৩৮

ص

সূরা সোয়াদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৫ রুকূ

وَاِنَّ لَہٗ عِنۡدَنَا لَزُلۡفٰی وَحُسۡنَ مَاٰبٍ ﴿٪۴۱﴾

৪১
আর নিশ্চয় তার জন্য আমাদের সন্নিধানে রয়েছে নৈকট্য ও উত্তম ঠিকানা।
সূরা সোয়াদ - রুকু ৩

وَاذۡکُرۡ عَبۡدَنَاۤ اَیُّوۡبَ ۘ اِذۡ نَادٰی رَبَّہٗۤ اَنِّیۡ مَسَّنِیَ الشَّیۡطٰنُ بِنُصۡبٍ وَّعَذَابٍ ﴿ؕ۴۲﴾

৪২
আর আমাদের বান্দা আইয়ূবকেও স্মরণ করো! যখন সে তার প্রতিপালক-প্রভুকে (এই বলে) ডেকেছিল, ‘নिश्चয় শয়তান আমাকে দুঃখ ও যাতনা দিয়েছে।২৫৩৫
২৫৩৫। ‘নুসব’ অর্থ হয়রানি, কষ্টকর পরিশ্রম, যাতনা, রোগ, দুর্ভাগ্য (লেইন)। এ আয়াতে এবং পরবর্তী তিনটি আয়াতে সেরূপ যথাযোগ্য, উপমাসূচক, আলংকারিক ভাষাই ব্যবহৃত হয়েছে যা পূর্ববর্তী আয়াতগুলোতে ব্যবহৃত হয়েছে। প্রতীয়মান হয়, যে রাজ্যে আইয়ূব (আ.) বাস করতেন তাঁর রাজা ছিল একজন নিষ্ঠুর, অত্যাচারী এক মূর্তিপূজারি। তাকে এ আয়াতে শয়তান বলা হয়েছে। আইয়ূব (আ.)-এর একত্ববাদের শিক্ষা তাকে ক্ষেপিয়ে তুলেছিল। তাই সেই শয়তান রাজা নবী আইয়ূব (আ.)-কে যথেচ্ছ নির্যাতন ও অত্যাচার করেছিল। আইয়ূব (আ.) মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তিনি অন্য এক দেশে গিয়ে আশ্রয় নিলেন, যার ফলে নিজ পরিবার- পরিজন ও অনুসারী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। কেউ কেউ বলেন, এখানে ‘শাইতান’ শব্দের অর্থ ‘শাইতানুল ফালাত’ বা মরুভূমির শয়তান, যাকে বলে পিপাসা। এভাবে বাক্যার্থ হবে, মরুপথে দীর্ঘ ভ্রমণের ফলে আইয়ূব (আ.) অতিশয় ক্লান্ত, পরিশ্রান্ত ও তৃষ্ণার্ত হয়েছিলেন। আবার অন্য কয়েকজন মুফাসসির বলেছেন, ‘শয়তান আমাকে দুঃখ ও যাতনা দিয়েছে’ এ বাক্যের অর্থ একপ্রকার অতি কষ্টকর যন্ত্রণাদায়ক চর্মরোগ যা দ্বারা আইয়ূব (আ.) সাময়িকভাবে আক্রান্ত হয়েছিলেন বলে কথিত আছে।

