১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

قُلۡ کُوۡنُوۡا حِجَارَۃً اَوۡ حَدِیۡدًا ﴿ۙ۵۱﴾

৫১
তুমি বলো, ‘তোমরা পাথর কিংবা লোহা হয়ে গেলেও,

اَوۡ خَلۡقًا مِّمَّا یَکۡبُرُ فِیۡ صُدُوۡرِکُمۡ ۚ فَسَیَقُوۡلُوۡنَ مَنۡ یُّعِیۡدُنَا ؕ قُلِ الَّذِیۡ فَطَرَکُمۡ اَوَّلَ مَرَّۃٍ ۚ فَسَیُنۡغِضُوۡنَ اِلَیۡکَ رُءُوۡسَہُمۡ وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہُوَ ؕ قُلۡ عَسٰۤی اَنۡ یَّکُوۡنَ قَرِیۡبًا ﴿۵۲﴾

৫২
কিংবা এমন সৃষ্টি যা তোমাদের ধারণায় এর চেয়েও বেশি কঠিন (তবুও তোমাদের পুনরুত্থান অবশ্যম্ভাবী)।১৬২৪ খদেখুন: ৩৬:৭৯-৮০তখন তারা অবশ্যই বলবে, ‘কে আমাদেরকে (পূর্বাবস্থায়) ফিরিয়ে আনবে?’ তুমি বলো, ‘যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনিই।’ তখন তারা তোমার সামনে মাথা নাড়বে ও বলবে, ‘এমনটি কখন ঘটবে?’ তুমি বলো, গদেখুন: ৩৪:৩০; ৩৬:৪৯; ৬৭:২৬‘অতি শীঘ্রই ঘটতে পারে।
১৬২৪। এ আয়াতের তাৎপর্য এরূপে ব্যাখ্যা করা যায়- কাফিরদেরকে বলা হচ্ছে, তাদের অন্তর যদি লোহা বা পাথর বা অন্য কোনো নিরেট বস্তুর মতো কঠিন হয়ে যায় তবুও আল্লাহ তা’লা তাদের মাঝে উন্নতি সাধনকারী পরিবর্তন আনয়ন করবেন যা মহানবী (সা.)-এর মাধ্যমে হওয়া নির্ধারিত। অথবা এটা এভাবেও ব্যাখ্যা করা যেতে পারে, পূর্ববর্তী আয়াতে উল্লিখিত শেষ বিচারের দিনে মানবাত্মার পুনরুত্থান সম্বন্ধে অস্বীকারকারীদের সন্দেহের উত্তরে তাদেরকে বলা হচ্ছে, তারা যদি লোহা বা পাথর বা অন্য কোনো কঠিন বস্তুতেও রূপান্তরিত হয়ে যায় তথাপি তারা ঐশী শাস্তি থেকে রেহাই পাবে না। ২২:৪৬; ২৮:৫৯।

یَوۡمَ یَدۡعُوۡکُمۡ فَتَسۡتَجِیۡبُوۡنَ بِحَمۡدِہٖ وَتَظُنُّوۡنَ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا قَلِیۡلًا ﴿٪۵۳﴾

৫৩
(এ প্রতিশ্রুতি সে-দিন পূর্ণ হবে) যে-দিন তিনি তোমাদের আহ্বান জানাবেন এবং তোমরা তাঁর প্রশংসারত অবস্থায় সাড়া দেবে আর তোমরা মনে করবে, ঘদেখুন: ২০:১০৫; ২৩:১১৪-১১৫“তোমরা (ইহলোকে) স্বল্পকালই অবস্থান করেছিলে।’”ঙদেখুন: ১৬:১২৬; ২৩:৯৭; ৪১:৩৫চদেখুন: ৭:২০১; ১২:১০১; ৪১:৩৭
সূরা বনী ইসরাঈল - রুকু ৫

وَقُلۡ لِّعِبَادِیۡ یَقُوۡلُوا الَّتِیۡ ہِیَ اَحۡسَنُ ؕ اِنَّ الشَّیۡطٰنَ یَنۡزَغُ بَیۡنَہُمۡ ؕ اِنَّ الشَّیۡطٰنَ کَانَ لِلۡاِنۡسَانِ عَدُوًّا مُّبِیۡنًا ﴿۵۴﴾

৫৪
আর তুমি আমার বান্দাদের বলো, তারা যেন সে কথাই বলে যা সর্বোত্তম। নিশ্চয় শয়তান তাদের মাঝে বিভেদ-বিতণ্ডা সৃষ্টি করে। শয়তান নিঃসন্দেহে মানুষের প্রকাশ্য শত্রু।

رَبُّکُمۡ اَعۡلَمُ بِکُمۡ ؕ اِنۡ یَّشَاۡ یَرۡحَمۡکُمۡ اَوۡ اِنۡ یَّشَاۡ یُعَذِّبۡکُمۡ ؕ وَمَاۤ اَرۡسَلۡنٰکَ عَلَیۡہِمۡ وَکِیۡلًا ﴿۵۵﴾

৫৫
তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদের (সম্পর্কে) সবচেয়ে বেশি জানেন। কদেখুন: ২:২৮৫; ৩:১২৯; ৫:৪১; ২৯:২২তিনি চাইলে তোমাদের প্রতি কৃপা করবেন অথবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন। খদেখুন: ৬:১০৮; ৩৯:৪২; ৪২:৭আর (হে রসূল!) আমরা তোমাকে তাদের ওপর অভিভাবক করে পাঠাই নি।

