২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

وَعَلَّمۡنٰہُ صَنۡعَۃَ لَبُوۡسٍ لَّکُمۡ لِتُحۡصِنَکُمۡ مِّنۡۢ بَاۡسِکُمۡ ۚ فَہَلۡ اَنۡتُمۡ شٰکِرُوۡنَ ﴿۸۱﴾

৮১
আর আমরা তাকে তোমাদের জন্য বর্ম১৯০৮ বানানোর কলাকৌশল শিখিয়েছিলাম, যেন তা তোমাদেরকে পারস্পরিক যুদ্ধ (তথা এর অনিষ্ট( থেকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে?
১৯০৮। হযরত দাউদ (আ.)-এর সমরশক্তি সম্বন্ধে আবারো এ আয়াতে উল্লেখ করা হয়েছে। সমরাস্ত্র ও বর্মনির্মাণ কাজে তাঁর কৌশলপূর্ণ দক্ষতার কথাও এ আয়াতে বর্ণিত হয়েছে। দাউদ (আ.) বিভিন্ন প্রকারের সমরাস্ত্র আবিষ্কার করেছিলেন যা দিয়ে তিনি বহু গুরুত্বপূর্ণ বিজয় লাভ করেছিলেন। তার শাসনামলে ইসরাঈলী রাজত্ব ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌছেছিল। ইসরাঈলী ইতিহাসে এটাই ছিল সুবর্ণ যুগ।

وَلِسُلَیۡمٰنَ الرِّیۡحَ عَاصِفَۃً تَجۡرِیۡ بِاَمۡرِہٖۤ اِلَی الۡاَرۡضِ الَّتِیۡ بٰرَکۡنَا فِیۡہَا ؕ وَکُنَّا بِکُلِّ شَیۡءٍ عٰلِمِیۡنَ ﴿۸۲﴾

৮২
আর (আমরা) প্রবল বায়ুপ্রবাহ সুলায়মানের জন্য (নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলাম), যেখানে আমরা বরকত রেখেছিলাম।১৯০৯ আর আমরা প্রত্যেক বিষয়ে সম্যক অবগত।কদেখুন: ৩৪:১৩; ৩৮:৩৭খদেখুন: ৩৪:১৩; ৩৮:৩৭; ৩৮:৩৮-৩৯গদেখুন: ৩৮:৪২
১৯০৯। এতে স্পষ্ট প্রতীয়মান হয়, সুলায়মান (আ.)-এর সওদাগরি জাহাজ বা বড়ো নৌকাগুলো পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ভূমধ্যসাগরে সচরাচর চলাচল করত আর পারস্য উপসাগর ও উক্ত দুই সাগরের চারদিকে অবস্থিত দেশসমূহ এবং প্যালেস্টাইনের মধ্যে নিয়মিত ব্যাবসাবাণিজ্য চালাতো (১ রাজাবলি ১০:২৭-২৯)। তিনি তাইর (Tyre)-এর রাজা হিরাম (Hiram)-এর সাথে যৌথ মালিকানায় সমুদ্রগামী জাহাজের এক বহর চালাতেন। এ জাহাজগুলো ভূমধ্যসাগরের বন্দরসমূহে নিয়মিতভাবে বাণিজ্য করত এবং স্বর্ণ, রৌপ্য, হাতির দাঁত, বানর এবং ময়ূর নিয়ে আসত (১ রাজাবলি ১০:২২: ১০:২৭-২৯; ২ রাজাবলি ৮:১৮, এনসাইক, ব্রিট ‘সালোমান’ অধ্যায় দ্রষ্টব্য)। এখানে বাতাসের জন্য ব্যবহৃত বিশেষণ ‘আসিফাহ’ (প্রবল বায়ু) এবং ৩৮:৩৭ আয়াতে ব্যবহৃত হয়েছে ‘রুখাআ’ (মৃদু বায়ু) যাতে প্রতীয়মান হয়, যদিও বাতাস প্রচণ্ড বেগে বয়েছিল তথাপি তা মৃদুই ছিল এবং সুলায়মান (আ.)-এর জাহাজগুলোর কোনো ক্ষতিসাধন করে নি।

وَمِنَ الشَّیٰطِیۡنِ مَنۡ یَّغُوۡصُوۡنَ لَہٗ وَیَعۡمَلُوۡنَ عَمَلًا دُوۡنَ ذٰلِکَ ۚ وَکُنَّا لَہُمۡ حٰفِظِیۡنَ ﴿ۙ۸۳﴾

