১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

مَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِہٖۤ اِلَّاۤ اَسۡمَآءً سَمَّیۡتُمُوۡہَاۤ اَنۡتُمۡ وَاٰبَآؤُکُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰہُ بِہَا مِنۡ سُلۡطٰنٍ ؕ اِنِ الۡحُکۡمُ اِلَّا لِلّٰہِ ؕ اَمَرَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِیَّاہُ ؕ ذٰلِکَ الدِّیۡنُ الۡقَیِّمُ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۴۱﴾

৪১
কদেখুন: ২:১৩৪“তোমরা তাঁকে বাদ দিয়ে কেবল এমনসব নামের উপাসনা করছ, যে নামগুলো তোমরা ও তোমাদের পূর্বপুরুষরা (কল্পিত উপাস্যদের) দিয়ে রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোনো যুক্তিপ্রমাণ অবতীর্ণ করেন নি। গদেখুন: ৬:৫৮; ১২:৬৮“সিদ্ধান্ত দেবার অধিকার কেবল আল্লাহরই। ঘদেখুন: ২:৮৪; ১৭:২৪; ৪১:১৫; ৩০:৩১; ৯৮:৬তিনি আদেশ দিয়েছেন, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত কোরো না। এটি হলো চিরস্থায়ী ও স্থায়িত্ব দানকারী ধর্ম,১৩৮২-ক কিন্তু অধিকাংশ মানুষ (তা) জানে না।খদেখুন: ৭:৭২; ৫৩:২৪
১৩৮২-ক। কুরআনের পরিভাষা অনুযায়ী ‘কাইয়্যিম’ শব্দটি প্রবল, শক্তিশালী, সঠিক, স্থিতিশীল ক্ষমতা প্রভৃতি গুণের প্রতি ইঙ্গিত বহন করে। এ শব্দটি বিষয়াবলির সহজ ও সরলীকরণের প্রতি ইঙ্গিতবাহী। অতএব সব ধর্মমতের অভিন্ন ধর্মবিশ্বাসের মৌলিক ও অপরিবর্তনীয় উপাদানগুলোকে ‘দীনুল কাইয়্যিম’ হিসাবে কুরআনে উল্লেখ করা হয়েছে। একই শব্দের জন্য সূরা বাইয়ি‍্যনা ৯৮:৬ দ্রষ্টব্য। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত

یٰصَاحِبَیِ السِّجۡنِ اَمَّاۤ اَحَدُکُمَا فَیَسۡقِیۡ رَبَّہٗ خَمۡرًا ۚ وَاَمَّا الۡاٰخَرُ فَیُصۡلَبُ فَتَاۡکُلُ الطَّیۡرُ مِنۡ رَّاۡسِہٖ ؕ قُضِیَ الۡاَمۡرُ الَّذِیۡ فِیۡہِ تَسۡتَفۡتِیٰنِ ﴿ؕ۴۲﴾

৪২
হে আমার কারাসঙ্গীদ্বয়! (তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হলো,) তোমাদের দুয়ের (মাঝে) একজন তার মালিককে মদ পান করাবে এবং অপরজনকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হবে আর পাখি তার মাথা থেকে (ঠুকরে ঠুকরে) খাবে। তোমরা দুইজন আমার কাছে যে বিষয়ের ব্যাখ্যা জানতে চেয়েছ তার সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে।’

وَقَالَ لِلَّذِیۡ ظَنَّ اَنَّہٗ نَاجٍ مِّنۡہُمَا اذۡکُرۡنِیۡ عِنۡدَ رَبِّکَ ۫ فَاَنۡسٰہُ الشَّیۡطٰنُ ذِکۡرَ رَبِّہٖ فَلَبِثَ فِی السِّجۡنِ بِضۡعَ سِنِیۡنَ ﴿ؕ٪۴۳﴾

