২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَقَاتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ الَّذِیۡنَ یُقَاتِلُوۡنَکُمۡ وَلَا تَعۡتَدُوۡا ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ ﴿۱۹۱﴾

১৯১
আর যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ২১৯ করো এবং সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।
২১৯। এ আয়াতটি প্রাথমিককালের আয়াতগুলোর একটি, যেগুলোতে মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল। এ অনুমতিসংবলিত প্রথম আয়াত হলো ২২:৪০। আলোচ্য আয়াতে ধর্মযুদ্ধের নিয়মাবলি ও শর্তসমূহের সারাংশ বর্ণিত হয়েছে, যথা: (ক) এরূপ যুদ্ধ কেবল আল্লাহর পথে সৃষ্ট বাধাবিঘ্ন দূরীকরণের উদ্দেশ্যে হতে হবে অর্থাৎ ধর্মবিশ্বাস ও ধর্মকর্মের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য হতে হবে, (খ) যারা মুসলমানদের বিরুদ্ধে প্রথমে অস্ত্রধারণ করে কেবল তাদের বিরুদ্ধেই অস্ত্রধারণ করা যাবে, (গ) শত্রুরা যুদ্ধ থামালে মুসলমানদেরকেও সঙ্গে সঙ্গে অস্ত্র সংবরণ করতে হবে।

وَاقۡتُلُوۡہُمۡ حَیۡثُ ثَقِفۡتُمُوۡہُمۡ وَاَخۡرِجُوۡہُمۡ مِّنۡ حَیۡثُ اَخۡرَجُوۡکُمۡ وَالۡفِتۡنَۃُ اَشَدُّ مِنَ الۡقَتۡلِ ۚ وَلَا تُقٰتِلُوۡہُمۡ عِنۡدَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ حَتّٰی یُقٰتِلُوۡکُمۡ فِیۡہِ ۚ فَاِنۡ قٰتَلُوۡکُمۡ فَاقۡتُلُوۡہُمۡ ؕ کَذٰلِکَ جَزَآءُ الۡکٰفِرِیۡنَ ﴿۱۹۲﴾

১৯২
সুতরাং তোমরা (যুদ্ধের সময়ে) যেখানেই তাদের পাবে তাদেরকে হত্যা করবে।২২০ আর তোমরা তাদেরকে সেখান থেকে বের করে দিও যেখান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে,২২১ কেননা কদেখুন: ৪:৭৬; ৮:৪০; ৯:১৩; ২২:৪০; ৬০:৯,১০নৈরাজ্য হত্যা অপেক্ষাও গুরুতর (অপরাধ)। আর তোমরা মসজিদুল হারামের ধারেকাছে তাদের সাথে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। অতএব তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের হত্যা করো, এমনটিই কাফিরদের (সমুচিত) প্রতিদান।খদেখুন: ২:২১৮
২২০। যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে এবং চলছে, এ আয়াতটি সেই সময়ের সাথে সম্পৃক্ত। এ আয়াত মুসলমানদেরকে সেসব অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছে যারা তাদের বিরুদ্ধে আগে অস্ত্রধারণ করেছে। ২২১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
২২১। ‘তোমরা তাদেরকে সেখান থেকে বের করে দিও যেখান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে’- এ বাক্য ‘মক্কা’ সম্বন্ধে বলা হয়েছে। মক্কা ইসলামের সর্বাধিক পবিত্র স্থান ও মুসলমানদের কেন্দ্রভূমি। অতএব যুদ্ধে লিপ্ত কোনো অমুসলমানকে এখানে থাকার অনুমতি দেওয়া উচিত নয়।