اُرۡکُضۡ بِرِجۡلِکَ ۚ ہٰذَا مُغۡتَسَلٌۢ بَارِدٌ وَّشَرَابٌ ﴿۴۳﴾

৪৩
(আমরা তাকে বললাম,) ‘গোড়ালির আঘাতে (তোমার বাহনকে) হাঁকাও। এই তো (নিকটেই) রয়েছে গোসল উপযোগী সুশীতল পানি, যা সুপেয়ও বটে।২৫৩৬,*
২৫৩৬। আইয়ূব (আ.)-কে বলা হলো, ‘গোড়ালির আঘাতে (তোমার বাহনকে) হাঁকাও’ অর্থাৎ তাড়াতাড়ি হিজরত করো, যেন তাড়াতাড়ি নিরাপদ স্থানে পৌঁছাতে পারো। যেহেতু যাত্রাপথ অত্যন্ত কষ্টসাধ্য, দীর্ঘ ও প্রাণান্তকর ছিল, সেজন্য তাঁকে সান্ত্বনা বাক্য দ্বারা জানানো হলো, সম্মুখ পথে অদূরে সুমিষ্ট ঠান্ডা পানির ঝরনা রয়েছে। সেখানে পৌছে তিনি বিশ্রাম, তৃষ্ণা নিবারণ, গোসল করা ইত্যাদি কাজ সম্পাদন করতে পারবেন। অথবা এ-ও হতে পারে, যেহেতু আইয়ূব (আ.) এক প্রকারের চর্মরোগে আক্রান্ত ছিলেন, সেহেতু আল্লাহ তা’লা তাঁকে এমন একটি নির্দিষ্ট ঝরনায় গিয়ে গোসল করতে উপদেশ দিলেন, যার পানির মধ্যে উক্ত রোগনাশক রাসায়নিক পদার্থ ছিল। দেশত্যাগের জন্য যে রাস্তা দিয়ে আইয়ূব (আ.) গমন করেছিলেন সেই রাস্তার পাশে কতিপয় জলাশয় ও ঝরনাধারা ছিল বলে মনে হয়।
* এর অব্যবহিত পূর্বের সব আয়াতের চূড়ান্ত ফলাফল নির্ণয় এ আয়াতে করা হয়েছে। তিনি (আ.) যখন জানতে পারলেন তাঁর পুত্রের মাঝে আধ্যাত্মিকতাও নাই এবং রাজ্য শাসনের যোগ্যতাও নাই তখন তিনি (আ.) নিজেই তাঁর জন্য বদদোয়া করলেন। আর তিনি (আ.) আল্লাহ তা’লার কাছে আকুতিমিনতি করলেন, যেন তাঁর পরে এত বড়ো সাম্রাজ্য আর কাউকে দান না হয়। অতএব ইতিহাস থেকে প্রমাণিত হয় হযরত সুলায়মান (আ.)-এর পরে ক্রমাগতভাবে তাঁর সাম্রাজ্যের পতন হতে থাকে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَوَہَبۡنَا لَہٗۤ اَہۡلَہٗ وَمِثۡلَہُمۡ مَّعَہُمۡ رَحۡمَۃً مِّنَّا وَذِکۡرٰی لِاُولِی الۡاَلۡبَابِ ﴿۴۴﴾

৪৪
আর আমরা আমাদের পক্ষ থেকে কৃপারূপে তাকে তার পরিবার-পরিজন ও তাদের সাথে তাদের মতো আরো অনেককে দান করলাম।২৫৩৭ আর (এটি) বুদ্ধিমান লোকদের জন্য শিক্ষণীয় উপদেশ।
২৫৩৭। আল্লাহর আদেশে আইয়ূব (আ.) সর্বস্ব ত্যাগ করে যখন বিদেশের উদ্দেশ্যে যাত্রা করলেন, সেই ভ্রমণরত অবস্থায় আল্লাহ তাঁকে শুধু প্রয়োজনীয় খাদ্য-পানিই যোগান নি বরং তাঁর পরিবার ও আত্মীয়স্বজনকেও তাঁর সাথে একত্রিত করেছিলেন, যাদের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এটাও সম্ভব যে, আইয়ূব (আ.)-এর কথিত চর্মরোগটিকে ছোঁয়াচে ও সংক্রামক মনে করে তাঁর স্বজনরা তাঁর সংসর্গ ত্যাগ করেছিল।

وَخُذۡ بِیَدِکَ ضِغۡثًا فَاضۡرِبۡ بِّہٖ وَلَا تَحۡنَثۡ ؕ اِنَّا وَجَدۡنٰہُ صَابِرًا ؕ نِعۡمَ الۡعَبۡدُ ؕ اِنَّہٗۤ اَوَّابٌ ﴿۴۵﴾

