৩৪

سبأ

সূরা সাবা

Saba

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

وَلَقَدۡ صَدَّقَ عَلَیۡہِمۡ اِبۡلِیۡسُ ظَنَّہٗ فَاتَّبَعُوۡہُ اِلَّا فَرِیۡقًا مِّنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۲۱﴾

২১
আর তাদের ক্ষেত্রে নিশ্চয় ইবলীস তার ধারণা সত্য প্রমাণিত করল।২৩৮৭ সুতরাং একটি মুমিন দল ব্যতীত তারা (অর্থাৎ কাফিররা) সবাই তার অনুসরণ করল।
২৩৮৭। সাবার অধিবাসীরা নিজেদের কুকর্মের দ্বারা শয়তানের ধারণাকে সত্যায়িত করল। শয়তান সাবার লোকদের সম্বন্ধে এ ধারণা পোষণ করেছিল যে, সে তাদেরকে বিপথগামী করতে পারবে। দুষ্ট লোক ও তাদের দুষ্কর্মের সম্বন্ধে শয়তানের এ ধারণার উল্লেখ ১৭:৬৩ আয়াতে আছে। সেখানে শয়তানকে একথা বলতে দেখা যায়, অল্পসংখ্যক ছাড়া (আদমের) বংশধরকে সে ধ্বংস করেই ছাড়বে। ২৩৮৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَا کَانَ لَہٗ عَلَیۡہِمۡ مِّنۡ سُلۡطٰنٍ اِلَّا لِنَعۡلَمَ مَنۡ یُّؤۡمِنُ بِالۡاٰخِرَۃِ مِمَّنۡ ہُوَ مِنۡہَا فِیۡ شَکٍّ ؕ وَرَبُّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ حَفِیۡظٌ ﴿٪۲۲﴾

২২
খদেখুন: ৩৪:২২আর তাদের ওপর তার (তথা ইবলীসের)২৩৮৮ কোনো কর্তৃত্ব না থাকা সত্ত্বেও আমরা এমনটি কেবল এজন্যই হতে দিয়েছি, যেন পরকালে বিশ্বাসী ব্যক্তিকে তার তুলনায় সম্পূর্ণ পৃথক করে প্রকাশ করে দেই- যে এতে। সন্দেহে নিপতিত। বস্তুত তোমার প্রতিপালক- প্রভু সবকিছুর তত্ত্বাবধায়ক।
সূরা সাবা - রুকু ২
২৩৮৮। মানুষের ওপর শয়তানের কোনো আধিপত্য নাই। মানুষ স্বীয় ভ্রান্তবিশ্বাস ও অসৎকাজের দ্বারা নিজের আধ্যাত্মিক ধ্বংস ডেকে আনে।

قُلِ ادۡعُوا الَّذِیۡنَ زَعَمۡتُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ ۚ لَا یَمۡلِکُوۡنَ مِثۡقَالَ ذَرَّۃٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الۡاَرۡضِ وَمَا لَہُمۡ فِیۡہِمَا مِنۡ شِرۡکٍ وَّمَا لَہٗ مِنۡہُمۡ مِّنۡ ظَہِیۡرٍ ﴿۲۳﴾

২৩
তুমি বলো, ‘আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা (কিছু একটা বলে) মনে করে বসেছ, তোমরা তাদের ডাকো। তারা আকাশসমূহ ও পৃথিবীতে এক কণা পরিমাণও কোনোকিছুর মালিক নয়। আর এ দুটোতে তাদের কোনো অংশ নাই এবং তাদের কেউই তাঁর (অর্থাৎ আল্লাহর) সাহায্যকারীও নয়।২৩৮৯কদেখুন: ২:২৫৬; ২০:১১০; ৭৮:৩৯
২৩৮৯। অবিশ্বাসীদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, তারা তাদের সকল দেবদেবীকে ইসলামের বিরুদ্ধে আহ্বান করেও ইসলামের উন্নতি ও প্রসার রোধ করতে পারবে না। ইসলামের অগ্রগতি ও বিস্তৃতির গতি রোধ করা তাদের সাধ্যাতীত। সত্য কথা হলো, পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যা ইসলামের সম্প্রসারণ ঠেকাতে পারে।

وَلَا تَنۡفَعُ الشَّفَاعَۃُ عِنۡدَہٗۤ اِلَّا لِمَنۡ اَذِنَ لَہٗ ؕ حَتّٰۤی اِذَا فُزِّعَ عَنۡ قُلُوۡبِہِمۡ قَالُوۡا مَاذَا ۙ قَالَ رَبُّکُمۡ ؕ قَالُوا الۡحَقَّ ۚ وَہُوَ الۡعَلِیُّ الۡکَبِیۡرُ ﴿۲۴﴾