فَاِنِ انۡتَہَوۡا فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۹۳﴾

১৯৩
তবে তারা যদি বিরত হয় সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

وَقٰتِلُوۡہُمۡ حَتّٰی لَا تَکُوۡنَ فِتۡنَۃٌ وَّیَکُوۡنَ الدِّیۡنُ لِلّٰہِ ؕ فَاِنِ انۡتَہَوۡا فَلَا عُدۡوَانَ اِلَّا عَلَی الظّٰلِمِیۡنَ ﴿۱۹۴﴾

১৯৪
কদেখুন: ৮:৪০আর যতক্ষণ নৈরাজ্য দূর না হয় এবং আল্লাহর উদ্দেশ্যে ধর্ম (স্বাধীনভাবে পালনের সুযোগ) না হয় ততক্ষণ তোমরা তাদের সাথে যুদ্ধ করো।২২২ এরপর তারা যদি বিরত হয় তাহলে সীমালঙ্ঘনকারীদের ছাড়া অন্য কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা২২৩ নেওয়া যাবে না।
২২২। এ আয়াতটিও প্রমাণ করে, মুসলমানদেরকে আত্মরক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি কেবল তখনই দেওয়া হয়েছে যখন বিরোধী শক্তি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। অনুমতি দেবার সাথে এ-ও বলা হয়েছে, যুদ্ধ আরম্ভ করলে সে সময় পর্যন্ত চালিয়ে যাও, যে পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত না হয়। ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠার সাথে সাথে যুদ্ধ থামিয়ে দাও। হযরত রসূল করীম (সা.) অবিশ্বাসীদের সাথে অনেক শান্তিচুক্তি সম্পাদন করেছিলেন। ইসলাম গ্রহণ না করা পর্যন্ত অবিশ্বাসীদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়াই যদি আল্লাহর নির্দেশ হতো তাহলে মহানবী (সা.) সেসব চুক্তি কখনোই সম্পাদন করতেন না (আরো দেখুন: ১৯৫৬-১৯৬০ টীকা)।
২২৩। ‘উদওয়ান’ অর্থ: (১) শত্রুতা, (২) অন্যায় আচরণ, (৩) অন্যায় আচরণের শাস্তি এবং (৪) কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সাব্যস্ত করার জন্য তার কাছে যাওয়া (মুফরাদাত, লেইন)। ১৯১ আয়াত থেকে ১৯৪ আয়াত পর্যন্ত চারটি আয়াত যুদ্ধের নিম্নলিখিত নিয়মকানুন নির্ধারিত করে দিয়েছে: (ক) যুদ্ধ কেবল আল্লাহ তা’লার খাতিরেই করা হয়। আত্মস্বার্থ, ক্ষমতা ও সম্পদ বৃদ্ধি, জাতীয় স্বার্থের সম্প্রসারণ ইত্যাদি কারণে নয়, (খ) আক্রমণকারীকে প্রতিহত করার জন্যই কেবল মুসলমানরা যুদ্ধ করতে পারবে, নিজেরা প্রথম আক্রমণকারী হতে পারবে না, (গ) শত্রুরা প্রথম আক্রমণ করলেও মুসলমানদেরকে যুদ্ধ সীমাবদ্ধ রাখতে হবে এবং উদ্দেশ্য সিদ্ধ হওয়া মাত্র অর্থাৎ শত্রুরা পরাজিত বা সন্ধিবদ্ধ কিংবা প্রতিহত হওয়া মাত্র যুদ্ধ বন্ধ করতে হবে, (ঘ) তারা কেবল শত্রুপক্ষের যোদ্ধাদের সঙ্গেই যুদ্ধ করবে, বেসামরিক ব্যক্তিদেরকে আক্রমণ কিংবা লাঞ্ছিত করতে পারবে না, (ঙ) যুদ্ধ চলাকালীন সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো বাধা সৃষ্টি করা যাবে না, (চ) ধর্মীয় তীর্থস্থান আক্রমণ করা কিংবা সেগুলোর কোনো ক্ষতিসাধন করা সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি সেসব স্থানের আশপাশে যুদ্ধ করাও নিষিদ্ধ, (ছ) শত্রুরা যদি তাদের ধর্মীয় স্থানে অবস্থান নিয়ে আক্রমণ চালায়, কেবল তখনই মুসলমানরা সেখানে যুদ্ধ করতে পারবে এবং (জ) যুদ্ধ ততক্ষণ চালিয়ে যেতে পারবে যতক্ষণ পর্যন্ত ধর্মীয় ব্যাপারে জবরদস্তি ও হস্তক্ষেপ বন্ধ না হবে। ধর্মের স্বাধীনতা প্রতিষ্ঠা হওয়া মাত্র যুদ্ধ থামাতে হবে (দেখুন ৮:৪০, ৯:৪-৬, ২২:৪০-৪১ ইত্যাদি)।

