৮

الأنفال

সূরা আল-আনফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ১০ রুকূ

یٰۤاَیُّہَا النَّبِیُّ قُلۡ لِّمَنۡ فِیۡۤ اَیۡدِیۡکُمۡ مِّنَ الۡاَسۡرٰۤی ۙ اِنۡ یَّعۡلَمِ اللّٰہُ فِیۡ قُلُوۡبِکُمۡ خَیۡرًا یُّؤۡتِکُمۡ خَیۡرًا مِّمَّاۤ اُخِذَ مِنۡکُمۡ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۷۱﴾

৭১
হে নবী! তোমাদের হাতে যে-সব বন্দি আছে তুমি তাদেরকে বলো, ‘আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনো পুণ্য দেখেন তাহলে তোমাদের কাছ থেকে (মুক্তিপণস্বরূপ) যা নেওয়া হয়েছে১১৪৬ এর চেয়ে উত্তম (কিছু) তিনি তোমাদের দান করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, বার বার কৃপাকারী।’
১১৪৬। বদরের যুদ্ধে মহানবী (সা.)-এর চাচা আব্বাসকে বন্দি করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তখন তিনি নবী করীম (সা.)-এর নিকটে এসে এ আয়াতের বরাত দিয়ে বলেছিলেন, আল্লাহ তা’লার পূর্বপ্রতিশ্রুতি মোতাবেক বন্দিদের নিকট হতে মুক্তিপণ হিসাবে যা নেওয়া হয়েছিল তা থেকেও বেশি বন্দিকে ফেরত দেওয়াই বিধেয় হবে এবং এ প্রেক্ষিতে আব্বাস (রা.) তার ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি পূরণ করার আবেদন জানালেন। রসূল (সা.) তার প্রার্থনা মঞ্জুর করেছিলেন (জরীর, ১০ম খণ্ড, পৃ. ৩১)।

وَاِنۡ یُّرِیۡدُوۡا خِیَانَتَکَ فَقَدۡ خَانُوا اللّٰہَ مِنۡ قَبۡلُ فَاَمۡکَنَ مِنۡہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۷۲﴾

৭২
আর তারা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতার অভিসন্ধি রাখে, তাহলে তারা ইতিপূর্বে আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং তিনি তাদের অক্ষম করে দিয়েছেন। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।কদেখুন: ২:২১৯; ৯:২০; ৬১:১২

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَہَاجَرُوۡا وَجٰہَدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالَّذِیۡنَ اٰوَوۡا وَّنَصَرُوۡۤا اُولٰٓئِکَ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَلَمۡ یُہَاجِرُوۡا مَا لَکُمۡ مِّنۡ وَّلَایَتِہِمۡ مِّنۡ شَیۡءٍ حَتّٰی یُہَاجِرُوۡا ۚ وَاِنِ اسۡتَنۡصَرُوۡکُمۡ فِی الدِّیۡنِ فَعَلَیۡکُمُ النَّصۡرُ اِلَّا عَلٰی قَوۡمٍۭ بَیۡنَکُمۡ وَبَیۡنَہُمۡ مِّیۡثَاقٌ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۷۳﴾

