১৪

إبراهيم

সূরা ইব্‌রাহীম

Ibrahim

মক্কী ৫৩ আয়াত ৭ রুকু পারা ১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ৭ রুকু আছে।

وَجَعَلُوۡا لِلّٰہِ اَنۡدَادًا لِّیُضِلُّوۡا عَنۡ سَبِیۡلِہٖ ؕ قُلۡ تَمَتَّعُوۡا فَاِنَّ مَصِیۡرَکُمۡ اِلَی النَّارِ ﴿۳۱﴾

৩১
এবং তাহারা আল্লাহ্‌র সহিত সমকক্ষ স্থির করিয়াছে যেন তাহারা (লোকদিগকে) তাঁহার পথ হইতে বিভ্রান্ত করিতে পারে। তুমি বল, ‘তোমরা সাময়িক সুখ-সম্ভোগ করিয়া লও, অতঃপর, নিশ্চয় তোমাদিগকে আগুনের দিকে প্রত্যাবর্তন করিতে হইবে।’

قُلۡ لِّعِبَادِیَ الَّذِیۡنَ اٰمَنُوۡا یُقِیۡمُوا الصَّلٰوۃَ وَیُنۡفِقُوۡا مِمَّا رَزَقۡنٰہُمۡ سِرًّا وَّعَلَانِیَۃً مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا بَیۡعٌ فِیۡہِ وَلَا خِلٰلٌ ﴿۳۲﴾

৩২
আমার যে সব বান্দা ঈমান আনিয়াছে, তুমি তাহাদিগকে বল যেন তাহারা নামায কায়েম করে এবং যাহা কিছু আমরা তাহাদিগকে রিয্‌ক দিয়াছিলাম উহা হইতে গোপনে ও প্রকাশ্যে খরচ করে ঐ দিন আসিবার পূর্বে যে দিন কোন ক্রয়-বিক্রয় এবং বন্ধুত্ব থাকিবে না।

اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَاَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخۡرَجَ بِہٖ مِنَ الثَّمَرٰتِ رِزۡقًا لَّکُمۡ ۚ وَسَخَّرَ لَکُمُ الۡفُلۡکَ لِتَجۡرِیَ فِی الۡبَحۡرِ بِاَمۡرِہٖ ۚ وَسَخَّرَ لَکُمُ الۡاَنۡہٰرَ ﴿ۚ۳۳﴾

৩৩
আল্লাহ্‌ তিনি, যিনি আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন এবং তিনি মেঘমালা হইতে বারিধারা বর্ষণ করিয়াছেন এবং তদ্বারা তোমাদের জন্য রিয্‌ক স্বরূপ বহু প্রকার ফল উৎপন্ন করিয়াছেন এবং তিনি জাহাজসমূহকে তোমাদের সেবায় নিয়োজিত করিয়াছেন যেন ঐগুলি তাঁহার আদেশে সমুদ্রে চলাচল করে। এইরূপে তিনি নদীসমূহকেও তোমাদের সেবায় নিয়োজিত করিয়াছেন।

وَسَخَّرَ لَکُمُ الشَّمۡسَ وَالۡقَمَرَ دَآئِبَیۡنِ ۚ وَسَخَّرَ لَکُمُ الَّیۡلَ وَالنَّہَارَ ﴿ۚ۳۴﴾

৩৪
এবং তিনি তোমাদেরর সেবায় সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করিয়াছেন, উভয়েই অবিরাম কর্তব্যরত আছে। এবং তিনিই তোমাদের সেবায় রাত্রি এবং দিনকে নিয়োজিত করিয়াছেন।

وَاٰتٰٮکُمۡ مِّنۡ کُلِّ مَا سَاَلۡتُمُوۡہُ ؕ وَاِنۡ تَعُدُّوۡا نِعۡمَتَ اللّٰہِ لَا تُحۡصُوۡہَا ؕ اِنَّ الۡاِنۡسَانَ لَظَلُوۡمٌ کَفَّارٌ ﴿٪۳۵﴾

