৩৩

الأحزاب

সূরা আল-আহযাব

Al-Ahzab

মাদানী ৭৪ আয়াত ৯ রুকু পারা ২১–২২

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৪ আয়াত এবং ৯ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।খদেখুন: ১০:১১০গদেখুন: ৩:১৬০; ২৬:২১৮

یٰۤاَیُّہَا النَّبِیُّ اتَّقِ اللّٰہَ وَلَا تُطِعِ الۡکٰفِرِیۡنَ وَالۡمُنٰفِقِیۡنَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ۙ﴿۲﴾

২
হে নবী!২৩২৯ আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর কাফির ও মুনাফিকদের কথা মেনো না। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।
২৩২৯। হযরত রসূল করীম (সা.)-কে আয়াতে ‘আন-নাবী’ বলে সম্বোধন করা হয়েছে। কুরআনের অন্যান্য স্থানেও তাঁকে ‘আন-নাবী’ (সেই নির্দিষ্ট নবী) বলে অভিহিত করা হয়েছে। অন্য কোনো নবীকে কুরআনে কিংবা অবতীর্ণ অন্য কোনো গ্রন্থে এমনভাবে ‘আন-নাবী’ বলে উল্লেখ করা হয় নি। অন্যান্য নবীগণকে তাঁদের নিজস্ব নামেই ডাকা হয়েছে। এই সম্বোধন-বৈশিষ্ট্য এটাই প্রমাণ করে, মহানবী (সা.) সত্যিই ‘আন-নাবী’ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ নবী। ‘আন-নাবী’ বলার অন্য অর্থ এ-ও হতে পারে, মহানবী (সা.) সেই নবী যাঁর আগমনের ভবিষ্যদ্বাণী বাইবেলে বিদ্যমান রয়েছে (যোহন ১:২১, ২৫)।

وَّاتَّبِعۡ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ۙ﴿۳﴾

৩
আর তোমার প্রতি তোমার প্রতিপালক- প্রভুর পক্ষ থেকে যে ওহী করা হয়, তুমি তারই অনুসরণ করো। তোমরা যা করো, সে সম্বন্ধে নিশ্চয় আল্লাহ সম্যক অবহিত।

وَّتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ وَکَفٰی بِاللّٰہِ وَکِیۡلًا ﴿۴﴾

৪
আর তুমি আল্লাহর ওপর নির্ভর করো এবং কার্যনির্বাহক হিসাবে আল্লাহই যথেষ্ট।

مَا جَعَلَ اللّٰہُ لِرَجُلٍ مِّنۡ قَلۡبَیۡنِ فِیۡ جَوۡفِہٖ ۚ وَمَا جَعَلَ اَزۡوَاجَکُمُ الّٰٓئِیۡ تُظٰہِرُوۡنَ مِنۡہُنَّ اُمَّہٰتِکُمۡ ۚ وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَاللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَہُوَ یَہۡدِی السَّبِیۡلَ ﴿۵﴾

