৫১

الذاريات

সূরা আয-যারিয়াত

Adh-Dhariyat

মক্কী ৬১ আয়াত ৩ রুকু পারা ২৬–২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৩ রুকূ

قُتِلَ الۡخَرّٰصُوۡنَ ﴿ۙ۱۱﴾

১১
অনুমানকারীরা ধ্বংস হোক,

الَّذِیۡنَ ہُمۡ فِیۡ غَمۡرَۃٍ سَاہُوۡنَ ﴿ۙ۱۲﴾

১২
যারা ঘোর উদাসীনতায়২৮২৮ নিমজ্জিত।
২৮২৮। ‘গামরা’ মানে গভীর অজ্ঞানতা, ভ্রান্তি, কিংকর্তব্যবিমূঢ়তা, সর্বগ্রাসী উদাসীনতা, মন্দ বস্তু লাভের জন্য অদম্য অধ্যবসায় (লেইন)।

یَسۡـَٔلُوۡنَ اَیَّانَ یَوۡمُ الدِّیۡنِ ﴿ؕ۱۳﴾

১৩
তারা জিজ্ঞেস করে, কদেখুন: ৭:১৮৮; ৭৯:৪৩‘বিচার দিবস কবে আসবে?’

یَوۡمَ ہُمۡ عَلَی النَّارِ یُفۡتَنُوۡنَ ﴿۱۴﴾

১৪
যে-দিন আগুনে তাদেরকে দগ্ধ করা হবে।

ذُوۡقُوۡا فِتۡنَتَکُمۡ ؕ ہٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تَسۡتَعۡجِلُوۡنَ ﴿۱۵﴾

১৫
(বলা হবে,) ‘তোমরা তোমাদের দুষ্কর্মের স্বাদ গ্রহণ করো। খদেখুন: ২৬:২০৫; ২৭:৭২-৭৩; ২৯:৫৪-৫৫এটি সেই পরিণাম যার ত্বরিত আগমন তোমরা কামনা করতে।’

اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ۙ۱۶﴾

১৬
গদেখুন: ১৫:৪৬; ৫২:১৮; ৬৮:৩৫; ৭৭:৪২; ৭৮:৩২নিশ্চয় মুত্তাকীরা নানাবিধ বাগান ও ঝরনা পরিবেষ্টিত থাকবে।

اٰخِذِیۡنَ مَاۤ اٰتٰہُمۡ رَبُّہُمۡ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَبۡلَ ذٰلِکَ مُحۡسِنِیۡنَ ﴿ؕ۱۷﴾

১৭
তাদের প্রতিপালক-প্রভু তাদেরকে যা দান করবেন তারা তা লুফে নিতে থাকবে। নিশ্চয় এর পূর্বে তারা অতি সৎকর্মপরায়ণ ছিল।২৮২৯
২৮২৯। যিনি আল্লাহর প্রতি ও মানুষের প্রতি কর্তব্যকে পূর্ণমাত্রায় পালন করেন তিনি ‘মুত্তাকী’, আর ‘মুহসিন’ হলেন সেই ব্যক্তি যিনি পরোপকারে ব্যস্ত থাকেন। পরহিতৈষী অপরের কাছ থেকে যতটুকু উপকার পান তার চেয়ে বেশি অপরকে দিয়ে থাকেন, এমনভাবে চলেন ও কাজ করেন যেন তিনি স্বচক্ষে আল্লাহকে দেখছেন। অন্যথায় সর্বদা অন্তত সচেতন থাকেন যে, আল্লাহ তা’লা তাকে দেখছেন। অতএব ‘মুহসিন’ আত্মিক মর্যাদার দিক দিয়ে ‘মুত্তাকী’ থেকে উচ্চতর পর্যায়ের।

کَانُوۡا قَلِیۡلًا مِّنَ الَّیۡلِ مَا یَہۡجَعُوۡنَ ﴿۱۸﴾

১৮
কদেখুন: ৩২:১৭তারা রাতে অল্পই ঘুমাতো।

وَبِالۡاَسۡحَارِ ہُمۡ یَسۡتَغۡفِرُوۡنَ ﴿۱۹﴾

১৯
আর তারা প্রভাতেও খদেখুন: ৩:১৮ক্ষমা প্রার্থনা করত।

وَفِیۡۤ اَمۡوَالِہِمۡ حَقٌّ لِّلسَّآئِلِ وَالۡمَحۡرُوۡمِ ﴿۲۰﴾

২০
গদেখুন: ৭০:২৫-২৬আর তাদের সম্পদে সাহায্যপ্রার্থী ও নিঃস্বদের অধিকার রয়েছে।২৮৩০ঘদেখুন: ৪০:১৪; ৪৫:৬
২৮৩০। ইসলামে স্বীকৃত অধিকার অনুযায়ী ধনী মুসলিমের সম্পদে সেসব মুসলিমের প্রাপ্য অংশ তো রয়েছেই যারা তাদের অভাব-অনটন প্রকাশ করতে পারে, উপরন্তু তাদেরও প্রাপ্য অংশ রয়েছে যারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও তা প্রকাশ করতে পারে না। অতএব একজন মুসলিমের ধনসম্পদ ও সম্পত্তি হচ্ছে গচ্ছিত মাল যা থেকে গরিবরা উপকার পাবার অধিকারী। ফলত কোনো ধনী ব্যক্তি যদি কোনো গরিব ভাইকে সাহায্য করে তখন সে তার প্রতি দয়াদাক্ষিণ্য করে না, বরং কর্তব্য সম্পাদন করে মাত্র, কেননা সে তাকে তার ন্যায্য প্রাপ্য দান করে। ‘আল-মাহরুম’ শব্দটি একমাত্র সেসব গরিবদেরকেই বুঝায় না যারা লজ্জা বা সম্মানের খাতিরে হাত পাততে পারে না (২:২৭৪), বরং বৃহত্তর পরিসরে বাকশক্তিহীন জীবজন্তুকেও বুঝায়। ‘মাহরুম’ শব্দটা এখানে সেরূপ ব্যক্তিকে বুঝাচ্ছে, যে শারীরিক অসামর্থ্য বা অন্য কোনো কারণবশত উপার্জন করতে অক্ষম হয়ে পড়েছে।