৩৫
এবং যাহা কিছু তোমরা তাঁহার নিকট চাহিয়াছ,১৪৬৭ তিনি তোমাদিগকে সব দিয়াছেন এবং যদি তোমরা আল্লাহ্‌র নেয়ামতসমূহ গণনা করিতে চাহ তাহা হইলে তোমরা উহাদের সংখ্যা নিরূপণ করিতে পারিবে না। নিশ্চয় মানুষ বড়ই যালেম, অকৃতজ্ঞ।
সূরা ইব্‌রাহীম - রুকু ৫
১৪৬৭। “এবং যাহা কিছু তোমরা তাঁহার নিকট চাহিয়াছ”— মানুষের সকল প্রকার চাহিদা পূরণ করা ব্যক্ত করে। আল্লাহ্‌তা’লা মানব প্রকৃতির সকল চাহিদা বা প্রয়োজনীয় আকাঙ্খা পূরণের সব রকম ব্যবস্থা রাখিয়াছেন।

وَاِذۡ قَالَ اِبۡرٰہِیۡمُ رَبِّ اجۡعَلۡ ہٰذَا الۡبَلَدَ اٰمِنًا وَّاجۡنُبۡنِیۡ وَبَنِیَّ اَنۡ نَّعۡبُدَ الۡاَصۡنَامَ ﴿ؕ۳۶﴾

৩৬
এবং (সেই সময়কে স্মরণ কর) যখন ইব্‌রাহীম বলিয়াছিল, ‘হে আমার প্রভু! এই শহরকে তুমি শান্তি-ধাম করিও এবং আমাকে ও আমার সন্তান-সন্ততিগণকে প্রতিমার১৪৬৮ উপাসনা হইতে দূরে রাখিও;
১৪৬৮। এই আয়াতে বর্ণিত হযরত ইব্‌রাহীম (আঃ)-এর দোয়া ইহাই ব্যক্ত করিতেছে যে, তিনি জানিতে পারিয়াছিলেন, এক সময় মক্কা এবং ইহার চতুষ্পার্শ্বের দেশগুলিতে মূর্তিপূজা বিরাজ করিবে। অতএব, তিনি তাহার ভবিষ্যৎ বংশধরগণকে মূর্তিপূজার কবল হইতে রক্ষা করার জন্য শত শত বৎসর পূর্বে আল্লাহ্‌তা’লার নিকট এই দোয়া করিয়াছিলেন।

رَبِّ اِنَّہُنَّ اَضۡلَلۡنَ کَثِیۡرًا مِّنَ النَّاسِ ۚ فَمَنۡ تَبِعَنِیۡ فَاِنَّہٗ مِنِّیۡ ۚ وَمَنۡ عَصَانِیۡ فَاِنَّکَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۳۷﴾

৩৭
হে আমার প্রভু! নিশ্চয় উহারা বহু লোককে পথভ্রষ্ট করিয়াছে, অতএব যে ব্যক্তি আমার অনুসরণ করে সে নিশ্চয় আমার সহিত সম্পৃক্ত, এবং যে আমার অবাধ্যতা করে, সেই ক্ষেত্রে তুমি নিশ্চয় অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।

رَبَّنَاۤ اِنِّیۡۤ اَسۡکَنۡتُ مِنۡ ذُرِّیَّتِیۡ بِوَادٍ غَیۡرِ ذِیۡ زَرۡعٍ عِنۡدَ بَیۡتِکَ الۡمُحَرَّمِ ۙ رَبَّنَا لِیُـقِیۡمُوا الصَّلٰوۃَ فَاجۡعَلۡ اَفۡئِدَۃً مِّنَ النَّاسِ تَہۡوِیۡۤ اِلَیۡہِمۡ وَارۡزُقۡہُمۡ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّہُمۡ یَشۡکُرُوۡنَ ﴿۳۸﴾