৪৫
আর (আমরা তাকে বললাম, ‘তুমি তোমার হাতে একগুচ্ছ শুষ্ক ও সবুজ (গাছের) ডাল ধরো, অতঃপর তা দিয়ে আঘাত করো ২০০৮ এবং (তোমার) প্রতিজ্ঞা ভঙ্গ কোরো না।২৫৩৮ নিশ্চয় আমরা তাকে অতি ধৈর্যশীল হিসাবে পেয়েছিলাম, সে কত-না উত্তম বান্দা ছিল! নিশ্চয় সে ছিল বার বার (খোদার প্রতি) প্রত্যাবর্তনকারী।* ওয়ামা ২৫৩৯কদেখুন: ২১:৮৫
২৫৩৮। ৪৩ নম্বর আয়াতে আইয়ূব (আ.)-কে আদেশ করা হয়েছিল তিনি যেন তাঁর বাহনকে অতি দ্রুত চালানোর জন্য নাল দিয়ে আঘাত করেন। আর এই আয়াতে তাঁকে আদেশ করা হচ্ছে, তিনি যেন বাহন পশুটিকে একটি শুকনো ডাল দিয়ে আঘাত করেন, যেন তাড়াতাড়ি ইন্সিত নিরাপদ স্থানে পৌঁছাতে পারেন।
২৫৩৯। ‘লা তাহনাস’ অর্থ মিথ্যার দিকে ঝুঁকো না, ‘মূর্তি-উপাসনা’ বা ‘বহু উপাস্যবাদের’ সাথে আপোশ কোরো না বরং আল্লাহ তা’লার একত্বের প্রতি দৃঢ়প্রতিষ্ঠিত থাকো। লা তাহনাস- প্রতিজ্ঞা ভঙ্গ কোরো না, এই অর্থ করলে সাকুল্য বিষয়টা এই বুঝাবে যে, আইয়ূব (আ.)-কে ছেড়ে যখন আপনজনরা পৃথক হয়ে গিয়েছিল তখন আইয়ূব (আ.) স্থির করেছিলেন, তাঁরা যদি এসে তার সঙ্গে মিলিত হয় তবে তিনি তাদের কঠোর শাস্তি দেবেন, কিন্তু যখন তারা এসে তাঁর সাথে মিলিত হলো তখন তাঁকে বলা হলো, (আয়াতটিতে এই ইশারা পাওয়া যায়) তিনি যেন এই মিলনের আনন্দঘন মুহূর্তে তাদের সাথে কঠোর ব্যবহার না করেন। এটা কৃতজ্ঞতা জ্ঞাপনের শুভ মুহূর্ত। অতএব তিনি যদি কঠোরতা অবলম্বনের প্রতিজ্ঞাও করে থাকেন তথাপি তা এমনভাবে পালন করতে হবে যেন নিম্নতর কষ্ট দানের মধ্য দিয়েই সেই প্রতিজ্ঞাটি পালিত হয়ে যায়। \* ৪২-৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, হযরত আইয়ূব (আ.)-কে শয়তান যে কষ্ট দিয়েছিল তা ছিল খুবই যন্ত্রণাদায়ক। বাইবেল অনুযায়ী তিনি ভয়ানক চর্মরোগে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে তাঁর পরিবার-পরিজনও ঘৃণায় তাঁকে আবর্জনার স্তুপে ছেড়ে চলে গিয়েছিল। কুরআন করীমে এরূপ কোনো কথা বলা হয় নি। কুরআন করীম অনুযায়ী হযরত আইয়ূব (আ.)-কে আল্লাহ তা’লা শাখাপ্রশাখাবিশিষ্ট একটি ডাল দিয়ে তাঁর বাহনকে হাঁকিয়ে নিয়ে যাবার আদেশ দিয়েছিলেন এবং কসম না ভাঙতে উপদেশ দিয়েছিলেন। এ সম্পর্কে এই অদ্ভুত কাহিনি বর্ণনা করা হয়ে থাকে যে, এখানে ঘোড়া বুঝানো হয় নি বরং স্ত্রীকে বুঝানো হয়েছে। এ কাহিনি অনুযায়ী তিনি (আ.) তাঁর স্ত্রীকে লাঠি দিয়ে একশ আঘাত করার কসম খেয়েছিলেন। তাই আল্লাহ তা’লা বলেন, ঝাড় দিয়ে আঘাত করো। তাহলে কসম পূর্ণ হয়ে যাবে, কিন্তু এ কাহিনি সম্পূর্ণ কাল্পনিক। যে-সব নবীর স্ত্রীরা তাঁদের অবাধ্যতা করেছিল এদের মাঝে হযরত আইয়ূব (আ.)-এর স্ত্রীর কোনো উল্লেখ নাই। অতএব ‘যিগছান’ শব্দ দিয়ে বাহনকে হাঁকিয়ে নিয়ে যাবার আদেশ বুঝানো হয়েছে, যার ফলে তিনি (আ.) সেই পানি পর্যন্ত পৌঁছে যাবেন। এটা ব্যবহার করলে তিনি (আ.) সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তা’লা যখন হযরত আইয়ূব (আ.)-কে সুস্থতা দান করলেন, তাঁর দেখাশোনার জন্য তাঁকে কেবল পরিবার-পরিজনই দান করা হয় নি, বরং তাদের ন্যায় এক নিবেদিত জামা’তও তাঁকে দান করা হয়েছিল। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاذۡکُرۡ عِبٰدَنَاۤ اِبۡرٰہِیۡمَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ اُولِی الۡاَیۡدِیۡ وَالۡاَبۡصَارِ ﴿۴۶﴾