اَلشَّہۡرُ الۡحَرَامُ بِالشَّہۡرِ الۡحَرَامِ وَالۡحُرُمٰتُ قِصَاصٌ ؕ فَمَنِ اعۡتَدٰی عَلَیۡکُمۡ فَاعۡتَدُوۡا عَلَیۡہِ بِمِثۡلِ مَا اعۡتَدٰی عَلَیۡکُمۡ ۪ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ مَعَ الۡمُتَّقِیۡنَ ﴿۱۹۵﴾

১৯৫
খদেখুন: ৮:৪০সম্মানিত (তথা যুদ্ধ নিষিদ্ধ) মাসের২২৪ (বিধান লঙ্ঘনের) প্রতিশোধ সম্মানিত মাসে (নেওয়া বৈধ)। সম্মানিত সবকিছুর (অবমাননার) ক্ষেত্রে কিসাস (অর্থাৎ সমান প্রতিশোধের) নেওয়া হয়ে থাকে। অতএব যে তোমাদের বিরুদ্ধে সীমালঙ্ঘন করে সে তোমাদের বিরুদ্ধে যতটুকু সীমালঙ্ঘন করেছে তোমরাও তাকে অন্যায়ের ততটুকুই শাস্তি দেবে।২২৫ আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।গদেখুন: ২:১৭৯
২২৪। সম্মানিত মাসগুলো হলো, যিলকাদ, যিলহাজ্জ, মুহাররম এবং রজব। এসব মাসে যুদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ। এ আদেশটি কাবাগৃহ এবং পবিত্র মাসগুলোর সম্মান ও পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
২২৫। ৩৩ টীকা দেখুন।

وَاَنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَلَا تُلۡقُوۡا بِاَیۡدِیۡکُمۡ اِلَی التَّہۡلُکَۃِ ۚۖۛ وَاَحۡسِنُوۡا ۚۛ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۹۶﴾

১৯৬
আর তোমরা আল্লাহর পথে খরচ২২৬ করো এবং তোমরা স্বহস্তে নিজেদেরকে করো। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন।
২২৬। যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেহেতু টাকাপয়সার প্রয়োজন, সেহেতু মুমিনদেরকে আল্লাহর পথে অর্থ ব্যয় ও মালী কুরবানীর জন্য উৎসাহিত করা হয়েছে, কেননা এরূপ ক্ষেত্রে মুক্ত হস্তে ব্যয় না করলে জাতি ধ্বংস হয়ে যেতে পারে এবং ধর্মও বিপন্ন হতে পারে।