৩৮
হে আমাদের প্রভু! নিশ্চয় আমি আমার বংশধর হইতে কতককে তোমার সম্মানিত গৃহের১৪৬৯ নিকট এক অনুর্বর উপত্যকায় বসতি স্থাপন করাইয়াছি। হে আমাদের প্রভু! যেন তাহারা নামায১৪৭০ কায়েম করে। সুতরাং তুমি লোকদের অন্তঃকরণকে এইরূপ করিয়া দাও যেন তাহারা তাহাদের১৪৭১ প্রতি আকৃষ্ট হয়, এবং তাহাদিগকে ফল-ফলাদির রিয্‌ক দান কর যেন তাহারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে;
১৪৬৯। এই আয়াত হযরত ইব্‌রাহীম (আঃ) কর্তৃক তাঁহার পুত্র ইসমাঈল এবং স্ত্রী হাজেরাকে আরবের মরুভূমিতে বসবাস করা সম্পর্কিত। ইসমাঈল তখনো শিশু যখন ইব্‌রাহীম (আঃ) ঐশী আদেশের আনুগত্যে এবং ঐশী পরিকল্পনার পূর্ণতা দানের উদ্দেশ্যে তাহাকে এবং তাঁহার মাতা হযরত হাজেরাকে যে অনুর্বর জনশূন্য অঞ্চলে অবস্থানকল্পে আনিয়াছিলেন, সেখানে আজ বিরাট মক্কা নগরী দণ্ডায়মান। সেই সময়ে সেই স্থানে জীবনের কোন চিহ্ন এবং জীবন ধারণের কোন উপায় উপকরণ ছিল না (বুখারী)। কিন্তু আল্লাহ্‌তা’লার পরিকল্পনা এমন যে, সেই মরু অঞ্চল আজ মানব জাতির জন্য আল্লাহ্‌তা’লার শেষ বাণীর ক্রিয়াকর্মের অপূর্ব প্রদর্শনী ক্ষেত্রে পরিণত হইয়াছে। আর ঐশী পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাধ্যমরূপে মনোনীত হইয়াছেন হযরত ইসমাঈল (আঃ)।
১৪৭০। আয়াতে উল্লেখিত ইব্‌রাহীম (আঃ)-এর দোয়া পরিপূর্ণরূপে প্রতিফলিত হইয়াছিল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মাধ্যমে। তাঁহার আবির্ভাবের পূর্বে কেবল আরবের অধিবাসীগণই তাহাদের পূজার নৈবেদ্য অর্পণ করিতে মক্কা আসিত, কিন্তু তাঁহার আবির্ভূত হওয়ার পরে বিশ্বের সকল স্থান হইতে দলে দলে লোক মক্কায় যিয়ারতে আসতে শুরু করিয়াছে।
১৪৭১। এই প্রার্থনা হযরত ইব্‌রাহীম (আঃ) এমন এক সময়ে করিয়াছিলেন যখন মক্কার চতুর্দিকে মাইলের পর মাইল ব্যাপীয়া একটি তৃণও নজরে পড়িত না। কিন্তু ভবিষ্যদ্বাণীটি বিস্ময়কর ভাবে পূর্ণ হইয়াছে। কারণ সব মৌসুমেই উৎকৃষ্ট ফলসমূহ প্রচুর পরিমাণে মক্কায় আসে।

رَبَّنَاۤ اِنَّکَ تَعۡلَمُ مَا نُخۡفِیۡ وَمَا نُعۡلِنُ ؕ وَمَا یَخۡفٰی عَلَی اللّٰہِ مِنۡ شَیۡءٍ فِی الۡاَرۡضِ وَلَا فِی السَّمَآءِ ﴿۳۹﴾

৩৯
হে আমাদের প্রভু! যাহা কিছু আমরা গোপন করি এবং যাহা কিছু আমরা প্রকাশ করি নিশ্চয় তুমি সবই অবগত। এবং আল্লাহ্‌র নিকট হইতে কোন বস্তু ভূতলেও গোপন থাকিতে পারে না এবং নভোমণ্ডলেও না;

اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ وَہَبَ لِیۡ عَلَی الۡکِبَرِ اِسۡمٰعِیۡلَ وَاِسۡحٰقَ ؕ اِنَّ رَبِّیۡ لَسَمِیۡعُ الدُّعَآءِ ﴿۴۰﴾

৪০
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র, যিনি আমাকে (আমার) বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করিয়াছেন। নিশ্চয় আমার প্রভু সদা দোয়া শ্রবণকারী;