৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

سَلٰمٌ عَلٰۤی اِلۡ یَاسِیۡنَ ﴿۱۳۱﴾

১৩১
‘ইলইয়াসীন২৫০৩এর প্রতি শান্তি বর্ষিত হোক!**
২৫০৩। ইলইয়াস-এরই অন্য রূপ ইলইয়াসীন হতে পারে, যেমন- সীনা (২৩:২১) শব্দেরই অপর রূপ সিনীন (৯৫:৩)। অথবা এটি ইলইয়াস শব্দের বহুবচন হিসাবে ব্যবহৃত হয়ে ইলইয়াস ও তাঁর অনুসারীদেরকে বুঝাতে পারে।
* এ আয়াতে ‘ইলইয়াস’-এর পরিবর্তে ‘ইলইয়াসীন’ বলা হয়েছে। তফসীরকাররা এর একটি অর্থ করে থাকেন, ইলইয়াস তিনজন ছিলেন, কেননা তিনের কম সংখ্যার জন্য বহুবচনরূপে ইলইয়াসীন শব্দ ব্যবহার করা যায় না, কিন্তু হিব্রু বান্ধারায় সম্মান দেখানোর উদ্দেশ্যে একজনের জন্যও বহুবচন ব্যবহার করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, তাদের কিতাবে মহানবী (সা.)-এর নাম মুহাম্মদ বলা হয় নি, বরং তার নাম লেখা হয়েছে ‘মুহাম্মাদিম’। এলীয় অর্থাৎ ইলইয়াসও অসাধারণ ত্যাগ স্বীকার করেছিলেন বলে তার নামও বহুবচনে লেখা হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۳۲﴾

১৩২
নিশ্চয় আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি এভাবেই

اِنَّہٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۳۳﴾

১৩৩
নিশ্চয় সে আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

وَاِنَّ لُوۡطًا لَّمِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۳۴﴾ؕ

১৩৪
আর নিশ্চয় লূতও ছিল রসূলদের একজন।

اِذۡ نَجَّیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اَجۡمَعِیۡنَ ﴿۱۳۵﴾ۙ

১৩৫
খদেখুন: ২৬:১৭১; ২৯:৩৩; ৫১:৩৬(স্মরণ করো!) আমরা যখন তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম,

اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
গদেখুন: ৭:৮৪; ১১:৮২; ১৫:৬১; ২৭:৫৮পশ্চাতে অবস্থানকারীদের (অন্তর্ভুক্ত) এক বৃদ্ধা ছাড়া।ঘদেখুন: ২৬:১৭৩; ১৫:৭৭চদেখুন: ২১:৮৮; ৬৮:৪৯

ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِیۡنَ ﴿۱۳۷﴾

১৩৭
এরপর আমরা অন্যান্যদের ধ্বংস করে দিয়েছিলাম।

وَاِنَّکُمۡ لَتَمُرُّوۡنَ عَلَیۡہِمۡ مُّصۡبِحِیۡنَ ﴿۱۳۸﴾

১৩৮
আর নিশ্চয় তোমরা (অনেক সময়) ভোরবেলায় তাদের (ধ্বংসাবশেষের) ওপর দিয়ে যাতায়াত করে থাকো,

وَبِالَّیۡلِ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۳۹﴾٪

১৩৯
এবং (কখনো) রাতের বেলায়।২৫০৪ তবুও কি তোমরা বিবেকবুদ্ধি খাটাবে না?
সূরা আস-সাফফাত - রুকু ৪
২৫০৪। সদোম ও গমোরা যে দুটি শহরে লূত (আ.) আল্লাহর বাণী প্রচার করতেন, আরবের বাণিজ্য বহরগুলো সিরিয়া যাবার পথে দিনে ও রাতে সেই শহর দুটি অতিক্রম করত। শহর দুটি ছিল সদর রাস্তার ওপরে। কুরআনের অন্যত্র বলা হয়েছে, শহরগুলো যে রাস্তার ওপর অবস্থিত ছিল সেই রাস্তাগুলো এখনো বিদ্যমান আছে (১৫:৭৭)।

وَاِنَّ یُوۡنُسَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۴۰﴾ؕ

১৪০
আর নিশ্চয় ইউনুসও২৫০৫ ছিল রসূলদের একজন।
২৫০৫। ইউনুস নবী ছিলেন ইসমাঈল বংশীয় এবং প্রায় ৯০০ খ্রিষ্টপূর্বাব্দে দ্বিতীয় জেরোবোয়াম অথবা জেহোয়াহাযের রাজত্বকালে জীবিত ছিলেন (দেখুন ৬:৮৭, ৮৮)। ২৫০৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য