৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

وَجَعَلُوۡا لِلّٰہِ شُرَکَآءَ الۡجِنَّ وَخَلَقَہُمۡ وَخَرَقُوۡا لَہٗ بَنِیۡنَ وَبَنٰتٍۭ بِغَیۡرِ عِلۡمٍ ؕ سُبۡحٰنَہٗ وَتَعٰلٰی عَمَّا یَصِفُوۡنَ ﴿۱۰۱﴾٪

১০১
গদেখুন: ২:১১৭; ৯:৩১; ১০:১৯“আর তারা জিনদেরকে৮৮৫ আল্লাহর অংশীদার বানিয়েছে অথচ তিনিই তাদের সৃষ্টি করেছেন। আর তারা কোনো জ্ঞান ছাড়াই তাঁর প্রতি পুত্র ও কন্যাসন্তান আরোপ করেছে। তিনি পরম পবিত্র আর তারা যা বর্ণনা করে তিনি তা থেকে বহু ঊর্ধ্বে।”
সূরা আল-আনআম - রুকু ১২
৮৮৫। ‘জিন’ এমন এক সত্তা যারা সাধারণ মানুষ থেকে গুপ্ত বা দূরে থাকে। আয়াতটির মর্ম হলো, মানুষ যখন হোঁচট খেয়ে পতনোন্মুখ বা বিভ্রান্ত হয়ে পড়ে তখন সে ঐশীবাণীকে প্রত্যাখ্যান করে নিজ বিচারবুদ্ধির যুক্তি দ্বারা পরিচালিত হয় এবং জিন ও ফেরেশতাকে আল্লাহ তা’লার শরীক করে বসে আর তাঁর প্রতি পুত্র ও কন্যা আরোপ করে থাকে।

بَدِیۡعُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ اَنّٰی یَکُوۡنُ لَہٗ وَلَدٌ وَّلَمۡ تَکُنۡ لَّہٗ صَاحِبَۃٌ ؕ وَخَلَقَ کُلَّ شَیۡءٍ ۚ وَہُوَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۰۲﴾

১০২
তিনি অনস্তিত্ব থেকে আকাশসমূহ ও পৃথিবীর আদিস্রষ্টা। কীভাবে তাঁর পুত্র৮৮৬ থাকতে পারে যেখানে তাঁর কোনো স্ত্রী-ই নাই? আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সকল বিষয়ে তিনি সর্বজ্ঞ।
৮৮৬। ‘ওয়ালাদুন’, ‘উলদুন’ বা ‘ওয়ালদুন’ অর্থ এক শিশু, এক পুত্র, এক কন্যা বা যে-কোনো শিশু, শিশুরা, পুত্র, কন্যারা, শিশুরা, বংশধররাও বুঝায় (লেইন)। এক ব্যক্তির পুত্র হতে পারে তখনই যখন তার স্ত্রী থাকে। আল্লাহর স্ত্রী নাই। অতএব তাঁর পুত্র থাকতে পারে না। তদুপরি যেহেতু আল্লাহ তা’লা সবকিছুর স্রষ্টা এবং পূর্ণরূপে সর্বজ্ঞ, সে কারণে তাঁকে সাহায্য করার জন্য পুত্রের প্রয়োজন নাই অথবা তাঁর উত্তরাধিকারী থাকারও প্রয়োজন নাই।

ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ خَالِقُ کُلِّ شَیۡءٍ فَاعۡبُدُوۡہُ ۚ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡلٌ ﴿۱۰۳﴾

১০৩
কদেখুন: ২:১১৮এই হলো তোমাদের প্রতিপালক-প্রভু আল্লাহ। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। গদেখুন: ১৩:১৭; ৩৯:৬৩)তিনি) সবকিছুর স্রষ্টা। সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো। আর তিনিই সবকিছুর তত্ত্বাবধায়ক।খদেখুন: ৪০:৬৩ঘদেখুন: ২২:৬৪; ৬৭:১৫ঙদেখুন: ৭:২০৪

لَا تُدۡرِکُہُ الۡاَبۡصَارُ ۫ وَہُوَ یُدۡرِکُ الۡاَبۡصَارَ ۚ وَہُوَ اللَّطِیۡفُ الۡخَبِیۡرُ ﴿۱۰۴﴾