৪৩
আর তাদের দুইজনের মাঝে যে রক্ষা পাবে বলে সে (অর্থাৎ ইউসুফ) মনে করেছিল তাকে সে বলল, ‘তুমি তোমার মালিকের কাছে আমার কথা উল্লেখ কোরো, কিন্তু শয়তান তার মালিকের কাছে (একথা) উল্লেখ করা তাকে ভুলিয়ে দিল। সুতরাং কয়েক১৩৮৩ বছর সে (অর্থাৎ ইউসুফ) কারাগারেই পড়ে রইল।
সূরা ইউসুফ - রুকু ৫
১৩৮৩। ‘বিযউন’ সংখ্যা বুঝায়, কিন্তু এর দ্বারা সাধারণত তিন থেকে নয় সংখ্যা বুঝায় (লেইন)।

وَقَالَ الۡمَلِکُ اِنِّیۡۤ اَرٰی سَبۡعَ بَقَرٰتٍ سِمَانٍ یَّاۡکُلُہُنَّ سَبۡعٌ عِجَافٌ وَّسَبۡعَ سُنۡۢبُلٰتٍ خُضۡرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ؕ یٰۤاَیُّہَا الۡمَلَاُ اَفۡتُوۡنِیۡ فِیۡ رُءۡیَایَ اِنۡ کُنۡتُمۡ لِلرُّءۡیَا تَعۡبُرُوۡنَ ﴿۴۴﴾

৪৪
আর বাদশা বলল, ‘নিশ্চয় আমি (স্বপ্নে) সাতটি মোটাতাজা গাভি দেখি, যেগুলোকে সাতটি জীর্ণশীর্ণ (গাভি) খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ সতেজ শস্যের শিষ (দেখি) ও আরো কিছু শুকনো (শিষ দেখি)। হে পারিষদবর্গ! তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা করতে পারো, তাহলে আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও।’

قَالُوۡۤا اَضۡغَاثُ اَحۡلَامٍ ۚ وَمَا نَحۡنُ بِتَاۡوِیۡلِ الۡاَحۡلَامِ بِعٰلِمِیۡنَ ﴿۴۵﴾

৪৫
তারা বলল, ‘এসব হলো এলোমেলো স্বপ্ন এবং এ ধরনের (উদ্ভট) স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান আমাদের নাই।’

وَقَالَ الَّذِیۡ نَجَا مِنۡہُمَا وَادَّکَرَ بَعۡدَ اُمَّۃٍ اَنَا اُنَبِّئُکُمۡ بِتَاۡوِیۡلِہٖ فَاَرۡسِلُوۡنِ ﴿۴۶﴾

৪৬
আর তাদের দুইজনের মাঝে যে মুক্তি পেয়েছিল, দীর্ঘকাল পর তার (ইউসুফের কথা) মনে পড়ল। তখন সে বলল, ‘আমি এর ব্যাখ্যা সম্পর্কে তোমাদের জানাবো। অতএব তোমরা আমাকে (ইউসুফের কাছে) পাঠিয়ে দাও।’

یُوۡسُفُ اَیُّہَا الصِّدِّیۡقُ اَفۡتِنَا فِیۡ سَبۡعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاۡکُلُہُنَّ سَبۡعٌ عِجَافٌ وَّسَبۡعِ سُنۡۢبُلٰتٍ خُضۡرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ لَّعَلِّیۡۤ اَرۡجِعُ اِلَی النَّاسِ لَعَلَّہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۴۷﴾

৪৭
‘হে সত্যবাদী ইউসুফ! এমন সাতটি মোটাতাজা গাভি যাদেরকে সাতটি জীর্ণশীর্ণ (গাভি) খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ সতেজ শস্যের শিষ ও অপরাপর কিছু শুকনো (শিষ) দেখার ব্যাখ্যা করো, যেন আমি লোকদের কাছে ফিরে যেতে পারি (আর) যেন তারা (স্বপ্নের ব্যাখ্যা) জানতে পারে।’

