৯২

الليل

সূরা আল-লাইল

Al-Lail

মক্কী ২২ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২ আয়াত এবং ১ রুকূ

فَسَنُیَسِّرُہٗ لِلۡعُسۡرٰی ﴿ؕ۱۱﴾

১১
আমরা অবশ্যই তাকে কষ্টের মুখে ঠেলে দেবো।৩৩৬৮
৩৩৬৮। পূর্ববর্তী আয়াত দুটিতে বর্ণিত ব্যক্তির কার্যকলাপ অশুভ হয়ে থাকে এবং তার কর্ম অভীষ্ট ফল সৃষ্টি করতে ব্যর্থ হয়। অন্য অর্থ হতে পারে, শুভ এবং ফলপ্রসূ কাজ করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

وَمَا یُغۡنِیۡ عَنۡہُ مَالُہٗۤ اِذَا تَرَدّٰی ﴿ؕ۱۲﴾

১২
কদেখুন: ৮৭:৯আর সে যখন ধ্বংস হবে তখন তার ধনসম্পদ তার কোনো কাজে লাগবে না।খদেখুন: ৩:১১; ৫৮:১৮; ১১১:৩

اِنَّ عَلَیۡنَا لَلۡہُدٰی ﴿۫ۖ۱۳﴾

১৩
গদেখুন: ২:২৭৩; ২৮:৫৭গনিশ্চয় হিদায়াত দেবার দায়িত্ব আমাদেরই।ঘদেখুন: ২০:৭৫; ৮৭:১২-১৩; ২০:৪৯

وَاِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَالۡاُوۡلٰی ﴿۱۴﴾

১৪
আর নিশ্চয় (সব বিষয়ের) সমাপ্তি ও সূচনা আমাদেরই হাতে।৩৩৬৯
৩৩৬৯। দুষ্ট প্রকৃতিবিশিষ্ট অবিশ্বাসীরা ইহকালেও ব্যর্থ হয় আর পরকালেও শাস্তি পায়, কেননা ইহকাল ও পরকাল দুটিই আল্লাহ তা’লার আয়ত্তে। আয়াতটির অন্য অর্থ এরূপ, ‘আমাদের (অর্থাৎ আল্লাহর) হাতেই সকল বস্তুর শেষ পরিণতি ও আরম্ভ।’ ৩৩৭০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَاَنۡذَرۡتُکُمۡ نَارًا تَلَظّٰی ﴿ۚ۱۵﴾

১৫
অতএব আমি এক লেলিহান আগুন সম্বন্ধে তোমাদের সতর্ক করে দিলাম।

لَا یَصۡلٰٮہَاۤ اِلَّا الۡاَشۡقَی ﴿ۙ۱۶﴾

১৬
এতে চরম হতভাগা ছাড়া আর কেউ সাজোর দিলো প্রবেশ করবে না,

الَّذِیۡ کَذَّبَ وَتَوَلّٰی ﴿ؕ۱۷﴾

১৭
(সেই হতভাগা-) যে সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।৩৩৭০
৩৩৭০। ‘কাযযাবা’ শব্দটির তাৎপর্য হলো, পাপিষ্ঠ অবিশ্বাসী মিথ্যা বিশ্বাস আঁকড়ে ধরে থাকে এবং ‘তাওয়াল্লা’ শব্দটি দ্বারা বুঝায়, সে সৎকর্ম করা থেকে মুখ ফিরিয়ে রাখে।

وَسَیُجَنَّبُہَا الۡاَتۡقَی ﴿ۙ۱۸﴾

১৮
কিন্তু পরম মুত্তাকী ব্যক্তিকে এ থেকে অবশ্যই দূরে রাখা হবে।

الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَہٗ یَتَزَکّٰی ﴿ۚ۱۹﴾

১৯
যে পবিত্র হবার নিমিত্তে (আল্লাহর পথে) নিজ ধনসম্পদ দান করে।

وَمَا لِاَحَدٍ عِنۡدَہٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی ﴿ۙ۲۰﴾

২০
আর তার প্রতি কারো এমন কোনো অনুগ্রহও নাই, যার প্রতিদান তাকে অবশ্যই দিতে হবে।