৪০

المؤمن

সূরা আল-মুমিন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৬ আয়াত এবং ৯ রুকূ

وَقَالَ رَبُّکُمُ ادۡعُوۡنِیۡۤ اَسۡتَجِبۡ لَکُمۡ ؕ اِنَّ الَّذِیۡنَ یَسۡتَکۡبِرُوۡنَ عَنۡ عِبَادَتِیۡ سَیَدۡخُلُوۡنَ جَہَنَّمَ دٰخِرِیۡنَ ﴿٪۶۱﴾

৬১
গদেখুন: ২:১৮৭; ৬:৪২; ২৫:৭৮; ২৭:৬৩আর তোমাদের প্রতিপালক-প্রভু বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। নিশ্চয় যারা নিজেদেরকে আমার ইবাদতের ঊর্ধ্বে মনে করে, তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’
সূরা আল-মুমিন - রুকু ৬

اَللّٰہُ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الَّیۡلَ لِتَسۡکُنُوۡا فِیۡہِ وَالنَّہَارَ مُبۡصِرًا ؕ اِنَّ اللّٰہَ لَذُوۡ فَضۡلٍ عَلَی النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَشۡکُرُوۡنَ ﴿۶۲﴾

৬২
ঘদেখুন: ১৭:১৩; ৪১:৩৮; ৬:১০৩আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন, যেন তাতে তোমরা প্রশান্তি লাভ করো এবং দিনকে বানিয়েছেন দৃষ্টি উন্মোচনকারীরূপে। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি পরম অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না।

ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ خَالِقُ کُلِّ شَیۡءٍ ۘ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۫ۚ فَاَنّٰی تُؤۡفَکُوۡنَ ﴿۶۳﴾

৬৩
ইনিই হলেন আল্লাহ- তোমাদের প্রতিপালক-প্রভু, সবকিছুর স্রষ্টা। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। সুতরাং তোমাদেরকে বিভ্রান্ত করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?

کَذٰلِکَ یُؤۡفَکُ الَّذِیۡنَ کَانُوۡا بِاٰیٰتِ اللّٰہِ یَجۡحَدُوۡنَ ﴿۶۴﴾

৬৪
যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তাদেরকে এভাবেই বিভ্রান্ত করা হয়।

اَللّٰہُ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَکُمۡ فَاَحۡسَنَ صُوَرَکُمۡ وَرَزَقَکُمۡ مِّنَ الطَّیِّبٰتِ ؕ ذٰلِکُمُ اللّٰہُ رَبُّکُمۡ ۚۖ فَتَبٰرَکَ اللّٰہُ رَبُّ الۡعٰلَمِیۡنَ ﴿۶۵﴾

৬৫
আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি পৃথিবীকে তোমাদের জন্য করেছেন বসবাসযোগ্য স্থান এবং আকাশকে করেছেন (তোমাদের অস্তিত্ব রক্ষার( ভিতস্বরূপ। কদেখুন: ৭:১২; ২৩:১৫; ৬৪:৪আর তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন এবং তোমাদের আকৃতিকে করেছেন উৎকৃষ্ট। আর তিনি তোমাদেরকে স্বাস্থ্যকর রিযক দান করেছেন। ইনিই তোমাদের প্রতিপালক- আল্লাহ। অতএব বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আল্লাহই হলেন মহাকল্যাণময়।

ہُوَ الۡحَیُّ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ فَادۡعُوۡہُ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ؕ اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۶۶﴾

৬৬
তিনি চিরঞ্জীব-জীবনদাতা। তিনি ছাড়া কোনো উপাস্য নাই। খদেখুন: ৩৯:১২; ৯৮:৬অতএব ঐকান্তিক বিশ্বাস নিয়ে তাঁকে ডাকো। সব প্রশংসা আল্লাহরই- যিনি বিশ্বজগতের প্রতিপালক-প্রভু।গদেখুন: ৬:৫৭; ৩৯:৬৫ঘদেখুন: ২২:৬; ২৩:১৩-১৫; ৩৫:১২

