২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৩৬ আয়াত ও ৮ রুকূ

مَنۡ اَعۡرَضَ عَنۡہُ فَاِنَّہٗ یَحۡمِلُ یَوۡمَ الۡقِیٰمَۃِ وِزۡرًا ﴿۱۰۱﴾ۙ

১০১
যে ব্যক্তি এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে নিশ্চয় কিয়ামত দিবসে এক ভারী বোঝা বহন করবে।

خٰلِدِیۡنَ فِیۡہِ ؕ وَسَآءَ لَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ حِمۡلًا ﴿۱۰۲﴾ۙ

১০২
(এমন লোকেরা) এ অবস্থায় দীর্ঘকাল থাকবে। আর কিয়ামত দিবসে এ বোঝা তাদের জন্য আরো কষ্টদায়ক সাব্যস্ত হবে।কদেখুন: ১৮:১০২; ৪৩:৩৭; ৭২:১৮খদেখুন: ১৮:১০০; ২৭:৮৮; ৩৬:৫২; ৭৮:১৯

یَّوۡمَ یُنۡفَخُ فِی الصُّوۡرِ وَنَحۡشُرُ الۡمُجۡرِمِیۡنَ یَوۡمَئِذٍ زُرۡقًا ﴿۱۰۳﴾ۚۖ

১০৩
যে-দিন শিঙায় ফুঁ দেওয়া হবে। আর সে-দিন আমরা অপরাধীদের একত্র করব, অর্থাৎ নীলচক্ষুবিশিষ্টদের।১৮৪৯
১৮৪৯। এ আয়াতে পরোক্ষভাবে উল্লিখিত বিষয় হচ্ছে: পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিসমূহ যারা নীলচক্ষুবিশিষ্ট তাদের আধ্যাত্মিক চোখ অন্ধ এবং তারা ইসলাম ধর্মের প্রতি দারুণ ঘৃণা পোষণ করে থাকে।

یَّتَخَافَتُوۡنَ بَیۡنَہُمۡ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا عَشۡرًا ﴿۱۰۴﴾

১০৪
তারা পরস্পর চুপিসারে বলাবলি করবে, ‘তোমরা তো কেবল দশ (দিন)১৮৫০ অবস্থান করেছ।’*
১৮৫০। ‘দশ (দিন)’ বলতে এখানে দশ শতাব্দী বুঝায়। উল্লিখিত দশ শতাব্দী হিজরতের পরের দশ শতবর্ষের প্রতি ইঙ্গিত করছে, যে সময় ইউরোপের জাতিগুলো প্রায় সম্পূর্ণ সুপ্তাবস্থায় ছিল। প্রায় ৭ম শতাব্দীর গোড়ার দিকে হযরত মুহাম্মদ (সা.) তাঁর মিশন প্রচার করতে আরম্ভ করেছিলেন। এর প্রায় এক হাজার বছর পর অর্থাৎ সপ্তদশ শতাব্দীর শুরুতে ইউরোপের জাতিসমূহ জড়তা কাটিয়ে বের হয়ে আসে এবং পৃথিবীময় ছড়িয়ে পড়তে আরম্ভ করে ও তা জয় করে।
* তারা কিয়ামত দিবসে তাদের পার্থিব বিজয় অনেক দেরিতে ও দূর থেকে দেখতে থাকবে। তা দেখে তারা নিজেদের মাঝে বলাবলি করবে, তাদের প্রাধান্য দশের বেশি ছিল না। এতে দশ শতাব্দী বুঝায় অর্থাৎ হাজার বছরের বেশি। খ্রিষ্টানদের প্রাধান্যের ইতিহাস থেকে এটাই প্রতীয়মান হয়, তারা হাজার বছরের প্রাধান্য লাভ করেছিল। হযরত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রারম্ভিক তিন শতাব্দীর পরে পাশ্চাত্যের খ্রিষ্টান ১৮৫০-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য জাতিগুলোর প্রায় এক হাজার বছরের প্রাধান্য পরিলক্ষিত হয়। আর এরপর তাদের পতনের লক্ষণাবলি সূচিত হয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَقُوۡلُوۡنَ اِذۡ یَقُوۡلُ اَمۡثَلُہُمۡ طَرِیۡقَۃً اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا یَوۡمًا ﴿۱۰۵﴾٪