১০৪
দৃষ্টি তাঁর নাগাল পায় না, কিন্তু তিনি নিজেই দৃষ্টিতে ধরা দেন৮৮৭। আর তিনি সূক্ষ্মাতিসূক্ষ্ম, সম্যক পরিজ্ঞাত।
৮৮৭। ‘বাসারুন’ শব্দের বহুবচন ‘আবসারুন’ যার অর্থ দৃষ্টি অথবা বুদ্ধি বা মেধা এবং ‘লাতীফুন’ শব্দের অর্থ ধারণাতীত বা উপলব্ধির অসাধ্য, অতিসূক্ষ্ম, অস্পষ্ট, ধরাছোঁয়ার বাইরে (লেইন ও তাজ)। এ আয়াতের মর্মার্থ হলো, পবিত্র ঐশীবাণীর সহায়তা ছাড়া শুধু মানবীয় বিচারবুদ্ধির দ্বারা আল্লাহ তা’লাকে উপলব্ধি করা সম্ভব নয়। মানুষের চর্মচক্ষু দ্বারা তাঁকে দেখা যায় না, কিন্তু তিনি মানুষের নিকট নিজেকে প্রকাশ করেন তাঁর নবীগণের মাধ্যমে অথবা তাঁর সিফত বা গুণাবলির বিকাশের মাধ্যমে। আধ্যাত্মিক চক্ষু দিয়েই তাঁকে প্রত্যক্ষ করা যায়।

قَدۡ جَآءَکُمۡ بَصَآئِرُ مِنۡ رَّبِّکُمۡ ۚ فَمَنۡ اَبۡصَرَ فَلِنَفۡسِہٖ ۚ وَمَنۡ عَمِیَ فَعَلَیۡہَا ؕ وَمَاۤ اَنَا عَلَیۡکُمۡ بِحَفِیۡظٍ ﴿۱۰۵﴾

১০৫
নিশ্চয় তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে বহু দৃষ্টি উন্মোচনকারী প্রমাণাদি এসে গেছে। অতএব যে অন্তর্দৃষ্টি অর্জন করবে, সে তার নিজের কল্যাণের জন্যই করবে। আর যে অন্ধ থাকবে৮৯০ সেক্ষেত্রে তা (অর্থাৎ এর ক্ষতি) তার (নিজের) বিরুদ্ধেই বর্তাবে। আর আমি তোমাদের রক্ষাকারী৮৯১ নই।৮৮৮,৮৮৯
৮৮৮। ‘বাসায়ির’ অর্থ দলিলপ্রমাণ, যুক্তি, নিদর্শন, সাক্ষ্যসমূহ (লেইন)। ৮৮৯, ৮৯০ ও ৮৯১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৮৮৯। সে যুক্তি প্রয়োগ করে।
৮৯০। যে সত্যের প্রতি চোখ বন্ধ করে চলে অর্থাৎ চোখ ফিরিয়ে নেয় সে যেন বস্তুত অন্ধই হয়ে যায়।
৮৯১। প্রত্যেক নবীর কর্তব্য হলো আল্লাহ তা’লার বাণীসমূহ মানুষের নিকট পৌছানো। তা গ্রহণ করার জন্য মানুষকে বাধ্য করা তাঁর কাজ নয়। প্রসঙ্গক্রমে এ আয়াত এ অভিযোগ খণ্ডন করে যে, ইসলাম এর শিক্ষা বা আদর্শ প্রচারে শক্তির ব্যবহারকে উৎসাহিত করে বা সমর্থন করে।

وَکَذٰلِکَ نُصَرِّفُ الۡاٰیٰتِ وَلِیَقُوۡلُوۡا دَرَسۡتَ وَلِنُبَیِّنَہٗ لِقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
আর এভাবেই আমরা নিদর্শনাবলি বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করি যেন তারা বলে ওঠে, ‘তুমি অতি উত্তমভাবে শিখেছ ও শিখিয়েছ।’ আর আমরা যেন তা জ্ঞানী লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করে দেই।

اِتَّبِعۡ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ وَاَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۰۷﴾

১০৭
কদেখুন: ৭:৫৯তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যা ওহী করা হয়, তুমি তা অনুসরণ করো। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। সুতরাং তুমি মুশরিকদের উপেক্ষা করো।

وَلَوۡ شَآءَ اللّٰہُ مَاۤ اَشۡرَکُوۡا ؕ وَمَا جَعَلۡنٰکَ عَلَیۡہِمۡ حَفِیۡظًا ۚ وَمَاۤ اَنۡتَ عَلَیۡہِمۡ بِوَکِیۡلٍ ﴿۱۰۸﴾

১০৮
আর আল্লাহ যদি চাইতেন,৮৯২ তারা শিরক করত না। খদেখুন: ১০:১১০; ৩৩:৩আর আমরা তোমাকে তাদের রক্ষাকর্তা নিযুক্ত করি নি এবং তুমি তাদের তত্ত্বাবধায়কও৮৯৩ নও।গদেখুন: ৩৯:৪২; ৪২:৭; ৮৮:২৩
৮৯২। আল্লাহ তা’লা তাঁর অসীম প্রজ্ঞানুযায়ী মানুষকে স্বাধীন প্রতিনিধিরূপে সৃষ্টি করেছেন। প্রকৃতই তিনি যদি চাইতেন তাহলে তিনি মানুষকে সত্য অনুসরণের জন্য নিশ্চয় বাধ্য করতে পারতেন, কিন্তু মানুষের স্বার্থেই আল্লাহ তা’লা অনুগ্রহ করে বাধ্যবাধকতা প্রয়োগ করেন নি।
৮৯৩। ‘তত্ত্বাবধায়ক’, ‘অভিভাবক’, ‘রক্ষক’ অথবা ‘কার্যনির্বাহক’ শব্দগুলো কুরআন করীমে রসূল আকরাম (সা.)- এর জন্য এ কারণে ব্যবহার করা হয়েছে যে, তিনি (সা.) অন্যান্য মানুষের কর্মের জন্য দায়ী নন।