قَالَ تَزۡرَعُوۡنَ سَبۡعَ سِنِیۡنَ دَاَبًا ۚ فَمَا حَصَدۡتُّمۡ فَذَرُوۡہُ فِیۡ سُنۡۢبُلِہٖۤ اِلَّا قَلِیۡلًا مِّمَّا تَاۡکُلُوۡنَ ﴿۴۸﴾

৪৮
সে বলল, ‘তোমরা একাধারে সাত বছর চাষাবাদ করবে এবং যে ফসল তোমরা কাটবে তা থেকে নিজেরা খাবার জন্য অল্প কিছু রেখে বাকিটা শিষসহ সংরক্ষণ করবে।

ثُمَّ یَاۡتِیۡ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ سَبۡعٌ شِدَادٌ یَّاۡکُلۡنَ مَا قَدَّمۡتُمۡ لَہُنَّ اِلَّا قَلِیۡلًا مِّمَّا تُحۡصِنُوۡنَ ﴿۴۹﴾

৪৯
এরপর আসবে সাতটি কঠিন (বছর),১৩৮৪ তোমরা সেগুলোর জন্য যা আগাম প্রেরণ করেছ তা নিঃশেষ করে ফেলবে তবে সেই সামান্য অংশ ব্যতীত যা তোমরা (ভবিষ্যৎ চাষাবাদের জন্য) সংরক্ষণ করবে।
১৩৮৪। হযরত নবী করীম (সা.)-এর যুগে আরব দেশ এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছিল যা সুদীর্ঘ সাত বছর স্থায়ী হয়েছিল। তা এতই ভয়ংকর দুর্ভিক্ষ ছিল যে, লোকেরা মৃতের পচাগলা মাংস পর্যন্ত ভক্ষণ করতে বাধ্য হয়েছিল (বুখারী)।

ثُمَّ یَاۡتِیۡ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ عَامٌ فِیۡہِ یُغَاثُ النَّاسُ وَفِیۡہِ یَعۡصِرُوۡنَ ﴿٪۵۰﴾

৫০
এরপর আসবে এমন এক বছর যখন মানুষকে পর্যাপ্ত বর্ষণে সিক্ত করা হবে।১৩৮৫ এতে তারা (ফলফলাদি ও শস্যদানা থেকে) রস ও তেল নিংড়াবে।১৩৮৬
সূরা ইউসুফ - রুকু ৬
১৩৮৫। ‘ইউগাছু’ শব্দের অর্থ: তাদের ওপর বৃষ্টি বর্ষিত হবে বা তাদের দুর্দশা দূরীভূত করা হবে অথবা তাদেরকে সাহায্য ও সহায়তা করা হবে। কোনো কোনো খ্রিষ্টান লেখক অজ্ঞতার কারণে আপত্তি উত্থাপন করে লিখেছে যে, মিশরে যেহেতু বৃষ্টি কদাচিত হয় এবং জমির উর্বরতা নীলনদের জোয়ারের ওপর নির্ভরশীল সেহেতু কুরআন শরীফের বর্ণনা সাধারণ ভৌগলিক বিষয়াদির বিরোধী। স্পষ্টত উল্লিখিত শব্দের দুটি অর্থ কুরআনের উক্তির সাথে মিলে যায়, কিন্তু যদি প্রথমোক্ত অর্থেও এই শব্দ গ্রহণ করা হয় তবুও আপত্তির কোনো স্থান নাই, কারণ যদিও মিশরের ভূমির উর্বরতা নীলনদের প্লাবনভিত্তিক, তবু নীলনদের এ প্লাবনও নির্ভর করে এর উৎপত্তিস্থল পাহাড়ে বৃষ্টি বর্ষণের ওপর।
১৩৮৬। ‘ইয়াসিরুন’ শব্দ ‘আসিরা’ থেকে উদ্ভূত যার অর্থ: (১) সে বস্তুটিকে চাপ দিয়ে রস নিংড়ালো, (২) সে তাকে সহায়তা করল বা উদ্ধার করল বা রক্ষা করল বা সংরক্ষণ করল, (৩) সে কাউকে কিছু দিল বা কারো কিছু উপকার করল (লেইন)।