وَاَتِمُّوا الۡحَجَّ وَالۡعُمۡرَۃَ لِلّٰہِ ؕ فَاِنۡ اُحۡصِرۡتُمۡ فَمَا اسۡتَیۡسَرَ مِنَ الۡہَدۡیِ ۚ وَلَا تَحۡلِقُوۡا رُءُوۡسَکُمۡ حَتّٰی یَبۡلُغَ الۡہَدۡیُ مَحِلَّہٗ ؕ فَمَنۡ کَانَ مِنۡکُمۡ مَّرِیۡضًا اَوۡ بِہٖۤ اَذًی مِّنۡ رَّاۡسِہٖ فَفِدۡیَۃٌ مِّنۡ صِیَامٍ اَوۡ صَدَقَۃٍ اَوۡ نُسُکٍ ۚ فَاِذَاۤ اَمِنۡتُمۡ ٝ فَمَنۡ تَمَتَّعَ بِالۡعُمۡرَۃِ اِلَی الۡحَجِّ فَمَا اسۡتَیۡسَرَ مِنَ الۡہَدۡیِ ۚ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ فِی الۡحَجِّ وَسَبۡعَۃٍ اِذَا رَجَعۡتُمۡ ؕ تِلۡکَ عَشَرَۃٌ کَامِلَۃٌ ؕ ذٰلِکَ لِمَنۡ لَّمۡ یَکُنۡ اَہۡلُہٗ حَاضِرِی الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَاتَّقُوا اللّٰہَ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۱۹۷﴾٪