৭৩
নিশ্চয় যারা ঈমান এনেছে ও হিজরত করেছে এবং নিজেদের ধনসম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে আর যারা (তাদের) আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই একে অপরের বন্ধু। পক্ষান্তরে যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করে নি, তারা যতক্ষণ হিজরত না করবে তাদের সাথে কোনোরকম বন্ধুত্ব করা তোমাদের জন্য সংগত নয়। আর ধর্মের ব্যাপারে তারা তোমাদের কাছে সাহায্য চাইলে সাহায্য করা তোমাদের অবশ্যকর্তব্য। তবে এমন কোনো জাতির বিরুদ্ধে নয় যাদের ও তোমাদের মাঝে চুক্তি রয়েছে।১১৪৭ আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
১১৪৭। এ আয়াত এরূপ নীতি প্রতিষ্ঠিত করে, যে-সকল মুসলমান একই দেশে এবং একই প্রশাসনের অধীনে বাস করে তারা মুহাজির হোক বা আনসার, প্রয়োজনের সময় একে অন্যের সাহায্য সহায়তা করতে বাধ্য। কিন্তু যে-সকল মুসলমান, মুসলমান-অধ্যুষিত দেশে হিজরত করে না তারা পূর্বোল্লিখিত সাহায্যের ওপর কোনো অধিকার রাখে না, কিন্তু ধর্মের কারণে যদি তারা নির্যাতিত হয় সে অবস্থায় তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে। তবে তারা যদি শান্তিচুক্তিতে আবদ্ধ অমুসলিম সরকারের অধীনে অধিবাসী হয় সে অবস্থায় তারা কোনোরকম সাহায্য সহযোগিতা পাবে না, এমনকি ধর্মীয় ব্যাপারেও নয়। এমতাবস্থায় মুসলমানদের জন্য একমাত্র খোলা পথ অমুসলিম দেশ থেকে হিজরত করা।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ؕ اِلَّا تَفۡعَلُوۡہُ تَکُنۡ فِتۡنَۃٌ فِی الۡاَرۡضِ وَفَسَادٌ کَبِیۡرٌ ﴿ؕ۷۴﴾

৭৪
আর যারা অস্বীকার করেছে তারা একে অপরের বন্ধু। তোমরা যদি তা না করো১১৪৮ (যার শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে) তাহলে পৃথিবীতে এক নৈরাজ্য ও বড়ো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
১১৪৮। মুসলমানরা যদি উপরোক্ত নীতির অনুসরণ না করে তাহলে দেশে যুলুম, অত্যাচার এবং বিশৃঙ্খলা বিরাজ করবে।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَہَاجَرُوۡا وَجٰہَدُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَالَّذِیۡنَ اٰوَوۡا وَّنَصَرُوۡۤا اُولٰٓئِکَ ہُمُ الۡمُؤۡمِنُوۡنَ حَقًّا ؕ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّرِزۡقٌ کَرِیۡمٌ ﴿۷۵﴾

৭৫
আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে আর যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত মুমিন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবনোপকরণ।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡۢ بَعۡدُ وَہَاجَرُوۡا وَجٰہَدُوۡا مَعَکُمۡ فَاُولٰٓئِکَ مِنۡکُمۡ ؕ وَاُولُوا الۡاَرۡحَامِ بَعۡضُہُمۡ اَوۡلٰی بِبَعۡضٍ فِیۡ کِتٰبِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿٪۷۶﴾

৭৬
আর যারা পরবর্তীতে ঈমান এনেছে ও হিজরত করেছে এবং তোমাদের সাথে মিলে জিহাদ করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত। কদেখুন: ২:২১৯; ৯:২০; ৬১:১২আর আল্লাহর বিধান অনুসারে রক্তসম্পর্কের আত্মীয়রা১১৪৯ কতক কতকের অধিক ৬) নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞানী। ৫ঃ চতুর্থাংশখদেখুন: ৩৩:৭
সূরা আল-আনফাল - রুকু ১০
১১৪৯। যেহেতু ৭৩ নম্বর আয়াতে সকল মুসলমানকে একে অপরের ভাই বলে ঘোষণা করা হয়েছে এবং নবী করীম (সা.) মদীনায় মুহাজির ও আনসারদের মাঝে একপ্রকার ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, অতএব পরস্পরের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারত যে তারা একে অন্যের সম্পত্তিতে অংশীদার। সুতরাং এখানে নির্দেশ দেওয়া হয়েছে, কেবল রক্তসম্পর্কের আত্মীয় সম্পত্তির উত্তরাধিকারী হবে এবং অন্যান্য মুসলমান শুধু ঈমানের ক্ষেত্রে ভাই ভাই, কিন্তু উত্তরাধিকারী হবে না।