وَلَا تَسُبُّوا الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ فَیَسُبُّوا اللّٰہَ عَدۡوًۢا بِغَیۡرِ عِلۡمٍ ؕ کَذٰلِکَ زَیَّنَّا لِکُلِّ اُمَّۃٍ عَمَلَہُمۡ ۪ ثُمَّ اِلٰی رَبِّہِمۡ مَّرۡجِعُہُمۡ فَیُنَبِّئُہُمۡ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۰۹﴾

১০৯
আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের (উপাস্যরূপে) ডাকে তোমরা তাদের গালমন্দ কোরো না,৮৯৪ নতুবা তারা না জেনেই শত্রুতাবশত আল্লাহকে গালমন্দ করবে। ঘ ঘদেখুন: ৬:১২৩; ৯:৩৭; ১০:১৩; ২৭:৫; ৪০:৩৮; ৪৯:৮এভাবেই আমরা প্রত্যেক জাতিকে তাদের কার্যকলাপ সুন্দর করে দেখিয়েছি।৮৯৫ এরপর তাদের প্রতিপালক-প্রভুর দিকেই হবে তাদের প্রত্যাবর্তন। তখন তারা যা করত সে সম্বন্ধে তিনি তাদের অবহিত করবেন।
৮৯৪। এ আয়াতে শুধু প্রতিমাপূজারিদের সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নির্দেশ দান করা হয় নি, বরং সকল জাতি এবং সকল সম্প্রদায়ের মাঝে বন্ধুত্ব ও সৌহার্দ্য স্থাপনের জন্যও উদ্বুদ্ধ করা হয়েছে। ৮৯৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৮৯৫। ‘যাইয়্যান্না’- ‘আমরা প্রত্যেক জাতিকে তাদের কার্যকলাপ সুন্দর করে দেখিয়েছি’- এর অর্থ এমন নয় যে, আল্লাহ তা’লা নিজেই মানুষের খারাপ কর্মগুলোকে সুন্দর করে দেখান। এর একমাত্র তাৎপর্য হলো, আল্লাহ তা’লা মানবপ্রকৃতিকে এমনভাবে সৃষ্টি করেছেন (এবং আল্লাহ তা’লার এ নিয়মে মানবের সর্বপ্রকার উন্নতির গোপন রহস্য নিহিত) যে, মানুষ যখন কোনো বিশেষ কাজে অধ্যবসায় চালায় তখন সেই কাজের প্রতি তার আসক্তি জন্মে এবং তার সেই কর্ম তার দৃষ্টিতে সুশোভিত মনে হতে থাকে। এ সাধারণ প্রাকৃতিক নিয়মানুযায়ী মুশরিকরা তাদের প্রতিমার উপাসনা করতে পছন্দ করে এবং তা তাদের নিকট ভালো ও পুরস্কারযোগ্য বলে বিবেচিত হয়।

وَاَقۡسَمُوۡا بِاللّٰہِ جَہۡدَ اَیۡمَانِہِمۡ لَئِنۡ جَآءَتۡہُمۡ اٰیَۃٌ لَّیُؤۡمِنُنَّ بِہَا ؕ قُلۡ اِنَّمَا الۡاٰیٰتُ عِنۡدَ اللّٰہِ وَمَا یُشۡعِرُکُمۡ ۙ اَنَّہَاۤ اِذَا جَآءَتۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۱۰﴾

১১০
আর তারা আল্লাহর দৃঢ় কসম খেয়ে বলে, তাদের কাছে যদি একটি নিদর্শনও আসে তাহলে নিশ্চয় তারা তাতে ঈমান আনবে। তুমি বলো, ‘নিশ্চয় আল্লাহর কাছে সব ধরনের নিদর্শন রয়েছে। আর তোমাদের কীসে বুঝাবে যে, তা (অর্থাৎ নিদর্শনাবলি) যখন আসে তারা ঈমান আনে না?৮৯৬
৮৯৬। উপরোক্ত অর্থ ছাড়াও আয়াতের শেষাংশের অনুবাদ এভাবেও করা যেতে পারে: ‘নিশ্চয় নিদর্শনাবলি আল্লাহ তা’লার নিকট আছে এবং তা-ও আল্লাহর নিকট আছে যার মাধ্যমে তুমি জানতে পারবে, যখন নিদর্শন প্রকাশিত হবে তখন তারা বিশ্বাস করবে না।’