৫
আল্লাহ কোনো পুরুষের বক্ষে দুটি হৃদয় সৃষ্টি করেন নি। আর তিনি তোমাদের সেসব স্ত্রীকে তোমাদের ‘মা’ বানান নি, যাদেরকে তোমরা মা২৩৩০ বলে বসো এবং এ কারণে তাদের সাথে দাম্পত্য সম্পর্ক পরিহার করে চলো। আর তিনি তোমাদের পালক পুত্রদের ২০০১ তোমাদের (প্রকৃত) পুত্র বানান নি। এটা তোমাদের মুখের কথা মাত্র। বস্তুত আল্লাহ সত্য বলেন এবং তিনি (সঠিক) পথের দিকে পরিচালিত করেন।২৩৩১
২৩৩০। যিহার বা মুযাহারা বলতে স্ত্রীকে মৌখিকভাবে মা ডেকে পৃথক রাখা বুঝায় (লেইন)।
২৩৩১। ‘দাঈ’ শব্দের বহুবচন আদইয়াউ। এর অর্থ পুত্ররূপে গৃহীত ব্যক্তি, পুত্র নয় অথচ পুত্ররূপে গৃহীত ব্যক্তি, যাকে স্বীয় পিতা নয় এমন ব্যক্তি পুত্ররূপে বরণ করে নেয়। পোষ্যপুত্র, এমন ব্যক্তি যার পিতৃপরিচয় বা বংশ পরিচয় নাই। যে ব্যক্তি নিজের পিতাকে পিতারূপে পরিচয় না দিয়ে অন্য পিতৃপরিচয় গ্রহণ করে (লেইন)। মহানবী (সা.)- এর সময়ে আরব দেশে ব্যাপকভাবে প্রচলিত দুটি বদ্ধমূল কুসংস্কারকে এ আয়াতের সাহায্যে নির্মূল করা হয়েছে। এ দুটির মধ্যে জঘন্যতর হলো ‘যিহার’ অর্থাৎ স্বামী তার স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেলত। ফলে স্ত্রী স্বামীসঙ্গ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যেত, স্ত্রীর দাবি খাটাতে পারত না অথচ স্বামীর বন্ধন থেকে মুক্ত হতেও পারত না। নারী স্বাধীনতার পুরোধা ইসলাম- এরূপ অসহনীয় একটি বর্বর রীতিকে মোটেই সহ্য করতে পারল না। অন্য রীতিটি হলো, অন্যের পুত্রকে নিজের পুত্ররূপে গ্রহণ করা এবং এটাকে সত্য সত্যই রক্তসম্পর্ক বলে গণ্য করা। এই রীতি প্রথমত মিথ্যার প্রশ্রয় দেয়, দ্বিতীয়ত রক্তসম্পর্কের মধ্যে নানা প্রকার ফাটলের সৃষ্টি করে এবং সামাজিক জটিলতা বৃদ্ধি করে। এরূপ করাটা ছিল নিরর্থক বোকামি। এসব কুসংস্কারপূর্ণ রীতি উঠিয়ে দেবার কারণস্বরূপ এ যুক্তি দেখানো হয়েছে, আল্লাহ কোনো মানুষের বক্ষে দুটি হৃদয় সৃষ্টি করেন নি। মানুষের হৃদয়ই তার আবেগ ও অনুভূতির উৎসবস্থল। একই সময়ে একই হৃদয় দুধরনের অনুভূতি ধারণ করতে পারে না। বিপরীতমুখী ধ্যানধারণা ও ভাবাবেগ একই সঙ্গে সেখানে স্থান পায় না। তদুপরি মানুষের বিভিন্ন সম্পর্ক বিভিন্ন ভাবাবেগ উদ্রেক করে। স্ত্রীকে মা ডাকলেই কিংবা অন্যের পুত্রকে পুত্র ডাকলেই যথার্থ ভাবাবেগের উদ্রেক হতে পারে না। স্ত্রী কখনো মা হতে পারে না। অজানা-অচেনা ব্যক্তি কখনো পুত্র হতে পারে না। কেবল মুখের বুলিতে মনের অবস্থা বদলাতে পারে না, দৈহিক সম্পর্কের সত্যতাকেও পরিবর্তন করতে পারে না।

اُدۡعُوۡہُمۡ لِاٰبَآئِہِمۡ ہُوَ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ ۚ فَاِنۡ لَّمۡ تَعۡلَمُوۡۤا اٰبَآءَہُمۡ فَاِخۡوَانُکُمۡ فِی الدِّیۡنِ وَمَوَالِیۡکُمۡ ؕ وَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ فِیۡمَاۤ اَخۡطَاۡتُمۡ بِہٖ ۙ وَلٰکِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۶﴾

৬
তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাকো। আল্লাহর দৃষ্টিতে এটাই অধিক ন্যায়সংগত। অবশ্য তোমরা যদি তাদের পিতাদের (পরিচয়) না জানো, সেক্ষেত্রে তারা তোমাদের ধর্মীয় ভাই এবং তোমাদের বন্ধু। আর তোমাদের কোনো (অনিচ্ছাকৃত) ভুলের জন্য তোমাদের পাপ হবে না, কেবল তা ব্যতীত যে বিষয়ে তোমাদের হৃদয় সংকল্প করেছে। আর আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।কদেখুন: ৮:৭৬