১৯৭
আর তোমরা আল্লাহর (সন্তুষ্টির) উদ্দেশ্যে হজ্জ২২৭ ও উমরা২২৮ সুসম্পন্ন করো, কদেখুন: ২:২৫৫; ১৪:৩২; ৪৭:৩৯; ৫৭:১১; ৬৩:১১কিন্তু তোমরা বাধাপ্রাপ্ত হলে সহজলভ্য যে-কোনো কুরবানীর পশু (কুরবানী করো)।২২৯ এছাড়া কুরবানীর পশু যতক্ষণ এর (জবাইয়ের) নির্ধারিত স্থানে না পৌঁছে, তোমরা নিজেদের মাথা মুড়াবে না। পক্ষান্তরে তোমাদের মাঝে যে পীড়িত অথবা যার মাথায় কোনো কষ্ট থাকে (এ কারণে পূর্বেই মুণ্ডন করে) তাহলে ফিদিয়া হবে রোযা রাখা অথবা সদকা বা কুরবানী, কিন্তু তোমরা যখন নিরাপদ হও তখন যে ব্যক্তি হজ্জের সাথে উমরার সুবিধাও নেয়,২৩০ (তার জন্য) সহজলভ্য যে-কোনো কুরবানী করা বিধেয়; আর যে (কুরবানীর সামর্থ্য) না পায়, (তাকে) হজ্জের সময় তিন দিন২৩১ রোযা রাখতে হবে এবং তোমরা যখন ফিরে আসবে তখন (রাখতে হবে( আরো সাতটি। এ হলো পূর্ণ দশ (দিন)। এটি )তথা এ আদেশ) তার জন্য, যার পরিবারবর্গ মসজিদুল হারামের আশেপাশে বসবাসকারী নয়।২৩২ অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।খদেখুন: ৪৮:২৬
সূরা আল-বাকারা - রুকু ২৪
২২৭। এ আয়াত দিয়ে হজ্জ পালনের বিষয় আরম্ভ করা হয়েছে। জিহাদ ও হজ্জ মনে হয় পরস্পর সম্পর্কযুক্ত এবং এ দুটি কাজেই আল্লাহর পথে মুমিনদেরকে বিশেষ কুরবানী করতে হয়। জিহাদের বিষয় আরম্ভ হয়েছিল ২:১৭৮ আয়াতে। হজ্জ মানুষের আধ্যাত্মিক কার্যাবলির উচ্চতম মার্গ। অন্যান্য স্তরে রয়েছে নামায, রোযা এবং জিহাদ- যার সম্বন্ধে পূর্বেই আলোচনা করা হয়েছে।
২২৮। ‘উমরা’ পালন করার নিয়ম: প্রথমে ‘ইহরামের’ অবস্থা অবলম্বন করতে হয়, সাত বার কাবাঘর প্রদক্ষিণ করতে হয়। ‘সাফা’ ও ‘মারওয়া’ উপত্যকায় দৌড়াতে হয় এবং ইচ্ছা করলে পশু কুরবানীও করা যায়। উমরা বছরের যে-কোনো সময় করা যায়, কিন্তু হজ্জ পালন কেবল যিলহাজ্জ মাসেই সম্পাদন করা নির্দিষ্ট।
২২৯। ‘তোমরা বাধাপ্রাপ্ত হলে’ কথাটির অর্থ হলো, যদি কোনো বিশেষ কারণে হজ্জ গমনেচ্ছুক ব্যক্তি হজ্জ বা উমরা-তে যেতে না পারে, যেমন- অসুখের কারণে, যুদ্ধবিগ্রহের কারণে বা অন্য বিপদাপদের কারণে।
২৩০। ‘উমরা’ এবং ‘হজ্জকে’ দুভাবে একত্র করা যেতে পারে: (ক) যে হজ্জযাত্রী প্রথমে উমরা শেষ করে ফেলতে চান তিনি ইহরামের অবস্থায় থেকে উমরা সংশ্লিষ্ট সকল ব্রতপালন সুসম্পন্ন করে ফেলবেন। অতঃপর যিলহাজ্জ মাসের ৮ তারিখে পুনরায় ‘ইহরাম’ অবলম্বন করে হজ্জ সংশ্লিষ্ট সকল ব্রত সম্পন্ন করবেন। এরূপে উমরা ও হজ্জ একত্রে করাকে ‘তামাতু’ বলা হয়, যার শাব্দিক অর্থ ‘সুযোগের সদ্ব্যবহার’ (খ) হজ্জযাত্রী ‘উমরা ও হজ্জ’ একই সঙ্গে সম্পন্ন করতে পারেন। এরূপ ক্ষেত্রে ‘উমরা ও হজ্জ’ একই সময়ে সম্পাদনের নিয়ত বা ইচ্ছা ব্যক্ত করে ‘ইহরাম’ বাঁধতে হবে এবং সে ইহরামের অবস্থায় তাকে শেষ পর্যন্ত থাকতে হবে। এরূপে হজ্জ ও উমরা একত্রীকরণকে ‘কিরান’ বলা হয়। কিরানের শাব্দিক অর্থ ‘দুই বস্তুকে একত্রে রাখা’। কিরানই হোক আর তামাতুই হোক উভয় ক্ষেত্রেই কুরবানী বা পশু জবাই করা অবশ্যকর্তব্য। আলোচ্য আয়াতে ‘তামাত্তু’-এর শাব্দিক অর্থ ব্যবহৃত হয় নি বরং ‘কিরান’-কেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৩১। এ বাক্যাংশে হজ্জ পালনকালে যে তিন দিন রোযা রাখার কথা বলা হয়েছে তা পূর্বোল্লিখিত রোযা থেকে ভিন্ন। প্রথমোক্ত রোযা সেসব হজ্জযাত্রীর জন্য যারা মাথার চুল কামাতে অক্ষম, আর এ রোযা (তিন দিন) সেসব হজ্জযাত্রীর জন্য যারা ‘তামাতুর’ কুরবানী দিতে অক্ষম। ১১, ১২ ও ১৩ যিলহাজ্জ এ তিন দিন রোযার জন্য উৎকৃষ্ট দিন। বাকি সাত দিনের রোযা বাড়ি ফিরে সম্পাদন করলেও হবে।
২৩২। এ বাক্যটির দ্বারা এটাই বুঝায় যে, হজ্জ ও উমরা একই সময়ে সম্পাদন করার অনুমতি কেবল তাদের জন্যই ২৩৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য দেওয়া হয়েছে যারা মক্কার অধিবাসী নয়, বরং দূরবর্তী স্থানের। অবশ্য কারো কারো মতে, ‘মসজিদুল হারামের পাশে’ কথাটি দ্বারা মক্কা ও মক্কার পবিত্র অঞ্চলকে বুঝায়।

