৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَنۡ تُغۡنِیَ عَنۡہُمۡ اَمۡوَالُہُمۡ وَلَاۤ اَوۡلَادُہُمۡ مِّنَ اللّٰہِ شَیۡئًا ؕ وَاُولٰٓئِکَ ہُمۡ وَقُوۡدُ النَّارِ ﴿ۙ۱۱﴾

১১
নিশ্চয় যারা অস্বীকার৩৭৫ করেছে তাদের ধনসম্পদ ও তাদের সন্তানসন্ততি আল্লাহর বিরুদ্ধে তাদের কোনো কাজে আসবে না। আর এরাই হলো আগুনের ইন্ধন।
৩৭৫। এ আয়াতগুলোতে যেহেতু খ্রিষ্টানদের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে সেহেতু এখানে উল্লিখিত ‘অস্বীকারকারী’ শব্দটি বলতে খ্রিষ্টানদের বুঝাতে পারে।

کَدَاۡبِ اٰلِ فِرۡعَوۡنَ ۙ وَالَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ۚ فَاَخَذَہُمُ اللّٰہُ بِذُنُوۡبِہِمۡ ؕ وَاللّٰہُ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۱۲﴾

১২
কদেখুন: ৩:১১৭; ৫৮:১৮; ৯২:১২; ১১১:৩(এদের আচরণ) ফেরাউনের অনুসারীদের ও তাদের পূর্ববর্তীদের আচার- আচরণের৩৭৬ ন্যায়। তারা আমাদের নিদর্শনাবলিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। সুতরাং আল্লাহ তাদের পাপের দরুন তাদেরকে পাকড়াও করেছেন। আর আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।খদেখুন: ৮:৫৩,৫৫গদেখুন: ৮:৩৭,৫৪
৩৭৬। ‘দাব’ অর্থ অভ্যাস, রীতিনীতি, বিষয়, অবস্থা ও ঘটনা (আকরাব)।

قُلۡ لِّلَّذِیۡنَ کَفَرُوۡا سَتُغۡلَبُوۡنَ وَتُحۡشَرُوۡنَ اِلٰی جَہَنَّمَ ؕ وَبِئۡسَ الۡمِہَادُ ﴿۱۳﴾

১৩
যারা অস্বীকার করেছে তুমি তাদের বলো, ‘অবশ্যই তোমাদের পরাজিত করা হবে এবং জাহান্নামের দিকে একত্রিত করে নিয়ে যাওয়া হবে; আর তা কত-না মন্দ ঠিকানা!’

قَدۡ کَانَ لَکُمۡ اٰیَۃٌ فِیۡ فِئَتَیۡنِ الۡتَقَتَا ؕ فِئَۃٌ تُقَاتِلُ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَاُخۡرٰی کَافِرَۃٌ یَّرَوۡنَہُمۡ مِّثۡلَیۡہِمۡ رَاۡیَ الۡعَیۡنِ ؕ وَاللّٰہُ یُؤَیِّدُ بِنَصۡرِہٖ مَنۡ یَّشَآءُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّاُولِی الۡاَبۡصَارِ ﴿۱۴﴾