اَلنَّبِیُّ اَوۡلٰی بِالۡمُؤۡمِنِیۡنَ مِنۡ اَنۡفُسِہِمۡ وَاَزۡوَاجُہٗۤ اُمَّہٰتُہُمۡ ؕ وَاُولُوا الۡاَرۡحَامِ بَعۡضُہُمۡ اَوۡلٰی بِبَعۡضٍ فِیۡ کِتٰبِ اللّٰہِ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُہٰجِرِیۡنَ اِلَّاۤ اَنۡ تَفۡعَلُوۡۤا اِلٰۤی اَوۡلِیٰٓئِکُمۡ مَّعۡرُوۡفًا ؕ کَانَ ذٰلِکَ فِی الۡکِتٰبِ مَسۡطُوۡرًا ﴿۷﴾

৭
মুমিনদের জন্য এই নবী তাদের নিজেদের প্রাণের চেয়েও অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীরা তাদের মা।২৩৩২ আর (অনাত্মীয়) মুমিন ও মুহাজিরদের তুলনায় কোনো কোনো রক্তসম্পর্কীয় আত্মীয় আল্লাহর বিধান অনুযায়ী একে অন্যের চেয়ে অধিক ঘনিষ্ঠ। তবে তোমাদের বিশেষ বন্ধুদের প্রতি তোমাদের স্বতঃপ্রণোদিত সদাচরণের বিষয়টি ভিন্ন।২৩৩৩ এটাই (প্রকৃতির) বিধানে লিপিবদ্ধ।
২৩৩২। ৬ নম্বর আয়াতের আদেশ সম্বন্ধে সম্ভাব্য দ্ব্যর্থতা ও ভুল বোঝাবুঝির অবসানকল্পে আলোচ্য ৭ নম্বর আয়াত কাজ করছে। ৬ নম্বর আয়াতে বলা হয়েছিল, তাদের পিতার পরিচয়ে তাদের ডাকো এবং ৭ নম্বর আয়াতে প্রকারান্তরে নবী করীম (সা.)-কে মুমিনদের পিতা গণ্য করা হয়েছে। অতএব এখানে নবী করীম (সা.) ও মুমিনদের মধ্যকার আধ্যাত্মিক সম্পর্কের তত্ত্বকথা ব্যক্ত হয়েছে।
২৩৩৩। মহানবী (সা.)-এর আধ্যাত্মিক পিতৃত্বে যে ইসলামী ভ্রাতৃত্ব স্থাপিত হলো এতে কেউ কেউ এরূপ ভুল ধারণার বশবর্তী হতে পারত যে, মুসলমানরা পরস্পরের সম্পত্তির উত্তরাধিকারী হবে। এ আয়াতে সে ভ্রান্ত ধারণার খণ্ডন করা হলো এবং বলা হলো, কেবল রক্তসম্পর্কে সম্পর্কযুক্তরাই পরস্পরের সম্পদের উত্তরাধিকারী হতে পারবে। তবে কাফিররা মুমিন আত্মীয়ের সম্পত্তির উত্তরাধিকার পাবে না। এ আয়াত দ্বারা প্রবর্তিত উত্তরাধিকারের আইন মক্কার মুহাজির ও মদীনার আনসারদের মধ্যে অস্থায়ীভাবে প্রবর্তিত উত্তরাধিকারমূলক ভ্রাতৃত্ববাদেরও অবসান ঘটল, যার আওতায় মক্কা থেকে আগত মুহাজিররা মদীনাবাসী আনসারবৃন্দের সাথে এমনই প্রগাঢ় ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়েছিলেন যে, মুহাজিররা স্বীয় আনসার ভাইদের সম্পত্তির উত্তরাধিকার পর্যন্ত লাভ করেছিলেন। এখন স্থায়ী আইন দ্বারা সে অস্থায়ী ব্যবস্থারও অবসান হলো। কেবল রক্তসম্পর্কই উত্তরাধিকারের মূলভিত্তি বলে গণ্য করা হলো। তা সত্ত্বেও ইসলামের মহত্তর ও বৃহত্তর ভ্রাতৃত্বে কোনো ভাটা পড়ে নি। এক মুসলমান অপর মুসলমানকে ভাইয়ের মতোই সমাদর করে।