وَرَبُّکَ اَعۡلَمُ بِمَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَلَقَدۡ فَضَّلۡنَا بَعۡضَ النَّبِیّٖنَ عَلٰی بَعۡضٍ وَّاٰتَیۡنَا دَاوٗدَ زَبُوۡرًا ﴿۵۶﴾

৫৬
আর যারা আকাশসমূহ ও পৃথিবীতে আছে, তোমার প্রতিপালক-প্রভু তাদের (সম্পর্কেও) সবচেয়ে বেশি জানেন। গদেখুন: ২:২৫৪; ২৭:১৬আর নবীদের মাঝে কতককে আমরা অবশ্যই কতকের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর দাউদকে আমরা যবুর* দিয়েছিলাম।

قُلِ ادۡعُوا الَّذِیۡنَ زَعَمۡتُمۡ مِّنۡ دُوۡنِہٖ فَلَا یَمۡلِکُوۡنَ کَشۡفَ الضُّرِّ عَنۡکُمۡ وَلَا تَحۡوِیۡلًا ﴿۵۷﴾

৫৭
তুমি বলো, ‘তাঁকে বাদ দিয়ে তোমরা যাদের (উপাস্য) মনে করছ তোমরা তাদেরকে ডাকো। আসলে তোমাদের দুঃখকষ্ট দূর করার অথবা (তোমাদের অবস্থা) পরিবর্তন করার কোনো ক্ষমতা তারা রাখে না।’

اُولٰٓئِکَ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ یَبۡتَغُوۡنَ اِلٰی رَبِّہِمُ الۡوَسِیۡلَۃَ اَیُّہُمۡ اَقۡرَبُ وَیَرۡجُوۡنَ رَحۡمَتَہٗ وَیَخَافُوۡنَ عَذَابَہٗ ؕ اِنَّ عَذَابَ رَبِّکَ کَانَ مَحۡذُوۡرًا ﴿۵۸﴾

৫৮
সেসব লোক- যাদেরকে এরা ডাকে,১৬২৫ তারাও তাদের প্রতিপালক-প্রভুর নৈকট্য লাভ করতে (কোনো না কোনো) মাধ্যম অন্বেষণ করে। (অর্থাৎ তারা এটা দেখতে থাকে,) তাদের মাঝে কে সবচেয়ে বেশি (আল্লাহর) নিকটবর্তী? আর তারা তাঁর কৃপা লাভের আশায় থাকে এবং তাঁর শাস্তিকে ভয় করে। তোমার প্রতিপালক- প্রভুর শাস্তি নিশ্চয় ভয়ের বিষয়।
১৬২৫। এ আয়াত সেসব ফেরেশতা, নবী-রসূল এবং মহাপুরুষের প্রতিও ইঙ্গিত করতে পারে যাদেরকে লোকেরা খোদাভ্রমে পূজা করে থাকে। ১৬২৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاِنۡ مِّنۡ قَرۡیَۃٍ اِلَّا نَحۡنُ مُہۡلِکُوۡہَا قَبۡلَ یَوۡمِ الۡقِیٰمَۃِ اَوۡ مُعَذِّبُوۡہَا عَذَابًا شَدِیۡدًا ؕ کَانَ ذٰلِکَ فِی الۡکِتٰبِ مَسۡطُوۡرًا ﴿۵۹﴾

৫৯
ঘদেখুন: ২২:৭৪; ২৫:৪; ৩৪:২৩; ২১:১২আর প্রতিটি জনপদকে আমরা কিয়ামত দিবসের পূর্বে ধ্বংস করে দেবো অথবা তাকে কঠোর শাস্তি দেবো।১৬২৬ এ বিষয়টি (ঐশী) বিধানে লিপিবদ্ধ রয়েছে।*
১৬২৬। এটা বিশ্বময় সেই আযাবের পর আগত আযাবের কথা ব্যক্ত করেছে, যে-সব আযাব সম্পর্কে পূর্ব থেকেই সতর্ক করে দেওয়া হয়, যার ভবিষ্যদ্বাণী আল্লাহর নবীগণ করে থাকেন এবং কুরআন করীমেও যার উল্লেখ রয়েছে।
* ‘যবূর’ অর্থ চামড়ার ওপর লিখিত লিপি। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

وَمَا مَنَعَنَاۤ اَنۡ نُّرۡسِلَ بِالۡاٰیٰتِ اِلَّاۤ اَنۡ کَذَّبَ بِہَا الۡاَوَّلُوۡنَ ؕ وَاٰتَیۡنَا ثَمُوۡدَ النَّاقَۃَ مُبۡصِرَۃً فَظَلَمُوۡا بِہَا ؕ وَمَا نُرۡسِلُ بِالۡاٰیٰتِ اِلَّا تَخۡوِیۡفًا ﴿۶۰﴾

৬০
কদেখুন: ১৭:৯৫; ১৮:৫৬আর পূর্ববর্তীদের এসব (নিদর্শন( প্রত্যাখ্যান করাটাই আমাদেরকে নিদর্শন প্রেরণে ক্ষান্ত রেখেছে।১৬২৭ আর আমরা সামূদ জাতিকে এক দৃষ্টি উন্মোচনকারীরূপে উটের নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা এর প্রতি অন্যায় করেছিল। আর আমরা কেবল ক্রমাগত ভয় দেখানোর জন্যই নিদর্শন প্রেরণ করে থাকি।
১৬২৭। অথবা এর অর্থ এরূপও হতে পারে, পূর্বের জাতিগুলো আল্লাহর নবীগণকে অস্বীকার করেছিল, তাই আর কোনো নিদর্শন পাঠানোর প্রয়োজন নাই, অন্যথায় ঐশী নিদর্শন স্থগিত করার এটা কোনো কারণ হতে পারে না।