اَلۡحَجُّ اَشۡہُرٌ مَّعۡلُوۡمٰتٌ ۚ فَمَنۡ فَرَضَ فِیۡہِنَّ الۡحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوۡقَ ۙ وَلَا جِدَالَ فِی الۡحَجِّ ؕ وَمَا تَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ یَّعۡلَمۡہُ اللّٰہُ ؕؔ وَتَزَوَّدُوۡا فَاِنَّ خَیۡرَ الزَّادِ التَّقۡوٰی ۫ وَاتَّقُوۡنِ یٰۤاُولِی الۡاَلۡبَابِ ﴿۱۹۸﴾

১৯৮
* কদেখুন: ২:১৯০; ৯:৩৬হজ্জের মাসগুলো সুবিদিত। অতএব যে এতে হজ্জের দৃঢ়সংকল্প করে (তার জন্য) হজ্জের দিনগুলোতে সব ধরনের কামোদ্দীপক যৌনাচার, সব ধরনের অবাধ্যতা-অপকর্ম ও সব ধরনের কলহবিবাদ একেবারেই নিষিদ্ধ।২৩৩ তোমরা যে করবেন। আর তোমরা পাথেয় (সাথে) নিও। (আর মনে রেখো!) নিশ্চয় তাকওয়াই হলো সর্বোত্তম পাথেয়। অতএব হে বুদ্ধিমানরা! তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো।খদেখুন: ৩:৯৮; ২২:২৮
২৩৩। ‘রাফাস’ শব্দটি দ্বারা ঘৃণ্য, গালাগালিপূর্ণ, ইতর কথাবার্তা ও অশ্লীল আচরণ বুঝায়। ‘ফুসুক’ শব্দ দিয়ে আল্লাহর আইনের এবং জাগতিক ও আধ্যাত্মিক কর্তৃপক্ষের অবাধ্যতাকে বুঝায়। আর ‘জিদাল’ শব্দ দ্বারা সঙ্গীসাথি, সহযাত্রী ও প্রতিবেশীর সাথে ঝগড়াবিবাদকে বুঝায়।

لَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَنۡ تَبۡتَغُوۡا فَضۡلًا مِّنۡ رَّبِّکُمۡ ؕ فَاِذَاۤ اَفَضۡتُمۡ مِّنۡ عَرَفٰتٍ فَاذۡکُرُوا اللّٰہَ عِنۡدَ الۡمَشۡعَرِ الۡحَرَامِ ۪ وَاذۡکُرُوۡہُ کَمَا ہَدٰٮکُمۡ ۚ وَاِنۡ کُنۡتُمۡ مِّنۡ قَبۡلِہٖ لَمِنَ الضَّآلِّیۡنَ ﴿۱۹۹﴾