وَاِذۡ اَخَذۡنَا مِنَ النَّبِیّٖنَ مِیۡثَاقَہُمۡ وَمِنۡکَ وَمِنۡ نُّوۡحٍ وَّاِبۡرٰہِیۡمَ وَمُوۡسٰی وَعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ ۪ وَاَخَذۡنَا مِنۡہُمۡ مِّیۡثَاقًا غَلِیۡظًا ۙ﴿۸﴾

৮
আর (স্মরণ করো!) আমরা যখন নবীদের কাছ থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমার কাছ থেকেও। আর নূহ, ইবরাহীম, মূসা এবং মরিয়মপুত্র ঈসার কাছ থেকেও (অঙ্গীকার নিয়েছিলাম)। আর আমরা এদের (সবার) কাছ থেকে এক সুদৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম,২৩৩৪কদেখুন: ৩:৮২
২৩৩৪। এ আয়াতে হযরত নূহ, ইবরাহীম, মূসা ও ঈসা (আ.) এই চারজন বিশিষ্ট নবীর নাম এজন্য উল্লেখ করা হয়েছে, ইসলামপূর্ব যুগে তাঁরা উচ্চপর্যায়ের আল্লাহর প্রেরিত নবীরূপে আবির্ভূত হয়েছিলেন। নূহ (আ.) প্রকৃত অর্থে প্রথম শরীয়তবাহী নবী ছিলেন। তিনি হযরত ইবরাহীম (আ.), মূসা (আ.) ও হযরত মুহাম্মদ (সা.)-এর পূর্বপুরুষ হিসাবে মূসায়ী শরীয়ত ও ইসলামী শরীয়তের মিলনক্ষেত্ররূপে চিহ্নিত হন। হযরত মুহাম্মদ (সা.)-এর মতোই মূসা (আ.) শরীয়তবাহী নবী ছিলেন। আর ঈসা (আ.) ছিলেন বনী ইসরাঈলের শেষ নবী এবং হযরত মুহাম্মদ (সা.)- এর আগমনের অগ্রদূত ও বার্তাবাহক। তাঁদের অঙ্গীকার বলতে সে নবীগণ কর্তৃক তাঁদের উচ্চমর্যাদা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালনের যে প্রতিশ্রুতি তাঁরা আল্লাহর কাছে দিয়েছিলেন তা বুঝায়। ৪৩৩ টীকাও দেখুন। এছাড়া তফসীরে সগীরের এ আয়াতের নোট দ্রষ্টব্য।

لِّیَسۡـَٔلَ الصّٰدِقِیۡنَ عَنۡ صِدۡقِہِمۡ ۚ وَاَعَدَّ لِلۡکٰفِرِیۡنَ عَذَابًا اَلِیۡمًا ﴿٪۹﴾

৯
যেন তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যতা সম্বন্ধে জিজ্ঞেস করতে পারেন। খদেখুন: ১৮:১০৩; ৪৮:১৪; ৭৬:৫আর কাফিরদের জন্য তিনি এক যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন।
সূরা আল-আহযাব - রুকু ১

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ جَآءَتۡکُمۡ جُنُوۡدٌ فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِیۡحًا وَّجُنُوۡدًا لَّمۡ تَرَوۡہَا ؕ وَکَانَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرًا ۚ﴿۱۰﴾

