অনুযায়ী কন্যাসন্তান ভূমিষ্ঠ হলে জীবন্ত কবর দিয়ে ফেলা হতো। এ আয়াত সেই পৈশাচিক, বর্বর ও অমানবিক প্রথার প্রতি ইঙ্গিত করছে। তারা (অর্থাৎ আরবরা) তাদের নারীগোষ্ঠীর প্রতি অত্যন্ত নীচ ধারণা পোষণ করত এবং চরম নিম্নস্তরে নারীর স্থান দিত। কুরআন করীম নারীর সম্মানজনক মর্যাদাকে অকাট্যভাবে তুলে ধরেছে এবং তাদের সকল ন্যায্য অধিকারের স্বীকৃতি দিয়েছে। এ বিষয়েও পৃথিবীর সকল ধর্মগ্রন্থের মধ্যে কুরআন অনুপম ও অদ্বিতীয়।