২৪
আর তিনি (অর্থাৎ আল্লাহ) যাকে অনুমতি দিয়েছেন তার ছাড়া অন্য কারো সুপারিশ তাঁর সমীপে কাজে লাগবে না।২৩৮৯-ক অবশেষে তাদের হৃদয়২৩৯০ থেকে যখন ভয় দূর করে দেওয়া হবে তখন অন্যরা২৩৯১ (তাদের) জিজ্ঞেস করবে, ‘তোমাদের প্রতিপালক-প্রভু (এখন) কী বলেছেন?’ তারা২৩৯২ বলবে, ‘(তিনি) সত্যই বলেছেন।’ বস্তুত তিনি মহামর্যাদাবান, অতীব মহান।
২৩৮৯-ক। ‘হযরত নবী করীম (সা.)-ই একমাত্র ব্যক্তি যিনি শাফায়াতকারী’। বাক্যটির অর্থ এরূপও হতে পারে, সে ব্যক্তি যার সম্বন্ধে শাফায়াত করার অনুমতি আল্লাহ তা’লা দিয়েছেন।
২৩৯০। শাফায়াতকারীদের হৃদয়।
২৩৯১। শাস্তিযোগ্য পাপীরা।
২৩৯২। শাফায়াতকারীরা অথবা নবীরা। এ আয়াতের বিষয়ে আরো জানার জন্য তফসীরে সগীরের নোট দ্রষ্টব্য।

قُلۡ مَنۡ یَّرۡزُقُکُمۡ مِّنَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ قُلِ اللّٰہُ ۙ وَاِنَّاۤ اَوۡ اِیَّاکُمۡ لَعَلٰی ہُدًی اَوۡ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۲۵﴾

২৫
তুমি (কাফিরদের) জিজ্ঞেস করো, খদেখুন: ১০:৩২; ২৭:৬৫; ৩৫:৪‘আকাশসমূহ ও পৃথিবী থেকে কে তোমাদের রিযক দান করেন?’ তুমি (নিজেই) বলে দাও, ‘আল্লাহ।’ আর (একথাও বলে দাও,) ‘নিশ্চয় আমরা, না হয় তোমরা সঠিক পথে প্রতিষ্ঠিত অথবা সুস্পষ্ট ভ্রষ্টতায় নিপতিত।২৩৯৩
২৩৯৩। আমরা (বিশ্বাসীরা) যেমন সৎপথপ্রাপ্ত, তোমরা (হে অবিশ্বাসীরা) তেমনই ভ্রান্তিতে নিপতিত।

قُلۡ لَّا تُسۡـَٔلُوۡنَ عَمَّاۤ اَجۡرَمۡنَا وَلَا نُسۡـَٔلُ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۲۶﴾

২৬
তুমি বলো, ‘আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা করছ সে সম্বন্ধেও আমরা জিজ্ঞাসিত হবো না।’

قُلۡ یَجۡمَعُ بَیۡنَنَا رَبُّنَا ثُمَّ یَفۡتَحُ بَیۡنَنَا بِالۡحَقِّ ؕ وَہُوَ الۡفَتَّاحُ الۡعَلِیۡمُ ﴿۲۷﴾

২৭
তুমি বলো, ‘আমাদের প্রতিপালক-প্রভু আমাদের সবাইকে একত্র করবেন, এরপর তিনি সত্য ও ন্যায়সংগতভাবে আমাদের মাঝে মীমাংসা করে দেবেন।২৩৯৪ আর তিনি সর্বোত্তম মীমাংসাকারী, সর্বজ্ঞ।’
২৩৯৪। এ আয়াতটিতে মক্কা-বিজয়ের ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে বলে সাধারণত মনে করা হয়। মক্কা-বিজয়ে সন্দেহাতীতরূপে প্রমাণিত হয়ে গিয়েছিল, মুসলমান ও অবিশ্বাসী দলের মধ্যে কোন দল ‘সত্য পথে পরিচালিত’ আর কোন দল ‘মিথ্যা পথাবলম্বী’। এ মহাবিজয়ের পরেই মুসলমান ও প্রতিপক্ষ উভয়দলের মধ্যে মনের মিলন সম্পন্ন হয়েছিল।

قُلۡ اَرُوۡنِیَ الَّذِیۡنَ اَلۡحَقۡتُمۡ بِہٖ شُرَکَآءَ کَلَّا ؕ بَلۡ ہُوَ اللّٰہُ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۲۸﴾

২৮
তুমি বলো, কদেখুন: ৩৫:৪১; ৪৬:৫তোমরা তাঁর সাথে যাদের শরীক সাব্যস্ত করেছ আমাকে তাদের দেখাও তো দেখি। (তোমরা) কখনো (তা করতে পারবে) না, বরং তিনিই আল্লাহ- (যিনি) মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।’

وَمَاۤ اَرۡسَلۡنٰکَ اِلَّا کَآفَّۃً لِّلنَّاسِ بَشِیۡرًا وَّنَذِیۡرًا وَّلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۲۹﴾

২৯
খদেখুন: ২১:১০৮আর আমরা তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি,২৩৯৫ কিন্তু অধিকাংশ মানুষ (তা) জানে না।গদেখুন: ২১:৩৯; ৩৬:৪৯; ৬৭:২৬ঘদেখুন: ৭:৩৫; ১০:৫০
২৩৯৫। কুরআনে একথা বার বার ঘোষণা করা হয়েছে, মহানবী (সা.)-কে পৃথিবীর বিলুপ্তি-সময় পর্যন্ত সর্বমানবের জন্য ‘রসূল’রূপে (প্রেরিত পুরুষ) পাঠানো হয়েছে। ২১:১০৮, ২৫:২ দেখুন। ইসলামের বাণীই শাশ্বত বাণী, যা সর্বমানবের জন্য এসেছে এবং কুরআনই আল্লাহর সর্বশেষ ধর্মগ্রন্থ যাতে সর্বকালের সর্বমানবের জন্য হিদায়াত রয়েছে। ২৩৯৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۳۰﴾

৩০
আর তারা বলে, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে (বলো,) এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে?’