১০৫
তারা যা বলবে তা আমরা ভালোভাবেই জানি, (অর্থাৎ) যখন তাদের মাঝে সবচেয়ে ভালো পথ অবলম্বনকারী ব্যক্তি বলবে, ‘তোমরা তো কেবল এক দিনই অবস্থান করেছ।’১৮৫০-ক
সূরা তাহা - রুকু ৫
১৮৫০-ক। ‘তারীকাতুল কাওম’ অর্থাৎ জাতির উত্তম এবং ন্যায়পরায়ণ ব্যক্তিবর্গ (আকরাব)। ‘ইয়াওম’-এর তাৎপর্য এখানে এক হাজার বছর, যেমন ২২:৪৮ আয়াতে উল্লিখিত এবং পূর্ববর্তী আয়াতের দশ দিনের সমান, অর্থাৎ দশ শতাব্দী বা এক হাজার বছর। ‘ইয়াওম’ দ্বারা ক্ষেত্র বিশেষে জামানা এবং সময়ও বুঝায়। সেক্ষেত্রে ‘ইয়াওম’ শব্দ দ্বারা এই অর্থ বুঝাবে, কাফিররা যখন ঐশী আযাবে নিপতিত হবে তখন বলবে, তাদের উন্নতি এবং অগ্রগতির সময় মাত্র এক দিন ছিল অর্থাৎ স্বল্পকাল স্থায়ী ছিল।

وَیَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡجِبَالِ فَقُلۡ یَنۡسِفُہَا رَبِّیۡ نَسۡفًا ﴿۱۰۶﴾ۙ

১০৬
আর তারা তোমাকে পাহাড়পর্বত১৮৫১ সম্পর্কে জিজ্ঞেস করে। অতএব তুমি বলো, ‘আমার প্রতিপালক-প্রভু সেগুলোকে চূর্ণবিচূর্ণ করে উড়িয়ে দেবেন।
১৮৫১। ‘আল-জিবাল’ (অর্থাৎ পর্বতগুলো) শব্দ দ্বারা এখানে পাশ্চাত্যের শক্তিধর খ্রিষ্টান জাতিগুলোকে ইশারা করেছে। এ আয়াতের ভবিষ্যদ্বাণী তাদের সম্পূর্ণ ধ্বংস সম্পর্কে প্রযোজ্য। পাশ্চাত্যের পতন পূর্বাহ্ণে আরম্ভ হয়েছে। বিগত দুই বিশ্বযুদ্ধ তাকে ভীষণভাবে দুর্বল করে ফেলেছে। (স্পেংলার এর ‘দি ডিক্লাইন অব দি ওয়েস্ট’ এবং টয়েনবির ‘এ স্টাডি অব হিস্ট্রি’) আরো ১৬৬৬ টীকা দ্রষ্টব্য।

فَیَذَرُہَا قَاعًا صَفۡصَفًا ﴿۱۰۷﴾ۙ

১০৭
এরপর সেগুলোকে তিনি মসৃণ সমতল ময়দান বানিয়ে ছাড়বেন।

لَّا تَرٰی فِیۡہَا عِوَجًا وَّلَاۤ اَمۡتًا ﴿۱۰۸﴾ؕ

১০৮
তাতে তুমি কোনো বক্রতাও দেখবে না এবং কোনো উচ্চতাও না।১৮৫২
১৮৫২। পরোক্ষভাবে উল্লিখিত বিষয়টি মনে হয় সমাজতন্ত্র ও গণতন্ত্রের উত্থান সম্পর্কিত যখন বিশাল এবং ক্ষমতাশালী সাম্রাজ্যগুলো ওদের স্রোতের মুখে ভেসে যাবে তখন মানবসমাজের বিভিন্ন শ্রেণির অর্থনৈতিক ও সামাজিক অবস্থা প্রায় একই পর্যায়ে চলে যাবে। ১৮৫৩ ও ১৮৫৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یَوۡمَئِذٍ یَّتَّبِعُوۡنَ الدَّاعِیَ لَا عِوَجَ لَہٗ ۚ وَخَشَعَتِ الۡاَصۡوَاتُ لِلرَّحۡمٰنِ فَلَا تَسۡمَعُ اِلَّا ہَمۡسًا ﴿۱۰۹﴾

১০৯
সে-দিন তারা সেই আহ্বানকারীর১৮৫৩ অনুসরণ করবে (যে ন্যায়পরায়ণ এবং) যার মাঝে কোনো বক্রতা নাই। আর রহমান আল্লাহর সামনে সব কণ্ঠস্বর ক্ষীণ হয়ে যাবে। তখন তুমি চাপা গুঞ্জন ছাড়া আর কিছুই শুনবে না।
১৮৫৩। ইসলামের পবিত্র নবী (সা.)-কে বুঝাচ্ছে।

یَوۡمَئِذٍ لَّا تَنۡفَعُ الشَّفَاعَۃُ اِلَّا مَنۡ اَذِنَ لَہُ الرَّحۡمٰنُ وَرَضِیَ لَہٗ قَوۡلًا ﴿۱۱۰﴾

১১০
কদেখুন: ৫৬:৬; ৭০:১০; ১০১:৬সে-দিন (কারো জন্য) সুপারিশ কোনো কাজে আসবে না। তবে যার সম্পর্কে রহমান আল্লাহ অনুমতি দেবেন ও যার পক্ষে কথা বলা তিনি পছন্দ করবেন তার কথা ভিন্ন।