৮৩
আর বিদ্রোহীদের মাঝে এমন (লোকও) ছিল, যারা তার জন্য ডুবুরির কাজ করত১৯১০ এবং এছাড়া অন্যান্য কাজও করত। আর আমরাই তাদের তত্ত্বাবধায়ক ছিলাম।
১৯১০। শয়তান অর্থ অবাধ্য বা বিদ্রোহপরায়ণ লোক এবং কোনো বিষয়ে দক্ষ ব্যক্তিকেও বুঝায় (২:১৫)। এরূপ উক্তির অভিপ্রায় হলো, হযরত সুলায়মান (আ.)-এর আদেশে সেসব বশীভূত অইসরাঈলী লোকদেরকে বিভিন্ন কষ্টসাধ্য কাজে লাগানো হয়েছিল। তারা সুতার, কামার, ডুবুরি ইত্যাদির কাজ করত (১ রাজাবলি ৯:২১-২২)। যারা তাঁর জন্য ডুবুরির কাজ করত শব্দগুলো বাহরাইন ও মস্কটের ডুবুরিদের প্রতি ইশারা করে, যারা পারস্য উপসাগরের মণিমুক্তা আহরণ করত। হযরত সুলায়মান (আ.)-এর সময়ে অনুরূপ কাজের জন্য তাদেরকে নিযুক্ত করা হতো।

وَاَیُّوۡبَ اِذۡ نَادٰی رَبَّہٗۤ اَنِّیۡ مَسَّنِیَ الضُّرُّ وَاَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِیۡنَ ﴿ۚۖ۸۴﴾

৮৪
“আর (স্মরণ করো!) আইয়ূবকেও-১৯১১ সে যখন তার প্রতিপালক-প্রভুকে ডেকে বলল, ‘আমি ভীষণ কষ্ট-যন্ত্রণায় জর্জরিত। আর তুমি তো কৃপাকারীদের মাঝে সর্বশ্রেষ্ঠ।’”
১৯১১। বাইবেলে উল্লেখ রয়েছে, সিরিয়া এবং আকাবা উপসাগরের মধ্যবর্তী আরবের উত্তরে অবস্থিত ‘উয’ নামক অঞ্চলে হযরত আইয়ূব (আ.) বাস করতেন। বর্ণিত হয়েছে, ইসরাঈলীরা মিশর ত্যাগ করার পূর্বে হযরত আইয়ূব (আ.) উক্ত স্থানে বাস করতেন। কোনো কোনো ইহুদী লেখকের মতে, হযরত মূসা (আ.)-এর প্রায় দু-শো বছর পূর্বে আইয়ূব (আ.) বাস করতেন। অন্যান্য লেখকের মতে আইয়ূব (আ.) ছিলেন মূসা (আ.)-এর স্বদেশবাসী, কিন্তু তিনি ইসরাঈল বংশীয় নবী ছিলেন না। তিনি হযরত ইসরাঈল (আ.)-এর বড়ো ভাই ‘ইসাউ’ এর বংশধর ছিলেন। পুরাতন নিয়মের গ্রন্থাবলির মধ্যে আইয়ূব (আ.)-এর গ্রন্থটিই এ ব্যাপারে একমাত্র কিতাব যার মধ্যে ‘যেহোবা’ (ইহুদী কর্তৃক খোদার নাম রূপে ব্যবহৃত) শব্দটি বাদ দিয়ে মূসায়ী শরীয়তের এবং ইহুদী ধর্মের সমস্ত ইতিহাসের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। হযরত আইয়ূব (আ.) (Job) সম্পর্কে কয়েকটি সংশ্লিষ্ট ঘটনা উল্লেখের মধ্যেই কুরআন করীম বর্তমান ও পরবর্তী আয়াতে নিজেকে সীমাবদ্ধ রেখেছে। বর্ণিত হয়েছে, তিনি আল্লাহর পবিত্র বান্দা ছিলেন এবং তাঁকে অনেক দুঃখকষ্ট ভোগ করতে হয়েছে, যার ফলে তিনি তাঁর পরিবার ও অনুসারীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, যারা পরবর্তী সময়ে বহুগুণে বৃদ্ধি পেয়ে তাঁর সাথে যোগ দিতে বাধ্য হয়েছিল। হযরত আইয়ূব (আ.)-এর কথা ৪:১৬৪; ৬:৮৫ এবং ৩৮:৪২ আয়াতের মধ্যে হযরত দাউদ এবং সুলায়মান (আ.)-এর সাথে বর্ণিত হয়েছে। এতে প্রমাণিত হয়, এ দুইজন গৌরবপূর্ণ নবীর মতো তিনিও একজন প্রভাবশালী ও সমৃদ্ধশালী মহান ব্যক্তি ছিলেন এবং তাঁদের মতোই বহু পরীক্ষা এবং কঠোর দুঃখদুর্দশার মধ্য দিয়ে তাঁকেও অতিক্রম করতে হয়েছিল, যা তিনি অনুকরণীয়ভাবে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে সহ্য করেছিলেন। ভয়ানক অত্যাচার ও দুর্দশাগ্রস্ত অবস্থার মধ্যেও হযরত আইয়ূব (আ.) কর্তৃক প্রদর্শিত সাহস ও বীরত্বপূর্ণ সহিষ্ণুতা কিংবদন্তির প্রবাদ হয়ে রয়েছে। (‘যব’ অধ্যায়ের অধীন যিউ এনসাইক এবং ‘আইয়ূব’ অধ্যায়ের অধীন ‘এনসাইক অব ইসলাম’ দ্রষ্টব্য)।

