৭০

المعارج

সূরা আল-মাআরিজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৫ আয়াত এবং ২ রুকূ

اِذَا مَسَّہُ الشَّرُّ جَزُوۡعًا ﴿ۙ۲۱﴾

২১
কোনো ক্লেশ যখন তাকে ক্লিষ্ট করে (তখন সে) খুব হা-হুতাশ করে।কদেখুন: ১১:১০

وَّاِذَا مَسَّہُ الۡخَیۡرُ مَنُوۡعًا ﴿ۙ۲۲﴾

২২
আর তার যখন কোনো কল্যাণ লাভ হয়, (তখন সে) চরম কার্পণ্য করে।

اِلَّا الۡمُصَلِّیۡنَ ﴿ۙ۲۳﴾

২৩
অবশ্য প্রকৃত নামাযীরা এর ব্যতিক্রম,

الَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ دَآئِمُوۡنَ ﴿۪ۙ۲۴﴾

২৪
খদেখুন: ২৩:১০তারা- যারা তাদের নামাযে সদা প্রতিষ্ঠিত থাকে।

وَالَّذِیۡنَ فِیۡۤ اَمۡوَالِہِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌ ﴿۪ۙ۲۵﴾

২৫
গদেখুন: ৫১:২০আর তারাও (এর ব্যতিক্রম), যাদের সম্পদে রয়েছে নির্ধারিত অধিকার-৩১২৪
৩১২৪। বিশ্বের সকল সম্পদ বিশ্বমানবের সকলেরই সম্পদ। অতএব কোনো বস্তুর ওপর কোনো ব্যক্তি বিশেষের একচেটিয়া মালিকানা বর্তাতে পারে না। ধনীর সম্পদে গরিবের আইনসংগত অধিকার রয়েছে।

لِّلسَّآئِلِ وَالۡمَحۡرُوۡمِ ﴿۪ۙ۲۶﴾

২৬
প্রত্যেক প্রকাশ্য সাহায্যপ্রার্থীর ও এমন অভাবীদের জন্য, যারা প্রকাশ্যে চাইতেও অক্ষম।৩১২৫
৩১২৫। ‘মাহরূম’ শব্দটি সেসব লোককে বুঝায়, যারা শারীরিক অসামর্থ্যের কারণে কিংবা সম্মানহানির ভয়ে অপরের কাছে ভিক্ষা চায় না। পশুপাখিরাও ‘মাহরূম’-এর অন্তর্গত। ৩১২৫-ক ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَالَّذِیۡنَ یُصَدِّقُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ ﴿۪ۙ۲۷﴾

২৭
আর তারাও- যারা বিচার দিবসের সত্যায়ন করে।৩১২৫-ক
৩১২৫-ক। পরকালের প্রতি সত্যিকার জীবন্ত ঈমান না থাকলে সত্যিকার দায়িত্বজ্ঞানও জন্মাতে পারে না। আল্লাহ তা’লার অস্তিত্বের প্রতি বিশ্বাসের পর পরই ইসলামের দ্বিতীয় প্রধান বিশ্বাস হলো ‘পরকালে বিশ্বাস’।

وَالَّذِیۡنَ ہُمۡ مِّنۡ عَذَابِ رَبِّہِمۡ مُّشۡفِقُوۡنَ ﴿ۚ۲۸﴾

২৮
আর তারাও- যারা নিজ প্রতিপালক-প্রভুর শাস্তির ভয়ে ভীতসন্ত্রস্ত।

اِنَّ عَذَابَ رَبِّہِمۡ غَیۡرُ مَاۡمُوۡنٍ ﴿۲۹﴾

২৯
নিশ্চয় তাদের প্রতিপালক-প্রভুর শাস্তি কাউকে ছাড় দেবার নয়।

وَالَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ﴿ۙ۳۰﴾

৩০
ঘদেখুন: ২৩:৭; ২৩:৭আর তারাও- যারা নিজেদের লজ্জাস্থানসমূহের সুরক্ষাকারী,চদেখুন: ২৩:৮