১০
হে যারা ঈমান এনেছ! তোমরা তোমাদের প্রতি আল্লাহর (সেই) নিয়ামত স্মরণ করো, যখন তোমাদের ওপর এক বাহিনী চড়াও হয়েছিল তখন আমরা তাদের বিরুদ্ধে এক ঝঞ্ঝাবায়ু প্রেরণ করেছিলাম ও এমন এক বাহিনীও২৩৩৫ প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে পাচ্ছিলে না। আর তোমরা যা কিছু করো, আল্লাহ এর সম্যক দ্রষ্টা।২৩৩৬
২৩৩৫। এ আয়াত থেকে খন্দকের যুদ্ধের বর্ণনা শুরু। হিজরি পঞ্চম বছরে এ যুদ্ধ সংঘটিত হয়। ইতিপূর্বে মুসলমানরা কাফিরদের সাথে যত যুদ্ধ করেছে সেগুলোর চেয়ে এ যুদ্ধ ছিল অতিশয় ভয়ানক, বিপজ্জনক ও হিংসাত্মক। যুদ্ধে আরবের সকলে একত্রিত হয়ে সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে আক্রমণ চালালো। মক্কার কুরাইশ ও তাদের মিত্রবর্গ, গাতফান গোত্র, আমজাহ ও মুররাহ গোত্র, ফারারাহ ও সুলাইম গোত্র, বনু সাদ, বনু আসাদ গোত্র এবং মধ্য আরবের মরুগোত্রসমূহ সকলে মহানবী (সা.)-এর বিরুদ্ধে একত্রিত হলো। পাপিষ্ঠ ইহুদীরা এবং মদীনার মুনাফিকরাও তলে তলে সে সম্মিলিত শত্রুদের দলে যোগ দিল। এভাবে দশ হাজার থেকে বিশ হাজার সুদক্ষ শত্রুসৈন্য মাত্র বারোশ, (কারো কারো মতে স্ত্রীলোক ও শিশুসহ মোট ৩০০০ মুসলমান খন্দক বা পরিখা কাটার কাজে নিয়োজিত হয়েছিল) নামমাত্র অস্ত্রে সজ্জিত প্রস্তুতিহীন মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধের জন্য দণ্ডায়মান হলো। তারা চতুর্দিক থেকে মদীনাকে ঘেরাও করে ফেলেছিল। এই ঘেরাও অবস্থায় পনেরো দিন থেকে এক মাস থাকার পর মদীনা মুক্ত হলো। এই মহাপরীক্ষার মধ্য দিয়ে ইসলাম আরো শক্তিশালী হয়ে উঠল। অতঃপর অবিশ্বাসী কুরাইশরা ইসলামী শক্তির বিরুদ্ধে আর কখনো পা বাড়াতে সাহস পায় নি।
২৩৩৬। প্রকৃতির শক্তিসমূহ যথা- ঝড়, বৃষ্টি ও শৈত্যপ্রবাহ এসে কাফিরদের ওপর ঝাঁপটে পড়ল, তাদের উৎসাহ-উদ্দীপনা একেবারে নিভিয়ে দিল আর তারা ক্লান্তশ্রান্ত হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। ‘জুনুদ’ বলতে এখানে ফেরেশতার দলকেও বুঝাতে পারে, যারা কাফিরদের মনে ভীতি ও মুমিনদের মনে সাহস যোগাচ্ছিল। উইলিয়াম মুইর বলেন, তাদের পশু খাদ্য যোগানো ভীষণ কষ্টসাধ্য হয়ে উঠল। নিজেদের খাদ্যের ঘাটতি দেখা দিল। প্রতিদিন বহু উট ও ঘোড়া মরতে লাগল। তাদের ক্লান্তশ্রান্ত ও হতাশাগ্রস্ত অবস্থার মধ্যে রাত এসে উপস্থিত হলো। অরক্ষিত তাঁবুগুলোর ওপর শীত, তুফান ও বৃষ্টি নিষ্ঠুরভাবে আছড়ে পড়তে লাগল। ঘূর্ণিঝড় উত্থিত হলো। এমনকি তাদের আগুন নিভে গেল। তাঁবুগুলো উড়ে গেল। বাসনকোসন ও অন্যান্য সাজসরঞ্জাম একেবারে লন্ডভন্ড হয়ে গেল (লাইফ অব মুহাম্মদ)।