فَاسۡتَجَبۡنَا لَہٗ فَکَشَفۡنَا مَا بِہٖ مِنۡ ضُرٍّ وَّاٰتَیۡنٰہُ اَہۡلَہٗ وَمِثۡلَہُمۡ مَّعَہُمۡ رَحۡمَۃً مِّنۡ عِنۡدِنَا وَذِکۡرٰی لِلۡعٰبِدِیۡنَ ﴿۸۵﴾

৮৫
সুতরাং আমরা তার দোয়া গ্রহণ করলাম এবং তার যে কষ্টই ছিল তা দূর করে দিলাম। আর আমরা তাকে তার পরিবার-পরিজন দান করলাম এবং তাদের সাথে তাদের অনুরূপ আরো (দান করলাম), যা ছিল আমাদের পক্ষ থেকে কৃপাস্বরূপ এবং ইবাদতকারীদের জন্য নসীহত।

وَاِسۡمٰعِیۡلَ وَاِدۡرِیۡسَ وَذَا الۡکِفۡلِ ؕ کُلٌّ مِّنَ الصّٰبِرِیۡنَ ﴿ۚۖ۸۶﴾

৮৬
আর (স্মরণ করো!) কদেখুন: ৩৮:৪৪ইসমাঈল ও ইদরীস এবং গদেখুন: ৩৮:৪৯যুল-কিফলকেও১৯১২, (তারা) সবাই ছিল ধৈর্যশীল।১৯১২খদেখুন: ৬:৮৭; ৩৮:৪৯
১৯১২। যুল-কিফল এর পরিচয় অনিশ্চয়তার তিমিরে আচ্ছাদিত। কুরআনের মুসলিম ভাষ্যকাররা পৃথক পৃথক একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচিতি সম্পৃক্ত করেছেন, বিশেষত বাইবেলে উল্লিখিত কয়েকজন নবীর সঙ্গে। আর এ নামে পরিচিত নবী মনে হয় যিহিষ্কেল (Ezekiel) যাকে আরবরা যুল-কিফল নামে অভিহিত করে থাকে। যুলকিফল (Hizqul) এবং যিহিষ্কেল (Ezekiel) এ দুই শব্দের মধ্যে উভয়ের আকার এবং অর্থে অতি নিকট সাদৃশ্য বিদ্যমান। প্রথমোক্ত শব্দের অর্থ, প্রচুর অংশের অধিকারী এবং শেষোক্ত শব্দের অর্থ আল্লাহ শক্তি দান করেন। রডওয়েল বলতেন, আরবরা যিহিষ্কেলকে যুল-কিফল বলে থাকে। কারস্টেন নিবুহর (Karsten Niebuhr)-এর মতে, নাযাফ এবং হিল্লা (ব্যাবিলিয়ন)-এর মধ্যবর্তীস্থানে অবস্থিত কিফল নামে পরিচিত ছোটো শহরে যিহিষ্কেলের সমাধি রয়েছে, যা আজও ইহুদী তীর্থযাত্রীদের দর্শনীয় স্থান। তিনি মনে করেন, যিহিষ্কেলের আরবী শব্দরূপ যুল-কিফল। ইহুদীরা যিহিষ্কেলকে যুল-কিফল বলে বিশ্বাস করে থাকে (‘যুল-কিফল’ অধ্যায় এনসাইক, অব ইসলাম এবং নিসবুহার্ক ট্রাভেল, ২য় খণ্ড, পৃ. ২৬৫ দ্রষ্টব্য)। সম্ভবত খ্রিষ্টপূর্ব প্রায় ৬২২ অব্দে যাজক পরিবারে তাঁর জন্ম। যুল-কিফল তাঁর জীবনের প্রথম ২৫ বছর অতিবাহিত করেছিলেন যোধায়। ৫৯২ খ্রিষ্টপূর্বাব্দে ত্রিশ বছর বয়সে আল্লাহ কর্তৃক আদিষ্ট হন এবং তাঁর জাতির মূর্তিপূজা, অবিচার এবং অসচ্চরিত্রতার বিরুদ্ধে প্রচার করতে আরম্ভ করেন। ইতোমধ্যে পশ্চিম এশিয়ায় অ্যাসিরিয়ার স্থলে ব্যাবিলন ক্ষমতাশালী শক্তিরূপে প্রতিষ্ঠিত হয় এবং যোধা তার ঊর্ধ্বতম কর্তৃত্বকে স্বীকার করে নেয়। আর যোধার রাজা যেহোইয়াকিম (Jehoiakim), তার অসৎ পারিষদদের পরামর্শের প্রভাবাধীনে ব্যাবিলনের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে। এভাবে