৪৬
আর স্মরণ করো আমাদের শক্তিসামর্থ্যের অধিকারী২৫৪০ ও দূরদর্শী বান্দা ইবরাহীম, ইসহাক এবং ইয়াকূবকে।কদেখুন: ৬:৮৭; ২১:৮৬-৮৭
২৫৪০। ‘ইয়াদ’ শব্দের অর্থ: (১) উপকার, (২) প্রভাব, (৩) প্রতাপ ও শক্তি, (৪) সেনাদল, (৫) ধনসম্পদ, (৬) প্রতিশ্রুতি, (৭) সমর্পণ (আকরাব)।

اِنَّاۤ اَخۡلَصۡنٰہُمۡ بِخَالِصَۃٍ ذِکۡرَی الدَّارِ ﴿ۚ۴۷﴾

৪৭
নিশ্চয় আমরা (মানুষকে) পরকালের আবাস সম্পর্কে স্মরণ করিয়ে দিতে তাদেরকে বিশেষভাবে মনোনীত করেছিলাম।

وَاِنَّہُمۡ عِنۡدَنَا لَمِنَ الۡمُصۡطَفَیۡنَ الۡاَخۡیَارِ ﴿ؕ۴۸﴾

৪৮
আর নিশ্চয় তারা আমাদের দৃষ্টিতে মনোনীত (ও) অতি পুণ্যবান লোকদের অন্তর্ভুক্ত ছিল।

وَاذۡکُرۡ اِسۡمٰعِیۡلَ وَالۡیَسَعَ وَذَا الۡکِفۡلِ ؕ وَکُلٌّ مِّنَ الۡاَخۡیَارِ ﴿ؕ۴۹﴾

৪৯
আর ইসমাঈল ও আল-ইয়াসাআ২৫৪১ এবং যুল-কিফলকেও২৫৪২ স্মরণ করো। আর তারা সবাই অতি পুণ্যবান লোকদের অন্তর্ভুক্ত ছিল।
২৫৪১। ‘ইয়াসাআ’ ছিলেন এলিজার শিষ্য ও খলীফা। তিনি খ্রিষ্টপূর্ব ৯৩৮ থেকে ৮২৮ খ্রিষ্টপূর্ব সাল পর্যন্ত ছিলেন (৮৭০ টীকা দেখুন)।
২৫৪২। যুল-কিফল। যিহিস্কেল নবীকে আরব দেশে যুল-কিফল বলে মনে করা হয় (১৯১২ টীকা দ্রষ্টব্য)।

ہٰذَا ذِکۡرٌ ؕ وَاِنَّ لِلۡمُتَّقِیۡنَ لَحُسۡنَ مَاٰبٍ ﴿ۙ۵۰﴾

৫০
এ এক মহান উপদেশবাণী। আর নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে অতি উত্তম প্রত্যাবর্তনস্থল।