১৪
নিশ্চয় পরস্পর মুখোমুখি কদেখুন: ৮:৪২,৪৩দুটি দলের মাঝে তোমাদের জন্য এক নিদর্শন৩৭৭ রয়েছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করছিল এবং অপর দল ছিল অস্বীকারকারী। তারা (অর্থাৎ মুসলমানরা) তাদেরকে (অর্থাৎ কাফিরদেরকে) বাহ্যিক দৃষ্টিতে নিজেদের দ্বিগুণ দেখছিল।৩৭৮ আর খদেখুন: ৮:২৭আল্লাহ যাকে চান স্বীয় সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন। নিশ্চয় এতে (অর্থাৎ এ ঘটনায়) অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকদের জন্য এক বড়ো শিক্ষা রয়েছে।
৩৭৭। এ আয়াতটিতে বদরের যুদ্ধের ঘটনার কথা বলা হয়েছে। এ যুদ্ধে ৩১৩জন অসজ্জিত ও অর্ধসজ্জিত মুসলিম যোদ্ধা মক্কার অবিশ্বাসীদের ১,০০০ ঝানু, অস্ত্রসজ্জিত সৈন্যের এক সুবিন্যস্ত সেনাবাহিনীর ওপর প্রকাশ্য বিজয় লাভ করেছিলেন। এ বিজয়ের মাধ্যমে দুটি ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল। এর একটি কুরআনের ৫৪:৪৫-৪৯ নম্বর আয়াতে পূর্বেই অবতীর্ণ হয়েছে এবং অপরটি ছিল বাইবেলে (যিশাইয় ২১:১৩-১৭)। ঠিক বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী মক্কার মহিমান্বিত নবী (সা.)-এর মক্কা থেকে হিজরতের প্রায় এক বছর পর পরই কেদরের (মক্কাবাসীদের পূর্বপুরুষ) ক্ষমতা ও সম্মান বদরের প্রান্তরে ভূলুণ্ঠিত হলো। অস্বীকারকারীদের পরাজয় ছিল অবিশ্বাস্যভাবে সার্বিক ও সম্পূর্ণ। আর মুসলমানদের বিজয়ও ছিল তেমনই অলৌকিক ও বিস্ময়কর। ইতিহাসের বড়ো বড়ো যুদ্ধের মধ্যে বদরের যুদ্ধকেও সংগত কারণেই অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃতপক্ষে এ যুদ্ধের ফলাফলই আরব দেশের ভাগ্য নির্ণয় করেছিল এবং ইসলামকে সে দেশে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিল।
৩৭৮। এ বাক্যাংশটি বলে দিচ্ছে, মক্কার সৈন্যসংখ্যা প্রকৃতপক্ষে যা ছিল মুসলমানদের চোখে তা থেকে কম দেখাচ্ছিল। যদিও আসলে তাদের সংখ্যা ছিল মুসলমানদের তিনগুণ এবং মুসলমানরা তাদের নিজেদের দ্বিগুণ দেখেছিলেন। এরূপ দেখা আল্লাহ তা’লার পরিকল্পনার অধীনেই ঘটেছিল, যেন অল্পসংখ্যক স্বল্পাস্ত্রধারী দুর্বল মুসলমানরা শত্রুর পূর্ণশক্তি ও সংখ্যা দেখে ভীত হয়ে না পড়ে (৮:৪৫)। প্রকৃত ঘটনা এ ছিল যে, মক্কাবাহিনীর এক-তৃতীয়াংশ একটি টিলার আড়ালে অবস্থান নিয়েছিল আর বাকি দুই-তৃতীয়াংশকে দেখা যাচ্ছিল, যাদের সংখ্যা মুসলমান যোদ্ধাদের প্রায় দ্বিগুণ।

زُیِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّہَوٰتِ مِنَ النِّسَآءِ وَالۡبَنِیۡنَ وَالۡقَنَاطِیۡرِ الۡمُقَنۡطَرَۃِ مِنَ الذَّہَبِ وَالۡفِضَّۃِ وَالۡخَیۡلِ الۡمُسَوَّمَۃِ وَالۡاَنۡعَامِ وَالۡحَرۡثِ ؕ ذٰلِکَ مَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَاللّٰہُ عِنۡدَہٗ حُسۡنُ الۡمَاٰبِ ﴿۱۵﴾

১৫
গদেখুন: ১৮:৪৭; ৫৭:২১মানুষের কাছে স্বাভাবিক কামনার বস্তুগুলো, অর্থাৎ নারী, সন্তানসন্ততি, কাঁড়ি কাঁড়ি সোনা-রুপা, চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং খেতখামারের প্রতি আসক্তিকে মোহনীয় করে দেখানো হয়েছে। ঘদেখুন: ৩:১৮৬; ৯:৩৮; ১০:৭১এগুলো পার্থিব জীবনের৩৭৯ (সাময়িক) ভোগ্যসামগ্রী। আর আল্লাহ তিনি- যাঁর কাছে রয়েছে অতি উত্তম প্রত্যাবর্তনস্থল।
৩৭৯। এ জগতের ভালো বস্তু চাওয়াতে বা উপভোগ করাতে ইসলামের আপত্তি নাই, কিন্তু তাতেই একেবারে মত্ত হয়ে যাওয়া এবং সেগুলোকে জীবনের অভীষ্ট লক্ষ্যে পরিণত করাকে ইসলাম নিশ্চয় অত্যন্ত ঘৃণা করে। ৫১:১৮; ১৯: ছ. ৫:৯; ৭:৩০

قُلۡ اَؤُنَبِّئُکُمۡ بِخَیۡرٍ مِّنۡ ذٰلِکُمۡ ؕ لِلَّذِیۡنَ اتَّقَوۡا عِنۡدَ رَبِّہِمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا وَاَزۡوَاجٌ مُّطَہَّرَۃٌ وَّرِضۡوَانٌ مِّنَ اللّٰہِ ؕ وَاللّٰہُ بَصِیۡرٌۢ بِالۡعِبَادِ ﴿ۚ۱۶﴾

১৬
তুমি বলো, কদেখুন: ৮:৪৭; ১৯:৭৭‘আমি কি তোমাদেরকে এর চেয়ে উত্তম কিছুর সংবাদ দেবো?’ যারা তাকওয়া অবলম্বন করে, তাদের প্রতিপালক-প্রভুর কাছে তাদের জন্য রয়েছে এমন সব জান্নাত যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়, তারা চিরকাল সেখানে থাকবে; আরো থাকবে (আল্লাহ কর্তৃক( খদেখুন: ২:২৬পবিত্রকৃত জীবনসাথি ও গদেখুন: ৩:১৬৩; ৫:৩; ৯:৭২; ৪৮:৩০; ৫৯:৯আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ বান্দাদের প্রতি গভীর দৃষ্টি রাখেন।

اَلَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ ﴿ۚ۱۷﴾

১৭
(এসব তাদের জন্য) যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! নিশ্চয় আমরা ঈমান এনেছি। ঘদেখুন: ৩:১৯৪; ৭:১৫৬; ২৩:১১০; ৬০:৬; ৩৩:৩৬অতএব তুমি আমাদের পাপ৩৮০ ক্ষমা করো এবং আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো।’চদেখুন:
৩৮০। ‘যুনূব’ শব্দটি ‘যানব’-এর বহুবচন। ‘যানব’ অর্থ দোষত্রুটি, বিচ্যুতি, দুষ্কর্ম, দুষনীয় কাজ, যা স্বেচ্ছায় করলে অপরাধ হয়। ‘ইসম’-এর সাথে এর পার্থক্য হলো ‘যানব’ অনিচ্ছাকৃত ও ইচ্ছাকৃত দুরকমের হতে পারে, কিন্তু ‘ইসম’ কেবল ইচ্ছাকৃত দুষ্কৃতির জন্য ব্যবহৃত হয়। ‘যানব’ সেসব ত্রুটি ও ভুলকেও বুঝায়, যার ফলে ক্ষতি সাধিত হয় এবং সেই কারণে ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। প্রকৃতপক্ষে মানবপ্রকৃতিতে যে স্বাভাবিক ভুলত্রুটি বিদ্যমান থাকে সে দুর্বলতাগুলোকেই ‘যানব’ বলা হয় (লেইন, মুফরাদাত)।

اَلصّٰبِرِیۡنَ وَالصّٰدِقِیۡنَ وَالۡقٰنِتِیۡنَ وَالۡمُنۡفِقِیۡنَ وَالۡمُسۡتَغۡفِرِیۡنَ بِالۡاَسۡحَارِ ﴿۱۸﴾

১৮
(এসব জান্নাত তাদের জন্য) যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যকারী, (আল্লাহর পথে স্বীয় ধনসম্পদ) ব্যয়কারী এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনাকারী।৩৮১
৩৮১। এ আয়াতে সত্যিকার মুমিনের চারটি বিশেষ বৈশিষ্ট্য উল্লিখিত হয়েছে, যা তার আধ্যাত্মিক উন্নতির চারটি স্তরকে প্রকাশ করে: (১) কোনো ব্যক্তি যখন ‘সত্যধর্ম’ গ্রহণ করে তখন সাধারণত তার ওপর অত্যাচার করা হয়। অতএব এ অবস্থায় তাকে ধৈর্য ও অধ্যবসায়ের, স্তর পার হতে হয়, (২) অত্যাচার যখন শেষ হয় এবং সে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় তখন সে ধর্মীয় শিক্ষাগুলো বাস্তবে রূপায়িত করতে থাকে, যা সে পূর্বে পূর্ণভাবে সম্পাদন করতে পারত না। এ অবস্থাকে বলা হয় ‘সৎভাবে জীবনযাপন’ অর্থাৎ বিশ্বাস তথা ঈমান অনুযায়ী জীবনযাপন, (৩) যখন ঈমান সম্পর্কিত বিধিনিষেধ সততার সঙ্গে পালনের মাধ্যমে মুমিন স্বীয় হৃদয়ে শক্তি সঞ্চয় করে তখনো তার নম্রতা ও বিনয় তার মধ্যে সমভাবে বিদ্যমান থাকে। শক্তিসামর্থ্য থাকা সত্ত্বেও তার আত্মা ৩৮১-ক ও ৩৮২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সর্বদা বিনয়াবনতই থাকে, (৪) অতঃপর সেবার প্রেরণা মুমিনদের মাঝে প্রবলাকারে বৃদ্ধি পায়। তারা আল্লাহ প্রদত্ত সবকিছু মানব কল্যাণে ব্যয় করেন। এ আয়াতের শেষাংশটি বলছে, উপরোক্ত চারটি কাজে নিয়োজিত থাকাকালীন তারা সর্বদা রাতে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন, যেন তাদের কর্তব্য-কর্মে ও মানবসেবাব্রতে ত্রুটিবিচ্যুতি থাকলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়।

شَہِدَ اللّٰہُ اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۙ وَالۡمَلٰٓئِکَۃُ وَاُولُوا الۡعِلۡمِ قَآئِمًۢا بِالۡقِسۡطِ ؕ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ؕ﴿۱۹﴾