নিজের ওপর নেবুখদনিৎসরের প্রতিহিংসা ডেকে আনে। সে ৫৯৭ খ্রিষ্টপূর্বাব্দে সফলতার সঙ্গে যেরুজালেম অবরোধ করে এবং এর অনেক নেতৃস্থানীয় নাগরিককে বন্দি করে নিয়ে যায়, সেই সঙ্গে যিহিষ্কেল এবং যেহোইয়াকিমের পুত্র, মাত্র ৩ মাসের অন্তর্বর্তীকালে রাজা যেহোইয়াকিম (Jehoiakim)-কেও বন্দি করে নিয়ে যায়। যেহোইয়াকিমের চাচা সিদিকিয়া (Zedekieah) তার স্থলাভিষিক্ত রাজা হন। কিছুকালের জন্য সে ব্যাবিলনের প্রতি অনুগত ছিল, কিন্তু মিশরের সাহায্যের ওপর নির্ভর করে সে ব্যাবিলনের প্রতি আনুগত্য প্রত্যাহার করে। এ কাজে যিহিষ্কেল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একে ইয়াহওয়েহ (Yeahweh)-এর প্রতি বিশ্বাসঘাতকতা বলে প্রকাশ্যে অভিযোগ করেন। ফলশ্রুতিতে নেবুখদনিৎসর কর্তৃক যেরুজালেম অধিকৃত হয় এবং আঠারো মাস অবরোধের পর এক অবর্ণনীয় আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে একে ধ্বংস করা হয়। যে উপাসনালয়ের ওপরে শ্রদ্ধাভক্তির গভীর আবেগ অর্পিত ছিল একে ভস্মস্তূপে পরিণত করা হয় এবং এর লোকদেরকে ব্যাবিলনে নির্বাসিত করা হয় (৫৮৬ খ্রিষ্টপূর্ব)। এ ছিল অবস্থা যা যিহিষ্কেলকে সংগ্রামের মুখোমুখি করেছিল। পতনের পাঁচ বছর পূর্বে ৫৯২ খ্রিষ্টপূর্ব তিনি দিব্যজ্ঞানে কিছু জানতে পেরে ভবিষ্যদ্বাণী করেছিলেন। ইহুদী জাতিকে আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। ৫৯৭ খ্রিষ্টপূর্ব ব্যাবিলিয়ন কর্তৃক প্রথম প্রচণ্ড আঘাতেই রাজনৈতিকভাবে ইহুদী জাতির আসন্ন অবলুপ্তির সম্ভাবনা সম্বন্ধে বোধোদয় ঘটে নি যে সম্ভাবনা যিহিষ্কেলের নিকট ছিল দ্বিপ্রহরের মতোই দেদীপ্যমান, কিন্তু যেমন তিনি ইহুদী জাতির ধ্বংসের ভবিষ্যদ্বাণী করেছিলেন, তেমনই তাদের পুনঃস্থাপনের আগাম সংবাদও দিয়েছিলেন। তার জাতির অধঃপতনের ভবিষ্যদ্বাণী যেমন কঠোর ছিল, তেমনই তাদের ভাগ্যে মুক্তির এক মহান উজ্জ্বল চিত্রও তিনি এঁকেছিলেন। তাঁর উদ্ধার এবং যেরুজালেমে প্রত্যাবর্তন সম্বন্ধে তাঁর এ ভবিষ্যদ্বাণী কাশফভিত্তিক ছিল, (যিহিষ্কেল ৩৭) এবং এ সম্বন্ধে কুরআনেও ২:২৬০ আয়াতে উল্লেখ রয়েছে। আর তাঁর এ ভবিষ্যদ্বাণীর পূর্ণতা স্বচক্ষে দেখে যেতে পারেন নি, কারণ বন্দি অবস্থায় খ্রিষ্টপূর্ব ৫৭০ সনে ৫২ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। যিহিষ্কেল এবং দানিয়েলকে নির্বাসিত নবী বলা হয়ে থাকে (The Holy Bible, edited by Rev. Sc.-1. Cofield & Peaks Commentary of the Bible) ।