قُلۡ اِنِّیۡ نُہِیۡتُ اَنۡ اَعۡبُدَ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ لَمَّا جَآءَنِیَ الۡبَیِّنٰتُ مِنۡ رَّبِّیۡ ۫ وَاُمِرۡتُ اَنۡ اُسۡلِمَ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۶۷﴾

৬৭
“তুমি বলো, ‘তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, নিশ্চয় আমাকে তাদের উপাসনা করতে বারণ করা হয়েছে; কেননা আমার কাছে আমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শনাবলি এসে গেছে। আর বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর কাছে আত্মসমর্পিত হতে আমি আদিষ্ট হয়েছি।’”

ہُوَ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ مِنۡ نُّطۡفَۃٍ ثُمَّ مِنۡ عَلَقَۃٍ ثُمَّ یُخۡرِجُکُمۡ طِفۡلًا ثُمَّ لِتَبۡلُغُوۡۤا اَشُدَّکُمۡ ثُمَّ لِتَکُوۡنُوۡا شُیُوۡخًا ۚ وَمِنۡکُمۡ مَّنۡ یُّتَوَفّٰی مِنۡ قَبۡلُ وَلِتَبۡلُغُوۡۤا اَجَلًا مُّسَمًّی وَّلَعَلَّکُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۶۸﴾

৬৮
তিনিই তোমাদেরকে (প্রথমে) মাটি থেকে সৃষ্টি করেছেন,২৬১৫ এরপর শুক্রাণু থেকে, অতঃপর জমাট রক্তপিণ্ড থেকে, এরপর তিনি তোমাদেরকে শিশুরূপে ভূমিষ্ঠ করেন। এরপর তিনি তোমাদেরকে যৌবনে পৌঁছার সামর্থ্য দেন, যেন আবার তোমাদের বার্ধক্যে উপনীত হবার সুযোগ সৃষ্টি হয়। আর তোমাদের মাঝে এমনও আছে যাদেরকে (এর) পূর্বেই মৃত্যু দেওয়া হয়ে থাকে। আর (এ ব্যবস্থা এজন্য রাখা হয়েছে,) যেন তোমরা নির্ধারিত মেয়াদে পৌঁছে যাও এবং তোমরা যেন বিবেকবুদ্ধি খাটাও।
২৬১৫। ১৯৩২ টীকা দেখুন।

ہُوَ الَّذِیۡ یُحۡیٖ وَیُمِیۡتُ ۚ فَاِذَا قَضٰۤی اَمۡرًا فَاِنَّمَا یَقُوۡلُ لَہٗ کُنۡ فَیَکُوۡنُ ﴿٪۶۹﴾

৬৯
তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। কদেখুন: ২:২৯; ২২:৬৭; ৩০:৪১অতএব তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন একে কেবল একথা বলেন, ‘হয়ে যাও!’ তখন তা হতে আরম্ভ করে এবং হয়েই যায়।২৬১৬
সূরা আল-মুমিন - রুকু ৭
২৬১৬। এটাই জীবন ও মৃত্যুদানকারী আল্লাহ তা’লার ইচ্ছা ও আদেশ যে, নৈতিক ও আধ্যাত্মিকভাবে মৃতবৎ আরবরা মহানবী (সা.)-এর মাধ্যমে এখন নবজীবন লাভ করবে এবং আল্লাহর এই আদেশকে কেউই টলাতে পারবে না।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ یُجَادِلُوۡنَ فِیۡۤ اٰیٰتِ اللّٰہِ ؕ اَنّٰی یُصۡرَفُوۡنَ ﴿ۖۛۚ۷۰﴾

৭০
খদেখুন: ২:১১৮; ৩:৪৮; ১৬:৪১; ৩৬:৮৩তুমি কি তাদের দেখো নি, যারা আল্লাহর নিদর্শনাবলি সম্বন্ধে বিতর্ক করে? তাদেরকে কীভাবে (সত্য হতে) ফিরিয়ে নেওয়া হচ্ছে?গদেখুন: ১৩:১৪; ২২:৯; ৩১:২১ঘদেখুন: ৩৬:৯; ৭৬:৫; ৫৫:৪৫; ৭৮:২৬