১৯
আল্লাহ সদা ন্যায়ের ভিত্তিতে এ মর্মে সাক্ষ্য দিচ্ছেন,৩৮১-ক তিনি ছাড়া কোনো উপাস্য নাই আর ফেরেশতারা এবং জ্ঞানীরাও (এ সাক্ষ্যই দেয়)। তিনি ব্যতীত কোনো উপাস্য নাই; তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।৩৮২
৩৮১-ক। ‘কায়িমাম বিল কিসত’ আরবী অভিব্যক্তিটির অনুবাদ ‘সদা সত্য ও ন্যায়ে প্রতিষ্ঠিত থেকে’ করাটাই অধিক সমীচীন। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]
৩৮২। প্রকৃতিতে বিদ্যমান একটি কেন্দ্রীয় ও অকাট্য বিষয় যা প্রতিটি সত্য ধর্মেরও মৌলিক নীতি তা হচ্ছে, আল্লাহর একত্ব। সমস্ত সৃষ্টি ও এর মাঝে বিরাজমান চরম ও পরিপূর্ণ শৃঙ্খলা-সংগতি সেই মৌলিক সত্যকেই আমাদের সামনে তুলে ধরে। ফেরেশতারা, যারা আল্লাহর বাণী বহন করে নবীগণের কাছে পৌঁছে দেন (নবীগণ বহু অত্যাচার-অনাচার সহ্য করেন ও নিঃস্বার্থভাবে বিশ্বের মাঝে আল্লাহর বাণী ছড়িয়ে দেন) এবং সব সৎলোক, যারা নবীর কাছ থেকে আল্লাহর বাণী পেয়ে নিজের জীবনে তা বাস্তবায়ন করে চতুর্দিকে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন, তারা সকলেই আল্লাহ প্রদত্ত সাক্ষ্যের সাথে নিজেদের সাক্ষ্য মিলিয়ে একবাক্যে বলে ওঠেন, ‘আল্লাহ এক-অদ্বিতীয়’। তেমনইভাবে সকলেই একযোগে আল্লাহর অংশীদারিত্ব ও সমকক্ষতাকে মিথ্যা সাব্যস্ত করে সাক্ষ্য প্রদান করেন এবং ঘোষণা করেন, বহুত্ববাদ, ত্রিত্ববাদ ও দ্বিত্ববাদ প্রভৃতি সর্বৈব মিথ্যা।

اِنَّ الدِّیۡنَ عِنۡدَ اللّٰہِ الۡاِسۡلَامُ ۟ وَمَا اخۡتَلَفَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ اِلَّا مِنۡۢ بَعۡدِ مَا جَآءَہُمُ الۡعِلۡمُ بَغۡیًۢا بَیۡنَہُمۡ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِاٰیٰتِ اللّٰہِ فَاِنَّ اللّٰہَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۲۰﴾

২০
কদেখুন: ৩:৮৬নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে ইসলামই প্রকৃত ধর্ম।৩৮৩ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছে জ্ঞান আসার পরই তারা পরস্পরের প্রতি বিদ্রোহবশত মতভেদ করল। আর যে আল্লাহর নিদর্শনাবলি অস্বীকার করে, সেক্ষেত্রে (সে জেনে রাখুক,) নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে তৎপর।
৩৮৩। সকল ধর্মই আল্লাহর একত্ব এবং তাঁর ইচ্ছার কাছে পূর্ণ আত্মসমর্পণের বিশ্বাসকে লালন করে। তথাপি একমাত্র ইসলামেই আত্মসমর্পণের ধারণা পূর্ণতা লাভ করেছে, কারণ সম্পূর্ণ আত্মসমর্পণের জন্য প্রয়োজন আল্লাহ তা’লার গুণাবলির প্রদর্শন। একমাত্র ইসলামেই আল্লাহর গুণাবলির এরূপ প্রদর্শন ঘটেছে। এত সুস্পষ্ট ও পূর্ণভাবে পূর্বে তা ঘটে নি। অতএব সকল ধর্মের মধ্যে একমাত্র ইসলামই প্রকৃত অর্থে দাবি করতে পারে, এটাই আল্লাহর নিজস্ব ধর্ম। আসলে সকল সত্য ধর্মই শুরুতে আংশিকভাবে ‘ইসলাম’ ছিল এবং অনুসারীরাও আক্ষরিক অর্থে মুসলমান ছিলেন, কিন্তু যখন ধর্মের সকল আনুষঙ্গিক ও সংশ্লিষ্ট বিষয়াবলি সমন্বিত করে কুরআনের মাধ্যমে শেষ ঐশী বিধানের পরিপূর্ণতা দেওয়া হলো তখনই আল্লাহ তা’লা একে ‘আল-ইসলাম’ নামে অভিহিত করলেন। এ আয়াত ২:৬৩ আয়াতকেও ব্যাখ্যা করছে।