وَاَدۡخَلۡنٰہُمۡ فِیۡ رَحۡمَتِنَا ؕ اِنَّہُمۡ مِّنَ الصّٰلِحِیۡنَ ﴿۸۷﴾

৮৭
আর আমরা তাদেরকে আমাদের কৃপার আওতাভুক্ত করেছিলাম। নিশ্চয় তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিল।

وَذَا النُّوۡنِ اِذۡ ذَّہَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنۡ لَّنۡ نَّقۡدِرَ عَلَیۡہِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنۡ لَّاۤ اِلٰہَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَکَ ٭ۖ اِنِّیۡ کُنۡتُ مِنَ الظّٰلِمِیۡنَ ﴿ۚۖ۸۸﴾

৮৮
আর (স্মরণ করো!) যুন-নূনকে (তথা ইউনুসকে)- যখন সে ক্রুদ্ধ হয়ে চলে গেল এবং সে মনে করল, আমরা তাকে১৯১৩ সংকটাপন্ন করব না। খদেখুন: ৩৭:১৪৪অতএব সে (গভীর) অন্ধকারে পরিবেষ্টিত অবস্থায় ডাকল, ‘তুমি ছাড়া কোনো উপাসনা নাই, তুমি পবিত্র। নিশ্চয় আমি ছিলাম সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।’*কদেখুন: ৩৭:১৪০-১৪১; ৬৮:৪৯
১৯১৩। আয়াতে ইউনুস (আ.)-এর ক্রোধের কথা নির্দিষ্ট করে বলা হয় নি। আসলে আল্লাহ তা’লার সঙ্গে তিনি রাগান্বিত হন নি এবং রাগ করতেও পারেন না। অবশ্যই তাঁর জাতি তাঁর আহ্বানে সাড়া না দেওয়ায় তাঁর জাতির একগুঁয়েমি তাকে ক্রোধান্বিত করেছিল, কারণ আল্লাহর সঙ্গে একজন নবীর ক্রোধান্বিত হওয়া কল্পনাও করা যায় না। আল্লাহ তা’লার নির্বাচিত নবী-রসূলগণ আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করেন না, এমনকি কোনো কথাও বলেন না (২১:২৮)। ‘লান নাকদিরা আলাইহি’ শব্দগুলোর অর্থ আমরা তাকে কখনো সংকটে ফেলব না, তার জন্য আমরা কোনো দুঃখকষ্ট বা বিপদ নির্ধারিত করব না (লিসান, আকরাব)।
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَاسۡتَجَبۡنَا لَہٗ ۙ وَنَجَّیۡنٰہُ مِنَ الۡغَمِّ ؕ وَکَذٰلِکَ نُــۨۡجِی الۡمُؤۡمِنِیۡنَ ﴿۸۹﴾

৮৯
কদেখুন: ৬৮:৫০-৫১সুতরাং আমরা তার দোয়া গ্রহণ করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। আর এভাবেই আমরা মুমিনদের উদ্ধার করে থাকি।

وَزَکَرِیَّاۤ اِذۡ نَادٰی رَبَّہٗ رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّاَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ ﴿ۚۖ۹۰﴾

৯০
আর (স্মরণ করো!) যাকারিয়াকেও- সে যখন তার প্রতিপালক-প্রভুকে ডেকে বলেছিল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি আমায় নিঃসঙ্গ পরিত্যাগ কোরো না। আর উত্তরাধিকারীদের মাঝে তুমিই সর্বোত্তম।’