১৫

الحجر

সূরা আল্ হিজ্‌র

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১০০ আয়াত এবং ৬ রুকু আছে।

اِلَّا امۡرَاَتَہٗ قَدَّرۡنَاۤ ۙ اِنَّہَا لَمِنَ الۡغٰبِرِیۡنَ ﴿٪۶۱﴾

৬১
তাহার স্ত্রী ব্যতীত। আমরা অবধারিত করিয়াছি যে, সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হইবে।’
সূরা আল্ হিজ্‌র - রুকু ৪

فَلَمَّا جَآءَ اٰلَ لُوۡطِ ۣالۡمُرۡسَلُوۡنَ ﴿ۙ۶۲﴾

৬২
অতঃপর, যখন প্রেরিতগণ লূতের (এবং তাহার) অনুগামীগণের নিকট আসিল;

قَالَ اِنَّکُمۡ قَوۡمٌ مُّنۡکَرُوۡنَ ﴿۶۳﴾

৬৩
সে বলিল, ‘নিশ্চয় তোমরা একটি অপরিচিত দল।’১৫০৭
১৫০৭। হযরত লূত (আঃ) ভাবিয়াছিলেন এই আগন্তুকগণ সাধারণ পথচারী ও উদ্দেশ্যহীনভাবে সে স্থানে গিয়াছিল।

قَالُوۡا بَلۡ جِئۡنٰکَ بِمَا کَانُوۡا فِیۡہِ یَمۡتَرُوۡنَ ﴿۶۴﴾

৬৪
তাহারা বলিল, ‘বরং (প্রকৃত বিষয় এই যে,) আমরা তোমার নিকট উহার (আযাবের) সংবাদ লইয়া আসিয়াছি যাহা সম্বন্ধে তাহারা সন্দেহ পোষণ করিয়া আসিতেছে;

وَاَتَیۡنٰکَ بِالۡحَقِّ وَاِنَّا لَصٰدِقُوۡنَ ﴿۶۵﴾

৬৫
এবং আমরা তোমার নিকট নিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি, এবং আমরা নিশ্চয় সত্যবাদী;

فَاَسۡرِ بِاَہۡلِکَ بِقِطۡعٍ مِّنَ الَّیۡلِ وَاتَّبِعۡ اَدۡبَارَہُمۡ وَلَا یَلۡتَفِتۡ مِنۡکُمۡ اَحَدٌ وَّامۡضُوۡا حَیۡثُ تُؤۡمَرُوۡنَ ﴿۶۶﴾

৬৬
সুতরাং তুমি রাত্রির (শেষের) কোন অংশে নিজ পরিবারবর্গকে লইয়া চলিয়া যাও এবং তুমি স্বয়ং তাহাদের১৫০৮ পশ্চাদানুসরণ কর। এবং তোমাদের মধ্যে যেন কেহ পিছনের দিকে ফিরিয়া না তাকায়১৫০৯ এবং তোমাদিগকে যেস্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হইতেছে তোমরা সকলে সেখানে চলিয়া যাও।’
১৫০৮। ‘আদবারা-হুম’ শব্দে ব্যবহৃত ‘হুম’ সর্বনামটি ব্যক্ত করিতেছে যে, লূত (আঃ)-এর সংগে যে দল শহর হইতে হিজরত করিয়াছিল তাহাদের মধ্যে কেবলমাত্র তাঁহার দুই কন্যাই ছিল না যেভাবে বাইবেলে বর্ণিত আছে (আদি-১৯), বরং অন্যান্য বিশ্বাসীগণও ছিল যাহাদের মধ্যে পুরুষ লোক অবশ্যই ছিল, পুংলিঙ্গবাচক সর্বনামটি দ্বারাই তাহা প্রমাণিত হয়। এই মত বাইবেলের আদি ১৮ঃ৩২ শ্লোক দ্বারাও সমর্থিত।
১৫০৯। ‘এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছনের দিকে ফিরিয়া না তাকায়’ এই কথা রূপকভাবে ব্যবহৃত হইয়াছে অর্থাৎ যাহারা তোমাদের পিছনে রহিয়া গেল তাহাদের কথা তোমরা কেহ চিন্তা করিবে না বা তাহাদের সম্বন্ধে তোমরা ভাবিবে না।

وَقَضَیۡنَاۤ اِلَیۡہِ ذٰلِکَ الۡاَمۡرَ اَنَّ دَابِرَ ہٰۤؤُلَآءِ مَقۡطُوۡعٌ مُّصۡبِحِیۡنَ ﴿۶۷﴾

৬৭
এবং আমরা তাহাকে এই কথা নিশ্চিত ভাবে জানাইয়া দিয়াছিলাম যে, নিশ্চয় প্রভাত হওয়ার সংগে সংগে এই সকল লোকের মূল কাটিয়া দেওয়া হইবে।

وَجَآءَ اَہۡلُ الۡمَدِیۡنَۃِ یَسۡتَبۡشِرُوۡنَ ﴿۶۸﴾

৬৮
এবং সেই শহরের অধিবাসীরা আনন্দে উল্লাস করিতে করিতে দৌড়িয়া আসিল।১৫১০  
১৫১০। হযরত লূত (আঃ)-এর লোকেরা তাঁহাকে অপরিচিত কোন লোক শহরে আনিতে পূর্বেই নিষেধ করিয়াছিল। অতএব, যখন অতিথিগণ তাঁহার নিকট আসিল তখন শহরবাসীরা প্রতিশোধ লওয়ার উদ্দেশ্যে দৌড়াইয়া আসিল, এই বাহানায় যে, লূত (আঃ) তাহাদের পূর্ব হুশিয়ারীর প্রতি অবজ্ঞা করিয়াছিলেন।

قَالَ اِنَّ ہٰۤؤُلَآءِ ضَیۡفِیۡ فَلَا تَفۡضَحُوۡنِ ﴿ۙ۶۹﴾

৬৯
সে বলিল, ‘নিশ্চয় ইহারা আমার মেহমান, সুতরাং তোমরা আমাকে অপদস্থ করিও না;

وَاتَّقُوا اللّٰہَ وَلَا تُخۡزُوۡنِ ﴿۷۰﴾

৭০
এবং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমাকে লাঞ্ছিত করিও না।’১৫১১
১৫১১। হযরত লূত (আঃ) তাঁহার শহরবাসীকে অপরিচিত মুসাফির লোকের আতিথেয়তার জন্য তাঁহাকে অসম্মান বা অমর্যাদা না করার জন্য অনুরোধ করিয়াছিলেন।