১৯৯
তোমাদের নিজ প্রতিপালক-প্রভুর অনুগ্রহ অন্বেষণে তোমাদের কোনো পাপ হবে না।২৩৪ অতএব তোমরা যখন আরাফাত২৩৫ থেকে ফিরে আসো তখন মাশআরুল হারামের২৩৬ কাছে খদেখুন: ২:১৫৩,২০৪; ৮:৪৬; ৬২:১১আল্লাহকে স্মরণ করো এবং সেভাবেই তোমরা তাঁকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, যদিও এর পূর্বে তোমরা অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে।কদেখুন: ৬২:১১
২৩৪। মক্কার হজ্জ গমনে যেন খুব বেশি লোক অংশগ্রহণ করতে পারে সেজন্য কুরআনে অনুমতি দেওয়া হয়েছে। এ আয়াতে বর্ণিত ‘নিজ প্রতিপালক-প্রভুর অনুগ্রহ অন্বেষণ’ বলতে বুঝানো হচ্ছে, হজ্জযাত্রী এতৎসঙ্গে ব্যাবসাবাণিজ্যও করতে পারবে। যারা নগদ টাকাপয়সা বেশি নিতে পারে না তারা বিক্রয়যোগ্য জিনিসপত্র সাথে নিয়ে যেতে পারবে, যা বিক্রয় করে পথের খরচাদি ভালোভাবে মেটাতে পারবে।
২৩৫। ‘আরাফাত’ একটি বিরাট সমতল উপত্যকা। এটা মক্কার নিকটেই অবস্থিত। হজ্জযাত্রীরা যিলহাজ্জ মাসের নবম দিনের শেষাংশটা সেখানে কাটান। মক্কা থেকে মাত্র নয় মাইল দূরবর্তী এ স্থানে নবম দিনের শেষাংশে অবস্থান করা হজ্জের একটি ব্রত বিশেষ, যাকে ইসলামী পরিভাষায় ‘ওকূফ’ বলা হয়। ‘আরাফাত’ একটি যুগ্ম শব্দ, যার অর্থ পরিচয় বা জ্ঞান লাভের উপায় এবং পবিত্র স্থান।
২৩৬। ‘মাশআরুল হারাম’ মুযদালিফার একটি ছোটো পাহাড় যা মক্কা ও আরাফাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে রসূল করীম (সা.) মাগরিব ও ইশার নামাযের পর সারারাত ও সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত দোয়ায় নিমগ্ন থাকতেন। এ স্থানটি হজ্জের সময়ে আল্লাহর যিকর, ধ্যান-উপাসনা ও দোয়াদরূদের জন্য বিশেষভাবে চিহ্নিত ও ব্যবহৃত। মক্কা থেকে এর দূরত্ব ছয় মাইল।

ثُمَّ اَفِیۡضُوۡا مِنۡ حَیۡثُ اَفَاضَ النَّاسُ وَاسۡتَغۡفِرُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲۰۰﴾

২০০
এরপর২৩৭ যেখান থেকে মানুষ ফিরে আসে,২৩৮ তোমরাও সেখান থেকে ফিরে এসো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
২৩৭। এখানে যদি ‘সুম্মা’ অর্থ ধরা হয় ‘এবং’, আর ফিরে আসা অর্থ ধরা হয় ‘আরাফাত’ থেকে প্রত্যাবর্তন তাহলে ‘আন-নাস’-এর অর্থ দাঁড়াবে ‘অন্য লোক’। আর যদি ‘সুম্মা’ অর্থ ধরা হয় ‘অতঃপর’ এবং ‘ফিরে আসা’-এর অর্থ ধরা হয় ‘মাশআরুল হারাম’ থেকে ফিরে আসা তখন ‘আন-নাস’-এর অর্থ দাঁড়াবে ‘সকল লোক’ এবং এই উভয় অর্থই আরবী ভাষা অনুযায়ী শুদ্ধ।
২৩৮। ইসলামের অভ্যুদয়ের পূর্বে কুরাইশ ও বনু কিনান গোত্রের লোকেরা অন্যান্য হজ্জযাত্রীদের সাথে আরাফাতের ময়দানে যেত না। তারা মাশআরুল হারামে থেমে যেত এবং আরাফাত থেকে প্রত্যাগত লোকদের সাথে যোগদান করার জন্য অপেক্ষা করত। এ আয়াতে এবং পূর্ববর্তী আয়াতে তাদেরকে নির্দেশ দেওয়া হলো, যেন তারাও মাশআরুল হারামে না থেকে অন্যান্য সকলের সাথে আরাফাত পর্যন্ত যায় এবং অন্যান্য লোক যা যা পালন করে, তারাও যেন সেসব পালন করে। আরাফাত থেকে ফেরার পথে মাশআরুল হারামে পৌঁছে হজ্জযাত্রীরা ‘মীনায়’ গমন করেন। সেখানে কুরবানীর পশু জবাই করার পর ‘ইহরাম’ অবস্থার অবসান হয়।